ইসলামের নামে যারা ভন্ডামী করেন, মীলাদ আর নূর নিয়ে যারা এখানে প্রলাপ বকেন, তাদের জন্য বলি, আপনাদের লেখায় যেসব গ্রন্থের সূত্র দিয়েছেন, প্রায় সবগুলোই ভুল আর জাল হাদীসে ভরা। পারলে বুখারী কিংবা মুসলিম থেকে মীলাদের ফজীলত নিয়ে হাদীস দেখান। সাহাবার নাম থাকলেই হাদীস হয়না যদি পুরো সূত্র উল্লেখ না থাকে।
নিজেদের ভক্ত মুরীদ বাড়াতে অনেক পীর আওলিয়া হাদীস নাম দিয়ে কয়েক লাখ জাল হাদীস ইসলামে ঢুকিয়ে প্রচার করেছে ইচ্ছে মতো। আর তাই মুহাদ্দীসগণ এসব বাছাই করেছেন এবং আলাদা করেছেন। সুতরাং ফালতামী করার সুযোগ নেই।
রাসুলকে ভক্তি করতে গিয়ে নূর বলে ফেলা আর তাকে নিয়ে অতিভক্তি দেখাতে গিয়ে হাযির নাযির বলা মানে স্ত্রীকে বেশী ভালবাসতে গিয়ে আম্মা বলে ফেলা।
আপনাদের পড়াশোনা কতদূর? নাকি কোন পীরের অন্ধ ভক্ত? কোন সমস্যা থাকলে জানান, দলীল সহ সমাধান দিব। মানুষকে ভ্রান্ত করবেন না প্লিজ। মনে রাখবেন, ইসলামে অন্ধভক্তি কিংবা উগ্রতা নেই।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১১ রাত ২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




