আমার প্রিয় পোস্ট

চলছে চলছে এবং চলছে...চলুক

আসছে মাফিয়া ২ : কি কি থাকবে এবং একটি প্রশ্ন...আরেকটি ট্রু ক্রাইম নয় তো?

২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:২৫

শেয়ার করুন:                   Facebook

পিসি তে মাফিয়া গেম টি যারা খেলেছেন তারা এই গেমটিকে তাদের খেলা গেমগুলোর মধ্যে অন্যতম প্রিয়তে স্থান না দিয়ে পারেন না। উন্নত গ্রাফিক্স, ফিজিক্স, রিয়েলিজম এবং সর্বোপরি এমন একটি গল্প কে এই গেমটি এত নিখুতভাবে বর্ণনা করে যে তা গেমারের মনে হয় সে শুধু গেমই খেলছে না, একটি চলচ্চিত্রও দেখছে। আমার নিজের খেলা গেমগুলোর মধ্যেও আমি মাফিয়া কে সর্বোচ্ছে স্থান দেই। এমনকি অনেক ক্ষেত্রে জিটিএ'র চেয়েও মাফিয়া এখনও এগিয়ে।

শিঘ্রই আসছে মাফিয়া ২। এই গেমটি স্থান নিয়েছে ১৯৪০-৫০ এর এমপায়ার সিটি তে, যা স্যান ফ্রান্সিস্কো এবং নিউ ইয়র্কের আদলে নির্মিত একটি কাল্পনিক শহর।

এই গেমে যা যা ফিচার থাকবে তা নিম্নরুপ:

১. নিউজ পেপার পড়া যাবে। নিউজ পেপার পরে বিভিন্ন তৎকালিন ঘটনা সম্পর্কে জানা যাবে।

২. ১০ স্ক্য়্যার মাইল ওপেন এনডেড ম্যাপ থাকবে কান্ট্রিসাইড সহ। পুরো ম্যাপই গেমের শুরু থেকেই উন্মুক্ত থাকবে।

৩. মাফিয়া'র চেয়ে মাফিয়া ২ তে পুলিশ একটিভিটি একটু শিথিল করা হয়েছে। মাফিয়া'র মত ট্রাফিক রুল ভেঙে জেলে যাওয়া থেকে হয়ত বাচা যাবে।

৪. মাফিয়া'র মত এই গেমে গাড়ির বিভিন্ন মডেল চুরি করা শিখতে হবে না। গেমের শুরু থেকেই সব গাড়ি চালানো যাবে।

৫. ট্রামে চড়া যাবে।

৬. প্লেয়ার বিভিন্ন যায়গায় সেইফ হাউজ কিনতে পারবে যেখানে বিভিন্ন আইটেম স্টোর করা যাবে এবং সেভ করা যাবে।

৭. গাড়ি আপগ্রেড করা যাবে, ইনজিন চেন্জ, রং চেন্জ, ইনটেরিয়র চেন্জ, লাইসেন্স প্লেট চেন্জ ইত্যাদি করা যাবে।

৮. পানির ট্যাপ, সুইচ, বোতল, চেয়ার ইত্যাদি ইন্টারএকটিভ থাকবে, রেডিও শোনা যাবে।

৯. গাড়িগুলো ময়লা হবে যা কার ওয়াশে নিয়ে ধুয়া যাবে, প্রথম গেমটির মতই তেল ফুরিয়ে যাবে যা রিফুয়েল করতে গ্যাস স্টেশনে যেতে হবে।

১০. এনপিসি রা স্মোক করবে, খবরের কাগজ পড়বে, বাসের জন্য অপেক্ষা ইত্যাদি করবে এবং ভিখারিরা ডাস্টবিনে খাবারের সন্ধান করবে।

১১. জিম থাকবে যেখান থেকে প্লেয়ার নতুন নতুন কমবো ইত্যাদি শিখতে পারবে।

১২. ট্যাক্সিক্যাব ডেকে তাতে চড়ে বিভিন্ন যায়গায় যাওয়া যাবে।

১৩. গাড়ির পিছনের ট্রাঙ্ক খুলে তাতে ডেডবডি, ওয়েপন ইত্যাদি রাখা যাবে এবং সামনের বনেট খুলে টিউন যেমন ব্রেক ডিসেবলিং ইত্যাদি করা যাবে।

১৪. প্লেয়ারের নিজস্ব গাড়ি থাকবে যার লাইসেন্স প্লেট কাস্টমাইস্ড করা যাবে।

১৫. ক্লথিং স্টোর থেকে জামাকাপর কেনা যাবে।

১৬. খাবারের দোকান থেকে বার্গার, স্যান্ডউইচ কিংবা কফি ইত্যাদি খাওয়া যাবে যার মাধ্যমে লাইফ বাড়বে।

