আমার প্রিয় পোস্ট
- শুধু ভারত নয়, পৃথিবীর মুক্তির একমাত্র পথ ইসলাম - রাহীম
- মাত্র দশ মিনিটেই বিনামূল্যে তৈরী করুন নিজের ওয়েব সাইট সাথে জাভা, পি.এই.পি. সহ বিভিন্ন এনিমেশন এবং নানা ধরনের এফেক্ট - কে.এম. মাহ্বুব শরীফ (রাতুল)
- নাস্তানাবুদ নাস্তিকতা : নাস্তিকতার অসারতা প্রমাণকারী ব্লগ পোষ্ট সঙ্কলন - স্বর্ণলতা
- যীশু বনাম মিশরীয় দেবতা হোরাস,ইতিহাসের চরম জোচ্চুরি এবং আমার প্রথম পোস্ট - নিয়নের আলো
- ◄ ইসলামে উত্তরাধিকার আইন : আসুন জানি ► ইসলামে আর্থিক সুবিধা পুত্রের চেয়ে কন্যার বেশি ◄ - নীল-গোলাপ
- স্বামী বা স্ত্রীকে যা বলবেন বা বলবেন না - ভালবাসা007
- মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে ব্লগ - এস. এম. রায়হান
- হাদীস, আদিল সালহির মত ও আয়েশা (রা.) বিয়ের বয়স সংক্রান্ত আরও কিছু কথা - বনহমি
- মওদুদী সি আই এ–এর এজেন্ট - তুষারপাত
- হোসেইনী ব্রাহ্মণ (কারবালার যুদ্ধে অংশ নেওয়া ভারতের এক ক্ষুদ্র ব্রাহ্মণ সম্প্রদায়) - সজল শর্মা
- গসপল অব বারনাবাস (বারনাবাসের ইনঞ্জিল) - ফুয়াদ০দিনহীন
- শিশুর গায়ে কোরআনের আয়াত। - ওবায়েদ
- প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর (আপডেটেড - ১৭ই ডিসেম্বর ২০১০)
- অরণ্যচারী
- ফ্রি মুভি ডাউনলোড!!! (১০০% ঝামেলাবিহীন এবং ওয়ান ক্লিক ডাউনলোড) - মুভি পাগল
- পাখিদের উড্ডয়ন: রহস্য ও প্রজ্ঞার V - ম্যাভেরিক
- যাযাবর মানুষ, ইভের আঠারো মেয়ে, আদমের দশ ছেলে এবং দ্্রাবিড়দের দল - উৎস
- কিছু গুরুত্বপূর্ণ ইসলামী বই - পথের সন্ধানে ...
- সোমালিয়ার হতভাগা জলদস্যুরা: ‘তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে!’ - ফারুক ওয়াসিফ
- বিজ্ঞানের থিওরী এবং টাইম মেশিনের সম্ভাবনা এবং অন্যান্য (নাস্তিকদের অনেক প্রশ্নের উত্তর) - আকাশ_পাগলা
- ফ্রীতে নিজের একটা সাইট করুন ডমেইন সহ সবেই ফ্রী... - নিঃসঙ্গ
- রসুল সা. এর চারের অধিক বিয়ে প্রসংগঃ ইউসুফ আল কারদাওয়ী - মাহমুদ রহমান
- পিলখানার হত্যাকান্ডঃ নেপথ্যে কারা? - মেজর জলিল (অব:)
- চাইল্ড সেক্স বনাম চাইল্ড ম্যারেজ - ফারজানা মাহবুবা
- ১৪২৯ হিজরীর হজ্ব উপলক্ষ্যে আরাফার ময়দানে প্রদত্ত খোতবার অনুবাদ (চতুর্থ পর্ব) - নূরুল্লাহ তারীফ
- খাট্টা-তামাশা-৬ - মন মণষা
- ভালবাসাবাসি করেন
.... তয় In Ishtyle!!!!
(অনুবাদ পোস্ট) - এম্নিতেই
- যাও পাখি বলো তারে - লিরিক্স ও গীটার কর্ড - শাহারিয়ার আহমেদ
- ইসলামে উত্তরাধিকার আইন (১): কতটা গাণিতিক ব্যবহারিক আইন - মাসুদুল হক
- আমার দশটি পুরানো (৩৬+) কৌতুক - আখসানুল
- প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা--- - কিরিটি রায়
- চলুন সেন্টমার্টিন্স ঘুরে আসি... (এবার যাওয়ার আগে অনেক খুঁজেও কোন তথ্য পাইনি নেটে। সেই হতাশা থেকেই লেখা।) - ক-খ-গ
- বিবর্তনবাদ : কতটা বিবর্তিত - মাসুদুল হক
- ফুলের নাম - বীণা - রাজামশাই
- বলিউড নায়কদের কিছু ছেলেবেলার ছবি শেয়ার করলাম
- ইউনুস খান
- বলিউড নায়িকাদের ছেলেবেলার কিছু ছবি শেয়ার করলাম - ইউনুস খান
- মানুষের উৎপত্তি - মাসুদুল হক
- এমন কেন - মিঠি
- হাদিসের নতুন ভার্সন করতে যাচ্ছে তুরষ্ক - কাউন্টার পোস্ট : ২ - নাহিদ মাহমুদ
- ঈদুল আজহার ত্যাগ ও কোরবানির মহিমা - নাস্তিকের ধর্মকথা
- রাশাদ খালীফা, ম্যাথমেটিকল মিরাকল অব কোরআন এবং কোরআন টেম্পারিং - নাস্তিকের ধর্মকথা
- আল্লাহ তাআলর পরিচয় (পর্ব২) - কম্পিউটার
- ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য। - বিলাল
- ইউরোপের ইতিহাস: পোপতন্ত্রের উত্থান - ইমন জুবায়ের
- আল্লাহ্ কে, তাঁর পরিচয় কি? তিনি দেখতে কেমন, তাঁর লিঙ্গ কি? - আবূসামীহা
- মুসলিম ব্লগারদের জন্য কিছু কথা - আবূসামীহা
- নাস্তিকতা: স্বল্প জ্ঞানের ভয়ঙ্কর পরিনতি। - কাঙ্গাল মুরশিদ
- সেন্ট মার্টিন্স - ২ - দূরন্ত
- বোরখা, পশ্চিম আর আমি - উম্মু আবদুল্লাহ
- কে ছিলেন চাণক্য? - ইমন জুবায়ের
- শান্তি ও ধর্ম - রায়হান সাঈদ
- ভালোবাসা: ছেলেরা যেমন চায়, মেয়েরা যেমন হয়.... (শ্যাষ) - মাহবুবা আখতার
- ভালোবাসা: ছেলেরা যেমন চায়, মেয়েরা যেমন হয়...(২) - মাহবুবা আখতার
- স্পাইওয়্যার থেকে কিভাবে আপনার পিসি নিরাপদে রাখবেন - আফরোজ_জাহান
"A little knowledge of science makes man an atheist, but an in-depth study of science makes him a believer in God." Francis Bacon.

শ্রীলংকায় পিতা আদম (আঃ) এর পবিত্র পায়ের ছাপ এবং আদমের সেতু !!
১৩ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:১৪
শ্রীলংকার সবচেয়ে বিখ্যাত ভৈাগলিক স্হান - যা রত্নাপুরা জেলার
দক্ষিণ পশ্চিমের জঙ্গলে অবস্হিত ৭৩৬২ ফুট (২২৪৩ মিটার) উচ্চতা বিশিষ্ট দীর্ঘ উচু খুবই খাড়া পর্বতের চূড়ায় অবস্হিত আছে শ্রী-পদ বা "পবিত্র পদচিহ্ন" ।
সবথেকে আশ্চর্য্য হল, এটা আশেপাশের এলাকা থেকে ভিন্নতর । যেন হঠাৎ করে একটা চূড়া মাথা তুলে দাড়িয়েছে ।
![]()
এছাড়া ইহাকে আদমের চূড়া নামেও অবহিত করা হয় , যা চারটি বড় ধর্মাবলম্বীদের (হিন্দু, বোদ্ধ, খ্রীষ্টান এবং ইসলাম ) নিকট পবিত্র স্হান হিসেবে গণ্য । অনেক অনেক বছর আগে এসব বড় বড় ধর্মের প্রচারের পূর্বে এ পর্বত স্হানীয় আদিবাসীদের দ্বারা পূজিত হত , যারা মূলতঃ বেদের অনুসারী ছিল । আদমের চূড়ায় অবস্হিত এই মানুষের পদ চিহ্ন যা পাচ ফুট লম্বা এবং তিন ফুট চওড়া ।
It is on the edge of the central massif but its surrounding group of mountains called the Wilderness of the Peak, is so extensive in comparison to the bulk of the other mountain groups that it appears to form a nucleus of its own, separate from the others.
