আমি একটি কাজ করেছিলাম সেদিন
তোমায় নিয়ে হেটে বেড়িয়েছিলাম বহুদুর
একটু একটু করে তোমার খাচা টা খুলে দিবো ভেবেছিলাম
কিন্তু খাচা খুলার আগেই তুমি "ক্রোয়াকক" করে হুংকার দিয়ে ওঠ
কিভাবে খুলি খাচা?
কে কোথায় আছিস আমায় বাচা।
আমি সেদিন আরেকটা কাজ করেছিলাম
তোমাকে কাচা লঙ্কা খাইয়েছিলাম দুটো
বেশ তো মজা করেই খেয়েছিলে
খেয়ে "ভালা মজা, ভালা মজা" বলেছিলে।
তবে আজকে কেন তুমি চুপ ও আমার ময়না পক্ষী?
কেন তোমার কথা শুনি না আজ?
কেন তুমি আজ পা দুটো আকাশের পানে তুলে,
নীরব, নীথর, বাকশূণ্য? কেন?
তোমার খাচা তো খুলে দিয়েছিলাম আমি
তবে কি তুমি জীবনের শেষ মুহুর্ত্তেও থাকতে চেয়েছিলে আমার সঙ্গে?
ওরে আমার ময়না...
প্রেম তো আরো বেড়ে গেল
অশ্রুধারা আরো বেড়ে গেল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


