somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজীব, প্রভা এবং অপূর্বকে ক্ষমা করে দিলেন রাষ্ট্রপতি

২০ শে জুলাই, ২০১১ বিকাল ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিশেষ পাকিবেদক ।। ২০ জুলাই ২০১১

সাজেদা চৌধুরীর ছেলে, গামা হত্যা মামলার ২০ ফাঁসির আসামী এবং গডফাদার আবু তাহেরের ছেলে বিপ্লবকে কঠিন সব সাজা থেকে ক্ষমা করার পর এবার ক্ষমা করলেন প্রভা, রাজীব এবং অপূর্বকে। উল্লেখ্য পূর্বের ব্যক্তিদেরকে দুর্নীতি এবং হত্যাজনিত অপরাধ থেকে ক্ষমা করলেও এই প্রথম কোন যৌন বিষয়ক অপরাধীকে সরাসরি রাষ্ট্রপতির ক্ষমার আওতায় নিয়ে আসা হলো।

রাষ্ট্রপতির অফিস থেকে নির্ভরযোগ্য সূত্রে জানা যায় পৃথক পৃথকভাবে রাজীব, প্রভা এবং অপূর্ব ক্ষমা চায়। রাষ্ট্রপতির কাছে কেউ ক্ষমা চাইলে তিনি চোখের জল ধরে রাখতে পারেন না। এবারও পারেননি। এসময় রাষ্ট্রপতির চোখ দিয়ে পানি পড়ে এবং তিনি রুমালে পানি মোছেন। পরে রাষ্ট্রপতি সবাইকে ক্ষমা করে দেন।

আত্মগোপনে থাকা রাজীবের সাথে অনেক কষ্টের পর যোগাযোগ করলে তিনি বলেন, “হিতাহিত জ্ঞানশূন্য হয়ে প্রভার ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিয়ে আমি অপরাধ করেছিলাম। এ অনুশোচনায় অনেকদিন ধরে আর কোন মেয়ের ভিডিও করতে পারিনি। তাই আমি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে নিয়েছি।”

অপূর্ব’র ২য় বিয়ের দাওয়াত না পেয়ে বিষন্ন মনে বারান্দায় বসে শরিফ উদ্দিনের বিচ্ছেদী শুনছিলেন মডেল তারকা প্রভা। আমরা প্রবেশ করতেই স্বভাবসুলভ হাসিতে বসতে বললেন। তারপর বলে গেলেন, “রাজীবের সাথে যে প্রতারণা করেছি, তা ক্ষমার অযোগ্য। কিভাবে যে এতোকিছু হয়ে গেলো, আমি বুঝতে পারিনি। রাজীবের কাছে ক্ষমা চেয়েছিলাম, কিন্তু সে ক্ষমা করেনি। শুনেছি রাষ্ট্রপতি নাকি সবাইকে ক্ষমা করে দেন, তাই রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে ক্ষমা পেয়েছি। উনি খুব ভালো লোক।”

ওইদিকে নতুন বৌকে নিয়ে খুব মাস্তিতে আছেন মডেল অভিনেতা অপূর্ব। তিনি এখন তার দ্বিতীয় বিবির সাথে শয়ন করেন। এর আগে শয়ন করতেন প্রথম বিবি প্রভার সাথে। ব্যস্ততার কারণে সামনাসামনি সময় দিতে পারেননি দৈনিক মগবাজারকে। ফোনে যোগাযোগ করলে অপূ্র্ব বলেন, “আমি জানি প্রভা কিংবা রাজীব কেউই আমাকে ক্ষমা করবে না। কিন্তু এ অনুশোচনা কদ্দিন বয়ে বেড়াবো? তাই আমি মহামান্য রাষ্ট্রপতির কাছে যাই। তিনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। আজ থেকে এ পৃথিবীর কাছে আমার আর কোন দায় নেই। আমাদের জন্য দোয়া করবেন।”

নির্ঝর, চৈতি কিংবা অরুণ চৌধুরীরা রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবে কিনা কে জানে! তবে একজন রাষ্ট্রপতি হিসেবে দয়া ক্ষমা এবং মহত্বের যে নজির স্থাপন করে চলেছেন তা অভূতপূর্ব। দীর্ঘ থেকে দীর্ঘজীবি হোক রাষ্ট্রপতির এ ক্ষমার দোকানদারি।

সূত্রঃ দৈনিক মগবাজার
৩৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×