মুসলিম এবং খ্রীষ্টানদের বিশ্বাস হল- হযরত আদম (আঃ) কে যখন আল্লাহ তার ভূলের কারণে বেহেশ্ত থেকে নামিয়ে দিলেন তখন তিনি শ্রীলংকায় এসে পড়েন এবং মা হাওয়া পড়েন সউদী আরবে । তো আদম (আঃ) পৃথিবীতে এসে চরম অনুতপ্ত হয়ে পড়েন এবং তার ভূলের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থণা করতে থাকেন ।
তখন তিনি ভূলের প্রায়শ্চিত্ত স্বরূপ এক পায়ে হাজার বৎসর দাড়িয়ে থাকেন এবং কান্না-কাটি করতে থাকেন । তার ফলস্বরূপ এখানে তার পবিত্র পায়ের পদচিহ্ন এর দাগ পড়ে যায় । যেমন এরকম আরেকটি জায়গায় পায়ের দাগ আছে আরেক নবীর সেটা হল - মাকামে ইব্রাহীম এ যা মক্কায় কাবা শরীফের নিকট অবস্হিত -, হযরত ইব্রাহীম (আঃ) কাবাশরীফ নির্মাণের সময় এই পাথরের উপর দাড়িয়ে কাবা ঘর নির্মাণ করার সময় উনার পায়ের দাগ পড়েছিল , যা এখনও রয়ে গেছে- হাজীরা যেখানে নামাজ পড়ে থাকেন ।
ব্রিটিশ ব্যক্তিত্ব রবার্ট পারসিভাল যিনি উনবিংশ শতাব্দীর প্রথমদিকে কলম্বোর সেনাদুর্গে কাজ করেছিলেন, তিনি শ্রী-পদের ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বলেন,
" আদমের চূড়ার পর্বতে উঠার যে লোহার সিড়ি প্রেথিত বা দেখা যায় তা বহু পূর্বে থেকে আছে , কিন্তু কে বা কারা তা সেখানে স্হাপন করেছে তা জানা যায়নি । যে বিশ্বাস এবং কুসংস্কার স্হানীয়দের মধ্যে রয়েছে তাও খুব জটিল বা দুর্বোধ্য । যাই হোক, সকল সাক্ষ্য প্রমাণ এটাই নির্দেশ করে যে এই চূড়া বিখ্যাত বা লাইম লাইটে ছিলো এই দ্বীপের ইতিহাস লেখার অনেক অনেক আগে থেকেই "
বিখ্যাত মুসলিম ঐতিহাসিক ইবনে বতুতা যিনি চর্তুদশ শতাব্দীতে প্রায় সমগ্র দুনিয়া ভ্রমণ করেছিলেন, তার সংক্ষিপ্ত কিছু বর্ণনা দেয়া হল-
"WHEN we sailed, however, the wind changed upon us, and we were near being lost; but arrived at last at the island of Ceylon, a place well known, and in which is situated the mountain of Serendib........There are two roads on the mountain leading to the foot (of Adam); the one is known by "the way of Baba," the other, by "the way of Mama," by which they mean Adam and Eve. .....when the three days were expired we returned by the path of Mama, and came down to the cave of Shisham, who is Sheth, the son of Adam.
একটা হিন্দি ছবির্ একটু অংশের একটা ভিডিও দেয়া হল যেখানে এ স্হান সম্পর্কে একটা পরিস্কার ছবি পাওয়া যাবে....যা অন্য কোথাও পাইনি ।
আপনারা শ্রীলংকা গেলে আশা করি অবশ্যই একবার ঘুরে আসবেন....সেই আদমের চূড়া থেকে ।
সবশেষে......আরেকটি বিষয়....আদমের সেতু....বাবা আদম নিশ্চয় শ্রীলংকা দ্বীপ উড়ে পার হননি ...এ জন্য উনাকে বানাতে হয়েছে একটি সেতু সেটিই হলো - যা আজ পর্যন্ত আদমের সেতু নামে পরিচিত....।
![]()
বলা হয়ে থাকে শ্রীলংকায় মানব বসতির যে প্রাচীন ইতিহাস যা ১,৭৫০,০০০ বছর পুরানো , ঠিক অনুরূপভাবে এই সেতুটিও সেইরকম পুরানো ।
Also according to geological survey, it is apparent that Miocene Era limestone beds are under the Adams Bridge which connects Jaffna peninsula in Sri Lanka and Rameswaram in India. [Ref: The pre-history of Sri Lanka by S.U.Deraniyagala]. The legends as well as Archeological studies reveal that the first signs of human inhabitants in Sri Lanka date back to the a primitive age, about 1,750,000 years ago and the bridge´s age is also almost equivalent.
![]()
মহানবী (সাঃ) বলেছেন,
"আল্লাহ আদমকে প্রচুর চুল দিয়ে একজন লম্বা মানুষ হিসেবে তৈরী করেছিলেন যেন একটা লম্বা তাল গাছ " (বুখারী-৩৩২৬, মুসলিম-২৮৪১)
আরো জানতে......নিচের লিংকগুলো দেখতে পারেন....
১. পবিত্র পদচিহ্ন
২. নাসার কর্তৃক প্রাপ্ত ইমেজ এর সংবাদ
৩. মানুষের উচ্চতা সর্ম্পকিত হাদিস
৪. আদম (আঃ) শ্রীলংকায় পড়েছিলেন --The Holy City of Mecca
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১১ রাত ২:৩৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন:
নামে কি কিছুটা পরিচয় বা ইতিহাস প্রকাশ পায় না ?
পড়ার জন্য ধন্যবাদ ।
বেয়াকুফ বলেছেন:
একটি গন্দমের লাগিয়া,
আল্লায় বানাইলো দুনিয়া
আদম খাইলো আর হাওয়া খাইলো...
ইবলিশ শয়তান তার আশা পুরাইলো,
এহে, ইব্লিশ শয়তান তার আশা পুরাইলো...
অন্যমনস্ক শরৎ বলেছেন:
ওয়াও। কিন্তু এখন আমরা কি করব?
বেয়াকুফ বলেছেন:
ভাইজান, আদমের কালে কয়জন মানুষ আছিল দুনিয়ায়? সেতু বানাইছিল কিম্বায়?
লেখক বলেছেন:
আদম (আঃ) জীবনী পড়লে অনেক কিছু জানতে পারবেন ।
তবে এইটুকু বলি, তখন ফেরেশ্তাদের সাথে মানুষের যোগাযোগ বা চলাচল সহজেই হত এবং ফেরেশ্তাদের সহায়তায় মানুষ অনেক কিছুই করত । আর জীব্রাঈল (আঃ) তো মনে হয় আদমের (আঃ) কে প্রায় সব ব্যাপারে সাহায্য করতেন ।
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন:
অ্যাডমস্ পিক সম্পর্কে আগেই জানতাম। এত ডিটেইলস্ না। তথ্য এবং ছবি বহুল পোষ্টের জন্য ধন্যবাদ।
বেয়াকুফ বলেছেন:
পাচ ফুট লাম্পা আর তিন ফুট চাওড়া পাওয়ের ছাপ? আদম ভাইয়া কয় ফুটি ছিলেন? আল্লারে আল্লা!
ফয়সালরকস বলেছেন:
পড়লাম। অসাধারন! আপনাকে অনেক ধন্যবাদ। +
কখনও মানব কখনও দানব বলেছেন:
আমি ৫ফুট ৮ আমার পায়ের পাতা ৯ ইন্চিআদম আংকেলের ৯০ ফুট উচ্চতা হিসেবে হওয়া উচিত ১১.৯১১১ ফুট
কেম্নে কি?
ঘাসফুল বলেছেন:
দারুনন লাগলো...
রাতুল" বলেছেন:
ভাল
মিলটন বলেছেন:
ভালো লাগলো। প্রিয়তে রাখলাম।
লেখক বলেছেন:
ধন্যবাদ ।
নির্বাসন বলেছেন:
আদি পিতা কত্ত লম্বা আছিলো...আর আমি...আমাগো অনেক পরে যারা আইবো হেরা তো আসলেই বেগুন গাছের তলায় হাট বসাইবো...কে জানি আবার আদি পিতারে আঙ্কেল কইলো...খ্যাক খ্যাক খ্যাক ।
আব্দুল্লাহ শহীদ বলেছেন:
তথ্যবহুল পোষ্ট। ধন্যবাদ লেখককে
হাশেম বলেছেন:
শ্রীলংকা গেলে অবশ্যই দেখে আসবো। ধন্যবাদ লেখার জন্য..
শেরজা তপন বলেছেন:
তর্ক বিতর্কের ধার দিয়ে না হেটে -বললাম ভাল লেগেছে। ধন্যবাদ
নির্বাসন বলেছেন:
@অচেনা বাঙালি বলেছেন: "আদম (আঃ) জীবনী পড়লে অনেক কিছু জানতে পারবেন "আদমের জীবনী কে লেখছে?
হা হা হা...ব্যাপক মজা পাইলাম...আর একটু হাসি...হা হা হা।
মো: আজিজুল হক বলেছেন:
চমৎকার একটি বিষয়। আমার খুবই ভাল লেগেছে। যেতে ইচ্ছে করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটি বিষয় তুলে ধরার জন্য।
কখনও মানব কখনও দানব বলেছেন:
আপনি হাদিসের যে লিংক দিসেন তাতে, পয়লা যেই কংকালের ফটো আছে সেইটা চীটশট/ফটোশপড।
প্রলাপ বলেছেন:
হাহাপগে...... বাবা আদমরে একজন (বেয়াকুফ) কয় ভাই আরেকজন(কখনও মানব কখনও দানব) কয় আণ্কেল। আমাদের বংশধরদের উচ্চতা নিয়া আমি চিন্তিত।
পথিক মানিক বলেছেন:
ভালো পোস্ট। চমৎকার উপস্হাপনা। আরো লিখবেন এই প্রত্যাশা রইল।
নাজমুস বলেছেন:
ব্যপক মজা পাইলামআদম চাচ্চুর পদলেহন করিবার জন্য মন আনচান করিতেসে
লেখক ভাই আমারে লইয়া যাইয়েন
লেখক বলেছেন:
কত হাজার বছর আগের .....বুইচছেন ? এখনও চিহ্ন আছে এটাইতো বেশী ।
আপনার সেতু সম্পর্কিত তথ্যের (ইংরেজী অংশের সূত্র কি) ...
