আমার প্রিয় পোস্ট
- শুধু ভারত নয়, পৃথিবীর মুক্তির একমাত্র পথ ইসলাম - রাহীম
- মাত্র দশ মিনিটেই বিনামূল্যে তৈরী করুন নিজের ওয়েব সাইট সাথে জাভা, পি.এই.পি. সহ বিভিন্ন এনিমেশন এবং নানা ধরনের এফেক্ট - কে.এম. মাহ্বুব শরীফ (রাতুল)
- নাস্তানাবুদ নাস্তিকতা : নাস্তিকতার অসারতা প্রমাণকারী ব্লগ পোষ্ট সঙ্কলন - স্বর্ণলতা
- যীশু বনাম মিশরীয় দেবতা হোরাস,ইতিহাসের চরম জোচ্চুরি এবং আমার প্রথম পোস্ট - নিয়নের আলো
- ◄ ইসলামে উত্তরাধিকার আইন : আসুন জানি ► ইসলামে আর্থিক সুবিধা পুত্রের চেয়ে কন্যার বেশি ◄ - নীল-গোলাপ
- স্বামী বা স্ত্রীকে যা বলবেন বা বলবেন না - ভালবাসা007
- মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে ব্লগ - এস. এম. রায়হান
- হাদীস, আদিল সালহির মত ও আয়েশা (রা.) বিয়ের বয়স সংক্রান্ত আরও কিছু কথা - বনহমি
- মওদুদী সি আই এ–এর এজেন্ট - তুষারপাত
- হোসেইনী ব্রাহ্মণ (কারবালার যুদ্ধে অংশ নেওয়া ভারতের এক ক্ষুদ্র ব্রাহ্মণ সম্প্রদায়) - সজল শর্মা
- গসপল অব বারনাবাস (বারনাবাসের ইনঞ্জিল) - ফুয়াদ০দিনহীন
- শিশুর গায়ে কোরআনের আয়াত। - ওবায়েদ
- প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর (আপডেটেড - ১৭ই ডিসেম্বর ২০১০)
- অরণ্যচারী
- ফ্রি মুভি ডাউনলোড!!! (১০০% ঝামেলাবিহীন এবং ওয়ান ক্লিক ডাউনলোড) - মুভি পাগল
- পাখিদের উড্ডয়ন: রহস্য ও প্রজ্ঞার V - ম্যাভেরিক
- যাযাবর মানুষ, ইভের আঠারো মেয়ে, আদমের দশ ছেলে এবং দ্্রাবিড়দের দল - উৎস
- কিছু গুরুত্বপূর্ণ ইসলামী বই - পথের সন্ধানে ...
- সোমালিয়ার হতভাগা জলদস্যুরা: ‘তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে!’ - ফারুক ওয়াসিফ
- বিজ্ঞানের থিওরী এবং টাইম মেশিনের সম্ভাবনা এবং অন্যান্য (নাস্তিকদের অনেক প্রশ্নের উত্তর) - আকাশ_পাগলা
- ফ্রীতে নিজের একটা সাইট করুন ডমেইন সহ সবেই ফ্রী... - নিঃসঙ্গ
- রসুল সা. এর চারের অধিক বিয়ে প্রসংগঃ ইউসুফ আল কারদাওয়ী - মাহমুদ রহমান
- পিলখানার হত্যাকান্ডঃ নেপথ্যে কারা? - মেজর জলিল (অব:)
- চাইল্ড সেক্স বনাম চাইল্ড ম্যারেজ - ফারজানা মাহবুবা
- ১৪২৯ হিজরীর হজ্ব উপলক্ষ্যে আরাফার ময়দানে প্রদত্ত খোতবার অনুবাদ (চতুর্থ পর্ব) - নূরুল্লাহ তারীফ
- খাট্টা-তামাশা-৬ - মন মণষা
- ভালবাসাবাসি করেন
.... তয় In Ishtyle!!!!
