টাকার কি ক্ষমতা!
আমরা এখন স্বপ্ন ক্রেতা!
আমরা এখন প্রতিনিয়ত স্বপ্ন কিনি!
সাদা স্বপ্ন, লাল স্বপ্ন, ধুসর স্বপ্ন;
কাল মেঘে ঢাকা স্বপ্ন;
হাসি-কান্না, দুঃখ স্মৃতির বেদনার স্বপ্ন।
বড় হবার স্বপ্ন, আনন্দের স্বপ্ন;
মায়ের চোখের পানির স্বপ্ন;
বকুল তলায় মিঠু আর জুঁই এর
বকুল ফুল তুলার স্বপ্ন,
কুয়াশা ঢাকা ভোরের মার্বেল খেলার স্বপ্ন;
কিনে কিনে ক্লান্ত তবুও শুধু স্বপ্ন কেনা,
সকালের স্বপ্ন, বিকালের স্বপ্ন কেনা।
শুধু টাকা দিয়ে ছোটদের স্বপ্ন কেনা,
স্বপ্ন বিক্রেতার অজান্তে স্বপ্ন কেনা;
হায়রে, আজব আমাদের পৃথিবী!!
(টাকা কি ফিরেয়ে দিতে পারবে স্বপ্ন স্মৃতি?)
তাহসিব
(১৫-০৭-২০১১)
(বলুন কি নিয়ে এটা লেখা)
নিয়মিত লেখলেখি করি লেখক ডট কম এ।
http://www.lekhok.com/author/tahsib

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



