somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার মৃত্যু তোমার হাতে

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মনিটরে একটা কালো ওয়ালপেপার সাঁটিয়ে দিয়ে
নিজের মুখচ্ছবিটা দেখি নানাভাবে,
নিষ্পাপ চোখদুটো দেখে বড্ড অসহায় লাগে; মায়া লাগে নিজের প্রতি
অনেকটা সময় নিয়ে কেবল নিজেকেই দেখি।
নিজের হাসিটা মন দিয়ে খুব শোনাবার চেষ্টা করি
কি ছিল এই হাসিতে যা খুন করেছিল তোমাকে?
নাহ ধ্যাত ! কিছুই পাই না খুঁজে, ভয়াবহ মিথ্যেবাদী তুমি
আবার হাসি, এবার আকাশ পাতাল কাঁপিয়ে অট্টহাসি দেই; বড্ড বিচ্ছিরি লাগে
আজকের মত এমন বাজে কর্কশ হাসি জীবনেও আমি হাসি নি।


একজোড়া বাদামী উলের মোজা পড়ে পায়চারী করি সারা ঘর
তারা ভরা রাতে নক্ষত্রের দিকে তাকিয়ে থাকি,
পূবের ঘরে যেতেই শরীরে বিদ্যুৎ কমে আসে
থরথর করে কাঁপতে থাকে আপন শরীরটা!
রাত দিন ফুরবে খুব দ্রুতই বুঝতে পারি,
যতগুলো কবিতা ছিল মুখস্থ মনে মনে জপতে থাকি।


নিজেকে ভাঁড় সাজিয়ে বেঢপ একটা ক্লাউনের পোশাক পড়ে উপস্থিত হই
মাথায় একটা কালো মুখোস পড়িয়ে দেই; ব্যাস ! এবার আমিই যমদূত !
আয়নায় আর দেখতে পাই না নিজেকে।
এটাই মোক্ষম সময়, বিদ্যুৎ চলে গেছে, দুর্দান্ত টাইমিং !
ঘড়িটা বন্ধ করে দিব এখুনি, সময় নেই ওটাতে আর।


আকস্মিক কালো মুখোশের মধ্যে দাঁতে দাঁতে ঝাঁকুনি ওঠে,
খুব ইলিশ ডিমের চচ্চড়ির কথা মনে পড়ে
মনে হল দাঁতের নিচেই ডিমের ঝুরি ভাঙছে !
মনে পড়ে কলমি শাকে চিংড়ি ভাজির কথা,
মুগের ডালের সাথে কাতলা মাছের মোড়া,
আহ! ভীষণ খেতে ইচ্ছে করছে।
মরে গেলে আমার আর এসব খাওয়া হবে না,
ভাবতেই পারি না মরে গেলে আমার আর রাঙ্গামাটি যাওয়াটাই হবে না!


এরকম অজস্র বাহানা বানিয়ে নিজেকে বাঁচিয়ে রাখি আরও কয়েক কোটি বছর,
আবার কোন এক অমাবস্যা রাতে তুমি আমার হাত দুটি খুঁজবে, সেই আশায় আবারো বেঁচে থাকি।
আমি নিশ্চিত, মরার পরে ঠিকই তুমি আমায় পেতে চাইবে
প্রেমের এই অসহ্য কপটতা আর ন্যাকামিটা কিছুতেই আমি সহ্য করতে পারব না।


আমাকে ছাড়া তুমি ভাল থাকবে এটা ভাবতেই পারি না, ভাবলেই পাপে ঘামতে থাকে শরীর ।
কথা না হোক, দেখা না হোক! নাই বা হোক চিঠি চালাচালি !
আমি জানি, বেঁচে আছি এটা শুনতে পেয়েই প্রচণ্ড সুখে থাকবে তুমি
আমি মরে গেছি এই শোক সংবাদ তোমার কাছে পৌঁছাক; চাই না আমি।
নিজেকে নিঃশেষ করার মত এমন বীভৎস কাজ কিছুতেই করতে পারব না,
তোমাকে ভাল বেসে বেসে বড্ড ভীতু আর কাপুরুষ বনে গেছি
নিজেকে যে ভালবেসেছি তোমার থেকেও বড্ড বেশি।


সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৯
৩২টি মন্তব্য ৩২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশে টেকসই পরিবর্তন আনতে এই 'প্ল্যান'-গুলো আমাদের পরবর্তী প্রধানমন্ত্রীর লিস্টে আছে কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৮



আসসালামু আলাইকুম।
দেশে টেকসই পরিবর্তন আনতে নিচের বিষয়গুলোর উপর নজর দেওয়া জরুরী মনে করছি।

প্ল্যান - ১
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রত্যেকটিতে গবেষণার জন্যে ফান্ড দেওয়া দরকার। দেশ - বিদেশ থেকে ফান্ড... ...বাকিটুকু পড়ুন

পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

লিখেছেন খায়রুল আহসান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১০

আমরা ০৯ জিলহজ্জ্ব/০৫ জুন রাত সাড়ে দশটার দিকে মুযদালিফায় পৌঁছলাম। বাস থেকে নেমেই অযু করে একসাথে দুই ইকামায় মাগরিব ও এশার নামায পড়ে নিলাম। নামাযে ইমামতি করেছিলেন আমাদের দলেরই একজন,... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদের নতুন ধরন - জুলাই মাসে কই ছিলেন?

লিখেছেন সাজিদ উল হক আবির, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৫৬

১।

জুলাই মাসে কই ছিলেন – গত দেড় বছর ধরে অনলাইনে এই এক প্রশ্নের মুখোমুখি হয়েছি বহুবার। এই প্যাটার্নের প্রশ্ন, অভাগা দেশে বারবার ফিরে আসে। শেষমেশ এই ধরনের প্রশ্নগুলোই নতুন... ...বাকিটুকু পড়ুন

অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছিলেন ইউনুস স্যার!

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৪



অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে গেলেও নতুন বাংলাদেশ গড়ার সার্বিক দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার। দীর্ঘ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের প্রত্যাবর্তন

লিখেছেন কিরকুট, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪

*** জামাত শিবির এর যারা আছেন তারা দয়ে করে প্রবেশ করবেন না ***


বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন আর কেবল একটি দলের ভাগ্যের প্রশ্ন নয় এটি রাজনৈতিক ভারসাম্য, গণতান্ত্রিক কাঠামো... ...বাকিটুকু পড়ুন

×