somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহামতি বুদ্ধের বাণী - ধম্মপদ থেকে । দ্বিতীয় পর্ব ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহামতি বুদ্ধ জীবনের সত্যকে খুব সহজভাবে বর্ণনা করেছেন । জীবনে দুঃখ আছে । দুঃখের কারণ আছে । দুঃখের কারণ আসক্তি । আসক্তির কারণ অবিদ্যা । অবিদ্যা দূর হবে শীল অর্থাৎ সদাচরণ ও প্রজ্ঞা দ্বারা । সৎ মন প্রস্ফুটিত হবে সৎ কর্মে । তখনই আসক্তির বৃত্ত ভেঙ্গে যাবে । দুঃখের বিনাশ ঘটবে । তৃপ্ত জীবন লীন হবে অনন্ত প্রশান্তিলোকে ।



২২. উচ্ছৃংখল ও মূর্খ ব্যাক্তির শত বছরের জীবনের চেয়ে প্রাজ্ঞ ও ধ্যানীর একদিনের জীবন উত্তম । [সহসসবগগোঃ ১১১]

২৩. প্রাজ্ঞ ব্যাক্তি কখনো নিন্দা বা প্রশংসায় প্রভাবিত হন না [পন্ডিতবগগোঃ ৮১]

২৪. ওঠার সময় যে ওঠেনা, যৌবনের শক্তি থাকতেও আলস্যপরায়ণ, সংকল্প ও চিন্তায় আবসাদগ্রস্ত- এমন অলস ও দুর্বলচিত্ত প্রজ্ঞার সন্ধান পায় না ।

২৫.শত্রুতা দ্বার কখনো শত্রুতা বিনাশ করা যায় না । মিত্রতা দ্বারাই শত্রুতার নিরসন হয় । [ যমকবগগোঃ ৫]

২৬. যে ব্যাক্তি অন্যকে দুঃখ দিয়ে নিজে সুখ পেতে চায়, সে ঘৃণার আবর্ত থেকে মুক্ত হতে পারে না [পকিন্নকবগগোঃ ২৯১]

২৭. সবাই জীবন ভালোবাসে । সবাইকে নিজের মতো ভাবো । কাউকে কখনো আঘাত বা কষ্ট দেবে না । [দন্ডবগগোঃ ১৩০]

২৮. কাউকে কটু কথা বলবে না । কারণ সে-ও কটু প্রতুত্তর দিতে পারে । উত্তপ্ত বাক্য বিনিময় তোমার জন্যও কষ্টদায়ক হবে । দন্ডের প্রতিদন্ড তোমাকেও স্পর্শ করবে । [দন্ডবগগোঃ ১৩৩]

২৯. রণক্ষেত্রের সহস্রযোদ্ধার ওপর বিজয়ীর চেয়ে রাগ-ক্রোধ বিজয়ী বা আত্নজয়ী বীরই বীরশ্রেষ্ঠ । [সহসসবগগোঃ ১০৩]

৩০. কোন পাপকেই ক্ষুদ্র মনে কর না । ক্ষ্রুদ্র ক্ষ্রুদ্র পাপ-ই জমা হতে হতে মূর্খের পাপের ভান্ড পূর্ণ করে ফেলে । [পাপবগগোঃ ১২১]

৩১. পাপী ইহলোক ও পরলোক - উভয়লোকে মনস্তাপে দগ্ধ হয় । অপরদিকে পূণ্যবান উভয়লোকেই পরমমানন্দ লাভ করেন । [যমকবগগোঃ ১৭-১৮]

৩২. পাপের প্রতিফল না পাওয়া পর্যন্ত মূর্খরা পাপকেই অমৃত বলে মনে করে । মনস্তাপ শুরু হয় পাপের ফল পাওয়ার পর । [ বালবগগোঃ ৬৯]

৩৩. ক্রোধকে ক্ষমা দ্বারা, অন্যায়কে ন্যায় দ্বারা , কৃপণকে দান দ্বারা, মিথ্যাকে সত্য দ্বারা জয় কর । [কোধবগগোঃ ২২৩]

