সাব্বাশ বাঘের বাচ্ছা, তোমাকেই দরকার বাংলাদেশের।


০২ রা ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের একমাত্র মার্শাল আর্ট গ্র্যান্ডমাস্টার ড. ম্যাক ইউরি ইংল্যান্ডে আয়োজিত এক প্রদর্শনীতে পায়ের এক আঘাতে দুটি বেসবল ব্যাট ভাঙার অনন্য এক বিশ্ব রেকর্ড গড়ার কৃতিত্ব অর্জন করেছেন। গত ১৪ নভেম্বর নটিংহ্যামের লর্ড মেয়রের উপস্থিতিতে ওয়ার্ল্ড রেকর্ডস রেজিস্ট্রি এডজুডিকেটর জন ইভান্স আনুষ্ঠানিকভাবে এ বিশ্ব রেকর্ডের সনদ হস্তান্তর করেন।
আমেরিকান লুইভিল গ্র্যান্ডস্ন্যাম প্রফেশনাল ব্র্যান্ডের দুটি বেসবল ব্যাট একত্রে রেখে ম্যাক ইউরি তার পায়ের শিনবোন (হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত হাড়) দিয়ে একটি মাত্র আঘাত করে একবারে ভাঙতে সক্ষম হন। বিশেষ ধরনের নির্বাচিত কাঠ 'অ্যাশ উড' থেকে তৈরি এক কেজি ওজনের প্রত্যেকটি বেসবল ব্যাটের মোটা অংশের পুরুত্ব ছিল আট ইঞ্চি এবং হাতল দুই দশমিক ৭৫ ইঞ্চি। বাংলাদেশ বুত্থান মার্শাল আর্ট ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ড. ইউরি তার শিনবোনের অতিমানবীয় কার্যক্ষমতার জন্য মার্শাল আর্ট ভুবনে 'থান্ডার-শিন ম্যান' নামে পরিচিত। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা সব প্রতিযোগীদের নিয়ে আয়োজিত ইউরোপের সর্ববৃহৎ মার্শাল আর্ট এক্সিবিশন 'কিংস ব্যাটেল' গ্রাউন্ডে একমাত্র বাংলাদেশি গ্র্যান্ডমাস্টার ম্যাক ইউরি এই কৃতিত্ব অর্জন করেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন