somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বনী ইসরাঈলের কাহিনী -৭ (দাউদ (আঃ) এর শাসন)

২৪ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হযরত দাউদ (আঃ) বিশাল সাম্রাজ্যের বাদশাহ হয়েও রাজভান্ডার থেকে সামান্য অর্থ নিতেন না। তিনি নিজে পরিশ্রম করে আল্লাহর উপর ভরসা করে রিজিক সংগ্রহ করতেন । রাসূল (সঃ) বলেছেন, 'কোনো মানুষের স্বীয় পরিশ্রমের উপার্জিত রিজিক হলো সর্বোউত্তম রিজিক । নিশ্চয় আল্লাহর নবী দাউদ (আঃ) স্বীয় পরিশ্রম দিয়ে রিজিক উপার্জন করতেন । '

সূরা সাবার ১০৯ নম্বর আয়াতে বলা হয়েছে, " আমি তোমাদের কাছে ঐ কাজের কোন বিনিময় চাচ্ছি না । আমার বিনিময় তো আল্লাহপাকের নিকট রয়েছে ।" তিনি জনগনের সম্পদ থেকে দ্বীন ইসলাম প্রচার ও বাদশাহীর জন্য কোন বিনিময় গ্রহণ করেন নি । বোখারী শরীফের ব্যাখ্যাকারী আল্লামা ইবনে হাজর (রহঃ) বলেন, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের জন্য বায়তুল মাল থেকে নিজ পরিবারের খরচাদি গ্রহণ করা জায়েজ । তবে গ্রহণ না করাই উত্তম । খলীফাতুর রসূল সিদ্দিকে আকবর আবু বকর (রঃ) খলীফা থাকাকালীন বায়তুল মাল থেকে যৎসামান্য ভাতা গ্রহন করে ছিলেন । ওফাতের পূর্বক্ষণে তা আবার বায়তুল মালে ফিরিয়ে দেন ।

দাউদ (আঃ) আল্লাহপাকের কাছে দোয়া করেন, যাতে আল্লাহ তাকে সেই মর্যাদা দান করেন, যাতে তাকে বায়তুল মাল থেকে কিছু নিতে না হয় । আল্লাহপাক তার প্রার্থনা মন্জুর করেন । আল্লাহ লোহাকে উনার জন্য নরম করে দেন, যাতে তিনি এটাকে ইচ্ছেমতো ব্যবহার করে হাতিয়ার ও বর্ম প্রস্তত করতে পারেন । সূরা সাবার ১০-১১ আয়াতে আল্লাহপাক বলেন, " আমি দাউদের জন্য লোহাকে নরম করে দিয়েছি এবং তাকে বলেছি প্রশস্ত বর্ম তৈরী কর , কড়া সমূহ যথাযথভাবে সংযুক্ত কর । আর তোমরা নেক আমল করতে থাকো । নিশ্চয়ই আমি তোমাদের আমল সমূহ প্রত্যক্ষ করছি । "

বর্ণিত আছে দাউদ (আঃ) প্রায়ই ছদ্মবেশে হাট-বাজার ও লোকালয়ে গিয়ে জিজ্ঞেস করতেন, দাউদ কেমন লোক ? সবাই তাকে খুব ভালো , ন্যায়পরায়ণ , ইনসাফ ও সুবিচারের প্রতীক বলতেন । এক সময় আল্লাহপাক মানব বেশে পাঠালেন ফেরেশ্তা । তাদেরই তিনি জিজ্ঞেস করলেন । তারাও একই রুপ মন্তব্য করলেন । তবে বললেন, যদি তিনি বায়তুল মাল থেকে ভাতা না নিতেন তবে আরো কামেল হতে পারতেন । তাৎক্ষণিকভাবে হযরত দাউদ (আঃ) সেজদায় পড়ে কাদঁতে থাকেন । দুই হাত তুলে আসমানের দিকে তাকিয়ে বলতে থাকেন. ইয়া বারে ইলাহি । আপনি আমাকে এমন কোন কাজ শিক্ষা দিন , যাতে আমি পরিশ্রম করে আমার অর্থ উপার্জন করতে পারি । আল্লাহপাক তাৎক্ষনিকভাবে দোয়া কবুল করেন এবং লোহবর্ম তৈরীর কাজ শিখিয়ে দেন ।

এখানে উল্লেখ্য যে ,কোন নবী রাসূলই আল্লাহর কাছে প্রার্থনা বা দোয়া ছাড়া কোন মন্জুরী পাননি । এ জন্যই রাসূল (দঃ) বলেন, 'দোয়াই সকল ইবাদতের সারাংশ ।'
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:৩৫
৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকাল

লিখেছেন রাজীব নুর, ০৭ ই জুন, ২০২৬ রাত ১০:৫১



আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন

সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ রাত ১:২৮

আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×