১৭. মোটরসাইকেল চালানো যাবে।


দুঃখের বিষয়, কিছু কিছু ফিচার ডাইরেক্ট জিটিএ স্যান এনড্রেসের মত করা হয়েছে যার মাধ্যমে গেমটি তার অরিজিনালিটি হারাবে বলে মনে হচ্ছে। বিশেষত সেইফ হাউজ কেনার ব্যাপার টা না রাখলেও বোধহয় হত কারন মাফিয়ার চেকপয়েন্ট সিস্টেমটা এর অনন্য বৈশিষ্ট ছিল যা গল্প টির ফ্লো স্মুথ করতে সহায়তা করে। জিটিএ'র কিছু ফিচার এখানে যোগ করে এটিকে আরেকটি মাফিয়া না বানিয়ে আরেকটি জিটিএ বানানোর চেষ্টা করা হচ্ছে বলে মনে হচ্ছে যা আশাব্যাঞ্চক নয়। আমার মনে হয় মাফিয়ার গল্প টাই এত ইন্টারেস্টিং এবং ফ্লো টা এত স্মুথ ছিল যে গেমাররাও জিটিএ'র মত এক্সট্রা ট্রিভিয়াল মিশনের প্রয়োজনীয়তা অনুভব করেন নি। এরই ধারাবাহিকতায় মাফিয়া ২ কেও "স্টোরি ড্রিভেন" রাখলে ভালো হত এবং মাফিয়ার নিজস্ব ধারা রক্ষিত হত।

সর্বশেষে মাফিয়া ২ এর জন্য শুভ কামনা এবং আশা করি জিটিএ'র কপি করতে গিয়ে এটি এর নিজস্বতা হারিয়ে আরেকটি ট্রু ক্রাইম এ পরিণত না হয়ে বরং মাফিয়া ওয়ানের মতই আরেকটি ইতিহাস গড়বে। মাফিয়া ২ এর রিলিজের অপেক্ষায় রইলাম এবং এই আশায় রইলাম আমার মত ভিখারি কনফিগারেশনেও এটা চলবে।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মাফিয়গেমভিডিও গেইমপিসি গেম ;

 

  • ৯ টি মন্তব্য
  • ৭৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৩০
comment by: আরিফুল হোসেন তুহিন বলেছেন: কোন কোম্পানী বানাচ্ছে?
২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৪০

লেখক বলেছেন: আগেরটাই...ইলুউশন সফট...তবে বর্তমানে তারা নাম চেন্জ করে "টুকে" নামে পরিচিত...টুকে এর চেক প্রজাতন্ত্রের শাখাটি এই গেম নির্মানের দায়িত্ব পেয়েছে।

২. ২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৪২
comment by: নাফিস ইফতেখার বলেছেন: এতো কিছু দিয়ে গেইমটার ১২টা বাজানোর ব্যবস্থা করসে :(
২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৫৯

লেখক বলেছেন: আমারো তাই মনে হচ্ছে। আগেরটার মত জজবা থাকবে না বলেই ধারনা :((

৩. ২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:০২
comment by: ড্রাকুলা বলেছেন: GTA র চেয়ে মাফিয়াকে সবসময় আমার বেশী কোয়লিটি সম্পন্ন মনে হয়েছে।
আমারটাও ভিখারি কনফিগারেশন। মনে হয় চলবেনা। :(

আমার পছন্দসই এই পোষ্টের জন্য ++++++।
২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ...ড্রাকুলা খেলছ যেহেতু আশা করি ভ্যাম্পায়ার মাসকুরেডও খেলস...কেমন লাগসে?

৪. ২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:২৩
comment by: ড্রাকুলা বলেছেন: খেলিনি ;(.........কনফিগারেশন কেমন?
২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:২৮

লেখক বলেছেন: ৫১২ রঅ্যাম এবং ১২৮ এজিপি তে চলে। তবে গ্রাফিক্স কার্ড ২৫৬ হলে ভালো হয়। গেমস্পটে এর রেটিং ৭.৭ দিলেও আপনি খেলে দেখবেন। ভ্যাম্পায়ার বিষয়ক গেম এর চে ভালো হতে পারে বলে মনে হয় না। গেমটির দুটি সমস্যা। এক. লোড টাইম বেশি নেয় (কারন গ্রাফিক্স বেশ উন্নত) দুই. একটু কঠিন তবে খুব ইনজয়েবল একটি গেম।

৫. ২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৩০
comment by: নকীবুল বারী বলেছেন: কনফিগারেশন কি বস...............

 

 


বলার কিছু পাচ্ছি না
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ২৬১১০