
পূর্বের পৃথিবীর মানচিত্র ।
আমি অনেক আগে হারিয়ে যাওয়া আটলান্টিসের উপর সুন্দর একটি বই পড়েছিলাম । বইটি ছিল একটা লাইব্রেরীর । তখন আমি এর সম্পর্কে কিছু জানতে পারি । কিন্তু তারপর মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো লেখা পেলেও তা অসম্পূর্ণ । আজকে আবার গত ১২-নভেঃ এর দৈনিক ইনকিলাবে পড়লাম একটা ছোট্ট লেখা , যেটার সাথে আমার মনে হয় আটলান্টিসের সম্পর্ক আছে । দেখুনতো আপনাদের কি মনে হয় ।
ইসলামের ইতিহাস থেকে জানা যায় , হযরত আদম (আঃ) এবং হযরত নুহ (আঃ) এর মধ্যবর্তী সময়ে আর্বিভুত নবী হযরত ইদ্রিস (আঃ) এর সময়ে জোর্তিবিদ্যা , অক্ষর ও লেখাপড়ার প্রবর্তন, অস্ত্র নির্মাণ ও বস্ত্র বয়ন শিল্পের প্রচলন হয়েছিলো । বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ আবদুল ওহাহাব নাজ্জার এর মতে, হযরত শীস (আঃ) থেকে হযরত ইদ্রিস (আঃ) এর পূর্বে মানব সভ্যতা সবাপেক্ষা যে অন্চলটিতে বিকশিত হয়েছিলো, সেটি পরবর্তীতে সমুদ্রগর্ভে বিলীন হয়ে যায় ।
ইউ টিউব লিংক টা দেখুন .......
"http://www.youtube.com/v/8k0k7ZVZUWE&hl=en&fs=1"
আমি কুরআনের একটা আয়াতে পাইছিলাম যে, আল্লাহ পাক দাউদ (আঃ) এর সময় তামা / রুপার স্রোত আকারে প্রদান করেছিলেন । আমি ঠিক আয়াত /বা সুরাটি মনে করতে পারছিনা, খেয়াল করুন ভিডিওর ৮:৫৬ এর সময়ে ।
আরও জানতে চান ?
[link|http://www.atlan.org/]
আপনাদের কারও কিছু জানা থাকলে দয়া অবহিত করবেন । ধন্যবাদ ।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



