এই দেখ দেখ নায়িকা আসছে..... :!> :!> :#> :#> :!>
২০ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতকাল রাতে বাংলাভিশনে একটি লাইভ অনুষ্ঠান চলছিল। উপস্থাপনায় ছিল মেবি মুনমুন আর অতিথি ছিল নবাগত নায়িকা শখ এবং নায়ক কি জানি নাম। এবারের ঈদে নায়িকা শখ অভিনীত এমবি মানিক পরিচালিত বলো না তুমি আমার মুক্তি পেয়েছিল। তো মুনমুন সে ছবি নিয়ে তার অভিজ্ঞতার জিজ্ঞেস করলে সে বিভিন্ন বাতচিৎ করতে থাকে। এক পর্যায়ে ছবিটি দেখতে গিয়ে সিনেমা হলের অভিজ্ঞতা বর্ননা করতে গিয়ে যা বললো সে তাতে পুরা বেকুব বনে গেলাম.।
শখ বলে সে বোরকা(উইথ নিকাব) পড়ে সিনেমা দেখতে হলে যাবার পরেও লোকজন শুধুমাত্র তার পা আর চোখ দেখে তাকে চিনে পেলে। এবং অনেক দশক বলা শুরু করে এই দেখ দেখ নায়িকা আসছে। তারপর বেঁধে যায় জটলা। আমি কোনো রকমে পার পাই। তিনি আরও বলেন, পর্দায় যখন আমি প্রথম আসলাম তখন সিনেমা হলের দর্শকের চিত্কার আর হাততালিতে আমি অবাক হয়েছি। দর্শকদের বলাবলি করতে শুনেছি—এই প্রথম আমাদের দেশে মুম্বাই হিন্দি ছবির মতো একজন নায়িকা এলেন। 

শখের এই মন্তব্য শুনে টিভি দর্শকরা হেসেছেন না কেঁদেছেন তা বোঝা ভার। তবে বিস্মিত হয়েছেন এটা নিশ্চিত। কেননা বোরকা পরা সত্ত্বেও শ
খের চোখ আর পা দেখে সাধারণ মানুষ যদি চিনতে পারে তাহলে বলতে হবে এ দেশের মানুষ সম্ভবত সিনেমা দেখতে যান জ্যাকি চ্যান অভিনীত রাশ আওয়ার ছবিতে নায়কের ব্যবহৃত একটি বিশেষ চশমা পরে। যে চশমা পরলে ড্রেসের ভেতরের মানুষটাকে দেখা যায়। অথবা সাধারণের সঙ্গে নায়িকা শখের সখ্য এমন যে, তার যে কোনো অঙ্গই তাদের অতি পরিচিত। 

শখ নিজেই বলেছেন দর্শক তাকে দেখে মন্তব্য করতে গিয়ে বলেছেন, এই প্রথম কোনো মুম্বাই নায়িকার মতো নায়িকা আমাদের সিনেমায় এলেন! কেন, শখ কী এবারই প্রথম মিডিয়ায় এলেন। যে নায়িকাকে প্রতিদিন গড়ে এক হাজার বার টিভি পর্দায় দেখা যায়, তার ফিগার, যোগ্যতা সম্পর্কে নতুন করে মন্তব্য করার কী আছে। সিনেমায় তিনি কী আকাশ থেকে এসেছেন নাকি?
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো...
...বাকিটুকু পড়ুনআমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯

শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।
রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।
বিলে ঝিলে শাপলা পদ্ম...
...বাকিটুকু পড়ুন