আরিফুল হোসেন তুহিন বলেছেন:
বাপ্রে এত আগের ইন্জিনিয়ারিং?....পৃথিবীর ইতিহাসই তো নতুন করে লিখতে হবে।মাইনষে হুদাই স্টোন হেন্জ আর পিরামিড লইয়া লাফালাফি করে,এগুলা তো পাচ সাত বছরের পুরানো,সেখানে ১৭ লাখ ৫০ হাজার বছরের পুরানো ব্রীজ!!! সপ্তাশ্চর্যে এইটা নাই কেনো?আর আর্কিওলজিস্টরা এই পায়েরছাপ সম্পর্কে কি বলেন?
মানুষে না জিব্রায়িল ফেরেশ্তা বানায় দিছে। জ্বিনেরাও বানাইতে পারে
হুমায়ুন কবির হাকিম বলেছেন:
উনাকে আদম না বলে এডাম বলতেন তাইলে দেখতেন অনেকেই বিশ্বাস করত.........
নাজমুস বলেছেন:
তো লেইখক ভাইজান,উইডা যে আদম চাচ্চুর পায়ের ছাপ, হেইডা আফনেরে কেডায় কইল।
চাইরকোনা একখান গর্ত।
ভাইরে এখনও পোলাপান রোইয়া গেলেন
লেখক বলেছেন:
গর্ত না পায়ের ছাপ, ভাল করে খেয়াল করেন , খালি আপ্নেরই বুদ্ধি আছে আর হগরতে বেকুব , তাই তো নাকি ?
এতো সহজে কেন সিদ্ধান্তে যান ?
রাগিব বলেছেন:
"নামে কি কিছুটা পরিচয় বা ইতিহাস প্রকাশ পায় না ?"নাহ, কিছুই ইতিহাস প্রকাশ পায় না। কারণ জায়গাটির নাম "অ্যাডামস পীক" দেয়া হয়েছে অতি সম্প্রতি। শ্রী পদ ছাড়াও জায়গাটির অন্যান্য নাম হলো Shivanolipatha Malai (শিবানোলিপথ মালাই, বা শিবের পদচিহ্ন), শিব পদম, Samanalakanda বা সমন নামের দেবতার পদচিহ্ন ইত্যাদি। জায়গাটির নাম অ্যাডামস পীক দেয়া হয়েছে খুব বেশি দিন নয়, অন্তত দুই এক শতকের বেশি নয় ... খ্রিস্টান/ইংরেজদের আগমনের সময় থেকেই এই নাম।
আসল ব্যাপার হলো, জায়গাটিতে কাকতালীয়ভাবে পায়ের ছাপের মতো লাগায় সব ধর্মের লোকেরাই এটা নিজেদের ধর্মের সাথে মিলিয়ে ক্রেডিট নিতে চায়। শ্রীলংকা আর ভারতের মধ্যকার প্রাকৃতিক সংযোগকারী ভুখন্ডকেও কেউ বলে আদমের ব্রীজ, কেউ বলে রামচন্দ্রের ব্রীজ। বাস্তবে সেটা কেবলই মাটি।
লেখক বলেছেন:
তাই ?
The legends as well as Archeological studies reveal that ..........
কখনও মানব কখনও দানব বলেছেন:
কারে কি বলেন রাগিব ভাই?ইনি রীতিমত গো+এষণা করে বের করছেন ব্রহ্মা=ইব্রাহিম।
লেখক বলেছেন:
আপনি কিভাবে বলেন যে, আপ্নে যা বলছেন তাই ঠিক ? আমি ভুল ?
অর্থহীণ বলেছেন:
তথ্য এবং ছবি বহুল পোষ্টের জন্য ধন্যবাদ
জেমসবন্ড বলেছেন:
"To me the beauty of Ceylon lies not so much in its blue seas and golden beaches, its jungles and its mountain peaks, as in its ancient atmosphere. There is no nation, from Egypt of the Pharaohs to modern Britian, in whose literature this island has not at some time been mentioned by one or other of its many names -- Lanka, Serendib, Taprobane, Cellao, Zellan, to recall a few. History lies buried in its sands, and ghosts of romance lurk among its bastioned rocks, for Lanka is very, very old."
কুঙ্গ থাঙ বলেছেন:
যতদুর জানি শ্রীপদ ভগবান শ্রীবুদ্ধের পায়ের ছাপ বলেই স্থানীয়রা বিশ্বাস করে। ওখানে একটি বৌদ্ধমন্দিরও আছে। সংস্কৃত শ্রী অর্থ হচ্ছে সুন্দর, পদ মানে পা - এখানের আদম বা এডামের কথা আসে কিভাবে? কারো মন্তব্য/ অনুমান/ধারনা দিয়ে ইতিহাস হয় না, তথ্যপ্রমাণ থাকতে হয় ... আর এটা যদি নিজের ধর্মকে পৃথিবীর তাবৎ ধর্মের উৎস হিসাবে প্রতিষ্ঠার কোন প্রয়াসের অংশ ( যা আপনার আগের পোস্টগুলো পড়ে স্পস্ট বুঝলাম) হয়ে থাকে তাহলে বলার কিছু নাই।
লেখক বলেছেন:
শ্রী-বুদ্ধ এত বড় ছিলেন ?
মানুষের আদি উৎস কি একই উৎস নয় ?
রাগিব বলেছেন:
"লেখক বলেছেন:তাই ?
The legends as well as Archeological studies reveal that .........."
ভাই, একটা কথা ইংরেজিতে লিখলেই সেটা সত্য বলে ধরে নেয়া যায় না। আপনার উদ্ধৃত এই কথাটি হিন্দুত্ববাদী বিভিন্ন ওয়েবসাইটে ফলাও করে প্রচার করে বেড়ায় রামচন্দ্রের বানর সেনার সেতুর সপক্ষে, কিন্তু কোন আর্কিওলজিস্ট কোন জার্নালে এই তত্ত্ব পেশ করেছে, তা আর কেউ বলে না। কারণ এটা গাঁজাখুরি কথা ছাড়া আর কিছুই না। ভক্তি দিয়ে গদগদ হয়ে অনেক কিছুই বলা যায়, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ আলাদা।
লেখক বলেছেন:
আমি আমার অন্য পোষ্টগুলোতে হিন্দু ধর্মের সাথে ইসলামের যোগ সম্পর্ক দেখাচ্ছিলাম আর কোন আর্কিওলোজিষ্ট দেয়না, কারণ এটার সাথে ধর্ম আছে তাই ।
আপনি দেখেন যেখানে ধর্মীয় সাইটগুলো আছে সেগুলোর আদি উৎস নিয়ে পরিস্কার কথা পাবেন না ....মক্কা...তারপর নবী-রাসুলদের কবর..জেরূজালেম....
কারণ....বিজ্ঞানীদের একটা অনীহা কাজ করে ..তারা ধর্মকে বিশ্বাস করতে চায়না...আর মনে করে...সব কিছু এম্নি এম্নি..হইছে...ধর্ম একটা চাপানো বিষয়..তাই যতোরকমভাবে স্রষ্টাকে বাদ দিয়ে কাজ করা যায়...যদিও শেষ পর্যন্ত স্রষ্টাকে আনতে হয়..."ইন্টিলেজেন্ট ডিজাইনের " নাম দিয়ে....
কুঙ্গ থাঙ বলেছেন:
আমি বিশ্বাসের কথা বলেছি, বাস্তবতার কথা নয়।
Click This Link
Click This Link
http://www.lakehouse.lk/mihintalava/gaya14.htm
লেখক বলেছেন:
আমি বিশ্বাস এবং বাস্তবতার কথা বলেছি.....মহানবীর হাদিস দেখুন দয়া করে ...ধন্যবাদ ।
রাগিব বলেছেন:
কথা ঘুরাচ্ছেন, কিন্তু কোন আর্কিওলজিস্ট কোন জার্নালে এই মহা তথ্য প্রকাশ করেছে, তা বললেন না, কারন বলতে পারবেনও না। হিন্দুত্ববাদী শিবসেনাদের ওয়েবসাইট থেকে একই প্যাচাল সর্বত্র কপি পেস্ট হচ্ছে, আপনিও তাই করেছেন মাত্র। শুরুতে বললেন আর্কিওলজিস্টেরা পেয়েছে, আর এখন বলছেন "বিজ্ঞানীদের একটা অনীহা কাজ করে ..তারা ধর্মকে বিশ্বাস করতে চায়না...আর মনে করে." ইত্যাদি ইত্যাদি। আর "ইন্টেলিজেন্ট ডিজাইন"টা কোনো বিজ্ঞানীদের কথা না, ঐটা মৌলবাদী খ্রিস্টানদের অবৈজ্ঞানিক একটা থিওরী, যা কট্টর খ্রিস্টান কাটমোল্লারা চার্চে চার্চে প্রচার করে। বেশি সুবিধা অবশ্য করতে পারে নাই।
লেখক বলেছেন:
আর ডারউইনের তত্ব বুঝি প্রমাণিত ? আর ছবিটা কি নাসা তোলে নাই ? ওটা কার পায়ের ছাপ ? আপনার বিজ্ঞান কেন নিশ্চুপ এ ব্যাপারে ?
আরিফুর রহমান বলেছেন:
মুহম্মদ যেম্নে বহুত কাহিনী হাইজ্যাক কৈরা নিজের বৈলা চালাইয়া দিছিলো.. নতুন মুস্লিম ঘ্যানী ছাগলেরা্ও সেই পথে হাঁইটা হিন্দু/বৌদ্ধ গো জিনিসপাতি হাইজ্যাক মার্তাছে... হাসতে হাসতে শ্যাষ!
লেখক বলেছেন:
তাই , তা আপ্নে বানান না একটা কুরআন শরীফ, মুরোদে কুলায়না আবার তার সমালোচনা করতে আসে, লজ্জা করে না আপনার ?
কুরআনে তো চ্যালেন্জ দেয়া আছে , লেখেন তো দেখি একটা বই ? আর উনি পড়ালেখা না কইরা...সারা জীবন যুদ্ধ কইরা....না খাইয়া...এই বই লিইখ্যা ফালাইলো ....মিঞা বুঝেন আপ্নে মাথায় যে কিছু নাই ?
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
হযরত আদম (আঃ) কে যখন আল্লাহ তার পাপের কারণেপাপের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থণা করতে থাকেন/তার ফলস্বরূপ এখানে তার পবিত্র পায়ের পদচিহ্ন এর দাগ পড়ে যায় --------------পাপীর পায়ের ছাপ পবিত্র হয় কেমনে? যে উত্তরটা দিবেন তার প্রতি উত্তর:
তইলে খুন কইরা জেলে গিয়া অনুতপ্ত হইলে, জেলরে করা হউক: পবিত্র তীর্থ। চলেন সিরিলংকা না যাওনের আগে জেলে যাই।
হিন্দুরা কয় রাম বানাইছে সেতু। তার না পুস্পক রথ আছিল?
যার পায়ের ছাপ থাকে এত বছর তার আবার সেতু বানায়ে যাইতে হয় নাকি, উড়াল দিবার পারে না কেন? মনে হয় বাতাসে তার কাপড় ফত ফত করে যায় বোধহয় আর সব...........????
চারটা ধর্ম যদি পূন্য স্থান মানে তাহলে মালিকানা কার নাকি এজমালি, টানাটানির সম্ভবনা আছে??? মাইড়পিট ????
আমি না জিগাইলাম আদমের জেবনি কে লেখছে। উত্তর দেন না কেন মিয়া?
লেখক বলেছেন:
দেখেন, উনার জিবনী বাজারে খুজে দেইখেন ।
রাগিব বলেছেন:
"আর ডারউইনের তত্ব বুঝি প্রমাণিত ? "ঐটা নিয়ে তো আপনার পোস্ট না, কাজেই অপ্রাসঙ্গিক কথা বলার মানে নাই।
"আর ছবিটা কি নাসা তোলে নাই ?"
নাসার ছবিতে কি টাইম মেশিন জাতীয় কিছু আছে যেখানে দেখানো হয়েছে মানুষ বসে বসে ১৭ লাখ বছর আগে ব্রিজ বানাচ্ছে? নাসার ওয়েবসাইটের একটি লিংক কি দিবেন যেখানে এই খবরটা আছে - তারা ১৭ লাখ বছরের পুরানো "ব্রীজ" পেয়েছে? ইন্টারনেটে সব হিন্দুত্ববাদী সাইটে এইটা আছে, কিন্তু খোদ নাসার সাইটেই নাই, কী ভয়াবহ!! সবই ষড়যন্ত্র, তাই না?
ভারত ও শ্রীলংকার মধ্যকার ল্যান্ড ব্রিজ দেখার জন্য নাসার স্যাটেলাইট লাগে না, এইখানে অগভীর একটি সংযোগকারী অংশের কথা কয়েক হাজার বছর থেকেই সবাই জানে। ল্যান্ডস্যাটের এই ছবিতে তা দেখা যায়, Click This Link এমনকি আকাশ থেকেও তোলা ছবিতে এই ল্যান্ড ব্রিজের দেখা পাওয়া যায় Click This Link এছাড়াও আরো অনেক ছবিতেও সেটা দেখা যায়, কিন্তু কোন ছবিতেই ১৭ লাখ বছর আগে কে বানিয়েছে এইটা তা তো আর দেখা যায় না।
আর পায়ের ছাপের আদলে গর্ত দেখলেই সেটা গর্তের বদলে পায়ের ছাপ বলে ধরে নিতে হবে, তা কেনো?
কিছু মনে করবেন না, আপনার এই পোস্টের গাল গল্পটা একটু বেশিই গাঁজাখুরি হয়ে গেছে।
লেখক বলেছেন:
....হিন্দুত্ববাদী সাইটে আছে....
হিন্দু ধর্ম হলো আদি ধর্ম , আর এটাতো আছে ভারতে আর ওদের বইতে যা লেখা আছে তার উপর ভিত্তি করে তারা বলছে...যেখানে সত্যটা ঢাকা পড়ে গেছে অলীক গল্পের মাঝে ।
হায়রে গর্ত আপনারে কে বলছে...? বাংলাদেশে বসে থেকে কেন এ মন্তব্য করেন...শ্রীলংকা থেকে ঘুরে এসে বললে তাও মেনে নেওয়া যায়...আর এটা কত লাখ বছরের পুরোনো সেটাও একটু চিন্তা কইরেন ।
এটা কিন্তু ভাবা ঠিক না যে আপ্নি ঠিক আমি বেঠিক ? আদম (আঃ) জীবনী-ই বলে তিনি শরণদ্বীপে পড়েছিলেন , এটা তো আর উনার পায়ের ছাপ পাওয়ার পর বানানো হয় নাই ।
আরিফুল হোসেন তুহিন বলেছেন:
রাগিব ভাই পোস্টদাতা যে মানব সভ্যতার ইতিহাস নিয়া টান দিছে সেই সেন্সটা পর্যন্ত নাই।
১৭ লাখ বছর!!!!হাহাপগে।
কয়েক হাজার বছর পুরাতন স্থাপনা পাইলেই লাফালাফি শুরু হয় ১৭ লাখ বছর আগের পাইলে তো.......
আর জেমস বন্ড
ভাই আপ্নেরে কেডা কইলবিজ্ঞানীদের আগ্রহ নাই?কবে থেইকা ন্যাশনাল জিওগ্রাফীতে দেখতেছি পুরাতন বাইবেলের বর্ননা করা বিভিন্ন জায়গা আবিস্কারহইছে ঐগুলা নিয়া গবেষনা হইতেছে।
লেখক বলেছেন:
জ্বী, তাতে কি হইল...খ্রীষ্টানদের থেকে আমাদের পার্থক্য কতটুকু ?
লেখক বলেছেন: এইটা একটু পইড়া দেইখেন
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
হিন্দু ধর্ম হলো আদি ধর্ম , আর এটাতো আছে ভারতে আর ওদের বইতে যা লেখা আছে -------------------------"হিন্দু ধর্ম হলো আদি ধর্ম" , আর এটাতো আছে 'ভারতে' আর ওদের বইতে যা লেখা আছে ।আরিফুল হোসেন তুহিন বলেছেন:দাতা যে মানব সভ্যতার ইতিহাস নিয়া টান দিছে সেই সেন্সটা পর্যন্ত নাই।
কাকশালিখচড়াইগাঙচিল বলছেণ: নন-সেন্সটা পর্যন্ত নাই।
লেখক বলেছেন:
জ্বি--, পড়েন আর হাসেন...আপ্নেদের হাসাতে পেরে আমিও খুব আনন্দিত ।
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
৪২ নং এর জবাব দেন জনাব
The legends as well as Archeological studies reveal that ........
আর্কিওলজী স্টাডি টার জার্নাল লিঙকটা যদি একটু দিতেন , পইড়া দেখতাম
সত্যান্বেষী বলেছেন:
এই গাজাখুড়ি বিষয়টি সহজ সরল আধাবুদ্ধির মানুষরা সহজেই বিশ্বাস করে তাদের আত্মপরিচয় তুলে ধরে। আর হ্যাঁ, লেখক, যিনি এই বিষয়টির অবতারণা করলেন তাকে একটু বেশী নাদানই মনে হচ্ছে। যেমন তিনি এক প্রতি-মন্তব্যে বলেছেন: 'একটা চাপানো বিষয়..তাই যতোরকমভাবে স্রষ্টাকে বাদ দিয়ে কাজ করা যায়...যদিও শেষ পর্যন্ত স্রষ্টাকে আনতে হয়..."ইন্টিলেজেন্ট ডিজাইনের " নাম দিয়ে....'
বলি, ইন্টেলিজেন্ট ডিজাইনের কথা কি নাস্তিক বৈজ্ঞানিকগণ বলে? আরেকটু জেনে কথা বলবেন। আমেরিকার খৃষ্টানদের মধ্যে একটু অগ্রসর আস্তিকগন বিবর্তনবাদকে কাউন্টার করার জন্য এই 'ইন্টেলিজেন্ট ডিজাইন' কথাটির উদ্ভাবন। নেটে ব্যপক লেখা আছে এ বিষয়ে।
রাগিব বলেছেন:
কথার তো জবাব দেন না, নাসার কোন সাইটে এই কথা লেখা আছে যে এই ল্যান্ড ব্রিজ মানুষের হাতে তৈরী? নাসার স্যাটেলাইটে কী কাউকে দেখা গেছে? :o
লেখক বলেছেন:
এইটা একটু পইড়া দেইখেন
নাসার স্যাটেলাইটে কী কাউকে দেখা গেছে?....মজা পাইছেন, মজা করতাছেন ?