(অনুবাদ পোস্ট) - এম্নিতেই
- যাও পাখি বলো তারে - লিরিক্স ও গীটার কর্ড - শাহারিয়ার আহমেদ
- ইসলামে উত্তরাধিকার আইন (১): কতটা গাণিতিক ব্যবহারিক আইন - মাসুদুল হক
- আমার দশটি পুরানো (৩৬+) কৌতুক - আখসানুল
- প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা--- - কিরিটি রায়
- চলুন সেন্টমার্টিন্স ঘুরে আসি... (এবার যাওয়ার আগে অনেক খুঁজেও কোন তথ্য পাইনি নেটে। সেই হতাশা থেকেই লেখা।) - ক-খ-গ
- বিবর্তনবাদ : কতটা বিবর্তিত - মাসুদুল হক
- ফুলের নাম - বীণা - রাজামশাই
- বলিউড নায়কদের কিছু ছেলেবেলার ছবি শেয়ার করলাম
- ইউনুস খান
- বলিউড নায়িকাদের ছেলেবেলার কিছু ছবি শেয়ার করলাম - ইউনুস খান
- মানুষের উৎপত্তি - মাসুদুল হক
- এমন কেন - মিঠি
- হাদিসের নতুন ভার্সন করতে যাচ্ছে তুরষ্ক - কাউন্টার পোস্ট : ২ - নাহিদ মাহমুদ
- ঈদুল আজহার ত্যাগ ও কোরবানির মহিমা - নাস্তিকের ধর্মকথা
- রাশাদ খালীফা, ম্যাথমেটিকল মিরাকল অব কোরআন এবং কোরআন টেম্পারিং - নাস্তিকের ধর্মকথা
- আল্লাহ তাআলর পরিচয় (পর্ব২) - কম্পিউটার
- ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য। - বিলাল
- ইউরোপের ইতিহাস: পোপতন্ত্রের উত্থান - ইমন জুবায়ের
- আল্লাহ্ কে, তাঁর পরিচয় কি? তিনি দেখতে কেমন, তাঁর লিঙ্গ কি? - আবূসামীহা
- মুসলিম ব্লগারদের জন্য কিছু কথা - আবূসামীহা
- নাস্তিকতা: স্বল্প জ্ঞানের ভয়ঙ্কর পরিনতি। - কাঙ্গাল মুরশিদ
- সেন্ট মার্টিন্স - ২ - দূরন্ত
- বোরখা, পশ্চিম আর আমি - উম্মু আবদুল্লাহ
- কে ছিলেন চাণক্য? - ইমন জুবায়ের
- শান্তি ও ধর্ম - রায়হান সাঈদ
- ভালোবাসা: ছেলেরা যেমন চায়, মেয়েরা যেমন হয়.... (শ্যাষ) - মাহবুবা আখতার
- ভালোবাসা: ছেলেরা যেমন চায়, মেয়েরা যেমন হয়...(২) - মাহবুবা আখতার
- স্পাইওয়্যার থেকে কিভাবে আপনার পিসি নিরাপদে রাখবেন - আফরোজ_জাহান
"A little knowledge of science makes man an atheist, but an in-depth study of science makes him a believer in God." Francis Bacon.

পৃথিবীর বিচিত্র ইতিহাস । সত্য কাহিনী সিরিজ- ১
১৩ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:১৪
প্রিয় ব্লগার ভাই-বোনেরা ,
বিজ্ঞানীদের মতে পৃথিবীর বয়স ৪.৬ বিলিয়ন । কোটি কোটি বছর পার হয়ে গিয়েছে । আমরা কয় জনে জানি পৃথিবীর সঠিক ইতিহাস ?
কি কি উত্থান - পতন ঘটেছে এই পৃথিবীর বুকে ?আর কিভাবেই বা জানব ? আমরা মানুষেরা আর কয় বছর বাচি ? বেশি হলে একশ বছর । গড়ে ৭০/৮০ বছর । আধুনিক বিজ্ঞানের গবেষণার ফলে যা জানি তাই । এমন যদি হতো আমরা অতীতে ফিরে যেতে পারতাম টাইম মেশিনে করে, তবে দেখে আসতে পারতাম আগেকার মানুষের জীবন যাত্রা কেমন ছিলো । তাহলে কতইনা ভাল হতো । অনেক কিছু জানতে পারতাম । কিন্তু সেটা তো হচ্ছে না । তাই এখন এমন একজন ব্যক্তির বক্তব্য দেয়া হলো যিনি সত্যি সত্যি অনেক দিন ধরে বেচে আছেন এবং পৃথিবী ধ্বংস হওয়ার পূর্ব পর্যন্ত বেচে থাকবেন । চলুন দেখা যাক ওনার কথা থেকে আমরা কিছু শিখতে পারি কিনা , জানতে পারি কিনা !