৩৪. ভালো বা সমমনা সঙ্গী না পেলে একাকী ভ্রমণ উত্তম । মূর্খ সংসর্গ সবসময় বর্জনীয় [বালবগগোঃ ৬১]

৩৫. মূর্খরা 'আমার পুত্র, আমার অর্থ, আমার ধন' এই চিন্তা করে যন্ত্রণা ভোগ করে । যখন সে নিজেই নিজের না তখন পৃত্র বা ধন তার হয় কিভাবে ? [বালবগগোঃ ৬২]

৩৬. বর্ষাকালে এখানে , শীত-গ্রীষ্মে ওখানে বাস করবো- মূর্খরা এভাবেই চিন্তা করে । শুধু জানে না জীবন কখন কোথায় শেষ হয়ে যাবে । [মগগবগগোঃ ২৮৬]

৩৭. লোভ হচ্ছে কঠিনতম রোগ, সংস্কার চরম দুঃখ, সুস্বাস্হ্য পরম লাভ , সন্তুষ্টি পরম ধন, বিশ্বাসই পরম বন্ধু, নির্বাণ পরম সুখ । [সুখবগগোঃ ২০৩-২০৪]

৩৮. ধর্মশিক্ষা দান সর্বোত্তম দান, ধর্মের আলো সর্বোত্তম আলো, ধর্ম পালন সর্বোত্তম আনন্দ, আসক্তির বিনাশ সর্বদুঃখে বিজয় । [তনহাবগগোঃ ৩৫৪]

৩৯. খারাপ ও নিজের জন্যে ক্ষতিকর কাজ করা সহজ । নিজের জন্য কল্যাণকর কাজ করা সব সময়ই কঠিন । [অত্তবগগোঃ ১৬৩]

৪০. জন্মসুত্রে কেউ ব্রাক্ষণ হয় না । যিনি অহিংস, আসক্তিরহিত, পাপমুক্ত, ভীতিশূন্য, কপটতা বর্জিত , কাম-ক্রোধমুক্ত, বিশুদ্ধচিত্ত, ক্ষমাশীল, প্রজ্ঞাবাণ, সত্য ও ধর্মানুরাগী, সদালাপী ও সদাচারী , তিনিই ব্রাক্ষণ অভিধাযোগ্য । [ব্রাক্ষণবগগোঃ ৩৯৬-৪০৮]

৪১. প্রজ্ঞা ছাড়া ধ্যান নাই । ধ্যান ছাড়া প্রজ্ঞা সৃষ্টি হয় না । যার ধ্যান ও প্রজ্ঞার সমন্বয় হয়েছে তিনিই নির্বাণ স্তরে পৌছেছেন । [ভিকখুবগগোঃ ৩৭২]

৪২. যিনি সত্য, ধর্ম, ন্যায়, অহিংসা, সংযমের প্রতীক; যিনি পাপমুক্ত, নির্মল ও প্রাজ্ঞ তিনিই স্হবির । [ধম্মটঠবগগোঃ ২৬১]

৪৩. যিনি পূর্ব নিবাস স্মৃতিজ্ঞ, যিনি স্বর্গ-নরক প্রত্যক্ষ করেছেন, যার অভিজ্ঞতা ও ধর্মজ্ঞান পরিপূর্ণতা লাভ করেছে এবং সর্বকর্ম সম্পাদন করেছেন, তিনিই আলোকপ্রাপ্ত । তি্নিই নির্বাণ লাভ করেন, তার তৃপ্ত জীবন লীন হয় অনন্ত প্রশান্তিলোকে । [ব্রাক্ষণবগগোঃ ৪২৩]

[প্রখ্যাত দার্শনিক এস রাধাকৃষ্ঞন -এর ইংরেজী অনুবাদ The Dhammapada থেকে সংগৃহীত ]
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৪
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×