আপনাকে ভালো মানুষ হিসেবেই জানতাম ।
সুমন বলেছেন:
"আর ছবিটা কি নাসা তোলে নাই ?নাসা ছবি তুলতে পারে। তবে বলে নাই যে এটা অমুকের পায়ের ছাপ। আর এটা আদৌ পায়ের ছাপ কিনা নিশ্চিত হলেন কিভাবে?
টমেটো ভেতরে আল্লাহ লেখা, গাছে সিজদা করে, মাছের গায়ে আল্লাহ লেখা, সুনামির টেউ এ আল্লাহু ....... হাবিজাবি। এইসব মিথ্যা গল্প না করলে কি নয়। এইসব না দেখালে কি ইসলাম থাকবে না। আর দেখালে কি দলে দলে লোক ইসলাম গ্রহন করবে?
একটা পিপিলিকাকে এনজিনিয়ারিং মেকানিক্স শেখানোর চেষ্ট করা আর এসব ধর্মান্ধকে কিছু শেখানোর চেষ্টা করা একই, দুইটাই পন্ডশ্রম
আরিফুর রহমান বলেছেন:
আজিব এই 'মাখলুক' দের মস্তিষ্ক আর তাদের চিন্তার পদ্ধতি... এমন ছাগল ও দুনিয়াতে আছ!!!!! আরে বলদ... মুহম্মদ বইটা লেখলো.. তারপরে সেই বইতেই বললো 'মুহম্মদ' হইলো 'নবী'। কিছু বলদ সেইটা ক্যামনে জানি মাইনাও নিলো..
মুহম্মদ যে নিজেই নিজেরে বিশাল বানাইলো.. ঢোল পিটাইলো.. কেউ বুজ্লো না!
লেখক বলেছেন:
মহানবীর কি লাভটা হইলো ?
লেখক বলেছেন:
আর উনার মতো একটা নিরক্ষর লোকের লেখা বই আজকে এত জ্বানের উৎস এবং সেখানে এমন শহরের নাম পাওয়া যায় যা কেবল বর্তমান দুনিয়ার প্রত্নতাত্বিক আবিস্কারের ফলে পাওয়া যাচ্ছে ।
ইরাম শহর
রাগিব বলেছেন:
"এইটা একটু পইড়া দেইখেন"হারুন ইয়াহিয়া সাহেব নাসার বিজ্ঞানী পদে কবে থেকে যোগ দিয়েছেন? উনার সাইট কি এখন নাসার অফিসিয়াল সাইট হিসাবে গন্য হচ্ছে? রাগ করবেন না, পড়তে বললেন কেন তাই বোঝার চেষ্টা করছি।
"নাসার স্যাটেলাইটে কী কাউকে দেখা গেছে?....মজা পাইছেন, মজা করতাছেন ?
আপনাকে ভালো মানুষ হিসেবেই জানতাম ।"
আপনিই বললেন নাসার স্যাটেলাইট থেকে তোলা ছবিতে প্রমাণ হয়েছে ঐ ভূমিটুকু ১৭ লাখ বছরের পুরানো এবং মানুষের হাতে তৈরী, স্যাটেলাইট থেকে কাউকে দেখা না গেলে সেটা কীভাবে বোঝা যায়?? আর নাসার সাইটের লিংকটা দেন একটু।
লেখক বলেছেন:
জ্বী, যারা দাবি করছে, তারা এম্নিতেই নাসার কথা বলে দাবি করছে ? তাও ভারতের একটা বিখ্যাত পত্রিকা ।
নাসা তার সব ছবি , ওয়েবে রেখে দেয় নাকি ?
সুমন বলেছেন:
আরিফুর রহমান সাহেব আপনার মত আপনার কাছে ঠিক মনে হওয়া স্বাভাবিক। তবে অন্যের অনুভূতি কে সম্মান জানানোর অনুরোধ করছি।
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
আমার কথার (৪২) আহা দেয়ার ভাষা আল্লাহ দেন নাই
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
আমার কথার (৪২) জবাব আহা দেয়ার ভাষা আল্লাহ দেন নাই
আরিফুর রহমান বলেছেন:
সুমন মিয়া, আমার অনুভুতির কি হবে তাহলে? একজন আরবে জন্মানো প্রাচীন পুরুষ যখন তার পুর্ববর্তী প্রচুর ধর্মব্যাবসায়ীদের উর্বর মস্তিষ্কপ্রসূত বিষয় সমুহ কম্পাইল করে একটা নতুন ধর্মের জন্ম দেয়, এবং পরে পুরো ব্যাবসাটাই বন্ধ করে দেয় মেজাজ খারাপ লাগে না! হতেও তো পারে এই যুগে আধুনিক আরেকজন নবী আসতে পারতো!!
লেখক বলেছেন: আর উনার মতো একটা নিরক্ষর লোকের লেখা বই আজকে এত জ্বানের উৎস এবং সেখানে এমন শহরের নাম পাওয়া যায় যা কেবল বর্তমান দুনিয়ার প্রত্নতাত্বিক আবিস্কারের ফলে পাওয়া যাচ্ছে ।
ইরাম শহর
ইরতেজা বলেছেন:
লেখক বলেছেন: আদম (আঃ) জীবনী পড়লে অনেক কিছু জানতে পারবেন
---------
আমি আদম (আঃ) জীবনী পড়তে আগ্রহী। অন লাইনে কোথায় পাব? লিঙ্ক দিন প্লিজ। আর বইয়ের লেখকের নাম জানতে চাই।
চাচামিঞা বলেছেন:
বিশ্বাসে মিলা........তর্কে বহু দুর.........।
আরিফুর রহমান বলেছেন:
বুজ্ছি, আম্রা এখানে একজন ব্রেনওয়াশড্ ড্রোনের সঙ্গে ডীল করতেছি...
লেখক বলেছেন:
প্রমান করেন....যে উনি পড়ালেখা জানত ।
মিঞা ....জানেনা কিসু আবার ফাল পাড়েন ..। আবোল তাবোল বকেন ।
ঝড়ো হাওয়া বলেছেন:
পড়লাম।
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
ছি ছি মুহম্মদরে একাবার কন পাপী, আরেক বার কন নিরক্কর, আপনে বুঝবেন ঠেলা
ইরতেজা বলেছেন:
১,৭৫০,০০০ বছর আগে সেতু বানাইল কেমনে? এক পদ্মা নদীতে সেতু বানাইতে পারতাছি না আর শ্রিলংকা থেকে ভারত পর্যন্ত এত বড় সাগরে ১,৭৫০,০০০ বছর আগে আদম সেতু হয়ে গেল? এই কথাটা কতটা বিশ্বাসযোগ্য। মনে হয় এমনিতেই প্রাকৃতিক কারনে সমুদ্র থেকে কিছু ভুমি জেগে ঊঠে ছিল। হয়ত ভূমিকম্পের কারনে বা অন্য কারনে। সেটাই এখন সবাই রাম সেতু আদম সেতু বলে যাচ্ছে।
সুমন বলেছেন:
আরিফুর রহমান সাহেব প্যাচাল করার সময় নাই। অনুরোধ ছিল মাএ... হা হা
বকুল০৮ বলেছেন:
দুই জ্ঞানীর (রাগীব ও লেখক) বাহাসে অনেক কিছু জানা হলো-তবে বজ্জাত আরিফুর রহমানের অযাচিত মন্তব্য উৎপাতের মতো লাগে।
ডিসকভারি চ্যানেলে একবার এই এডাম'স পীক নিয়ে একটা একটি প্রতিবেদন দেখেছিলাম। সেখানে যুদ্ধবিদ্ধস্ত শ্রীলংকায় এই এডাম'স পীক অনেকটা জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে দেখানো হয়েছিল - আর পীকে যাওয়ার যাত্রাপথটাও ছিলো দারূন - কখনো গভীর জংগল- কখনো মেঘের ভেতর দিয়ে সারবেধে সব ধর্মাবলম্বীর, জাতিসত্ত্বার তীর্থযাত্রীরা পাশাপাশি ধীরে ধীরে হেঁটে চলেছে পীকের দিকে- অসাধারন সুন্দর পুরো ব্যাপারটা-আর আমি সেদিনই ঠিক করেছি কখনো শ্রীলংকা গেলেএডাম'স পীক থাকবে আমার লিস্টের শীর্ষে- শুধু পীক-দর্শন নয় ঐ ভ্রমনযাত্রীদের আমিও একজন অংশ হতে চাই-
লেখকের জন্য + -শ্রমঘনিষ্ঠ লেখাটির জন্য
ভালো থাকবেন-
রাকিব খান বলেছেন:
ধন্যবাদ লেখককে ।
নৈঃশব্দ্যের কোলাহল বলেছেন:
এই ৩০ আয়াতের সুরায় ইরামের কথা লেখা আছে মাত্র একবার (৬নং আয়াতে)। এইটুকু থেকে নাসারা বিজ্ঞানীরা Rub al Khali মরূদ্যানে ইরাম শহরের লোকেশন বের করে ফেললো?
