অবশেষে মুক্তি পেলেন জজ মিয়া
২৭ শে জুলাই, ২০০৯ দুপুর ২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বহুল আলোচিত জজ মিয়া অবশেষে মুক্তি পেয়েছেন। রোববার দুপুরে গাজীপুরের কাশিমপুর-১ কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান।
কারাধ্যক্ষ আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জজ মিয়া সুত্রাপুর থানার একটি মামলায় সাত বছরের দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। হাইকোর্ট তাকে ঐ মামলায় জামিন দিয়েছেন। জামিনের কাগজপত্র আমাদের কাছে পৌঁছানোর পর রোববার দুপুর দেড়টায় তাকে মুক্তি দেয়া হয়। এর আগে তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে অব্যাহতি পান।"
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রনেড হামলার মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিগত চারদলীয় জোট সরকারের নির্দেশে সিআইডি জজ মিয়াকে নিয়ে নাটক সাজানোর চেষ্টা করে।
সিআইডি ২০০৫ সালের ৯ জুন নোয়াখালীর সেনবাগ উপজেলার বিরকোট গ্রাম থেকে জজ মিয়াকে গ্রেপ্তার করে। ঢাকায় মালিবাগ সিআইডি দপ্তরে নেওয়ার পর সিআইডির তিন কর্মকর্তা তাকে ক্রসফায়ারের ভয় দেখায়। শেষ পর্যন্ত জজ মিয়া ২০০৫ সালের ২৬ জুন সাজানো জবানবন্দি দিতে বাধ্য হন। ওই দিন ঢাকার মহানগর হাকিম আদালতে জজ মিয়ার এ জবানবন্দি নথিভুক্ত হয়।
অভিযোগ রয়েছে, জজ মিয়াকে রাজসাক্ষী করার আশ্বাস দিয়ে এ জবানবন্দি আদায় করে সিআইডি। এজন্য তার পরিবারকে মাসিক খরচের টাকাও দিত সিআইডি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন