আমার প্রিয় পোস্ট

সামহোয়্যার ইন ব্লগ "বাঁধ ভাঙার আওয়াজ" এর জন্মমাসেই ''বাঙলা ব্লগ দিবস" পালন প্রসঙ্গ এবং আমাদের সবার অভিমতের সমন্বয়

১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৪

শেয়ারঃ
0 0 0

চারটে বছর অনেকগুলোই দিন। অনেক ভালবাসা, শ্রম, মেধা, পারষ্পরিক সহযোগিতা তথা সম্মিলিত প্রচেষ্টায় প্রবল আনন্দে বড় হয়ে উঠছে আমাদের সবার প্রিয় এই “স্বাধীনতায় কথা বলার মুক্ত মাঠ”, সামহোয়্যার ইন ব্লগ “বাঁধ ভাঙার আওয়াজ”। চড়াই-উৎরাই তো পথ চলার অনস্বীকার্য সত্য। তা জেনে এবং মেনেই পথ চলা সবসময়ই পাশাপাশি।

আগামী কাল ১৫ই ডিসেম্বর ২০০৯ সামহোয়্যার ইন ব্লগ 'বাঁধ ভাঙার আওয়াজ' এর জন্মদিন। ২০০৫ সালের এই দিনে দুপুর দুটো বেজে ছাব্বিশ মিনিটে সর্বপ্রথম পোস্টের (http://www.somewhereinblog.net/blog/deborah/9) আনন্দ নিয়ে জন্ম হলো প্রথম বাংলা কম্যিউনিটি ব্লগিং এর। আনুষ্ঠানিকভাবে যদিও এর আত্মপ্রকাশ হয় তার পরদিন ১৬ই ডিসেম্বর ২০০৫ এর বিজয় দিবসে। জাতীয় জীবনে এমন গৌরবময় দিনকে লক্ষ্য করেই মায়ের ভাষা চর্চার এই খোলা জায়গাটির জন্ম। সূচনা হলো বাংলা ব্লগের - সূচনা হলো বিশ্বজুড়ে ওয়েবে বাংলাভাষা চর্চার গৌরবময় গোড়াপত্তন। দিনটি আমাদের সবার জন্য বিজয়ের আনন্দের মতই উজ্জ্বল।

গতবছর এই সময়টাতে “বাংলা ব্লগ দিবস” হিসেবে ১৬ই ডিসেম্বরকে পালনের প্রস্তাব করে একটি পোস্ট করেছিলাম আমরা যেখানে অসংখ্য মত-দ্বিমতের যুক্তিযুক্ত প্রতিফলন ছিল ভাবনাযোগ্য। সকলের সুচিন্তাকে গুরুত্বের সাথে বিবেচনা করে একটি জাতীয় দিবসের বিশেষ তাৎপর্য, ব্যাপ্তি, গুরুত্ব ইত্যাদি জরুরী বিষয়গুলো বিবেচনা করে আমরা সবার সাথে একাত্ম হই।

১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ই ডিসেম্বর বিজয় দিবস। এই দু'দিনের মাঝখানটায় ১৫ই ডিসেম্বরকে “বাংলা ব্লগ দিবস” পালনেও যথেষ্ঠ মতবিভেদ রয়েছে, এর মঙ্গল চিন্তা করেই। “বাংলা ব্লগ দিবস” এর অভিষ্ট লক্ষ্য যেখানে ওয়েবে 'বাংলা ভাষা'কে আরও প্রসারিত করা এবং প্রতিষ্ঠা পাওয়া- ১৫ই ডিসেম্বর পালিত হলে তা ব্যহত হতে পারে।

তবে একটি “বাংলা ব্লগ দিবস” এর প্রয়োজনীয়তা রয়েছে। ওয়েবে বাংলা ব্লগের বিপুল আয়োজনের সূচনা, অবদান, ইতিহাস এবং ঐতিহ্যকে সামনে রেখে একটি বিশেষ দিবসের আয়োজন বাংলা ব্লগিংকে আরও উৎসাহী এবং প্রাণবন্ত করবে বলে আমরা বিশ্বাস করি। আর তা প্রতিষ্ঠা করতে দরকার সকল ব্লগার-ডেভলাপারসহ বাংলা ব্লগিং এর সাথে জড়িত সকল প্রতিষ্ঠানের সেতুবন্ধন। সকলের অংশগ্রহণে এবং পারষ্পরিক সহযোগিতায় বাংলা ব্লগ বিশ্বময় মর্যাদা পাবে।

তাই একটি “বাংলা ব্লগ দিবস” নির্বাচন জরুরী। তা হতে পারে ডিসেম্বরের যে কোন একটি দিন- যা সবার অংশ গ্রহণ নিশ্চিত করবে স্বতঃস্ফূর্তভাবেই। আমাদের সম্মিলিত ভাবনায় একটি বিশেষ দিন নির্বাচিত হোক, আরও আনন্দময় হোক আমাদের বিজয়ের মাস, গৌরবের মাস।

 

 

১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৪

লেখক বলেছেন:

পড়ার জন্য অনেক ধন্যবাদ মানিক ভাই। পরামর্শ আশা করছি।

২. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৪
আমি রোদের ছেলে বলেছেন:
অন্যান্য ব্লগের সাথে সেতুবন্ধনের জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন?
১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:০৭

লেখক বলেছেন:

সেতুবন্ধন বা পারষ্পরিক সম্পর্ক তৈরী বা বজায় জন্য বিশেষ কোন পদক্ষেপের চেয়ে বরং পারষ্পরিক শ্রদ্ধাবোধ এবং গ্রহণযোগ্যতার দিকে মন দেয়াই যথেষ্ট। তবু এ, ব্যপারে সর্বপোরি লেখাটির মূল বিষয়ে আপনার মতামত এবং পরামর্শ আশা করি।

অনেক ধন্যবাদ।

৩. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৬
শাওন৩৫০৪ বলেছেন: বাংলা ব্লগ দিবস? তাইলে তো সব বাংলা ব্লগের অংশ গ্রহন দরকার....
সামু ব্লগ দিবস যেহেতু না...
সেইটার কি হবে?
১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৫১

লেখক বলেছেন:

একটি স্বতস্ফুর্ত "বাংলা ব্লগ দিবস" পালিত হওয়ার জন্য একটি সুবিধাজনক দিন নির্ধারিত হওয়া প্রয়োজন এবং তা সবার আন্তরীক অংশগ্রহণে।

আপনাকে ধন্যবাদ।

৪. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৬
তেলাপোকা বলেছেন:
ধন্যবাদ জানা,
বাঁধ ভাঙার আওয়াজের সাথে শুরু থেকে থাকতে পেরেছি বলে এর প্রতি একটা টান রয়ে গেছে। শুরু থেকে এ পর্যন্ত এ সাইটের উপর অনেক ঝড় তুফান গেছে। তারপরও বাঁধ ভাঙার আওয়াজ টিকে রয়েছে কেবলমাত্র এর একটা কার্যকরী এবং অনেক ফ্রেন্ডলি কর্তৃপক্ষের কারনে।

এখনতো অনেক বাঙলা ব্লগ কমিউনিটি তৈরী হয়ে গেছে। আদর্শে ভিন্নতা থাকলেও সবাই-ই কিন্তু আমরা বাঙলায় মত প্রকাশ করছি, যা কয়েক বছর আগেও ছিল কল্পনার বাইরে। এজন্য আমরা আরিল্ড, ইমরান, হাসিন, লাভলু ভাই সহ যারা এ কাজে জড়িত ছিলেন তাদের ধন্যবাদ জানাই।

আমাদের জন্য একটি ব্লগ দিবস অবশ্যই অত্যন্ত জরুরী, এবং সেটা বিজয়ের মাসেই হোক সেটা আমি চাই।
১৪ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০০

লেখক বলেছেন:


সেই কথাই বলছিলাম। ঝড়-ঝাপটা, চাড়াই -উৎরাই এর মত বাস্তবতা মাথায় নিয়েই আজকের সামহোয়্যার ইন ব্লগ। সর্বপোরি এই জায়গাটির জন্য ব্লগারদের ভালবাসা এবং স্বতস্ফুর্ত অংশগ্রহণ এর প্রসার ও মূল্যায়নে প্রতিদিন অবদান রেখে যাচ্ছে।

এ,কথা খুব জরুরী, আদর্শগত ভিন্নতা থাকলেও সবার লক্ষ্যতো প্রায় একই; মাতৃভাষায় মত প্রকাশ। তাই সবার সম্মিলিত ভাবনায় একটা নির্দিষ্ট দিন বেরিয়ে আসবে যা "বাংলা ব্লগ দিবস" হিসেবে পালিত হবে এই বিজয়ের মাসেই।

এই সাইটটির জন্ম লগ্ন থেকে পরবর্তি সময়ের অনেকটায় ইমরান এবং হাসিনের অবদান অনেক। বাকিরা এখনও একসাথেই আছি এবং যার যার মত করে মেধা, শ্রম ও ভালবাসা দিয়ে ব্লগটিকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করে যাচ্ছি।

অনেক ধন্যবাদ @তেলাপোকা

১৪ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০১

লেখক বলেছেন:

ধন্যবাদ। মতামত?