অনেক দিন আগের কথা । বনি ইসরাঈলী এক রাজার সাথে হযরত খাজা খিজির (আঃ) এর সঙ্গে দেখা হয়েছিলো । রাজা খিজির (আঃ) কে উদ্দেশ্য করে বল্লেন, 'জনাব, আমার অনেক দিনের শখ আপনার কাছ থেকে কিছু বিচিত্র গল্প কাহিনী শুনব । আপনার মত জ্ঞানী-গুনী এবং অভিজ্ঞ ব্যক্তি এই পৃথিবীতে খুব কম । দৃশ্য-অদৃশ্য অনেক কিছুই আপনার জানা । জলে-স্হলে, আকাশে, পাতালে সর্বত্রই আপনার অবাধ বিচরণ । আপনার জীবনের বিচিত্র অভিজ্ঞতা থেকে দয়া করে আমাকে কিছু শুনান ।'
খিজির (আঃ) বল্লেন,'পৃথিবীর কত ঘটনাইতো বিচিত্র । আবার অনেক আজব ঘটনাই অনেকের কাছে আজব বলে মনে হয়না । তবে ছোট্ট একটি ঘটনা আমি বলব যা থেকে বোঝা যাবে দুনিয়াটা কত অদ্ভুত ।
'হাজার বছর আগেকার কথা । আমি একটি বড় শহরের উপর দিয়ে যাচ্ছিলাম । শহরটি অত্যন্ত জনবহুল এবং সমৃদ্ধশালী ছিল । শহরের অধিবাসীদের আমি জিজ্ঞেস করলাম, 'কত বছর আগে এই শহরের গোড়াপত্তন হয়েছে ?' কিন্তু কেউ এর সঠিক জবাব দিতে পারল না ।
'পাচশো বছর পর আবার আমি সেই এলাকা দিয়ে যাচ্ছিলাম । কিন্তু তখন সেখানে কোন শহরের অস্তিত্ব নেই । জায়গাটা ঘন বন জঙ্গলে পরিণত হয়েছে । দেখলে মনেই হয়না যে এখানে একসময় একটি বড় শহর ছিলো ।
'আমি লোকজনকে জিজ্ঞেস করলাম, 'এখানে যে একটি বড় শহর ছিলো সেটির কি হলো ?' লোকেরা অবাক হয়ে বলল,"কি যা তা বলছেন আপনি ? এই জঙ্গলে আপনি শহর দেখলেন কোথায় ? আপনার মাথা কি খারাপ হয়ে গেলো ? আমার জীবনেও শুনিনি যে এখানে কোন শহর ছিলো ।"
'আরও পাচশো বছর পরে আবার আমি সেই জায়গা দেখতে গেলাম । তখন সেখানে কোন বন জঙ্গলের চিহ্নও নেই । সেখানে খুব বড় ও খরস্রোত নদী প্রবাহিত হচ্ছে । নদীতে জাল ফেলে জেলেরা মাছ ধরছে ।
'জেলেদের জিজ্ঞেস করলাম,'ভাই সব এখানে যে একটা ঘন বন ছিলো তার কি হলো ?"
ওরা আমার কথায় হেসে উঠল, " এখানে বন ছিলো সেকথা আপনি কোথায় শুনলেন ? দেখতে পাচ্ছেন না কত বড় একটি নদী বয়ে যাচ্ছে, কখনও আমরা শুনিনি যে এখানে কোন বন ছিলো ।"
আরও পাচশো বছর পর আমি সেই জায়গা দিয়ে যাচ্ছিলাম । কিন্তু সেখানে কোন নদী দেখতে পেলাম না । জায়গাটা বিরাট এক খোলা ময়দানে পরিণত হয়েছে ।নদীটি ভরাট হয়ে গেছে ।
'এলাকার লোকজনকে জিজ্ঞেস করলাম, "এখানে যে একটি বড় নদী ছিল তার কি হয়েছে, বলতে পারো ?"
লোকজন আমার কথায় দারুন বিস্মিত হয়ে বলল, " কি বলছেন আপনি ? নদী ! এখানে নদী কোথা থেকে আসবে । বাপদাদার আমলেও তো কখনও শুনিনি যে এখানে কোন নদী ছিল । আপনার মাথা ঠিক আছে তো ভাই ? "
'এবং আরও পাচশো বছর পর ওই জায়গা দেখার জন্য আমি আবার গিয়েছিলাম । তখন সেখানে খোলা মাঠ চোখে পড়ল না । মাঠের জায়গায় শোভা পাচ্ছিল এক বিরাট শহর । এটা প্রথম শহরটার চেয়ে জনবহুল ও সমৃদ্ধ ছিল ।
'আমি শহরের লোকজনকে জিজ্ঞেস করলাম, "কখন থেকে এই শহরের গোড়াপত্তন হয়েছে কেউ বলতে পারো ?"
"সেটা কি করে বলব," জবাব দিল লোকেরা । "শত শত বছর ধরেই এই শহর এখানে রয়েছে । এর কোন সঠিক তারিখ কেউ বলতে পারেনা ।"
' আমি হেসে তাদের কাছ থেকে বিদায় নিলাম ।'
এই গল্প বলে হযরত খিজির (আঃ) বণি ইসরাঈলী রাজার দিকে তাকিয়ে বললেন, 'এখন আপনিই বলুন এই ঘটনা কি বিচিত্র নয় ?'
এই বলে খাজা খিজির (আঃ) রাজার সামনে থেকে অদৃশ্য হয়ে গেলেন ।
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অক্ষর বলেছেন:
হু, বিচিত্রই বটে
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ।
লেখক বলেছেন: রুপকথা নারে ভাই, সত্য কথা । জানেন কি আমাজনের জঙ্গলের নিচেও সভ্যতার নিদর্শণ পাওয়া গিয়েছে ।
লেখক বলেছেন: ধন্যবাদ, সামনে আরও লেখা দিব, পড়ার জন্য নিমন্ত্রণ রইল ।
অর্পিত স্নৃগ্ধা বলেছেন:
ভালো লাগলো..............
লেখক বলেছেন: আপনি আমার ব্লগে ! আশ্চর্য ! ভাল লাগলো শুনে খুশী হলাম ।
পড়ার জন্য ধন্যবাদ ।
হুমায়রা হারুন বলেছেন:
প্রিয়তে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...













