প্রৌঢ় অশ্বত্থ
১৩ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাথার উপর দাঁড়িয়ে থাকা অশ্বত্থ এক গাছ
বৈশাখ শ্রাবণ প্রবল ঝড়ে অটুট অবিচল
শেকড়ের গভীরে দুমড়ে মুচড়ে যায়
মাটি কামড়ে পাহারা দেয়
আমাকে আশ্বস্ত করে হার না মানা হাত
ডাল ভাঙার মত মটমট করে ভেঙে যায় পাজরের হাড়
আবার কশেরুকাতে জন্মায় লসিকা মজ্জা।
নিশ্বাসের চেয়েও শান্ত পাতার স্পন্দন
শীতল জলাশয়ে টুপটাপ পাতা নড়ে
কিছু রক্ত চুইয়ে পড়ে গাছের পাতা থেকে
বাকলে হেঁটে বেড়ায় আঠালি পোকা
কাঠের কস চুষে চুষে ধীরে ধীরে বড় হচ্ছি আমি।
হঠাত খুব বড় হয়ে গিয়ে হেটে চলে যাই অনেকটা দূর
অশ্বত্থ গাছের ডালপালা আর ছুঁতে পারে না আমায়
গাছ ঠায় দাঁড়িয়ে রয়
আমি হাঁটি ঘুরপাক খাই; বড় হই ছোট হই
উঠতি যৌবনেও এক সময় ক্লান্ত হয়ে যাই
মাথার উপরে ছায়া দেয়া বুড়ো সেই ফোকলা গাছটা খুঁজি
খুঁজি আর বুঝি -
আমার শেকড়েও লেগেছে টান
চৌকাঠ পেড়িয়ে দৌড়ে চলে যাই যত দূরে
তত আমায় কাছে টানে কালো হয়ে যাওয়া প্রৌঢ় সার কাঠ।

-
ছবিঃ
ছবি এখান থেকে নেয়া ১৩ ই জানুয়ারি, ২০১৮
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৯ সকাল ৭:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে...
...বাকিটুকু পড়ুন
মন পিঞ্জরে করবো বন্দি, পালাবি আর পাখি?
জানিস কী তুই তোকে নিত্য, নজরবন্দি রাখি!
স্বাধীন ডানায় উড়িস ঘুরিস, আমায় দূরে ফেলে,
আমারও তো ইচ্ছে লাগে, উড়ি ডানা মেলে!
মনের ভিতর ঘূর্ণি তুফান, বেসুরো সুর...
...বাকিটুকু পড়ুন
রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন