somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বই পড়া এবং আমার অভিমত – ইন্টারনেট নাকি বই?

০২ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বই পড়ে ভালো লাগে। অনেক ভালো। কেন যানি এখনও ইংরেজী বই গুলো পরে অভ্যস্থ হতে পারি নি। যে দিন হব সে দিন হয়তো আরো অনেক ভালো লাগবে। কারন আমি তখন সারা বিশ্বের সকল লেখকের বই ই পড়তে পারব। এখনও পড়তে পারি, অনুবাদ করা বই গুলো। ভালো লাগে। সেবা প্রকাশনি আমাদের জন্য যা করতে তা বলার বাহিরে। এত কম দামে ভালো ভালো বই!! বাংলাদেশে কত শত পাঠক তৈরি করেছে এই সেবা প্রকাশনী। দাম কম হওয়াতে কারো কারো পকেট খরচের টাকা দিয়েই বই কিনতে দেখেছি আমি। আমার এক মামাতো ভাই, ফয়ছাল এত বেশি এডিক্টেড ছিল যে খাওয়ার সময়, ঘুমানোর সময় এমন কি পড়ার মধ্যেও সবাইকে ফাকি দিয়ে বই পড়তো। তাই বলে কিন্তু তার পড়ালেখার কোন ক্ষতি হত না। ফলাফল ভালোই করত। আমি জানি না সে এখন আগের মত বই পড়ে কিনা। ঐ সময় আমি নিজে এত বেশি পড়তাম না। কিন্তু এখন সময় ফেলেই বই পড়তে ভালো লাগে।
কিছুদিন হল আমার কোন কিছুই ভালো লাগত না। আমার চার পাশে অনেক গুলো নতুন বই, কম্পিউটারে ডাউনলোড করা অনেক গুলো বই ছিল তার পর ও না। আমি মন ই বসাতে পারতাম না। এখন আবার ভালো লাগে। আসলে মন ভালো থাকলেই বই পড়তে ভালো লাগে। আবার কিছু কিছু ক্ষেত্রে মন খারাপ থাকলে কিছু কিছু বই অনেক ভালো কাজ করে, মন ভালো হয়ে যায়।
আমার মনে হয় বই পড়া না পড়া দিয়ে মানুষের মন কে পরিমাপ করা যায়। কেউ যদি যে কোন সময় বই পড়তে পারে তাহলে তার মন অনেক ভালো, একদম তাজা। কেউ যদি বই পড়তে একটু গড়িমসি করে তাহলে বুঝতে হবে তার মনের কোথাও কোন সমস্যা রয়েছে। কেউ হয়তো তাকে কষ্ট দিয়েছে বা সে নিজে কাউকে কষ্ট দিয়ে এখন ভুগতেছে। আর কেউ যদি অনেক কষ্ট করে ও বই পড়ার দিকে মন না দিতে পারে তাহলে বুঝতে হবে সে বেঁচে থাকলেও তার মন মরে গেছে। হয়তো তার অনেক কাজ, কাজের চাপে সে কিছু করতে পারছে না ঠিক মত। নয়তো অনেক কষ্ট পাচ্ছে কোন কারনে। তার উচিত ব্রেক। সুন্দর একটি ট্রিপ। হয়তো তার মন আগের মত হতে পারে।।
আমরা সবাই আজ ইন্টারনেট এডিকটেড। বই পড়তে সময় পাচ্ছি না এ ইন্টারনেট এর জন্যই। বই এটা একাডেমিক হোক আর সাধারন গল্পের বই হোক অনেক কাজের। বই পড়ে আমরা ধারনা নিতে পারি। আর ইন্টারনেট আমাদের ঐ ধারনা কে অনেক বড় করতে পারে। আমাদের জ্ঞান কে বিস্তৃত করতে পারে। ইন্টারনেট একটা বিষয় সম্পর্কে রিচার্সের কাজে সাহায্য করে। কিন্তু যদি কারো একটা বিষয় সম্পর্কে কোন সাধারন জ্ঞান না থাকে তাহলে সে ক্ষেত্রে ইন্টারনেটের ক্ষমতা কাজে লাগাতে পারবে না। কারন একটা বিষয় সম্পর্কে সার্চ দিলে হাজার তথ্য এসে হাজির হবে। তখন সে বুঝতে পারবে না সে কোথায় থেকে শুরু করবে। এক্ষেত্রে বই অনেক এগিয়ে। বই গুলো তৈরি হয় কাউকে একটি বিষয়ে ধারনা দিতে। জ্ঞান তৈরি করতে। আর ইন্টারনেট ছাড়া এখন শুধু বই পড়েই সব জানা সম্ভব না। দুটিই এক সাথে দরকার। শুধু বই এবং শুধু ইন্টারনেট নয়… আবার অনলাইনে ফ্রীতে অনেক গুলো ই বুক পাওয়া যায়। সে গুলো সংগ্রহ করতে ও ইন্টারনেট লাগে। আমাদের ক্ষেত্রে এখন যা হয় তা হচ্ছে অনেক গুলো বই ডাউনলোড করে পিসিতে পেলে রাখা। কত গুলো পড়বো? কিন্তু যদি একটি বই কিনে নিয়ে আসি তা একবার হলেও পড়া হবে।। তাই আমার মনে হয় বই মানে বই। আর কিছু নয়।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই জুন, ২০২৬ রাত ১:৪০




সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।

সূরা:... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×