ঘনাদা বলেছেন:
@নাস্তিক, আপনি বুজতেই পারেননি (এস্কিমোর পোস্ট বিষয়ে) ওটা স্যাটায়ার ছিলৌ।
আলমগীর কুমকুম বলেছেন:
আদমের পা তাইলে পাঁচ ফিট বাই তিন ফিট ছিল, হেয় কি ডাইনোসোর প্রজাতির আছিল নাকি? তার 'নলেজ'টা দেখার ইচ্ছা জাগে...
আলমগীর কুমকুম বলেছেন:
আদমের পা তাইলে পাঁচ ফিট বাই তিন ফিট ছিল, হেয় কি ডাইনোসোর প্রজাতির আছিল নাকি? তার 'নলেজ'টা দেখার ইচ্ছা জাগে...
অ্যামাটার বলেছেন:
ভাইজান, ওটা আদম(আ: )-এর পদচিহ্ন না-ও হতে পারে...কিংবা হতে পারে কোনও ডাইনোসরের কীর্তি;
তবে আগে এই "আরিফুর রহমান" আর "ঘনাদা" নিকধারী জড়বুদ্ধিসম্পন্ন ছাগনাস্তিকটাকে দয়া করে ব্লক করেন।
রাগিব বলেছেন:
আপনি একটা ব্যাপার ভুল বুঝছেন, যদি বলতেন আপনার "বিশ্বাস" এটি হযরত আদম (আঃ) এর পদচিহ্ন, তাতে কারো বলার কিছু নেই। কিন্তু নাসা স্বীকার করেছে - নাসার ছবিতে প্রমাণ হয়েছে, এধরণের ভ্রান্ত ও অসত্য খবর বলতে থাকলে তার বিপক্ষে কথা আসাটাই স্বাভাবিক। সরকারী প্রতিষ্ঠান হিসাবে নাসা তার তোলা সব ছবিই অনলাইনে রাখে, এছাড়া তাদের সাইটে বলা আছে, অ্যাডাম'স ব্রীজ নামের এই নিমজ্জিত ভুখন্ডটি প্রবাল-খন্ড দিয়ে গঠিত। Click This Linkনাসার সাইটে এই ভুখন্ড সম্রর্কে যা যা বলা আছে, তা পাবেন এইখানে Click This Link
আপনার বিশ্বাস নিয়ে কিছু বলিনি, কেবল বিশ্বাসকে প্রচার করার সময়ে অসত্য তথ্যের সাহায্য নেবেন না, এইটাই অনুরোধ। তাতে বিশ্বাসেরই অবমাননা হয়। ধন্যবাদ।
লেখক বলেছেন: দুঃখিত প্রবাল-খন্ড দিয়ে গঠিত , তা খুজে পাই নাই, দয়া করে ওইটুকু পেষ্ট করে দিয়েন ---আর লাখ লাখ বছর আগের বিষয় --অস্তিত্ব থাকাটাই তো অস্বাভাবিক নয়কি ? আছে তো একটা চিহ্ন ....যার উপর পরে প্রবাল তৈরী হয়েছে হয়তো ? না হলে একেবারে ....ভারত টু শ্রীলংকা সেতুর মত কেন হল ?
আপনার মতামতের জন্য ধন্যবাদ । এটা শুধু আমার বিশ্বাস না এটা বাস্তব । এটার নাম তো বর্তমানের কেউ দেয়নি , ইতিহাস থেকেই পাওয়া যায় । যেমন -ইবনে বতুতার জীবনী এবং নবী-রাসূলদের জীবনী ।
গাজা-খুরী হলে-- আদি -পিতা যাকে মুসলমানরা ও খ্রীষ্টানরা মানে তাকে কেন আরবে না ফেলে -- শরণদ্বীপে ফেলানো হলো - এবং কেনইবা সেখানে ওনার পদচিহ্ন পাওয়া গেল এবং সেতু , যার দুটোরই নামের সাথেই আদম যুক্ত , যেখানে হিন্দু ও বোদ্ধ ধর্মাবলম্বীদের প্রাধান্য ?
যাক, আমি অবশ্যই ভবিষ্যতে আরো প্রমান পাব এবং তা তুলে ধরব , তবে একটা কথা বলি ....আল্লাহ সত্য, কোরআন সত্য , নবী-রাসূল এবং তা শুধু বিশ্বাস হবে কেন ? যা সত্য তার প্রমাণ অবশ্যই রয়েছে ....আমাদের সেগুলো অনুসন্ধানী চোখ দিয়ে খুজে বের করতে হবে ।
বোলারস ব্যাকড্রাইভ বলেছেন:
অচেনা বাঙালি বলেছেন: "আদম (আঃ) জীবনী পড়লে অনেক কিছু জানতে পারবেন "আদমের জীবনী কে লেখছে?
লেখক বলেছেন:
এইটা একটু পইড়া দেইখেন
হোঁদল কুঁত কুঁত বলেছেন:
কেবল বিশ্বাসকে প্রচার করার সময়ে অসত্য তথ্যের সাহায্য নেবেন না, এইটাই অনুরোধ। তাতে বিশ্বাসেরই অবমাননা হয়। ধন্যবাদ। রাগিব ভাইয়ের এই কথায় একমত। জেমস বন্ড ভাই, কিছু মনে নিয়েন না, এইসব আসলে ভূয়া মনে হয়। এইসব প্রচারের দরকার কী?
লেখক বলেছেন:
এইটা একটু পইড়া দেইখেন
অ্যামাটার বলেছেন:
@জেমসবন্ড: এইটা রামের সেতু বলে দাবী করে গোঁড়া মৌলবাদী হিন্দুরা, ভারত সরকার অনেক চেষ্টার পরও সেখানে কোন সেতু স্থাপন করতে পারেনি শিবসেনা'র বিরোধীতার কারণে, পাছে পবিত্র সেতু'র উপর মানুষের কর্তৃত্ব ফলাতে গিয়ে খোদ রামের অপমান!! সুতরাং প্রত্যেকেই তাদের নিজ-নিজ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গায়ের জোরে এটা নিজের বলে দাবী করতে গিয়ে পুরো ব্যাপারটাকে আরও হাস্যকর বানিয়ে ফেলছে।সে'জন্যই বলছি, এটা যদি মিথ হয়, তবে সেভাবেই থাক, জোর-জবরদস্তি প্রমাণ করতে গিয়ে আপনি আরও ভজঘট বাধিয়া ফলছেন, মনেরাখবেন, এ'সব ব্যাপার যতই পেঁচাবেন, বিশ্বাসযোগ্যতা ততই হারাবেন।
বেয়াকুফ বলেছেন:
ভেড়াটর কি বলতেসে এইখানে?
গোলন্দাজ বলেছেন:
আমি একটা বেপার বুজতে পারি না...কিছু লোকজন আছে যারা ধরম র বিজ্ঞান কে এক করে ফেলে...।।ধরম শুধুই একটা বিশ্বাশ...।র বিজ্ঞান হল যুক্তিনিরভর একটা বেপাড়...।।২ টাকে একী সাথে গুলিয়ে ফেলা আহাম্মকি ছাড়া র কিছুই না...।আজকাল আমাগো এইখানে একটা হুজুগ শুরু হইছে...।।কেউ ধরম লয়া কিছু লিখলেই তারে বেবাক শুশিল মামু রা পচানি শুরু করেন।।গাধা, গরু, ছাগল...কিছুই বাদ ্যায় না...।।
ভাইয়েরা আমার !!! যার যার বিশ্বাশ তার তার কাছে...।আপ্নে আমি আল্লাহ , খোদা বিশ্বাশ করি না...।অন্নেরা করে......তার মানে আপনি আমি বা হেরা কেউই গরু ও না, ছাগল ও না...। কারন এইটা এমণ একটা বেপার , যত্তখন না নিজে থেকে কেউ উপলব্ধি না করে তত্ খন গিলে খাওয়ালে ও কাজ় হবে না...। সবার চিন্তা ভাবনাই সবার কাছে এক্কেরে ১০০% পারফেক্ত......।
তাই আসেন গালাগালি বাদ দিয়ে সুন্দর ভাবে, শালিন ভাবে আলাপ করি...ভ্রাত্রি সুলভ আচরন করি...সবাইকে ধন্নবাদ
রাগিব বলেছেন:
"দুঃখিত প্রবাল-খন্ড দিয়ে গঠি"আপনাকে যে লিংক দিয়েছি, সেখানেই আছে, পড়ে দেখুন। আশা করি এর পরে "নাসা বলেছে মানুষের হাতে তৈরী ১৭ লাখ বছর আগে" সেরকম মিথ্যা দাবী আর করবেন না।
আপনার শুভ কামনা করছি। যা খুশি বিশ্বাস করতে পারেন, কোন সমস্যা নাই, কেবল ধর্মীয় বিষয়ে মিথ্যা দাবী করবেন না (যেমন নাসা বলেছে ইত্যাদি ইত্যাদি), আর ইন্টারনেটে যেকোনো খানে পাওয়া মিথ্যা দাবী পুনঃপ্রচার করবেন না। আর স্থানটির নাম স্থানীয় লোকেরা অ্যাডামস ব্রীজ বলতো আরবদের সংস্পর্শে আসার আগে, সেটাও সম্পূর্ণ ভ্রান্ত একটি তথ্য।
ভালো থাকুন। ধন্যবাদ।
লেখক বলেছেন:
ধন্যবাদ ,
স্থানটির নাম স্থানীয় লোকেরা অ্যাডামস ব্রীজ বলতো আরবদের সংস্পর্শে আসার আগে, সেটাও সম্পূর্ণ ভ্রান্ত একটি তথ্য। .........এ কথাটি মানতে পারিনি ।
গাজা-খুরী হলে-- আদি -পিতা যাকে মুসলমানরা ও খ্রীষ্টানরা মানে তাকে কেন আরবে না ফেলে -- শরণদ্বীপে ফেলানো হলো - এবং কেনইবা সেখানে ওনার পদচিহ্ন পাওয়া গেল এবং সেতু , যার দুটোরই নামের সাথেই আদম যুক্ত , যেখানে হিন্দু ও বোদ্ধ ধর্মাবলম্বীদের প্রাধান্য ?
