somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দরিদ্রদের 'ইউনূসফাঁদ' এবং টেলিনরের "ভিওআইপি ফাঁদ"

০১ লা ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হায় ইউনুস!!হায় টেলিনর!!হায় গ্রামীন ফোন!!হায় তারেক জিয়া!!হায় বাংলাদেশ। এত হায় হায় করে কি লাভ হইবেক। হায় হায়!! কিছুই হইবেনা। তারপরেও আমরা লিখি। কথা বলো। মন্তব্য করি। আমরা বুঝি টেলিনর আপনার থেকে বাকি শেয়ার নিতে না পেরে আপনার নামে অপপ্রচারে নেমেছে।:P এর আগেও এমন সমস্যা শুরু হলে তারা আপনার হাতে "নোবেল পদক" তুলে দিয়ে তখনের সমস্যা ঢাকা দিয়েছিল। কিন্তু এবার সমস্যা জটিল। টাকার অংকও অনেক বেশি (১৮ কোটি ইউএস ডলার, বাংলাদেশী টাকায় প্রায় ১২৬০০০০০০০০ টাকা)। এবার বোধহয় আর ঢাকা দেয়া যাবেনা। বার বার ঘুঘু তুমি খেয়ে যাও ধান!! এবার ঘুঘু বোধহয় ধরা পড়ে গেলেন।/:) আপনি যে তারেক জিয়াকও ছাড়িয়ে যাবেন সেটা আমরা ঘুনাক্ষরেও ভাবতে পারিনি। অবশ্য তারেকের টাকা পয়সা লেনদেনের কোন প্রমান বা তথ্য এখনো প্রমানিত হয়নি। সেদিক দিয়ে আপনার থেকে তারেক জিয়া ভাল অবস্থানে আছে। কিন্তু আপনি যাদের থেকে গরিবের নাম দিয়ে টাকা এনেছিলেন তাদের কাছে কিন্তু পুরো টাকার পাই পাই হিসাব আছে। এবার বোধহয় আপনার সৎ মানুষ হিসেবে পরিচয় দেয়া আর সম্ভব হবেনা।
কোটি কোটি ডলার 'আত্মসাতের' এ ঘটনা প্রকাশ যেন না হয়, সে বিষয়ে আপনি সতর্ক ছিলেন এবং এ নিয়ে নোরাডের তখনকার প্রধান নির্বাহী কর্মকর্তাকে আপনি চিঠিও লেখেন বলে আমরা আজকে খবরে জানতে পারলাম। ১৯৯৮ সালের ১ এপ্রিল লেখা ওই চিঠিতে ইউনূস বলেন, "আপনার সাহায্য দরকার আমার। ... সরকার এবং সরকারের বাইরের মানুষ বিষয়টি জানতে পারলে আমাদের সত্যিই সমস্যা হবে।" দেখছেন পাপের ফল পড়ে হলেও পেতে হয়। তা আবার আপনি প্রমান করলেন।

কিন্তু আরেকটি পাপের প্রায়চিত্ত জাতিকে কতকাল বহন করতে তা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে বলে মনে হচ্ছেনা। সেটা এমনই পাপ যা বাংলাদেশকে সাবেক ইস্ট ইন্ডিয়া থেকেও বেশি চুষছে। মন পাপ আমাদের গাড়ে তুলে দিলেন কেন সেটাও প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে। সেই পাপের নাম "টেলিনর" ওরফে "গ্রামীন ফোন"। টেলিনর- বাঙালীর রক্তচোষা ব্যাবসা করে যাচ্ছে! প্রতি মাসে মিলিয়ন মিলিয়ন ডলার নরওয়ে নিয়ে যাচ্ছে গ্রামীন ফোনের মাধ্যমে। অথচ এই গ্রামীন ফোনের ব্রেন্ড নেম এবং শুরু ইউনূসের হাত ধরে। টেলিনরের ব্যবস্থাপনায় পরিচালিত গ্রামীন ফোন-ই বাংলাদেশে সব চেয়ে বেশী অবৈধ "ভিওআইপি" ব্যবসা করেছে এবং এখনো করে যাচ্ছে। যা তাদের বৈধ ইনকামের চেয়ে শত গুন বেশী। এজন্য তারা এ বহুবার ধরা খেয়েছে এবং বিপুল অংকের জরিমানাও গুনেছে। সবচেয়ে মজার ব্যাপার হলো গত তত্ত্বাবধায়ক সরকারের সময় যখন গ্রামীন ফোনের "ভিওআইপি" ব্যবসা ধরা পড়ে তখন সেই বিতকে গ্রামীনের তৎকালীন প্রধান নির্বাহী বাংলাদেশ ছাড়তে বাধ্য হন।

হে ইউনুস আপনি একদিন নোবেল নামে পদক এনে জাতিকে করেছিলেন গর্ভিত, কিন্তু আজকে আপনাকে যারা সেই নোবেল দিয়েছিল তাদেরই ষড়যন্ত্রে জাতির কাছে ধরা খেলেন আজকে। আর আপনের সেই নোবেলের খেসারতে নোবেল দেয়ার পয়সা বৈধ অবৈধ দুই পথে-ই বাংলাদেশ থেকে হাতিয়ে নিয়ে যাচ্ছে নরওয়ের রাষ্ট্র পরিচালিত টেলিনর।
তবে স্যার আজকের এই প্রচারণা এটাই প্রমান করে যে সাম্রাজ্যবাদীরা যাকে যখন প্রয়োজন আকাশে তুলে প্রয়োজন ফুরালে ছুড়ে ফেলে দিতে দ্বিধা করে না। কারন তাদের হাতে রয়েছে সবচেয়ে বড় অস্র "মিডিয়া"।

সবশেষের হায়!! রইলো বাংলাদেশের একমাত্র সৎ এবং বিশ্বস্ত পত্রিকা "প্রথম কালো" এর জন্য। বুঝে নিয়েন। ;)

শেষ করছি মজুমদার ভাইয়ের একটা কমেন্ট দিয়ে-

বিদ্রোহের কারনেই বিদ্রোহী কবি নজরুল নোবেল পেলেননা। তেলের উপর ডিগ্রি নিতে না পারার কারনেই মাইকেল মধুসুদন দত্ত ফিরে এলেন আপন ভুমিতে। অনেক আক্ষেপ করেই কপোতাক্ষ নদের কবিতা প্রসব করলেন।


পরের মুখে শেখা বুলি
পাখির মত কেন বলিস
পরের ভঙ্গী নকল করে
নটের মত কেন চলিস?
তোর নিজস্ব সর্বাঙে যা
দিলেন প্রভু আপন হাতে
মুছে সেটুক বাজে হলি
গৌরব কিছু বাড়লো তাতে?
আপনাকে যে ভেঙ্গে চুরে
গড়তে চায় পরের চাচে
অলীক ফাকি মেকি সেজন
নামটি তাহার কদিন বাচে?

গড ব্লেস বাংলাদেশ।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩৫
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×