somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সনাতন ধর্ম (হিন্দু ) ও ইসলাম এর মধ্যে যোগ সম্পর্ক-১ (আদি গ্রন্হ সমূহ -১)

২৬ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সব সময় বলা হয় যে, আসমানী কিতাব চারটি - তাওরাত, যাবুর, ইন্জিল এবং কোরআন । এটা কিভাবে সম্ভব যে, হযরত আদম (আঃ) থেকে হযরত মূসা (আঃ) পর্যন্ত হাজার হাজার বৎসর অতিবাহিত হয়েছে, অথচ এই বিশাল সময়সীমার মধ্যে কোন নবী আসমানী কিতাব নিয়ে আসেন নি !

আল-কুরআন বলছে- "প্রত্যেক উম্মাতের জন্য রাসূল এসেছে, প্রত্যেকটি জাতির জন্যই এসেছে হেদায়াতকারী ।"

বলা হয়ে থাকে যে, উক্ত চার কিতাবের পূর্বে কোন কিতাব অবতীর্ণ হয়নি বরং সহীফা নাযিল হয়েছে । কুরআন মজীদে আমরা যখন পূর্বের কিতাবের আলোচনা অন্বেষণ করি তখন আমরা তাওরাত, যাবুর, ইন্জিল ব্যতীত পূর্বের কিতাবের জন্য 'সুহুফে উলা' এবং 'যুবুরুল আউয়ালীন' শব্দ পাই যার শাব্দিক অর্থ হচ্ছে - " সবচেয়ে পুরনো সহীফা সমূহ বা সবচেয়ে প্রাচীন ছড়িয়ে ছিটিয়ে থাকা পৃষ্ঠা সমূহ ।" হিন্দুদের দাবি তাদের কাছে রয়েছে আদিগ্রন্হ এবং আদি জ্ঞান , যাকে আমরা 'সুহুফে উলা' বলতে পারি ।

এখানে এ কথা বলা উচিত যে, যদি আমরা কুরআন মজীদে বেদ নামের কোন কিতাব অন্বেষণ করি তাহলে সেটা পাওয়া যাবে না । বর্তমানে দাউদ (আঃ) এর উপর অবতীর্ণ কিতাবের নাম Psalm- সাম বলা হয় । এখন যদি সাম নামে কুরআন মজীদে হযরত দাউদ (আঃ) এর সহীফা খোঁজা হয় তবে স্পষ্টতই তা মিলবেনা । কুরআন মজীদে এর নাম 'যাবুর' রেখেছে । এটা এমন ব্যাপার যেমন বর্তমানে কোন খৃষ্টান নিজেকে নাসারা বলেনা । কিন্তু আমরা জানি পবিত্র কুরআন উক্ত কওমকে নাসারা নামে সম্বোধন করেছে । যারা নিজেদের নাসারা বলে না তাদের কে আমরা নাসারা নামের মাধ্যমে চিনি এবং যে কওম স্বীয় কিতাবকে যাবুর বলে না সে কিতাব কে আমরা যবুর হিসেবে চিনি ।

সুতরা একটা বিরাট জাতি কুরআন নাজিল হওয়ার অনেক পূর্ব থেকেই এ দাবি করে আসছে যে তাদের নিকট আদি গ্রন্হ বা 'সহুফে উলা' রয়েছে । তারা তাদের নিজেদের ভাষায় স্বীয় কিতাবকে সম্বোধন করে । আর আমরা ১৪০০ বৎসর থেকে তাহকীক না করেই এবং উক্ত আদি গ্রন্হ না পড়েই বলে আসছি যে, 'সুহুফে উলা' বা 'যুবুরুল আউয়ালীনের' কোন অস্তিত্ব দুনিয়াতে নেই ।

আউয়ালীনের সহীফার অস্তিত্বের বিষয় কুরআন মজীদের নিম্নলিখিত আয়াত দ্বারা প্রমাণিত হয়েছে--

'এবং তারা বলে যে, এ ব্যক্তি স্বীয় রবের তরফ থেকে আমাদের নিকট অসাধারণ কোন প্রমাণ কেন আনে না ? অথচ তাদের নিকট রক্ষিত সুহুফে উলার মধ্যে যা কিছু আছে তা-কি স্পষ্ট দলীল এসে যায় যায় নি ?"

এ আয়াতই এ কথার প্রমাণ যে, আউয়ালীন সহীফা অথবা আদি গ্রন্হ গায়েব হয়ে যায়নি । বরং দুনিয়াতে আজ পর্যন্ত তা মজুদ আছে । এ কথাকে কুরআন ষ্পষ্টভাবে দলিল এবং মোজাজারুপে পেশ করছে । আউয়ালীন সহীফার দুনিয়ায় মজুদ থাকার দলিল যেসব লোক অন্বেষণ করে তাদের জন্য এ আয়াতের মধ্যে আল্লাহ সুষ্পষ্ট বক্তব্য রেখেছেন ।

চলবে...........

তথ্য সূত্র---জগদগুরু মুহাম্মদ (সাঃ) , শায়খুল উবুদিয়া ইমাম সাইয়েদ মুহাম্মাদ আবদুল্লাহ ইবনে আবদুহু আল-হোসাইনী । রেনেসাঁ পাবলিকেশন্স ।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৭
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×