------এর উত্তর পাইনি ।
রাগিব বলেছেন:
"যার দুটোরই নামের সাথেই আদম যুক্ত , যেখানে হিন্দু ও বোদ্ধ ধর্মাবলম্বীদের প্রাধান্য ? ------এর উত্তর পাইনি ।"আপনার যুক্তিটি সার্কুলার লজিকের মতো -- আরবরা যাওয়ার আগে স্থানীয় হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায় যে এই দুইটি জিনিষকে নিজেদের দেবতা বা বুদ্ধের নামেই নামকরণ করেছে, সেটা তাদের বর্তমানে ব্যবহৃত বিভিন্ন নাম (যেমন রামসেতু, শ্রীপদ) ইত্যাদি থেকেই বোঝা যায়। আরবেরা এখানে গিয়ে ধারণা করে যে স্থানটিই হযরত আদমের ভূনির্বাসনের এলাকা, তার থেকেই নামটি দেয়, উল্টোটা নয়। অর্থাৎ কাহিনী -> নাম ... আপনার দাবী মতো (নাম->কাহিনী) নয়।
---
এই বিষয়ে একটা জিনিষ জানতে চাই, কুরআন শরীফে কি হযরত আদম (আঃ) এর ভূনির্বাসন স্থান হিসাবে শ্রীলংকার নাম রয়েছে? থাকলে কোথায় কোন সূরায় এবং কত নম্বর আয়াতে? যদি জানা থাকে, এখানে জানাবেন। ধন্যবাদ।
লেখক বলেছেন: এটা দেখতে পারেন-শ্রীলংকায় আদম (আঃ)
[http://www.britannica.com/EBchecked/topic/5208/Adams-Bridge|এটাও দেখতে পারেন-আদমের ব্রীজ একটা অতীত কালের যোগাযোগ]
কুরআন শরীফে সবকিছু নাই ...হাদিস ও আল্লাহর বানী..মহানবী নিজের থেকে কিছু বলেন নাই । আর সবকিছু কেন আমার উপর চাপান , নিজেরা ঘেটে দেখেন , মনে হচ্ছে ইসলাম সম্পর্কে কিছু না জেনেই আপনারা তাকে অবৈজ্ঞনিক প্রমাণ করার চেষ্টা করেন ।
প্রবাল কি এবং কিভাবে গড়ে ওঠে , আশা করি ভালো করে জানবেন ।
আর তর্ক করতে ইচ্ছে করছে না । আমাকে অহেতুক ব্যান করছে...মন খারাপ হইছে । পরে একসময় আবার কথা হবে.....
ভাল থাকবেন । ধন্যবাদ ।
@জেমসবন্ড, আপনাকে একটা অনুরোধ করি।
আপনি ইসলাম ধর্মে বিশ্বাসী আমিও বিশ্বাসী এই হিসেবেই বলি, ইসলাম নিয়ে পড়াশোনা করতে চাইলে সবার আগে কোরানকে ভালোভাবে অর্থ আর ব্যাখ্যাসহ পড়েন, পুরোটা (একাধিক লেখকের ব্যাখ্যা পড়া বেটার)। বছর খানেক বা দুয়েক লাগবে।
তারপর দেখবেন ধর্ম নিয়া অনেক গাঁজাখুরি ধারনা এমনেই কেটে যাবে।
লেখক বলেছেন: এইটা একটু পইড়া দেইখেন
নরাধম বলেছেন:
@লেখক, ইসলামকে সত্য প্রমাণের জন্য এসব আবালীয় নিদর্শণের কোন প্রয়োজন নেই। কোথায় পা, কোথায় হাত, কোন ছাগলের গায়ে "আল্লাহ" লেখা উঠল, কোন মহাকাশচারী মুসলিম হল, এসব নিয়ে মাথা ঘামানোরই দরকার নেই। ইসলাম সত্য, সেটা ধ্রুব, অন্য কোন আবালীয় ডকুমেন্টেশান লাগবেনা। আশা করি বুঝাতে পেরেছি।
রাগিব বলেছেন:
"কুরআন শরীফে সবকিছু নাই ...হাদিস ও আল্লাহর বানী..মহানবী নিজের থেকে কিছু বলেন নাই । আর সবকিছু কেন আমার উপর চাপান , নিজেরা ঘেটে দেখেন , মনে হচ্ছে ইসলাম সম্পর্কে কিছু না জেনেই আপনারা তাকে অবৈজ্ঞনিক প্রমাণ করার চেষ্টা করেন ।"
মুসলমান হিসাবে কুরআন শরীফের উপরে আস্থা আমার পূর্ণ মাত্রায় আছে, কাজেই সেখানে এই কথা পেলে অন্য ব্যাপার ছিলো, কিন্তু আপনি বিভিন্ন ওয়েবসাইট ঘেঁটে যা প্রমাণ করার চেষ্টা করছেন, তাতে বিশ্বাস করাটা সম্ভব না। আপনিই দাবী করতে থাকলেন যে হযরত আদম আঃ কে শ্রীলংকায় পাঠানো হয়েছিলো নির্বাসনে (যদিও ইসলামী চিন্তাবিদ আল কুম্মির মতে আদমকে সাফা ও হাওয়াকে মারওয়াতে পাঠানো হয়েছিলো দেখলাম এক জায়গায়)। এখন এই কথাটা কোথা থেকে পেয়েছেন, তা তো আর বলতে পারছেন না। অমুক ওয়েবসাইট তমুক ওয়েবসাইট না বলে নির্দিষ্ট সূত্রটা জানালে খুব ভালো হতো। ইসলাম সম্পর্কে জানতে হলে গালগল্পে বিশ্বাস করতে হবে এমন কোনো কথা নেই। বরং গালগল্পে বিশ্বাস না করে ধর্মের মূল অংশে বিশ্বাস রাখাটা অনেক জরুরী।
আর কাউন্টারকারেন্টসের লিংক কেনো দেখবো ঠিক বুঝলাম না। কুরআন শরীফ বাদ দিয়ে হযরত আদম আঃ এর সম্পর্কে ইসলামী চিন্তাধারা জানার জন্য যোগিন্দর সিকান্দের লেখা নিবন্ধ একটি ওয়েবসাইট থেকে দেখতে বলছেন?
-
যাহোক, আপনার আত্মবিশ্বাস দেখে আমার মনে হয়েছিলো, সম্ভবত কুরআন শরীফে আছে শ্রীলংকাতে হযরত আদম (আঃ) এর যাওয়ার কথা। কোনো খানে সরাসরি কিছু খুঁজে না পেয়ে আপনার দ্বারস্ত তাই হয়েছিলাম। এই বিষয়ে কিছু নতুন জানলে অবশ্যই জানাবেন, কারণ এই জায়গাটি কবে থেকে হযরত আদম (আঃ) এর নির্বাসনস্থান হিসাবে খ্যাত, এই ব্যাপারটা জানতে আমি আসলেই আগ্রহী। শ্রীলংকাতে ব্যবসায়ী আরবেরা অনেক দিন ধরেই আসে, কিন্তু হিন্দু এবং বৌদ্ধদের আগে নয়। কবে থেকে কাহিনীটা চালু হলো, সেটা খুব ইন্টারেস্টিং একটা ইতিহাস হতে পারে।
ধন্যবাদ।
জেমসবন্ড বলেছেন:
হুমম...ভূল জানেন...লিংকট পড়তে পারতেন।আমি অনেক আগে থেকেই জানি । ওয়েবে ওয়েব ঠিকানা দেওন ছাড়া কি করুম ?
This use of religious arguments to advocate the cause of united nationalism is brilliantly illustrated in an essay contained in the booklet penned by a leading Deobandi scholar, Maulana Husain Ahmad Madni, then rector of the Deoband madrasa and head of the Jami'at ul-'Ulama-i Hind. Madni's essay, titled 'Hamara Hindustan' ('Our India'), draws upon narratives contained in the works of classical Islamic scholars to illustrate the 'glories' of India in order to exhort Muslims to support the demand for Indian freedom and unity. He writes that Islamic tradition has it that God directed Adam, the first man and the first prophet, to be sent down to earth to India.
