somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বনী ইসরাঈলের ধ্বংস কাহিনী -১

০১ লা নভেম্বর, ২০০৮ দুপুর ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হযরত ইলিয়াস (আঃ) ছিলেন হযরত হারুণ (আঃ) এর বংশধর । আল-কুরআনে ইলিয়াস ও ইন্জিল কিতাবে ইলইয়া নামে তাকে বর্ণনা করা হয়েছে । উনার পিতার নাম ইয়াসিন এবং দাদা ছিলেন ফাহযায । ফাহযায এর পিতা ছিলেন ইয়াযার , যিনি হযরত হারূণ (আঃ) এর পুত্র । অন্য বর্ণনায় হারূণ (আঃ) এর পুত্র ইমাম গারগার এর পুত্র মাহসাস এর নাতি হযরত ইলিয়াস (আঃ) ।

বর্তমান জর্ডান তখন ফিলিস্তিনের অর্ন্তভুক্ত ছিলো । ফিলিস্তিন ছিলো সিরিয়ার ভিতরে । ফিলিস্তিনের হেবরনকে বলা হতো কেনান । ইলিয়াস (আঃ) এর জন্ম জর্ডানের জালআদ নামক স্হানে । তখন সেখানকার শাসকের নাম ছিলো আখিয়াব । ইন্জিলে এ নাম ব্যবহৃত হলেও আরবী গ্রন্হ ও তাফসীরে এই শাসকের নাম আজব বা আখর । তার স্ত্রীর নাম ছিলো ইযাবেলা । এই নারী বা-আল নামে এক দেবতার পূজা করত । রাজা এই দেবতার নামে একটি শহরের নাম করণ করে এবং সবাইকে এই 'হু-বা-আল' দেবতার উপাসনা করতে বলে । কাবা ঘরে 'হুবল' নামে যে মূর্তি ছিলো সেটা এই দেবতার নামেই করা হয় । এটি চার মুখ বিশিষ্ট পুরুষ মুর্তি ছিলো । স্বর্ণ দ্বারা তৈরী । চারশ লোক এর খেদমত করত । ইলিয়াস (আঃ) এর সময় সিরিয়া ও ইয়েমেনে এর পুজা করা হতো ।

হযরত ইলিয়াস (আঃ) ধর্ম প্রচার করতে গিয়ে তাদের বল্লেন, "যখন তিনি তার সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন,তোমরা কি আল্লাহকে ভয় করনা ? তোমরা কি বা-আল এর উপাসনা করছো ? আর সর্বশ্রেস্ঠ স্রষ্টাকে ছেড়ে বসেছো ? আল্লাহ তোমাদেরও রব এবং তোমাদের পিতৃপুরুষেরও রব ।" (সূরা সোয়াফফাত আয়াত-১২৪-১২৬) ।

উনি তাওহীদের বাণী প্রচার করেও কোন ফল পাননি । সবাই তাকে শত্রু মনে করে এবং হত্যার ষড়যন্ত্র করে । তিনি জানতে পেরে গোপনে নিরাপদ আশ্রয়ে চলে যান । তিনি সেই এলাকার জন্য দুর্ভিক্ষ্য এবং খরার জন্য দোয়া করেন , আল্লাহ পাক উনার দোয়া কবুল করেন ।

দুর্ভিক্ষের করাল গ্রাসে নিপতিত লোকজন যখন দিশেহারা তখন আল্লাহপাকের নির্দেশে তিনি শাসক আখিয়াবের সাথে দেখা করে বলেন, আল্লাহপাকের উপর ঈমান আনো, মূর্তি পূজা বন্ধ কর, গজব, আযাব-দুর্ভিক্ষ আল্লাহ তুলে নিবেন । আল্লাহ পরম করুণাময় এবং অসীম দয়ালু । তারা উনার কথা বিশ্বাস করলোনা । তিনি তাদের বলেন , এসো পরীক্ষা হয়ে যাক । তোমরা তোমাদের দেবতার নামে কুরবাণী দাও , আমি আল্লাহর নামে কুরবাণী দেবো । কে সত্যবাদী , কোথায় শান্তি, কোন কুরবাণী কবুল হয় তা' আমরা প্রত্যক্ষ করব । আমি যদি সত্য হই, তবে তোমরা ওয়াদা কর ,তোমরা এক আল্লাহ ও তার রাসুলের প্রতি ঈমান আনবে । আমি দোয়া করব আল্লাহ সকল গজব তুলে রহমতে পরিনত করে দিবেন । তারা রাজী হলো ।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৫
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×