৬. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৯
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: সামহোয়ারের সাথে জড়িত সবাইকে ধন্যবাদ সাথে জন্মদিনের শুভেচ্ছা (আগামীকালের জন্য)। ১৫ই ডিসেম্বার জন্মদিনেই ভালো। তবে বাংলা ব্লগ দিবস হলে অন্য বাংলা ব্লগ সাইট গুলোর কথাও আমাদের ভাবা উচিৎ।

ভাল থাকো।
১৪ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৯

লেখক বলেছেন:

অনেক ধন্যবাদ আপনাকে।

পোস্টে সে কথাই বলেছি স্পষ্ট করে। সবার অংশগ্রহণ। আর ১৫ই ডিসেম্বর বেছে নেয়ার অসুবিধা গুলোও বলেছি। আর একটু ভাবে দেখুন।

ভাল থাকবেন আপনিও।

৭. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৫১
ক্যামেরাম্যান বলেছেন: যেহেতু বাংলা কমিউনিটি ব্লগের জন্ম ডিসেম্বরের ৩য় সপ্তাহে, বাংলা ব্লগ দিবস হতে পারে ডিসেম্বরের ৩য় শুক্রবার। এরকম একটা প্রস্তাব ছিল গত বছর। আমার মতে সেটাই এখন পর্যন্ত সেরা প্রস্তাব।
১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৪২

লেখক বলেছেন:

ধন্যবাদ ক্যামেরাম্যান দাদা।

৮. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৩
রিয়াজুল ইস্‌লাম বলেছেন: একটি দিবসের তাৎপর্য থাকে।

তাই বাংলা ব্লগ দিবস ১৫ ডিসেম্বর হতে পারে বলি আমি মনে করি। কারণ এই দিনটিতে বাংলা ভাষার প্রথম ব্লগ সামহোয়ারইন তার যাত্রা শুরু করেছিল।
১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৪৪

লেখক বলেছেন:

১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ই ডিসেম্বর বিজয় দিবস। এই দু'দিনের মাঝখানটায় ১৫ই ডিসেম্বরকে “বাংলা ব্লগ দিবস” পালনেও যথেষ্ঠ মতবিভেদ রয়েছে, এর মঙ্গল চিন্তা করেই। “বাংলা ব্লগ দিবস” এর অভিষ্ট লক্ষ্য যেখানে ওয়েবে 'বাংলা ভাষা'কে আরও প্রসারিত করা এবং প্রতিষ্ঠা পাওয়া- ১৫ই ডিসেম্বর পালিত হলে তা ব্যহত হতে পারে।

ধন্যবাদ।

৯. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৩
আরিয়ানা বলেছেন: জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা !!
১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৪৫

লেখক বলেছেন:
ধন্যবাদ আরিয়ানা।

১০. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৬
কৌশিক বলেছেন: হেপি বাড্ডে ইন এ্যডভান্স - কিন্তু চারবৎসর খুব তাড়াতাড়ি মনে হচ্ছে। সেদিনের ব্লগ আজকে বলে চারবৎসর! কেমনে চার বৎসর হইলো...আমার বিশ্বাস হইতে মন চাইতেছে না!
১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৪৭

লেখক বলেছেন:

সময় কেবল বয়েই যায়।

ধন্যবাদ কৌশিক।

১১. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৭
গ্রাউন্ড ফ্লোর বলেছেন: বাংলা ব্লগ দিবস নির্ধারণ করার জন্যে সামু কে? সামুর জন্মদিন কেন বাংলা ব্লগ দিবস হইতে যাইবো? আপনেরা অন্য সব ব্লগের সাথে আলোচনা কইরা সিদ্ধান্ত লন। তয় এডা ঠিক, যে সামু দিয়েই বাংলা ব্লগের যাত্রা শুরু। জনমদিনের শুভেচ্চা জানাই।
১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫৬

লেখক বলেছেন:
শুভেচ্ছার জন্য ধন্যবাদ।

১২. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৭
জুল ভার্ন বলেছেন: বাংলা ব্লগিং এর পথিকৃত সামহোয়ারইন এর একজন পাঠক-লেখক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। সামহোয়ারইন এর চার বছর পুর্তিতে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ জানাই এই ব্লগের সংশ্লিস্ট সকলকে।

"বাংলা ব্লগ দিবস" উদ্বযাপনের অপেক্ষায়।

শুভ কামনা।
১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫৮

লেখক বলেছেন:

অনেক ধন্যবাদ। "বাংলা ব্লগ দিবস" নিয়ে আপনার অভিমতটিও দিন।

১৩. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৯
তাজা কলম বলেছেন: অনেক ভালবাসা, শ্রম, মেধা, পারষ্পরিক সহযোগিতা তথা সম্মিলিত প্রচেষ্টায় প্রবল আনন্দে বড় হয়ে উঠছে আমাদের সবার প্রিয় এই “স্বাধীনতায় কথা বলার মুক্ত মাঠ”, সামহোয়্যার ইন ব্লগ “বাঁধ ভাঙার আওয়াজ”

এজন্য প্রথমেই জানাই সামহোয়ার ইন বাংলা ব্লগের নেপথ্য উদ্যোক্তাদের আমার আন্তরিক অভিবাদন। আমার মতোন অনেকেই হয়তো একমত হবেন সামু বাংলা ভাষায় লেখালেখি করার জন্য উন্মোচন করেছে নয়া দিগন্ত। শুধুমাত্র বাংলাদেশের ব্লগারদের জন্য নয় বরং বিশ্বায়নের এ যুগে সারাবিশ্বে অবস্থিত বাংলাভাষী জনগোষ্ঠির মননশীল ও সৃজনশীল লেখালেখির জন্য সামু ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে স্বীকৃতি লাভ করেছে।

জানা, আপনার তথ্যমতে জানলাম সামু বাংলা ভাষায় ব্লগিং-এর জন্য প্রথম মঞ্চ। সামুর একজন সাধারণ ব্লগার হিসেবে এজন্য ব্যক্তিগতভাবে আমি গৌরব বোধ করছি। অবশ্যই বাংলাভাষায় প্রথম ব্লগ হিসেবে সামুর জন্ম তারিখ (১৫ ডিসেম্বর, ২০০৫) -কে একটা মাহেন্দ্রক্ষণ হিসেবে বিবেচনা করা উচিৎ। ১৫-ই ডিসেম্বরকে বাংলা ব্লগ দিবস ঘোষণা করলে সবচে ভাল হতে। কিন্তু ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস এবং ১৬-ই ডিসেম্বর বিজয় দিবস হওয়ার প্রেক্ষিতে ১৫-ই দিবস বাংলা ব্লগ দিবস হিসেবে পালন করা হলে দুটি জাতীয় দিবসের উৎসবের আমেজে ব্লগদিবসের গুরুত্ব ততটা পাবে না যা অনেকের মতোন আমিও মনে করি।

সার্বিক বিবেচনায় আমরা যদি কোন সুনির্দিষ্ট তারিখকে না বেছে নিয়ে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের শেষ শুক্রবারকে ব্লগদিবস হিসেবে পালন করা যেতে পারে। আমি এ বিষয়ে সহ-ব্লগারদের মতামত আশা করছে।

ধন্যবাদ জানা, একটি ব্লগীয় গুরুত্বপূর্ণ বিষয়ে পোষ্ট দেয়ার জন্য। +++
১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০২

লেখক বলেছেন:

অনেক ধন্যবাদ আপনার সুন্দর ও ইতিবাচক মন্তব্যের জন্য।

১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০৩

লেখক বলেছেন:

ধন্যবাদ।

১৫. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:০৫
তাজা কলম বলেছেন: পুনশ্চ: সব ব্লগারদের দৃষ্টি আকর্ষনের জন্য পোষ্টটিকে স্টিকি করা হোক।
১৬. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:০৮
ফরহাদুল কবির বলেছেন: আজকে সামহোয়্যার ইন ব্লগের এই সুন্দর পরিবেশ সত্যিই প্রশংসার দাবিদার।সেজন্য আরিল ভাই , জানা আপা সহ সামহোয়্যার ইন ব্লগের ডেভেলপার সহ যারা এ কাজে জড়িত ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ।

যদি “বাংলা ব্লগ দিবস” এর প্রয়োজনীয়তা থাকে তবে তা অব্যশই সামহোয়্যার ইন ব্লগ এর জন্মদিনে না। কারন এতে সব বাংলা ব্লগের অংশ গ্রহন দরকার ।

১৭. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:০৯
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: গ্রাউন্ড ফ্লোর বলেছেন: বাংলা ব্লগ দিবস নির্ধারণ করার জন্যে সামু কে? সামুর জন্মদিন কেন বাংলা ব্লগ দিবস হইতে যাইবো?

অন্য অনেকেই অনেক কিছু বলছে। আপনি কেন অ্যাটকিং মুডে যাচ্ছেন? বাংলা ব্লগের রূপকার যে সাইট তাদের দাবী কেন উপেক্ষা করবেন? @ গ্রাউন্ড ফ্লোর

তাজা কলমের যুক্তিটা ভাববার মত। দু' দিনের মাঝখানে পড়ে যাওয়াটা একটা বিষয় বটে। তবে ৩য় শুক্রবারের কনসেপ্টে একটু খটকা থাকে; কোন না কোন বছর ১৬-ই ডিসেম্বার বা ১৪-ই ডিসেম্বার ৩য় শুক্রবার পরে যাবেনা তার নিশ্চয়তা কি? সুনির্দিষ্ট তারিখের কথাটাই আগে ভাবা উচিত।
১৮. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:০৯
ভাঙ্গন বলেছেন: ১৫ই ডিসেম্বর কেন নয়?
১৯. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:০৯
মেহরাব শাহরিয়ার বলেছেন: সামহোয়ার ইনে আমার পদচারণার প্রায় ৩ বছর পূর্তি হল , এই সময়টুকুতে নানা ঘাত প্রতিঘাতের মাঝে সামহোয়ারকে বাংলাদেশের বৃহত্তম অনলাইন কমিউনিটিতে পরিণত হতে দেখেছি । বাংলা ব্লগিংয়ের পথিকৃ্ত হিসেবে সামহোয়ারের এই অর্জনে শুভেচ্ছা রইল ।

মাত্র ৩ বছর আগেও ব্লগিং কনসেপ্টটা গুটিকয়েক মানুষের মাঝে সীমাবদ্ধ ছিল , সময়ের সাথে এই রেশ ছড়িয়ে গেছে অনেক গভীরে । বাংলা ব্লগ দিবস উদযাপন ব্লগিং কনসেপ্টকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবার একটা প্রাথমিক ক্ষেত্র হতে পারে ।

আগের কমেন্টে একজন ব্লগার ডিসেম্বর মাসের তৃতীয় শুক্রবারকে ব্লগদিবস হিসেবে পালন করার প্রস্তাব করেছেন । উইকেন্ডে ব্লগ দিবস পালন করাটা আমার কাছেও ভাল প্রস্তাব বলে মনে হয় । সে অর্থে তৃতীয় শুক্রবারকে আমরা ব্লগ দিবস হিসেবে পালন করতে পারি ।

তবে , তৃতীয় শুক্রবারকে ব্লগ দিবস হিসেবে পালন করলে কোন কোন বছর সেটা ১৬ ই ডিসেম্বরের সাথে কো-ইনসাইড করতে পারে । সেজন্য আমার কাছে ডিসেম্বর মাসের চতুর্থ শুক্রবার কে ব্লগ দিবস হিসেবে পালন করাটা আরেকটু যুক্তিযুক্ত মনে হয় ।

এ ব্যাপারে আরও আলোচনা আশা করছি
২০. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:১৭
তাজা কলম বলেছেন: @জীবনানন্দদাশের ছায়া
শর্ত হিসেবে কোন বৎসর ডিসেম্বরের তৃতীয় শুক্রবার ১৬ তারিখ হলে সে বৎসর ব্লগ দিবস হিসেবে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের শনিবারে পালনের সিদ্ধান্ত নেয়া যেতে পারে।
২১. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:২৯
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: এভাবে অপশন রাখলে কেমন খাপছাড়া মনে হয় ব্যপারটা। ১৫ তারিখের কনসেপ্ট সবচেয়ে ভালো যায়। এখানে সমস্যা একটা ১৪ ও ১৬ তারিখ।

হাস্যকর শোনাতে পারে; ৩য় গোটা সপ্তাহটা বাংলা ব্লগ সপ্তাহ হলে কেমন হয়?
২৩. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৪১
মুনশিয়ানা বলেছেন: বাংলা ব্লগের প্রথম যাত্রা হিসাবে ১৫ তারিখের গুরুত্ব কখনই কমবে না। তবে সঙ্গতঃ কারনে ১৫ তারিখ উদযাপনে কিছু সমস্যা আছে, যা এখানে আলোচনায় ইতিমধ্যেই উঠে এসেছে।

তবে আমার মত হচ্ছে, অনিশ্চিত ভাবে তৃতীয় বা শেষ শুক্রবার নয়, বরং বাংলা ব্লগ দিবস উদযাপনের জন্য ডিসেম্বর মাসেরই কোন একটা নির্দিষ্ট দিন ঠিক হওয়া উচিত।

এটা হতে পারে উনিশে ডিসেম্বর বা একুশে ডিসেম্বর।

[উনিশে/একুশে এগুলো উচ্চারন সহজ, শ্রুতিমধুর]
২৪. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৩
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: শ্রুতিমাধুর্য একটি দিবস উদযাপনের ড্রাইভিং ফোর্স হতে পারেনা। @ মুনশিয়ানা
২৫. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৫
তাজা কলম বলেছেন: @ জীবনানন্দদাশের ছায়

সহমত।
২৬. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:০০
লীনা দিলরূবা বলেছেন: ১৬তে সমস্যা কি? বিজয়ের মাসে বিজয়ের দিনে 'বাংলা ব্লগ দিবস' পালনের প্রস্তাবনা রাখলাম।
২৭. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:০৬
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: ১৬-ই ডিসেম্বার দিনটার আলাদা একটা তাৎপর্য আছে বলার অপেক্ষা রাখেনা; এখানে বিজয়ের আনন্দ, হাসি, কান্না, আমাদের আবেগ, ভাবাবেগ অনেক কিছু জড়িত। এদিনটা বিজয় দিবসের বাইরে অন্য কোন দিবস নয়, কোন মতেই হওয়া উচিত না। @ লীনা দিলরূবা
২৮. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:১৫
আমি রোদের ছেলে বলেছেন:
১৫ ডিসেম্বরই বাংলা দিবস থাকুক।

বিজয় দিবসের দিনে দিলে গুরুত্ব হারাবে। গুরুত্ব না হারালেও পাবলিকের বদ হজমের চান্স আছে।

যেহেতু নির্দিষ্ট একটি তারিখ নির্ধারণ করা যাচ্ছে, সেহেতু বার হিসেব না করলেও চলবে।
২৯. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:১৮
আমি রোদের ছেলে বলেছেন:
** ১৫ ডিসেম্বরই বাংলা ব্লগ দিবস থাকুক।

(আগের কমেন্টের ভুল সংশোধন)
৩০. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:২০
রিক্সাওয়ালা বলেছেন: ৩য় গোটা সপ্তাহটা বাংলা ব্লগ সপ্তাহ হলে কেমন হয়?
৩১. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:২১
বুমবুম বলেছেন: আপু কি অবস্থা? :) ...আগাম শুভ জন্মদিন সাম ইন কে...এই উপলক্ষে কুনু খানাপিনা??? !:#P ..
৩২. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৩০
লীনা দিলরূবা বলেছেন: @জীবনানন্দদাশের ছায়া, বিজয়ের দিনে 'বাংলা ব্লগ দিবস' পালনের সাথে বিজয় দিবসকে না মেলানোই যুক্তিযুক্ত। ধরুণ সেদিন কারো জন্মদিন, সে কি তা পালন করবেনা? বিজয়ের আবেগ অনভূতির সাথে 'বাংলা ব্লগ দিবস' এর আনন্দানুভূতির মেশালের কোন প্রয়োজন আছে বলে আমি মনে করিনা। দুটোর তুলনাও হয়না। বিজয়ের বিষয়টা এত ব্যাপক আর বিশাল যে সেটির সঙ্গে কোন কিছুর তুলনা খুব হাস্যকর।

'বাংলা ব্লগ দিবস' হিসেবে ১৬ ডিসেম্বর জয়যুক্ত হোক।
৩৩. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৪০
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: আমিও তাই বলি বিজয়ের বিষয়টা এত ব্যাপক আর বিশাল যে সেটির সঙ্গে কোন দিবস পালন করাটা বাংলা ব্লগ দিবসের তাৎপর্যকে ফিকে করে দেবে। আপনি একটু ওয়াইড আসপেক্টে ব্যাপারটা ভাবুন। বাংলা ব্লগ দিবস-কে শুধুমাত্র সামহোয়ারের ইনহাউস কোন দিবস হিসেবে নয়, বাংলা ব্লগের একটি মাইল ফলক অর্জনের দিন হিসেবে ভাবুন, বাংলা ভাষাকে ছড়িয়ে দেয়ার একটা প্রচেষ্টা হিসেবে ভাবুন।
৩৪. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৪
লীনা দিলরূবা বলেছেন: সবদেখে- সবজেনে- সববুঝে, আমি আমার ভোটটা ১৬ ডিসেম্বরকে দিলাম।
৩৫. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৭
তাজা কলম বলেছেন: অবশ্যই বাংলাভাষায় প্রথম ব্লগ হিসেবে সামুর জন্ম তারিখ (১৫ ডিসেম্বর, ২০০৫) -কে একটা মাহেন্দ্রক্ষণ হিসেবে বিবেচনা করা উচিৎ। ১৫-ই ডিসেম্বরকে বাংলা ব্লগ দিবস ঘোষণা করলে সবচে ভাল হতে। কিন্তু ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস এবং ১৬-ই ডিসেম্বর বিজয় দিবস হওয়ার প্রেক্ষিতে ১৫-ই দিবস বাংলা ব্লগ দিবস হিসেবে পালন করা হলে দুটি জাতীয় দিবসের উৎসবের আমেজে ব্লগদিবসের গুরুত্ব ততটা পাবে না যা অনেকের মতোন আমিও মনে করি।

১৫ কিংবা ১৬ ডিসেম্বর ব্লগ দিবস হিসেবে চিহ্নিত করা সঙ্গত হবে না।
৩৬. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৯
লাস্ট সামুরাই বলেছেন: একটি স্বতন্ত্র "বাংলা ব্লগ দিবস" জাতীয় বা আন্তর্জাতিক ভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। ডিসেম্বরের তৃতীয় শুক্রবার বা চতুর্থ শুক্রবার এর ধারণাটা ভালো। কিন্তু দিনটা ভেরিয়েবল না হয়ে একটা সুনির্দিষ্ট দিন হওয়া জরুরী। তাতে করে প্রতি বছর কোন তারিখে ব্লগ দিবস পড়ছে তা হিসাব করে বের করার বা মনে রাখার কোন ঝামেলা থাকবে না।

আমার মনে হয় ১৯ বা ২০ তারিখ "বাংলা ব্লগ দিবস" হিসেবে বিবেচনা করা যেতে পারে। এর সুবিধা হচ্ছে... এটা একটা সুনির্দিষ্ট দিন, আর তা বিজয় দিবসের দশ দিনেই পড়ছে। ২০ তারিখের পরে শেষ দশ দিনের দিকে গেলে বড়দিন আর বছরের শেষ দিন উদযাপনের একটা ভীড় আছে। তাই ১৯ বা ২০ তারিখটা ভালো হবে।

শ্রুতিমাধুর্যতা অবশ্যই ড্রাইভিং ফোর্স নয় কিন্তু যদি শ্রুতিমধুর একটি দিন পাওয়া যায় তাতে ক্ষতি নেই :)

৩৭. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৭
সিক্স স্ট্রিং বলেছেন: ১৯ ডিসেম্বার বাংলা ব্লগ দিবস হিসেবে বিবেচনা করা যেতে পারে :)
৩৮. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৮
এস বাসার বলেছেন: রিক্সাওয়ালা বলেছেন: ৩য় গোটা সপ্তাহটা বাংলা ব্লগ সপ্তাহ হলে কেমন হয়?
৩৯. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৯
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: একটা কনসেপ্ট বা আইডিয়াকে যখন ম্যাটেরিয়ালাইজ করতে যাবেন তখন অবশ্যই অনেক প্রশ্নের উত্তর ও ব্যাখ্যা হাতে রাখতে হবে। ভবিষ্যতে ১৯ বা ২১-এর পক্ষে কনক্রিট কোন লজিক কি আমরা দিতে পারবো? ১৫ তারিখের এক সপ্তাহের ভেতর, শুনতে ভালো- এই ধরণা গুলো ঠিক যাচ্ছেনা। @ লাস্ট সামুরাই

আমার মতে-
১। ব্লগ দিবস হলে ১৫ ডিসেম্বার বেস্ট ফিট করে।
২। ব্লগ সপ্তাহ হিসেবে ৩য় সপ্তাহকে বেছে নেয়া যেতে পারে।
৩।
৪০. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১১
পাপতাড়ুয়া বলেছেন: কারণ বিবেচনায় ১৫ ডিসেম্বার ই যথার্থ!!!

বার হিসেবে দিবস পালনে প্রবলেম হবে।


আর বিজয় দিবসে তো অবশ্যই নয়।
৪১. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৫
সামী মিয়াদাদ বলেছেন: লীনা আপা, ১৬ ই ডিসেম্বরের সমস্যা হলো, এই দিনটি শুধু বিজয় দিবসের জন্যই ট্রেডমার্কড। বাংলা ব্লগ দিবস আমাদের বাংলা ভাষাভাষীদের জন্য অত্যন্ত গৌরবের একটি বিষয়। আমরা অনেকই কম্পিউটারে বাংলা টাইপ করতে পারতাম না। বাংলা ব্লগের কারনেই আমরা এখন বাংলায় লিখতে পারছি। পৃথিবী্ব্যাপী ছড়ানো কোটি কোটি বাঙালী আজ বাংলা ব্লগিংয়ের কল্যানে এক প্লাটফর্মে এসে বন্ধুত্বের স্বাদ পেয়েছি। বাংলায় আমাদের চিন্তা চেতনা প্রকাশ করতে পারছি।

কাজেই বিজয় দিবসে বাংলা ব্লগ দিবস পালন করতে গেলে অনেকেই বিভ্রান্ত হবেন। আমি নিজেও গতবছর বিভ্রান্ত হয়েছিলাম। দু'টি দিনকে গুলিয়ে ফেলা মোটেও ঠিক হবেনা। আমাদের বাংলা ভাষাভাষীদের জন্য বাংলা ব্লগ দিবষের গুরুত্বও মোটেও কম না বা কম গৌরবের না। কাজেই আমাদের দু' দু'টি গৌরবকে গুলিয়ে ফেলাটা ঠিক হবেনা। বিজয়ের কাছে বাংলা ব্লগ দিবষ চিরকাল তাহলে ম্লান হয়েই থাকবে।

মেহরাব শাহরিয়ারের প্রস্তাব যুক্তিযুক্ত। প্রথম সপ্তাহের ছুটির দিনটিতেও করা যেতে পারে। বিজয়ের মাসের প্রাক্কালে আমরা শুরু করলাম বাংলা'র ভার্চুয়াল রাজ্য জয়ের আনন্দ দিয়ে।

জানা আপুকে তার প্রস্তাবের জন্য ধন্যবাদ। সামুকে জন্মদিনের আগাম শুভেচ্ছা।
৪২. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৭
কৌশিক বলেছেন: ডিসেম্বরের ৩য় শুক্রবার নেক্সট ৫ বছরে ১৮, ১৭, ১৬, ২১ ও ২০ তারিখ। ডিসেম্বরের ৪র্থ শুক্রবার নেক্সট ৫ বছরে ২৫, ২৪, ২৩, ২৮, ২৭ তারিখ।


তারমানে ২০০৯ থেকে ২০১৩ সালে যথাক্রমে ১৮(৩য় সপ্তাহ), ২৪ ও ২৩ (৪র্থ সপ্তাহ), ২১ ও ২০ (৩য় সপ্তাহ) এইদিনগুলো ১৬ ও ২৫ তারিখের মধ্যে শুক্রবার.

ফলে এটা এমন করে নির্ধারণ করা যায় যে বাংলা ব্লগ দিবস হবে ডিসেম্বরের ৩য় বা ৪র্থ শুক্রবার। ১৬ বা ১৭ তারিখ শুক্রবার হলে সে বৎসর ব্লগ দিবস হবে ৪র্থ শুক্রবার।
৪৩. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৮
তায়েফ আহমাদ বলেছেন: দিবস নিয়ে এত মাতামাতি ভাল লাগে না।
কারন, সেক্ষেত্রে, ডিসেম্বর হতে পারলে কেন ফেব্রুয়ারী-মার্চে নয়?

তবে, ১৫ই ডিসেম্বরই অধিক যুক্তিযুক্ত। আর বাঙলা নিয়েই যদি এত মাথাব্যাথা, তাহলে পৌষের প্রথম দিন বলুন, ইংরেজী হিসেবে কিন্তু ওটা ১৫ই ডিসেম্ববরই থাকে।
:#)
৪৪. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩২
পাপতাড়ুয়া বলেছেন: @কৌশিক...আপনার হিসেব টা অনেক জটিল।

কন্ডিশন রেখে দিবস পালন না করে বরং ফিক্সড ডেট হলে ভালো হয় না???
৪৫. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৬
আমি রোদের ছেলে বলেছেন:
কৌশিক ভাইরে ঝাঁঝা
৪৬. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: কৌশিক এভাবে আপনি কয় বছর গুনবেন; ১, ১০, ১০০, ১০০০?? বাংলা ব্লগকে কোন সীমানয় আটকে না রেখে একটা নির্ধারিত তারিখ বেছে নেয়াই ভালো।
৪৭. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৮
ধীবর বলেছেন: যা বলতে চেয়েছিলাম সেটা তায়েফ ভাই বলে দিয়েছেন। বাংলা ব্লগিং দিবসটি নির্বাচনে বাংলা তারিখকেই প্রধান্য দেয়া উচিত বলে মনে করি। ইংরেজি হিসেবে ১৫ই ডিসেম্বরকে নির্বাচন করলেও সমর্থন রইলো।
৪৮. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:০৯
কাঙাল মামা বলেছেন: যদিও "ব্লগ মালিক" আর মডারেশনের উপর মাঝে মাঝেই মেজাজ খারাপ হয়, কিন্তু আমি মন থেকে কৃতজ্ঞ আমাকে অনলাইনে বাংলা লিখতে দেয়ার জন্য। অনেক অনেক বেশি ধন্যবাদ তাদেরকে।

ডেট নিয়ে কোনো সমস্যা নাই, ১৫/১৬ একটা হলেই হয়। তবে বাকি সবগুলা ব্লগের সাথে কথা বলে নিলে ভালো হয়। যদিও প্রথম বাংলা ব্লগ হিসাবে সামুর অবশ্যই একটু বেশি অধিকার আছে....
৪৯. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩৮
রিমি (স. ম.) বলেছেন: সামহোয়্যার ইন যেহেতু বাংলা ব্লগ সেক্ষেত্রে বাংলা মাসেরই কোন দিন বেছে নেয়া হলে কেমন হয়?
৫০. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫৫
ফকির ইলিয়াস বলেছেন: সাম হ্যোয়ার ইন এর অগ্রযাত্রা শুভ হোক ।

আমার মতে ডিসেম্বর মাসের শেষ শুক্রবার টা কে ই বেছে
নেয়া যেতে পারে।

জয় , বাংলা ব্লগিং .....
৫১. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০২
ফারহান দাউদ বলেছেন: আলোচনা দেখি অনেকদূর চলে গেছে, একটু নাক গলাই।
প্রথমত, যারা ১৬ই ডিসেম্বরের পক্ষে, একবার ভেবে দেখুন তো, ১৬ই ডিসেম্বর সকালে দলে দলে মানুষ "মহান বিজয় দিবস" লেখা ব্যানার নিয়ে যাচ্ছে, অথবা অনলাইন কমিউনিটিগুলোতে একের পর এক বিজয় দিবসের উপর লেখালেখি চলছে, এর মাঝে গুটিকতক লোক "বাংলা ব্লগ দিবস" ব্যানারে লেখালেখি বা হাঁটাচলা করছে, পুরো জিনিসটাই গুরুত্ব হারাবে। ১৫ ডিসেম্বর আবার অত্যন্ত গুরুত্বপূর্ণ দু'টো দিবসের মাঝে স্যান্ডউইচ হয়ে যায়, স্বাভাবিকভাবেই, যেকোন দিবসের চেয়ে শহীদ বুদ্ধিজীবি দিবস বা বিজয় দিবসের গুরুত্ব বহুগুণে বেশি। এখানে ব্লগিংকে সবার মাঝে ছড়িয়ে দেয়া একটা উদ্দেশ্য, কাজেই সেটা যেন সবাই গুরুত্ব দিয়েই গ্রহণ করে সেটাও দেখা জরুরী। সেক্ষেত্রে, সবাই উদযাপন করতে পারে, এমন একটা দিনেই ব্লগ দিবস হওয়া উচিত, এবং সেজন্য ডিসেম্বরের ৩য় বা ৪র্থ শুক্রবার (সাপ্তাহিক ছুটি, সবার উদযাপনের সুবিধা) ব্লগ দিবস পালন করা যায়, আর ১৫ ডিসেম্বরকে সামহোয়্যারের জন্মদিন হিসেবে পালন করাই শ্রেয়।
৫২. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০৬
চাচামিঞা বলেছেন: ঢাকা ছেড়ে এখন অনেক দুরে আছি.....তবুও মন পরে আছে ঢাকাতেই.......এবার ১৬ ডিসেম্বরটা খুব মিস করবো।
৫৩. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:১০
মনজুরুল হক বলেছেন:

ব্যাপারটা একেবারেই সোজা। আবার বেশ জটিল। মতামতগুলো এরকম এসেছেঃ

১৫ ডিসেম্বর কেন নয়? ১৬ ডিসেম্বর হলে ক্ষতি কি? ১৯ বা ২১ ডিসেম্বর ডিসেম্বরের তৃতীয় শুক্রবার ডিসেম্বরের চতুর্থ শুক্রবার ডিসেম্বরের শেষ সপ্তাহ জুড়ে যে কোন দিন

ভোট নিলেও দেখা যাবে নির্ধারণে সমস্যা হচ্ছে, কেননা সকলেই একই সময়ে লগইন করছে না। উপরের প্রত্যেকটি সিদ্ধান্তের পেছনেই যুক্তি আছে। আবার একটি যুক্তিকে আর একটি দিয়ে খন্ডন করারও সুযোগ আছে। ১৪, ১৬, ২৫ ডিসেম্বরের এই তিন দিনেই বড় বড় তিনটি উপলক্ষ আছে, তার ভেতর "ব্লগ দিবস" উজ্জলতা হারাবে।

১৬ র পরে ২৫ এর আগে যে কোন একটি দিন বেছে নেওয়া যেতে পারে। হতে পারে তা ১৯, ২০, ২১, ২২ । আজ থেকে ১০/১৫ বছর পরের ভাবনাও ভাবা দরকার।

যেহেতু এটা বাংলা ব্লগ দিবস সেহেতু অন্য ব্লগেরও গ্রহন-বর্জনের বিষয় আছে। সেটা মাথায় রেখেই ১৫ কে "জন্মদিন" ধরে তার পরের ১৯, ২০, ২১, ২২ এর যে কোন দিনকে "বাংলা ব্লগ দিবস" হিসেবে পালন করা যেতে পারে।

পোস্টের জন্য ধন্যবাদ। বাংলা ব্লগের দীর্ঘায়ূ কামনায়।
৫৪. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:১৫
ফারহান দাউদ বলেছেন: আর যারা কোন একটা বাংলা মাসের দিনকে বেছে নিতে চান, তাদের কথায় একটু বাস্তব অসুবিধা আছে। বাংলা ব্লগিংকে আণ্তর্জাতিক রূপ দিতে মনে হয় সর্বদেশে গ্রাহ্য ক্যালেন্ডার অনুসরণ করাই ভাল, শহীদ দিবস কিন্তু ২১শে ফেব্রুয়ারিকেই পালন করা হয়, ৮ই ফাল্গুন নয়, একই ভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও ২১শে ফেব্রুয়ারি। বিজয় দিবস বা স্বাধীনতা দিবসও ইংরেজি ক্যালেন্ডার অনুসরণ করে, বহুল প্রচলিত বলে। আমাদের দেশের কোন প্রতিষ্ঠানই বাংলা পন্ণ্জিকা অনুসরণ করে না, বাস্তবতা চিন্তা করেই প্রচলিত ক্যালেন্ডারে গেলে সুবিধা।

এবার একটু অন্য দিকে আসি। দিবস মানে কি শুধু ব্যানার নিয়ে শোভাযাত্রা, ২-৪ টা পোস্টে স্মৃতিচারণ, কয়েকজন একসাথে হয়ে কিছু খাওয়াদাওয়া এবং সেটা নিয়ে আরো পোস্ট আর ঝগড়াঝাটি, নাকি আরো বড় পরিসরে কিছু করা? যতটুকু বুঝি, ব্লগ দিবস পালনের উদ্দেশ্য হলো বাংলা ব্লগিংকে ছড়িয়ে দেয়া, আর তার জন্য দরকার সবার অংশগ্রহণ। কমিউনিটি বাংলা ব্লগিংয়ের পথিকৃৎ সামহোয়্যারইন ব্লগ হলেও এখন বেশ ক'টা ব্লগ বেশ ভাল অবস্থানে আছে, এই দিবসে তাদেরও অন্তর্ভুক্ত করা জরুরী মনে করি। এক্ষেত্রে সামহোয়্যার যেহেতু ব্লগ দিবস পালনের প্রস্তাবনা উত্থাপন করেছে, কর্তৃপক্ষ অন্য কমিউনিটি ব্লগগুলোর কর্তপক্ষের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে দিবসটা সর্বজনীন করে তুলবে সেই আশা একজন ব্লগার হিসেবে করতেই পারি।

এবার উদযাপনের কথা বলি ২-১টা। একটা জমায়েত হতেই পারে, সাথে অনলাইনেও লেখালেখি হতে পারে সেদিন। হতে পারে, সেদিন প্রত্যেক ব্লগার তার নিজের নিজের বলয়ে ব্লগিংকে প্রমোট করবেন। একই সাথে, ব্লগিংয়ের যারা ভবিষ্যৎ, তাদের ব্লগিং সম্পর্কে ধারণা দেয়ার জন্য ব্লগারদের পক্ষ থেকে কয়েকটি দল কোন কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যেতে পারেন, ঠাকতে পারে লাইভ রেজিস্ট্রেশনের ব্যবস্থা এবং ব্লগে তার উপর তাৎক্ষণিক পোস্ট এবং অন্যান্য ব্লগারদের ফিডব্যাক ও মন্তব্য করার কার্যক্রম। নিশ্চিতভাবে বলা যায়, এমন একটি দারুণ ইন্টারঅ্যাকটিভ মাধ্যমে সরাসরি মতবিনময়ের সুযোগ তরুণ প্রজন্মকে আকৃষ্ট করবেই। একটা ব্লগ দিবসে ১০টা কলেজ-ভার্সিটি থেকে যদি ৫০০ জনকেও রেজিস্ট্রেশন করানো যায়, তাদের ২০% টিকে গেলেও কিন্তু সেটা ভবিষ্যতের ভিত্তি হয়ে থাকবে।

আরো আরো আইডিয়া দেখার আশায় থাকলাম।
৫৫. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫০
ফিউশন ফাইভ বলেছেন: মাসের প্রথম-দ্বিতীয়-তৃতীয়-চতুর্থ সপ্তাহ ধরে কিংবা আন্দাজি দিবস ধরে 'বাংলা ব্লগ দিবস' পালনের পক্ষপাতি নই। এতে ব্লগ দিবসের মাহাত্ম্য ক্ষুণ্ন হবে। সেক্ষেত্রে ২০০ বছর মেয়াদী একটি পঞ্জিকা আগেভাগে তৈরি করে না নিলে হিসাবে ভুল হয়ে যাওয়ার সমূহ আশঙ্কা থেকে যায়! মূল কথা হচ্ছে, নির্দিষ্ট একটি দিন চাই। সেদিক থেকে ১৫ ডিসেম্বরকেই বাংলা ব্লগ দিবস হিসেবে পালন করতে চাই। কিন্তু অদ্ভূত লাগছে যে, ওয়েবে 'বাংলা ভাষা'কে আরও প্রসারিত করার ক্ষেত্রে বিশেষ করে ওই এই দিনটি কেন বাঁধা হয়ে দাঁড়াবে? বরং ১৬ ডিসেম্বর যেহেতু জাতীয় ছুটি থাকে, তাতে প্রতিবছর ১৫ ডিসেম্বর বিকেলে ব্লগ দিবস উপলক্ষে একটি চমৎকার জমায়েতের সুযোগ তৈরি হয়।

ব্লগালোচনার চিরাচরিত ধরন যা, তাতে আলোচনা-সমালোচনায় সময়ই গড়াবে শুধু। ১৫ ডিসেম্বর ধরে আগে শুরু করে দিন।
৫৬. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫২
ইসানুর বলেছেন: কন্ডিশন রেখে দিবস পালন না করে বরং ফিক্সড ডেট হলে ভালো হয়।
৫৭. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫৯
একরামুল হক শামীম বলেছেন: আমার মতামত যেকোন একটি নির্দিষ্ট দিনের পক্ষে। সেইক্ষেত্রে ১৫ ডিসেম্বর হলে সবচেয়ে ভালো হতো। সেইটা সম্ভব না হলে ১৮ থেকে ২১ ডিসেম্বর যেকোন একদিনকে বাংলা ব্লগ দিবস ঘোষণা করা যেতে পারে।

তবে বিষয়টা বাংলা ব্লগ দিবস তাই বর্তমানে যেসব বাংলা ব্লগ সাইট রয়েছে (বিশেষ করে কমিউনিটি বাংলা ব্লগ সাইট) তাদের সাথে যোগাযোগ করে বিষয়টা সম্পর্কে জানানো প্রয়োজন। সবার সহযোগিতায় উদযাপিত হোক বাংলা ব্লগ দিবস।
৫৮. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১৬
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: মনজুরুল হক বলেছেন: ব্যাপারটা একেবারেই সোজা। আবার বেশ জটিল।

ইসানুর বলেছেন: কন্ডিশন রেখে দিবস পালন না করে বরং ফিক্সড ডেট হলে ভালো হয়।

হ্যা ব্যপারটা অনেক সহজ। ফিউশন ফাইভ এর বক্তব্যের শেষের দিকে ১৫ ডিসেম্বর ধরে আগে শুরু করে দিন। -এভাবে বলাটা অনেকে মেনে নিতে পারবেনা; আমিও এভাবে শুরু করে দেয়ার পক্ষে নই। তবে ফিউশন ফাইভের আগের কথাগুলোর সাথে একমত। মাসের প্রথম-দ্বিতীয়-তৃতীয়-চতুর্থ সপ্তাহ ধরে কিংবা আন্দাজি দিবস ধরে 'বাংলা ব্লগ দিবস' পালনের পক্ষপাতি নই। এতে ব্লগ দিবসের মাহাত্ম্য ক্ষুণ্ন হবে। সেক্ষেত্রে ২০০ বছর মেয়াদী একটি পঞ্জিকা আগেভাগে তৈরি করে না নিলে হিসাবে ভুল হয়ে যাওয়ার সমূহ আশঙ্কা থেকে যায়! মূল কথা হচ্ছে, নির্দিষ্ট একটি দিন চাই। সেদিক থেকে ১৫ ডিসেম্বরকেই বাংলা ব্লগ দিবস হিসেবে পালন করতে চাই।

১৫ তারিখটি উঠে এসেছে সামহোয়ার-এর যাত্রা যেহেতু এদিনে শুরু এবং বাংলা ব্লগ জগতের শুরুটা যেহেতু আমাদের সামহোয়ার ইন ব্লগ দিয়েই। স্যান্ডউইচ হবার সম্ভাবনাকে উড়িয়ে দেয়া যায়না। কিন্তু সব দিক বিচার করে দেখুন ১৯, ২০ বা অন্য কো দিন... ... কোন যুক্তিতে? একটা কনসেপ্টকে বিশ্ববাসীর মাঝে প্রমোট করতে গেলে শক্ত লজিক নিয়ে এগিয়ে যাওয়া উচিত। কোন কন্ডিশন রেখে দিবস পালনের পক্ষপাতি ব্যাক্তিগত ভাবে আমি না; এবং অনেকের মতামতে তা স্পষ্ট উঠেও এসেছে।

ভিশন কিন্তু সুদূরপ্রসারী হওয়া উচিত। সামনের ৫ বা ১০০ বছর নয়; ধ্বংসের আগ পর্যন্ত ভাবা উচিত, শুধু দেশের গন্ডীর মাঝে নয়, বিশ্বব্যাপী চিন্তা করা উচিত। SWOT এনালাইসিস বলতে একটা টার্ম আছে। ১৫ তারিখের স্ট্রেংন্থ কিন্তু অনেক বেশি। উইকনেস বলতে স্যান্ডউইচ হবার সম্ভাবনা, কিন্তু সেটা একটা প্রবাবিলিটি ফ্যাক্টর। এখানে অপারচুনিটি টা কি; বাংলা ব্লগ দিবসের সাথে সামহোয়ারের শুরুটার ফিউশন। যতদিন বাংলা ব্লগ থাকবে সামহোয়ারের নাম মনে রাখতে হবে, মনে থাকবে। এবং এটা অনেক বড় প্রাপ্তি; আবেগী দৃষ্টিকোন থেকে এবং টু সাম এক্সটেন্ট বানিজ্যিক দৃষ্টিকোন থেকেও। আর থ্রেট বলতে এখানে অন্য কোনো কমিউনিটি ব্লগের উঠে আসা প্রথম সারীতে; সেক্ষেত্রে সামুকে মানসম্মত ব্লগিং সেই সাথে সার্ভিস প্রদানের মাধ্যমে এগিয়ে যেতে হবে।