এটা পড়ে দেইখেন
যাক, মুসলমান জেনে ভালো লাগলো...! আইজকাল আবার ব্লগে নাম দেখে বুঝা যায় না ।
আমাকে কেন ব্যান করল, আমি এই সাইটে নতুন..আপনি কি স.ই.এর কাউরে চেনেন ? তাদেরকে জিজ্ঞাইবেন আমার অপরাধটা কি ? আমি তো কাউকে চিনিনা ।
জেমসবন্ড বলেছেন:
According to ancient Arabian traditions, when Adam and Eve were cast from Paradise they fell to different parts of the earth; Adam on a mountain on the island of Serendip, or Sri Lanka, and Eve in Arabia, on the border of the Red Sea near the port of Jeddah. For two hundred years Adam and Eve wandered separate and lonely about the earth. Finally, in consideration of their penitence and wretchedness, God permitted them to come together again on Mt. Arafat, near the present city of Mecca (previously called Becca or Bakkah, meaning narrow valley). Adam then prayed to God that a shrine might be granted to him similar to that at which he had worshipped in Paradise. Adam's prayers were answered and a shrine was built. (This is a pre-Islamic legend and the Koran, the Islamic Holy Scripture, says nothing whatsoever of Adam’s connection with Mecca or of a shrine he prayed at). Adam is said to have died and been buried in Mecca and Eve in Jeddah by the sea which still bears her name, jiddah, meaning maternal ancestor in Arabic. This shrine passed away during the era of the flood, at which time the body of Adam began to float on the water while the Ark of Noah circumambulated around it and the Ka’ba seven times before journeying north where it landed after the flood.
এইটা পড়ে দেখতে পাড়েন
বোলারস ব্যাকড্রাইভ বলেছেন:
বোলারস ব্যাকড্রাইভ বলেছেন: অচেনা বাঙালি বলেছেন: "আদম (আঃ) জীবনী পড়লে অনেক কিছু জানতে পারবেন "আদমের জীবনী কে লেখছে?
১৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৩২
লেখক বলেছেন:
এইটা একটু পইড়া দেইখেন
এই লোক আদমের জীবনি কেমনে জানলো?
সৌম্য বলেছেন:
মানুষের পায়ের ছাপ ৫ ফিট লম্বা হইতে পারে??? আমি ডিস্কভারী চ্যানেলে একটা শো দেখছিলাম। ঐখানে খুব খুটীয়ে খুটিয়ে দেখাইছিলো। যা মনে হয় প্রাকৃতিক ভাবেই পাথর খন্ডটা মানুষের পায়ের আকৃতির কাছা কাছি। শ্রীলঙ্কা দ্বীপ নিয়ে একটা দারুন লিখা পড়ছিলাম। কার লিখা মনে নাই। যুবরাজ বিজয় বাংলাদেশের একজন যুবরাজ ছিলেন। তার পিতা ছেলেদের কাছে যৌবন চায়। উনি বলেছিলেন আমি জীবন নিয়ে তৃপ্ত নই আরো ভোগ করতে চাই। পুত্ররা যৌবন দান করতে রাজী হলেও (এটাও গাঁজাখুরী, হয়তো অন্য কিছু চেয়েছিলেন, হয়তো যুবরাজের অধিকারে থাকা কোন সুন্দরী মেয়েকে ভোগ করতে চায়ছিলেন) যুবরাজ বিজয় যৌবন দিয়ে পিতার জরা গ্রহনে অস্বীকার করেন এবং তাকে নির্বাসনে প্রেরন করা হয়। উনি বসতী স্থাপন করে শ্রীলঙ্কায়। লক্ষ করলে দেখবেন লঙ্কান দের সাথে আমাদের আদীবাসী (সাওতাল) দের চেহারার অদ্ভুত মিল আছে।
লেখক বলেছেন:
পড়ার জন্য ধন্যবাদ ।
প্রলাপ বলেছেন:
তুমারে মাইনাস।
মানুষ বলেছেন:
চুরি করেছো আমার মনটা ..... হায়রে হায় মিস লংকা ...
লেখক বলেছেন:
হা হা ...এইটা একসময় আমার ফেবারিট গান আছিলো ।
অমাবশ্যার চাঁদ বলেছেন:
পড়লাম। অসাধারন! আপনাকে অনেক ধন্যবাদ। +
লেখক বলেছেন:
যদি লেখতে পারি, সামনে আরো কিছু দিবার ইচ্ছা আছে..খোজ রাইখেন ।
পড়ার জন্য ধন্যবাদ ।
কলুর বলদ বলেছেন:
ভাইজান আফনারে ধইন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা......আফনেতো আমার আয়ু বাড়ায় দিতাছেন......!! এত নির্মল হাসির মসলা বিশ্বাস করেন পুরা ব্লগে আর খুইজা পাইনাই.....!!
লেখক বলেছেন:
যার যেমন..জ্ঞান তার তেমন বুঝ...
সুবিদ্ বলেছেন:
ধন্যবাদ......শেয়ার করার জন্য..........আদম সেতু কিন্তু ভারতীয় রাজনীতিতেও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়....
লেখক বলেছেন:
...হতে পারে আমার জানা নাই । কিভাবে জানালে উপকৃত হব ।
নুভান বলেছেন:
পায়ের ছাপটির কি বয়স নির্ধারন করা হয়েছে? ১৭ লাখ বৎসর ধরে একটি পায়ের ছাপ অপরিবর্তিত অবস্থায় প্রৃতি তে থাকবে এ ব্যপারটা বিশ্বাস যোগ্য নয়, দু-তিন হাজার বছরের ব্যবধানেই ইরোড বা ক্ষয় হয়ে যাবার কথা। আর হযরত আদম (আঃ) যদি সেরেনদ্বীপ বা লঙ্কায় পদার্পন করেন-ও তবুও এখানেই যে পদার্পন করেছিলেন তার কোন নিশ্চয়তা দেয়া কখনোই সম্ভব নয় ( মরমন রা আবার বলে আদম (আঃ) নাকি আম্রিকায় এসেছিলেন হেহে), যাই হোক, যদি পবিত্র কুরআন বা সহিহ হাদিসে বর্ণিত থাকতো তবে চোখ বন্ধ করে বিশ্বাস করতাম, কিন্তু অযথা বিশ্বাস করাটা খুব একটা যৌক্তিক নয়। তবুও পোষ্টের জন্য ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন:
.........এ ব্যাপারে আরেকটি পোষ্ট দিব......অধিকাংশ মুসলিম স্কলারের বিশ্বাস কিন্তু তাই যে হযরত আদম (আঃ) শ্রীলংকায়-ই পড়েছেন এবং সেখানে বসবাস করতেন । উনারা এ ব্যাপারে মা আয়েশা বা হযরত আলী (রাঃ) এর উৎস থেকে উদ্ধৃত করে থাকেন ।
........সময়টা একটা বিষয় যা নিশ্চিত নয় যে আসলে কত সময় আগের ঘটনা তা ।
.পায়ের ছাপ ক্ষয় হয়ে যাবার কথা.. ঠিকাচে..আল্লাহ চাইলে তা রক্ষা করতেও পারেন ....যেমন ফেরআউনের দেহের মত করে ।
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মোবাইল আর ইন্টারনেট চালিয়ে কিছু কিছু মানুষ ( বাংলাদেশের) নিজেকে যে কত জ্ঞানী ভাবে!
কতটুকু ঘিলু থাকে এক জনের মাথায়???
চুরি যাওয়া আগুন... বলেছেন:
লেখক বলেছেন:আদম (আঃ) জীবনী পড়লে অনেক কিছু জানতে পারবেন ।
তবে এইটুকু বলি, তখন ফেরেশ্তাদের সাথে মানুষের যোগাযোগ বা চলাচল সহজেই হত এবং ফেরেশ্তাদের সহায়তায় মানুষ অনেক কিছুই করত । আর জীব্রাঈল (আঃ) তো মনে হয় আদমের (আঃ) কে প্রায় সব ব্যাপারে সাহায্য করতেন ।
------------------------------------------------------------------------
খ্যাক খ্যাক খ্যাক...
তাইয়িব বলেছেন:
সকল নবী রসুল আলাইহিস সাল[মগণ মাছুম তথা নিষ্পাপ। হযরত আদম ছফিউল্লাহ আলাইহিস সালাম উনাকে কখনই কোন পাপ স্পর্শ করতে পারেনি,লেখক খালিছ তাওবা খালিছ ইস্তিগফার করুন।
লেখক বলেছেন:
.ধন্যবাদ । তওবা অস্তাগফিরুল্লাহ ।
পি পি বলেছেন:
বিয়াফক গিয়ানী পুস্ট।"সেতুটিকে কিন্তু বিভিন্ন ধর্মের অনুসারীরা নিজেদের বলে দাবী করে। যেমন হিন্দু ধর্মাবলম্বী অনেকে এটাকে রাম সেতু বলে থাকে।"
এইবার "Rama Bridge" লিখে গুগলান, আপনার মত আরও কিছু গিয়নী লোক পাবেন।
রিফাত হোসেন বলেছেন:
িাউিা
নভেম্বর বলেছেন:
আসলেই লেখক বিয়াফক জ্ঞানী। উনারে কিছু জিগাইলেই খালি যোগিন্দর আঙ্কেলের ওয়েব এর লিঙ্ক দিয়া দেয়।
নাসিব ইমরোজ নূর বলেছেন:
fashex66554hdvc
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...





















হিন্দুরা এটাকে বলে শিবের পায়ের ছাপ, বৌদ্ধরা বলে বুদ্ধের পায়ের ছাপ। কার পায়ের ছাপ, তার কোনোই প্রমাণ নাই আসলে।