somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কি করে আমি বলি এই মোটা চশমা পড়া আতেল মেয়েটাকেই আমি এত ভালবাসি???(৩য় পত্র)

০৭ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের পর্বঃ
কি করে আমি বলি এই মোটা চশমা পড়া আতেল মেয়েটাকেই আমি এত ভালবাসি???(২য় পত্র)

হলুদ পাখি তুমি কোথায়।
তোমার দক্ষিন মুখি ব্যালকনিওয়ালা সেই রুমে?
পড়ছ?
গল্প করছ?
টিভি দেখছ?
জান কালরাত থেকে আমার কিছুই ভাল লাগছেনা।চাপা রাগ গুমরে গুমরে উঠছে।আমি জানিনা কার প্রতি আমার এই রাগ।কেন রাগ।কিন্তু আমার কষ্ট গুলো কেন রাগে রুপান্তরিত হল আমি জানিনা।সত্যি জানিনা।সত্যি।

পাখি বলতো সবাই যেভাবে বলে আমি কেন সেভাবে বলিনা?আমি যেভাবে বলি সবাই কেন সেভাবে বলে না?
আমার কথা কেন বুঝতে পারেনা,কেন আমার মত চিন্তা করেনা?আমি তো আমার চিন্তাধারায় কোন ভুল দেখিনা।মানুষ কেন খামোকাই আমাকে ভুল বুঝে।
বলনা পাখি,আমার লক্ষী পাখি,আমার চশমা পড়া ভালবাসা।

নামহীন অজানা এক কষ্ট আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে।পাশবিক রাগে আমার কলিজা ছটফট করছে।ইচ্ছা করছে একটা রাইফেল নিয়ে বেরিয়ে পড়ি।আর থাকা যায় না।উফ এত কষ্ট সহ্য করাতে পারছিনা।

জান আমি রাতে কিছু খাইনি,সকালেও না।কেউ আমাকে জিজ্ঞেস করেনি আমি খেয়েছি কিনা।একসাথে থাকছি হাসছি কাদছি তারপরেও আমাদের এই মধুর সম্পর্ক।
আমরা কেন এত স্বার্থপর?

রাত তিনটার দিকে আমার মাথায় যন্ত্রনা শুরু হল।স্লীপিং পিল খেলাম।ঘুম এলোনা।মাথা ব্যাথাও কমলোনা।
পাখি তুমি যদি আমার পাশে থাকতে তো আমার মাথায় হাত বুলিয়ে দিতে না?জান তোমার নরম হাতের ছোয়া পেলে আমার মাথাব্যাথা বাপবাপ করে পালাত।
কিন্তু তোমার নরম হাতের ছোয়া পাই না,মাথাব্যাথাও ছাড়েনা।বাড়তে থাকে,উন্মাদ করে দেয়।

নাগরিক জীবনের শত ব্যর্থতা আমাকে কাদায়,নিষ্ঠুর প্রবঞ্চনা আমাকে আশাহত করে।কাছের মানুষের প্রতারনা আমাকে ভেংগে চুরে খান খান করে দেয়।জীবনের প্রতি ঘৃনা হয়,বেচে থাকার গান ভাল লাগেনা।মৃত্যু সংগীত শুনতে চাই।

কিন্তু দিনের শেষে যখন তোমার মুখ আমার মনে পড়ে বিশ্বাস কর আমি সব কষ্ট ভুলে যাই।নতুন করে বাচতে ইচ্ছা হয়।সবার মত সুখে থাকতে ইচ্ছা করে।ইচ্ছা করে একজন স্বাভাবিক মানুষ হতে।

মাঝে মাঝে মনে হয় তোমাকে নিয়ে দূরে কোথাও চলে যাই।অনেক দূরে ।অনেক অনেক দুরে।যেখানে এই নগরীর পাপপংকিলতা আমাদের ঘিরে রাখবেনা।মধ্যবিত্তের সংকীর্ন মানসিকতায় আমরা বাধা থাকবনা।প্রকৃতির মাঝে আমরা প্রকৃত মানুষ হব।

সেখানে ফেসবুক থাকবে না,থাকবেনা কর্পোরেট মোবাইল ফোন।দুনিয়ার সকল কর্পোরেট সমাজের আড়ালে আমরা আমাদের সমাজ গড়ে তুলব।আমরা দুজন দুজনার জন্যে বাচব,আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্যে বাচব।বাচার মত বাচব।


আচ্ছা ভালবাসা দিয়ে কি চাহিদা কমানো যায়?
বিলাসিতা?
ভোগ?

আমাদের এই জীবনে বিলাসিতা থাকবেনা।তুমি কি পারবে ভালবাসা দিয়ে এই অভাব পুরন করে নিতে?


দিনশেষে রাত হয়,রাতের পরে দিন।মাস বছর যায়।আমরা আরো সভ্য হই।কালচারড হই।আধুনিকতার মোড়কে আমরা লোভী কুত্তা হতে থাকি।কিন্তু দিন শেষে আমার হৃদয় আগের মতই কাদে।

আমার অনেক কিছু আছে।আমার বাবার কল্যানে আর মেধার কল্যানে আমি অনেক কিছু পেয়েছি কিংবা পাব।কিন্তু আমি এই সব কিছুই চাই না।কিন্তু আমি যা চাই তা কেন পাইনা।

এই যে দেখ আমার মনে এত কিছু তুমি তার কিছুই জাননা।একজনের জীবনে তছনছ হয়ে যাচ্ছে,তোমার ভরসায় সে বার বার ভাংগনের মুখে থেকে ফিরে আসছে তার জীবনে তোমার এই প্রয়োজনের কথা তুমি জাননা।জানবেনা।
বড় ভালবাসা কাছে টানেনা দুরেও ঠেলে দেয়।


হলুদ পাখি আমার কষ্ট আমারই থাক।তুমি ভাল থাক।সুখে থাক।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১১ সকাল ৭:৩৪
১৩টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×