আমি আবারও বলবো ১৫ তারিখ প্রথম পছন্দ, অথবা একটা সপ্তাহ যার মাঝে ১৫ তারিখ থাকবে, এবং স্বাভাবিকভাবেই তা ৩য় সপ্তাহ।

ধন্যবাদ।

শুভ ব্লগিং।
৫৯. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১৮
মুক্ত বয়ান বলেছেন: এই নিয়ে আগেই একটা মেইল পড়েছি "আমার ব্লগ" গ্রুপ থেকে। সেখানে মন্তব্য করা হয়নি। এখানে করি।
ব্লগ দিবসের ধারণাটা একটা চমৎকার ব্যাপার। সবার মাঝে বাংলা ব্লগিংকে জনপ্রিয় করতে এদিন জমায়েত, মিছিল, ব্যানার-ফেস্টুন নিয়ে হই-হল্লা।
সামহোয়্যারের অবদান অনস্বীকার্য বাংলা ব্লগিং-এর পথিকৃত হিসেবে। কিন্তু, তাই বলে তার জন্মদিনেই ব্লগ দিবস একটু হাস্যকর। তার চাইতেও বড় ব্যাপারটা ফারহান ভাই'র বক্তব্যে উঠে এসেছে। দু'টি বিশেষ দিনের মাঝে স্যান্ডুইচ হয়ে যাবে। তার চাইতে ১৯ ডিসেম্বর বেশ ভাল একটি দিন। আর, ২১ আমাদের ঐতিহ্য ২১ হয়েই থাকুক। একে ব্লগ দিবসের সাথে না মেশালেও মনে হয় চলে।
আর, সবচেয়ে বড় যে ব্যাপারটা, বাকি ব্লগগুলোর সাথে আলোচনাটা খুব বেশি জরুরী। পরিবারের বড় ছেলে/ মেয়ের যেমন অনেক বেশি দায়িত্ব, কাজেই এক্ষেত্রে এই আলোচনার ব্যাপারে সামু কর্তৃপক্ষের প্রথম পদক্ষেপ নেওয়াটাও একটা দৃষ্টিনন্দন ব্যাপার।
আপনাকে ধন্যবাদ এই বিষয়টি নিয়ে আলোকপাত করায়।
৬০. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১৮
শাওন বলেছেন: ১৫ ডিসেম্বর থাকুক । যেহেতু ১৫ তারিখেই চালু হয়েছে ।

তেলাপোকার কথাগুলোই বলতে চেয়েছিলাম । সেই প্রথম থেকেই এখানে আছি , তাই কেমন একটা টান অনুভব করি ।

যাইহোক , বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে ।

আরেকটা কথা জানাপুর জন্য । কাল হঠাৎ লগ ইন করে দেখি নিজের প্রোফাইলের উপরে বাংলাদেশের পতাকা । খুবই ভালো লাগছে দেখে । আপনার কাছে বিশেষ অনুরোধ শুধু বিজয় দিবস উপলক্ষে না , আমার প্রোফাইলের ঐ পতাকাটা সবসময় , সারা বছরই থাকুক । ওটা তুলে দিবেন না প্লিজ ।
৬১. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২৮
ফিউশন ফাইভ বলেছেন:
জীবনানন্দদাশের ছায়া @
চমৎকার বলেছেন আপনি। ব্যাখ্যাটুকু দারুণ পছন্দ হয়েছে। "ভিশন কিন্তু সুদূরপ্রসারী হওয়া উচিত। ১৫ তারিখের স্ট্রেংন্থ কিন্তু অনেক বেশি। উইকনেস বলতে স্যান্ডউইচ হবার সম্ভাবনা, কিন্তু সেটা একটা প্রবাবিলিটি ফ্যাক্টর। এখানে অপারচুনিটি টা কি; বাংলা ব্লগ দিবসের সাথে সামহোয়ারের শুরুটার ফিউশন।"

"১৫ ডিসেম্বর ধরে আগে শুরু করে দিন" কথাটা বলেছি আসলে অন্য কারণে। অতীত অভিজ্ঞতা থেকে দেখেছি, কোনো ইস্যুতেই অন্য ব্লগগুলোর সঙ্গে যৌথ আলোচনা খুব একটা ভালো ফল দেয় না। সর্বশেষ যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে ক্যাম্পেইনে এটা দেখেছি। বরং আলোচনার নামে শুধু শুধু সময় নষ্ট হয়, অহেতুক বিতর্ক বাড়ে।
আমি মনে করি, আপনি যে যুক্তিগুলো তুলে ধরেছেন, তাকে ভিত্তি হিসেবে নিয়ে ১৫ তারিখকে এখনই ফিক্সড করা যায়।
৬২. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৭
জানা বলেছেন:

আলোচনা ভাল লাগছে। যেহেতু এখানে সবাই একে অন্যের মতামতের সূত্র ধরে আলোচনা চালিয়ে যাচ্ছেন তাই আমি আর প্রতিটি মন্তব্যের প্রতিমন্তব্যে যাচ্ছি না।
তবে আবার আসবো। ধন্যবাদ।


৬৩. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩১
ক্যামেরাম্যান বলেছেন: মিথিলা খ্যাত রুবেল বাংলা ব্লগ দিবস নিয়ে একটা ওয়েব সাইট ই খুলে ফেলেছে দেখলাম :)

http://banglablogday.com/
৬৪. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৫
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: ১৫ ই ডিসেম্বর........বাংলা ব্লগ দিবস......আমার কাছে এটাই যুক্তিযুক্ত লেগেছে
৬৫. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪২
প্রচ্ছদ বলেছেন: ১৪ এবং ১৬ তারিখ ছাড়া যেকোন দিনকে (ডিসেম্বরের) সমর্থন।
৬৬. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৫
ফিউশন ফাইভ বলেছেন:
ক্যামেরাম্যান @
রুবেল তো না। হু'জে দেখলাম এইটা-
Administrative Contact:
Das Gupta, Sushanta Email Masking
E-Bangladesh
258 Sheringham Ave
Manor Park
London, London E12 6HH
United Kingdom
02072471444 Fax -- 02072471777


http://www.who.is/whois/banglablogday.com/

আগেই বলেছিলাম, ব্লগালোচনায় কোনো ফল আসে না। সাইট খুলে যথারীতি ক্যাচাল সৃষ্টির চেষ্টা করছে সেই কয়েকজন প্রবাসী। হা হা হা, সাইট খুলে কি দিবস প্রতিষ্ঠা করা যায় নাকি? :)
৬৭. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২৮
ক্যামেরাম্যান বলেছেন: আমি অবশ্য হুইজ চেক করি নাই। রুবেলের পোষ্ট থেকে লিংকটা পেয়েছিলাম @ফিফা
৬৮. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৩
পিটার প্যান বলেছেন: আমার ব্লগের ইফ্‌তেখার মোহাম্মদের পোস্ট:
বাংলাব্লগ দিবস: একটি প্রস্তাবনা
৬৯. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৮
পন্ডিত বলেছেন: ১৫ই ডিসেম্বর করলে ভাল হয়
৭১. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:১৫
শয়তান বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা ।
৭২. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৩৫
কৌশিক বলেছেন: ফিক্সড ডে হলে হলিডে পাওয়া যায় না - তবে ব্লগ ডে পালনের জন্য হলিডে ফ্যাক্টর না মনে করা হলে ১৭ থেকে ২৪ যেকোন দিন নির্ধারণ করা যায়। সেজন্য ঐ দিনগুলোর স্পেশাল কোনো সিগনিফিকেন্স না থাকায় কয়েকটা বিষয় বিবেচনা করা যায়:

১. ১৫ তারিখ থেকে নিকটবর্তী, কিন্তু বিজয় দিবসের উৎসব পরিপূর্ণভাবে সমাপ্তির পর
২. অন্য কোনো বিশেষ দিবসের সাথে ওভারল্যাপিং হচ্ছে কিনা। যেমন
# December 18 - International Migrants Day, recognized by the UN
# December 19 - United Nations Day for South-South Cooperation, recognized by the UN
# December 20 - International Human Solidarity Day, recognized by the UN
(রেফারেন্স ফ্রম উইকি)
এছাড়া থাকতে পারে জাতিয় দিবস যা সম্বন্ধে আমার জানা নেই এবং উপরোক্ত আন্তর্জাতিক দিবস এমন নয় যার যার সাথে ব্লগ দিবস সংঘাতপূর্ণ হতে পারে।

সেদিক থেকে আমার মতামত থাকছে ইতোমধ্যে কারো কারো উত্থাপিত ২০ তারিখের পক্ষে, হিউম্যান সলিডারিটির পক্ষে ব্লগের সবসময় জোড়ালো অবস্থানের কারণে দিবসটি তাৎপর্যময় হয়ে উঠতে পারে। তাছাড়া বিজয় দিবসের পরে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময়ও পাওয়া যাবে।
৭৩. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৫০
মোজাম্মেল প্রধান বলেছেন:
সামহয়্যারের সাথে আছি আজীবনের জন্য।
বাংলা ব্লগ দিবসের সিদ্ধান্তেও...
৭৪. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৫৯
জ্বিনের বাদশা বলেছেন: আলোচনায় সবার মতামতের চেয়ে একটু ভিন্ন ধরনের মতামত হতে পারে আমারটা ... তাও মতামত সংগ্রহই তো এই পোস্টের উদ্দেশ্য, তাইনা?

সামহোয়ার বাংলায় কম্যুনিটি ব্লগিংয়ের পথিকৃৎ, কোন সন্দেহ নেই। তবে এখন অনেক কম্যুনিটি ব্লগসাইট হয়ে গেছে, এবং সব ব্লগসাইটগুলোকে একসাথে নিয়ে "বাংলা ব্লগ দিবস" পালন করতে হলে আমার মনে হয় ডিসেম্বরকে বেছে নেয়াটা একটা সমস্যা হতে পারে। কারণ ডিসেম্বর সামহোয়ারের জন্মমাস, কাজেই এই মাসে ব্লগ দিবস পালন করাকে অন্য ব্লগসাইটগুলোর অবস্থান থেকে "সামহোয়ারের আধিপত্য"র মত দেখাতে পারে।

আর গত চার বছরের আমাদের বাংলাভাষীদের ব্লগিংয়ের যে ইতিহাস দেখা গেছে (বিশেষ করে চরিত্রগত), তাতে এটা বোঝা কঠিন না যে ডিসেম্বরের কোন একটি দিনকে "বাংলা ব্লগ দিবস" হিসেবে পালন করাকে একটা কনসেনশাসে আনা সম্ভব হবেনা।

এটা আমার উপসংহার।

এখন মূল কথা হলো, বল কিন্তু সামহোয়ারের ব্লগারদেরই কোর্টে। আমাদের সামনে দুটো পথ, একটা হলো সামহোয়ারকে বিশেষ গুরুত্ব দিয়ে ডিসেম্বরের কোন একটি দিনকে ব্লগদিবস হিসেবে পালন করার ব্যাপারে অনড় থাকা, আরেকটু হলো, ব্লগদিবস ব্যাপারটাকে সার্বজনীন করে তোলার প্রচেষ্টা হিসেবে ডিসেম্বর ছাড়া অন্য কোন মাসে ব্লগদিবস পালন করা।


এক্ষেত্রে একটি মন্তব্য আমার ভালো লেগেছে, সচলায়তনেও ব্যাপারটি নিয়ে আলোচনা হচ্ছে এবং সেখানে ব্লগার নজরুল ইসলাম মত দিয়েছেন যে ব্লগের ইতিহাসে কোন বিশেষ ঘটনাকে স্মারক হিসেবে গ্রহন করে ব্লগদিবস ঠিক করা।

নজরুল ভাইয়ের প্রস্তাবটি আমার পছন্দ হয়েছে। সাধারণত কোন দিবস ঠিক করার সময় এরকম একটি সার্বজনীন ব্যাপারকে স্মারক হিসেবে গ্রহন করলে এরপ্রতি সংশ্লিষ্টদের একটা আবেগ কাজ করে।


সেহিসেবে ব্লগাররা নিচের এই প্রস্তাবগুলো ভেবে দেখতে পারেন:

১। প্রাপ্তি নিঃসন্দেহে বাংলা ব্লগিংয়ের একটি মাইলফলক, যদিও তখন সামহোয়ার ছাড়া আর কোন কম্যুনিটি ব্লগ ছিলোনা, তবুও সামহোয়ারের ঊর্ধ্বে উঠে বলা যায় যে, প্রাপ্তির ঘটনাটি আমাদের কিছুটা হলেও বোঝাতে পেরেছিলো যে ব্লগিংয়ের শক্তিটা কেমন হতে পারে। আমি মনে করি এর ফলশ্রুতিতেই এরপর এরকম বেশকিছু মানবিক উদ্যোগ বিভিন্ন ব্লগের পক্ষ থেকে নেয়া হয়েছে এবং ভবিষ্যতেও হবে। যেমন এই মুহূর্তে শাশ্বত, মুক্তিযোদ্ধা খালেদ আহমেদ, নাহিদা -- এঁদের জন্য ক্যাম্পেইনের কথা মনে পড়ছে।

সেহিসেবে সেই ছোট্ট প্রাপ্তির জন্মদিনটি হতে পারে বাংলা ব্লগ দিবস।


২। আরেকটি ঘটনা মনে পড়ছে এপ্রসংগে। সাবেক উপদেষ্টা শফি সামীর পদত্যাগ নিয়ে বাংলা ব্লগে আলোড়ন উঠেছিলো, ভ্যালরি টেইলরের নিজ হাতে গড়া সংস্থা (নামটা মনে পড়ছেনা কিছুতেই) থেকে তাঁকেই উৎখাতের অপচেষ্টার প্রতিবাদে।

যেদিন শফি সামী পদত্যাগ করেছিলেন সেদিনটিও হতে পারে বাংলা ব্লগ দিবস।


ব্যক্তিগতভাবে আমি বেশ অনিয়মিত ব্লগার। উপরে বর্ণিত দু'টো ঘটনার মতো গুরুত্বপূর্ণ আরো অনেক ঘটনা হয়তো ব্লগমন্ডলে ঘটেছে -- সেগুলোও প্রস্তাব করতে পারেন ব্লগাররা।
৭৫. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:২৫
রাজর্ষী বলেছেন: আলোচনা ভালো কিন্তু এরপর তো একটা সিদ্ধান্ত টানতে হবে। আমি ১৫ ডিসেম্বরের পক্ষে ভোট দিলাম। তাড়াতাড়ি এইদিনটা লইয়া লন আর নাহয় অন্যকোন দিবস আইসা লইয়া ফালাইবো।
৭৬. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৯
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: জ্বিনের বাদশা বস অনেক কিছু বলে ফেলেছে। এর পর আর কিছু বলার থাকে না।

অথবা

সেদিক থেকে আমার মতামত থাকছে ইতোমধ্যে কারো কারো উত্থাপিত ২০ তারিখের পক্ষে, হিউম্যান সলিডারিটির পক্ষে ব্লগের সবসময় জোড়ালো অবস্থানের কারণে দিবসটি তাৎপর্যময় হয়ে উঠতে পারে। তাছাড়া বিজয় দিবসের পরে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময়ও পাওয়া যাবে।

ভাবনায় রাখা যায়

১৫ই ডিসেম্বর একটা স্যান্ডুইচ দিন... বিজয়ের প্রস্তুতিতে কাটে। এর মাঝে ব্লগ দিবস হারিয়ে যাবে ... বলে মনে হয়।

সবশেষে ... বাঙালী একাই ১০০ হতে পারে কিন্তু ১০০ বাঙালী ... ... ...
৭৭. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:১২
কৌশিক বলেছেন: ব্লগের ইতিহাসে কোন বিশেষ ঘটনাকে স্মারক হিসেবে নিতে হলে সামহোয়ারের জন্মদিনই সবকিছু ছাপিয়ে যেতে বাধ্য। সামু কর্তৃপক্ষ সেদিন থেকে সরে এলে মাসটা তারপরেও আধিপত্যের আওতাভূক্ত থেকে যায় এমন মনে করছি না। যদিও বাংলা ব্লগ দিবস যেদিনই হোক না কেন সেখানে যে সামুর আধিপত্য থাকবে না তা নিশ্চিত করে বলা যায় না।

প্রাপ্তির জন্মদিন, সামির পদত্যাগ এরমত অনেক ডাইনামিক ঘটনা আছে যা প্রত্যেকটা আরেকটা থেকে স্বতন্ত্র ফলে গুরুত্ব নির্ণয় সুকঠিন।


ডিসেম্বরের যেকোন দিন ব্লগদিবস হওয়াটার সাথে কমিউনিটি ব্লগ যে মাসে চালু হয়েছে সে মাসেই ব্লগ দিবস হচ্ছে এটা ভাবা গৌরবময় মনে করছি। এটা সবার জন্যই গৌরবের।
৭৮. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:১৩
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: সব ব্লগসাইটগুলোকে একসাথে নিয়ে "বাংলা ব্লগ দিবস" পালন করতে হলে আমার মনে হয় ডিসেম্বরকে বেছে নেয়াটা একটা সমস্যা হতে পারে। কারণ ডিসেম্বর সামহোয়ারের জন্মমাস, কাজেই এই মাসে ব্লগ দিবস পালন করাকে অন্য ব্লগসাইটগুলোর অবস্থান থেকে "সামহোয়ারের আধিপত্য"র মত দেখাতে পারে।

খুবই লজিকাল কথা @ জ্বিনের বাদশা

আমি আজ আমার ব্লগের একটা পোস্ট দেখলাম (কমেন্ট ৬৮ থেকে)। ওখানে কন্সট্রাকটিভ কোনো মন্তব্য পেলামনা। ইন্ডিয়ান একটা সাইটের রেফারেন্স সহ আরো কিছু রেফারেন্স টানা হয়েছে যার মুল উদ্দেশ্য-

১। বাংলা ব্লগিং-এ সামহোয়ার পথিকৃৎ নয়।
২। গতবার ১৬ ডিসেম্বার জন্মদিন পালন করে কেন এবার ১৫ তারিখ।
৩। ব্যক্তি আক্রমন (বিশেষ ভাবে জানাকে উদ্দেশ্য করে)।

ব্লগ সাইট টি সামান্য ঘুরে এবং একজন সামু ব্লগারের একটা পোস্ট পড়ে (জয়তু সামু; বাঁধ ভাংগার আওয়াজে আছি: হেমায়েতপুরী) আমারও মনে হয়েছে মানহীন একটা সাইট। মডারেশনের বালাই নেই যা কমিউনিটি ব্লগিং-এ আমার মতে প্রয়োজন। এই কথাগুলো বললাম ৩ নাম্বার পয়েন্টের ভিত্তিতে। এমন একটা সাইটে ব্যক্তি আক্রমনাত্মক পোস্ট আশা না করাই শ্রেয়।

১৫ তারিখ কেন সামহোয়ারের জন্মদিন তার ব্যাখ্যা জানা তার পোস্টে দিয়েছে এবং নোটিশবোর্ডের পোস্টেও আছে। তারপরও যে বুঝতে চাইবেনা তাকে বোঝানো কারো পক্ষে সম্ভব কিনা কে জানে। জানার প্রস্তাব বাংলা ব্লগ দিবস, এই প্রসংগ তারা এড়িয়ে যাচ্ছে।

কমিউনিটি বাংলা ব্লগের ফ্লারিশমেন্টে বা তারো আগে একটা থিওরী বা কনসেপ্টকে ম্যাটেরিয়ালাইজ করার বা কোন কিছু তুলে ধরা যে অনেক বড় একটা চ্যালেন্জ তা তাদের বুঝতে অথবা মানতে সমস্যা। সমস্যাটা সম্ভবত ইগোগত। তাই এখন আমার প্রশ্ন কেন বাংলা ব্লগিং-এ সামহোয়ার পথিকৃৎ নয়।

ব্লগের ইতিহাসে কোন বিশেষ ঘটনাকে স্মারক হিসেবে নিতে হলে সামহোয়ারের জন্মদিনই সবকিছু ছাপিয়ে যেতে বাধ্য। কৌশিকের বক্তব্যে সম্পুর্ন একমত পোষন করে বলছি সামহোয়ার স্বপ্নের বাস্তবায়ন করেছে এবং আমাদের আধিপত্য অগ্রাহ্য করার কোন উপায় নেই।

ডিসেম্বরের যেকোন দিন ব্লগদিবস হওয়াটার সাথে কমিউনিটি ব্লগ যে মাসে চালু হয়েছে সে মাসেই ব্লগ দিবস হচ্ছে এটা ভাবা গৌরবময় মনে করছি। এটা সবার জন্যই গৌরবের। কৌশিকের এই কথাটা অনেক কাজের। বাংলা ব্লগ দিবস ডিসেম্বারের কোন একদিন-ই হওয়া শ্রেয়। ১৫ তারিখ শ্রেয়তর।

১৫ই ডিসেম্বর একটা স্যান্ডুইচ দিন... বিজয়ের প্রস্তুতিতে কাটে। এর মাঝে ব্লগ দিবস হারিয়ে যাবে ... বলে মনে হয়। আমার ৫৮ নাম্বার কমেন্টের প্রতি আপনার দৃষ্টি আকর্ষন করছি। @ প্রত্যুৎপন্নমতিত্ব

একটা দিবসের কথা এসেছে আর সবাই এর সুবিধা নেবার জন্য উঠেপড়ে লেগেছে। আমার ব্যক্তিগত মতামত সামহোয়ারের উচিত যুক্তপূর্ন একটা সিদ্ধ্বান্তে এসে বাংলা ব্লগ দিবসের ঘোষনা দেয়া এবং অতিসত্বর করা।



আমার বক্তব্য কাউকে ছোট করা নয়, কোন ব্লগ সাইটকে আক্রমন করাও নয়। আমি ফ্যাক্ট বললাম, যুক্তি দেয়ার চেষ্টা করলাম মাত্র।

সবাইকে ধন্যবাদ।
৭৯. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১১
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: ধন্যবাদ জানা। কালকের বিজয় দিবসের শুভেচ্ছা। বাংলা ভাষাকে অন্তর্জালের বাধঁনে বেধেঁ দেয়ার জন্য তোমাদের অবদানকে সাধুবাদ। একটা ছোট স্বপ্ন একদিন রেভু্লিউশনের, নতুন দিনের মুখ দেখায়। আরিলকে বিজয় দিবসের শুভেচ্ছা। ভালো থাকো, খুব ভালো, অসম্ভব ভালো।

Kjære venn Arild,

Fra en Bangali vennligst ta alle de beste ønsker for det kommende dagene. Happy Victory Day of Bangladesh.

Takk og hilsen -

৮১. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৩
অপ্‌সরা বলেছেন: সবাই তো ১৫ ডিসেম্বর ভোট দিয়ে দিলো।

আমিও দিলাম আপুনি। :):):)
৮২. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:১৩
মাহবুব মোর্শেদ বলেছেন: আমার মতে, ১৯ ডিসেম্বর বেস্ট।
প্রতিবছর ১৯ ডিসেম্বর বাংলা ব্লগ দিবস পালন করলে মন্দ হয় না।
৮৩. ১৯ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:২৫
ইন্ঞ্জিনিয়ার বলেছেন: যাই করুন না কেন দেশে যেন ৪ টা "বাংলা ব্লগ দিবস" না হয় সেদিকে লক্ষ রাখার সবচেয়ে বড় দায়িত্ব কিন্তু সামুরই।
৮৫. ২১ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:৫৭
হাসান ইকবাল বলেছেন: লেখা ও কমেনটস গুলো অনেক দেরিতে পড়লাম....আপনার somewhereinblog ID টা অনেক খুজেছি....
৮৬. ০১ লা মার্চ, ২০১১ সকাল ১১:৪৩
নাআমি বলেছেন: শুভেচ্ছা আপনার জন্য.....লেখা গুলো বেশ ভাল লাগছে.....
৮৭. ২৮ শে মার্চ, ২০১১ রাত ১০:৩৪
বিদ্যাসাগর বলেছেন: ভালো লাগলো লেখাটা পরে.............শুভেচ্ছা রইল আপনার জন্য.....................

জানা আপু আগামী ১৪ই এপ্রিল ২০১১ বৈশাখের ফটোওয়াকের আয়োজন করা হয়েছে............... আপনারা সবাই আমন্ত্রিত..............

এসো হে বৈশাখ.........এসো এসো.........বৈশাখের ফটোওয়াক.........
৮৮. ১৭ ই এপ্রিল, ২০১১ রাত ১:২০
চাটিকিয়াং রুমান বলেছেন: ১৯শে ডিসেম্বর খারাপ না।
৯০. ০৩ রা জুলাই, ২০১১ রাত ১২:৩৭
সোহরাব সুমন বলেছেন: http://www.sohrabsumon.me/

আপু এইটা আমার ব্যক্তিগত ব্লগের লিঙ্ক। সময় করে দেখে আসবেন। দাওয়াত রইলো।

এই লিঙ্কের সঙ্গে জেনারেল করার সম্পর্ক বুঝলাম না।
৯১. ১৪ ই জুলাই, ২০১১ রাত ৩:০১
কষ্ট কন্যা বলেছেন: এবারও আমার পোষ্ট প্রথম পাতায় আসল না। বিষয়টা কি? যদি প্রথম পাতায় পোষ্ট প্রকাশ না-ই হবে, তবে আমাকে সেফ কারার দরকার কি ছিল?

Click This Link
Click This Link
৯২. ২৩ শে জুলাই, ২০১১ রাত ২:২৬
আহমেদ আরিফ বলেছেন: জানা আপনি বলেছিলেন ব্লগার চাঁদের অক্ষমতার পোস্টটি মুছে দিবেননা কিন্তু পোষ্টটিতে গিয়ে দেখি পোষ্ট গায়েব.....






৯৪. ৩১ শে আগস্ট, ২০১১ রাত ১:১৭
ভাস্কর চৌধুরী বলেছেন:
......ঈদ মোবারক......
ঈদ আপনার জীবনে বয়ে নিয়ে আসুক অনাবিল সূখ আর আনন্দ......

৯৫. ১৬ ই অক্টোবর, ২০১১ রাত ২:৩১
টিনটিন` বলেছেন: জানাপু, প্লীজ আমার পোষ্টটা আরেকবার দেখে আসবেন?
৯৬. ২০ শে নভেম্বর, ২০১১ দুপুর ১২:০৫
রেজওয়ান মাহবুব তানিম বলেছেন: এই বছরে কি হবে কোন অনুষ্ঠাণ ?

২০০৯ এর পরে ১০ গিয়ে এখন এগারো । সামনেই বারো

হলে ভালই লাগবে । বিবেচনা করা উচিত ।
৯৭. ২১ শে নভেম্বর, ২০১১ সকাল ১০:০৯
আরজুপনি বলেছেন: জানতে পারলাম অনেক কিছু....ধন্যবাদ সহ ভলোলাগা রইল
৯৮. ২৪ শে নভেম্বর, ২০১১ সকাল ১০:৩৯
ইশতিয়াক আহমেদ বলেছেন: তারিখ যা ই হোক বাংলা ব্লগ দিবস ২০১১ সফল হোক

রস্তাবনা ০১

শ্রেষ্ঠ ২০ জন ব্লগার ভোটাভোটির মাধ্যমে নির্বাচন করা যেতে পারে।

প্রস্তাবনা ০২

ব্লগ দিবস ২০১১ উপলক্ষ্যে লেখা প্রতিযোগীতা আয়োজন করা যেতে পারে। শব্দ সংখ্যা নির্ধারিত করে দিতে হবে। বিষয় উন্মুক্ত হওয়া উচিত। ভোটাভোটির ব্যবস্থা থাকা উচিত।

প্রস্তাবনা ০৩

ব্লগের চেহারা আরো সুন্দর / আকর্ষনীয় করা যায় কিনা তা ভেবে দেখা দরকার।

৯৯. ০৮ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫১
কাউন্সেলর বলেছেন: ব্লগ দিবস-

ঈদ ঈদ লাগছে!!!
১০০. ১৪ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৩২
আবু সালেহ বলেছেন: সামুকে অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা...................
জয় হোক বাংলা ব্লগের.........
১০১. ১৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ১২:৩৬
রোকন রাইয়ান বলেছেন: অচিরেই ব্লগ দিবস ঘোষিত হোক, ব্লগারদে একটা মিলন মেলা হোক, সেটার জন্য কইষা প্লাস...
১০২. ৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ৩:২২
এ হেলাল খান বলেছেন: জানাপু আপনি এই পোষ্টে বলেছেনঃ


জানা বলেছেন:



অন্যান্য সমস্ত ব্লগারদের জন্য লজ্জাষ্কর একটি ব্লগীয় আচরণ!!!

যথাযোগ্য ব্যবস্থা নেয়া হলেও পোস্টটি রেখে দেয়া হলো একটি উদাহরণ স্বরূপ।

আমি একজন ব্লগার হিসাবে জানতে চাই উক্ত ব্লগারের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে। আশাকরি আপনার জবাব পাবো।
১০৩. ০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ৯:৩৭
হানিফ রাশেদীন বলেছেন: Click This Link
এই পোষ্টে আমার ৫৬ নম্বর কমেন্টটি দেখবেন? যা হয়তো আপনিও পোষ্টে দেখেছেন। আমার মনে হয় না বিষয়টি করা কঠিন। ভেবে দেখার অনুরোধ রইলো।
১০৫. ১০ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৫৬
ইলুসন বলেছেন: @জানা

কি ব্যাপার আপু আপনি এখন আর পোস্ট দেন না কেন? আজিব! নিজেই নিজের ব্লগে লেখা ছেড়ে দিছে! X(( নাকি অন্য কোন ফেইক আইডিতে লিখেন? :P

যাইহোক কপিরাইট নিয়ে একটা লেখা পোস্ট করছি, পারলে পইড়েন।

ব্লগের কোন লেখা যদি চুরি হয়, তাহলে কি করার আছে? কপিরাইট আইন এ ব্যাপারে কি বলে?
১০৬. ১০ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:০৯
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: অফিস থাকাতে যেতে পারিনি, নয়ত আপনাদের সাথে আরেক বার দেখা হত... :( :(

 

মোট সময় লেগেছে ১.৩৪৮৯ সেকেন্ড

 

© somewhere in net ltd | terms of use | privacy policy
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