নিকষ আঁধার ঘোলাটে অন্ধকার
পূর্নিমা চেয়ে রয় জোনাকির আলো খেলায়
ঝিরি ঝিরি বাতাসে পাতারি মর্মর শব্দ বাজে
এসেছ কি তুমি চুপি চুপি নি:শব্দে
চরণ ধ্বনি আসে যেন আমার কানে
জানালা খুলে যায় প্রিয় ফুলের গন্ধ রাজে
জোছনা রাখতে আসে যেন আমার পানে
আজ রাতেরই শব্দ কেন শুধু অমলিন কানে বাজে
সেই মেঘলা দিনের কথা যে মনে পরে যায়
দুজনে মিলে খেলেছি কত অবেলায়
মনের সব স্বপ্ন দুজনে দু হাতে জড়িয়ে
ছড়িয়ে দিয়েছিলাম ভালবাসার প্রান্তরে
কোনো ঘূর্ণি ঝরে ভেঙ্গে দিল সব আমার ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


