আমি সাধারণ মানুষ। আমার জানা মতে পবিত্র কোরআন শরিফ সব পথের পথিক। আমাদের পথ চলা, দিক নির্দশনা সব কিছুই আছে তাতে। কারণ সব জ্ঞানের জ্ঞানী সে। তবুও আমি তো কম জানি, তাই কিছু প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। ধার্মিক জ্ঞানী ভাইরা যদি সাহায্য করতেন.......
১. হায়াত যদি আল্লাহর হাতে থাকে, তাহলে আত্মহত্যা কেন মহাপাপ?
২. জন্ম আল্লাহ হাতে, যা আগেই লেখা হয়ে গেছে, তাহলে জন্ম নিয়ন্ত্রন কার্যকারি কেন?
৩. তিনিই সব জানেন, সব বুঝেন, তাহলে ফেরেসতাগনের প্রয়োজনীয়তা কেন?
৪. যাকে তিনি সৎ মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, তাকে শত চেষ্ঠায়ও পাপী বানানো সম্ভব না। আর যে পাপী তাকে পাপী হিসেবে সৃষ্টি করেছেন, তাহলে বিচার কিসের জন্য?
০৫। বিয়া কার হাতে? মানুষ না আল্লাহ?
এরকম আরো কিছু প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। আমি কম জানি, আমার জানার কিছু ভুল হতে পারে....
দয়া করে আমাকে সাহায্য করবেন কি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

