...বর্তমান কালে জৈব-বিজ্ঞানীরা ডারউইনের তত্ত্ব দিয়ে জীবনের উত্স বা উতপত্তি ব্যাখ্যা করতে ব্যর্থ হওয়ায় , বিশেষ করে জীবকোষের গঠন , প্রোটিন,এমিনো এসিড এবং ডিএনএ এর উপর গবেষণা করে এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, আর যাই হোক ডারউ্ইনের ন্যাচারাল সিলেকশন দিয়ে তা ব্যাখ্যা করা সম্ভব নয় ।
গবেষণার মূল কথা হলো, প্রতিটি জীবকোষের গঠন খুবই জটিল । প্রতিটি জীবকোষ মেশিনের মত জটিল । কোন মেশিন তৈরী করতে যেমন ডিজাইন ছাড়া তৈরী করা সম্ভব নয়। তেমনি জীবকোষ তৈরী হয়েছে কারো না কারো ডিজাইন এর মাধ্যমে ।
ডিএন এর মধ্যে রয়েছে জীবকোষ গঠনের সূত্র, এই সূত্র ছাড়া কোন জীবকোষ গঠন সম্ভব নয় । প্রশ্ন হলো এই চার অক্ষরের লেখা সূত্র কে লিখে দিয়েছে ? ন্যাচার বলে কোন বিশেষ কারো কথা স্বীকার না করে তা আর অগ্রাহ্য করা যাচ্ছে না । এত সুন্দর জিজাইন আর এত জটিল ! তা এমনি এমনি হয়ে গেল ?
এর উপর ইউটিউবে সুন্দর ভিডিও আছে যা থেকে ধারণাটা পরিস্কার হবে । এর জন্য সার্চ করতে হবে Unlocking the Mystery of Life দিয়ে ।
এখানে কিছু অংশ তুলে ধরা হলো, আগ্রহীদের সবটা দেখার জন্য অনুরোধ রইল , যা সত্যি খুব আকর্ষণীয় এবং সহজবোধ্য ।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



