somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নৈশভোজের সৌন্দর্য উপভোগের প্রতিক্ষায় আমরা ১৬কোটি

২৭ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাগ্যবান জাতি আমরা !

অবশেষে সর্বসাধারণের দীর্ঘ সময়ের মুখিয়ে থাকা চাওয়া এবং উপচে পড়া তীব্র উৎকন্ঠার অবসান ঘটলো বুঝি। আমাদের অতীত-বর্তমান-ভবিষ্যতের প্রাণপ্রিয় অভিভাবকদ্বয় পরষ্পরের সাথে দুটো আলাপ করলেন! হোক সে যন্ত্রের যোগাযোগ, হোক সে লাল কিংবা কালো যন্ত্রে; অপেক্ষা-প্রতিক্ষার কঠিন দেয়াল ভেঙে দিয়ে অন্তত অপেক্ষাকৃত নরম একটি 'আশা'র 'যোগ' যুগিয়েছেন আমাদের জান-মালের ইতিহাসে। সুদীর্ঘ সেই যন্ত্রালাপ ইতিহাস হলো। পরষ্পর কুশল বিনিময় হলো, একজন আরেকজনকে হাসিমুখে নিমম্ত্রণ করলেন। হোক সে গ্রহণ-প্রত্যাখানের দোটানা, হোক সে স্বেচ্ছায় তৈরী অচলাবস্থার বাহানা, হোক সে মান-অভিমানের ভিন্ন সংস্করণ। একটি নাটকীয় উৎকন্ঠাতো মোচন হলো। একজন আরেকজনের অতিথী হওয়ার অমূল্য সম্ভাবনাটি অন্তত প্রায় (!) তৈরী হলো। সেতো কম পাওয়া নয়! আমরা ১৬ কোটি ভাগ্যবানেরা এখন মৃদু আনন্দে দুলছি বৈকি 'আশা'র দোলনায়। নাটকের শেষ দৃশ্যটির যেন শুভ পরিণাম ঘটে।

'নিমন্ত্রণ' বা 'দাওয়াত' শব্দটি আমাদের বাঙালীর জীবনে,মননে একটি আন্তরিক, আনন্দময় এবং সুবাসময় আবহ মনে করিয়ে দেয়। অন্তরের সুবাস, স্পর্শের সুবাস, আলোর সুবাস। তার সাথে যুক্ত থাকে বাঙালীর ঐতিহ্য অনুযায়ী অবশ্যই দুটো ভাল-মন্দ খাবার-দাবার। হোক সে ঝিঙে, পটল, সজনে ডাটা, সরষে ইলিশের বাহারী কিংবা পোলাও, কোর্মা, কোপ্তা, কালিয়ার মোগলাই দাপট। নিমন্ত্রণ বলে কথা।

ঐতিহাসিক সেই নেমনতন্নের গল্পে কেবল একটি শ্বাসযোগ্য-বিশ্বাসযোগ্য সুবাতাসই আমাদের স্বস্তি ফিরিয়ে দিতে পারে। নিমন্ত্রণকারীর আন্তরিকতা আর নিমন্ত্রিতের সততাই একত্রে বসে সেই নৈশভোজের সুস্বাদ নিশ্চিত করতে পারে। এই নেমন্তন্নে আমরা তন্ন তন্ন করে কোন স্বার্থপর/স্বার্থান্বেষী অমঙ্গলের আভাস যেন খুঁজে না পাই। মঙ্গলই আমাদের আলোময় আবাস হোক। বিশ্বাস করতে চাই, আমাদের অভিভাবকদ্বয় ১৬ কোটি মানুষের কথা ভেবে সেই শঙ্কাহীন মঙ্গলকর আলোময় আবাসটুকু নিশ্চিত করবেন আসন্ন নৈশভোজের পর।

সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২০
১০১টি মন্তব্য ২৭টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×