
আমাদের সুপারস্টার সিনেমা শিল্পী শাকিব খানকে চেনেন না ভারতীয় শিল্পী শাহরুখ খান আর সেজন্য তিনি সাকিবের সঙ্গে পারফরমেন্সের অনুমতি প্রদান করেননি। অথচ এতদিন বলা হচ্চিল সাকিব খান আর শাহরুখ খান একই স্টেজে একসাথে নাচবেন। আর এজন্য সে অনুযায়ী শাকিব খান নিজেও শাহরুখের বিভিন্ন হিন্দি গানের সঙ্গে নাচের রেওয়াজও করছিলেন যাতে তার সাথে তাল মিলাতে পারেন। কিন্তু অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজ তাকে জানিয়ে দিয়েছে শাহরুখ তার সাথে একসঙ্গে নাচবেন না এবং সাকিবের সাথে কোন পারফরমেন্সে একসাথে অংশগ্রহন করবেন না। শাহরুখের শিল্পী সিলেক্ট করার সে অধিকার নিশ্চয় আছে যে কার সাথে তিনি নাচবেন বা নাচবেন না। কিন্তু আমাদের ১৫ কোটি মানুষের সুপারস্টার(নাই মামার চেয়ে কানা মামা ভাল) শাকিব খান এ অনুষ্ঠানে অন্য অনেকের মতোই কেবল ‘ড্যান্সার’ বা টাইম পাস শিল্পী হিসেবে উপস্থিত থাকবেন এটা কি মেনে নেয়া যায়!!!
শাহরুখ খানকে ছোট করার জন্য নয়, বরং দেশীয় সংস্কৃতি আর দেশীয় শিল্পীদের ভাবমূর্তি আর সম্মানের কথা ভেবেই বলা হচ্ছে—শাকিব খান এ অনুষ্ঠানে অংশ না নিলে কী এমন সমস্যা হতো? ভারতীয় সংস্কৃতির জনপ্রিয়তা আর অনুকরণ আমাদের দেশে রেওয়াজে পরিণত হয়েছে! বাংলাদেশে শাকিব খান এখন বড় এক সম্পদ। তিনি এ দেশের সিনেমা শিল্পে যে রেকর্ড তৈরি করেছেন তা অন্য অনেক দেশের শিল্পীরাই পারেননি। নিজের আর নিজেদের শিল্পের সম্মানের কথা বিবেচনা করে শাহরুখের অনুষ্ঠানে কেবল একজন ড্যান্সার হয়ে কাজ করতে সম্মত হওয়া কতখানি সম্মানের? এটা বোধকরি শাকিব খানের বিবেচনা করার মতো সময় নেই। তবে যারা নিজেদের সম্মান দিতে জানেন না, তাদের কাছ থেকে অন্যদের জন্য সম্মান আশা করা অর্থহীন। শাকিব খান নিজেই জানেন না এ অনুষ্ঠানে ড্যান্সার হয়ে কাজ করলে তার সম্মান মোটেও বাড়বে না। যিনি এটা বোঝেন না তিনি চলচ্চিত্র শিল্প অথবা গোটা দেশের সম্মান কীভাবে বুঝবেন!
ঐদিকে দেশীয় সংস্কৃতি এবং দেশীয় শিল্পীদের অধিকার আদায়ে সদা সোচ্চার "কুমার বিশ্বজিৎ " ও পারেননি নিজের স্বকীয়তা ধরে রাখতে। দেশীয় সংস্কৃতি আর বাংলা গানের জন্য অনেক যুদ্ধ আর প্রতিবাদী কুমার বিশ্বজিত্ই বা কী করে এমন একটি বিদেশি সংস্কৃতির আয়োজনে নিজেকে বিকিয়ে দিলেন। প্রচার-প্রচারণায় একজন শাকিব খান, একজন কুমার বিশ্বজিত কী দেখছেন না—অনুষ্ঠানের আগেই তাদের অবস্থান কোন পর্যায়ে?
শাহরুখ কেন যে কোনো যোগ্য মানুষকেই আমাদের সম্মান দেয়া উচিত, কিন্তু নিজেদের বিকিয়ে দিয়ে নয়। আর কালা হোক লুলা হোক—আমাদের সন্তানদের আমরা ভালোবাসি। শাকিব, বিশ্বজিত্রা আমাদেরই সন্তান, আমাদেরই গর্ব। ভারতীয়দের আমরা সর্বক্ষেত্রে অনুকরণ করি—দেশপ্রেমের ক্ষেত্রে কী ভারত আমাদের অনুকরণীয় হতে পারে না?
Source-শাকিব খানকে চেনেন না শাহরুখ : একসঙ্গে পারফরমেন্সের অনুমতি দিলেন না
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


