আমার প্রিয় পোস্ট

বুকের ভেতর বহুদূরের পথ.........

সেবা প্রকাশনীর কিছু জনপ্রিয় বইয়ের উৎস সন্ধান

৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ২:৫৬

শেয়ারঃ
0 9 0

এই ব্লগেই কোন এক ব্লগারের লেখায় পড়েছিলাম বাংলাদেশে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সেবা প্রকাশনীর অসামান্য অবদান আছে। আমরা যারা নিয়মিত বই পড়ি তাদের প্রায় সবারই স্কুল জীবনের একটা বড় অংশ কেটেছে সেবার বই পড়ে। সেবার মোটামুটি সব বইয়েই লেখা থাকত 'বিদেশী কাহিনী অবলম্বনে' অর্থাৎ কোন ইংরেজী বইয়ের ছায়া অনুবাদ। প্রথম দিকে কথাটার মানেই বুঝতাম না, আর যখন বুঝতাম তখন মাথা ঘামাতাম না। (ভাগ্যিস অনুবাদ করছে, নাইলে এত মজার জিনিস কেমনে পড়তাম);)

বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর খুব ইংরেজী চর্চায় লেগে গেলাম, এটা পড়ি তো সেটা পড়ি। স্যাট পড়েছিলাম আগেই, এবার জিম্যাট নিয়ে লাগলাম। ডেইলি স্টার, রিডার্স ডাইজেস্ট তখন পানিভাত। নতুন চ্যালেন্জ খুঁজছিলাম, হঠাৎ আইডিয়া পেলাম। ইংরেজী গল্প উপন্যাস পড়বো। রেয়াজুদ্দিন বাজারের 'অমর বই ঘর' থেকে কিনলাম জন স্টেইনবেকের 'টরটিলা ফ্ল্যাট'। সেই শুরু, তারপর থেকে কিনছি আর পড়ছি।

এবার আসল কথায় আসি। ইংরেজী গল্প উপন্যাস কিনতে আর পড়তে পড়তে একদিন মনে হল সেবা'র আগের পড়া বইগুলোর অরিজিনাল ভার্সন গুলো কালেকশন করলে কেমন হয়? কাজে লেগে গেলাম, বই কেনার আগে পেছনের কভার পড়ি। সেবার পুরনো কোন বইয়ের সাথে ন্যুনতম সাদৃশ্য পেলেই নির্দ্বিধায় কিনে ফেলি। গত ৫/৬ বছরে এভাবে প্রায় ৪০টি অরিজিনাল বই আমি কালেকশন করেছি যা কোন না কোন সময় সেবা থেকে প্রকাশিত হয়েছে। সবচেয়ে বেশী বই পেয়েছিলাম পুরনো পল্টনের ফুটপাথ থেকে। তখন ব্যাংকে ছিলাম, বৃহস্পতিবার হাফ বেলা হয়ে ছুটির পর দেখে-শুনে-বেছে বই কিনতাম। পরে একদিন 'চাচা' বললো সেবার লেখকরাই উনার কাছে বই বিক্রি করেন।

পাঠকদের সুবিধার জন্য নীচে একটা লিস্ট দিলাম। ফরমেট হচ্ছে, 'অরিজিনাল বই- অরিজিনাল লেখক- সেবার বই'। কিছু ক্ষেত্রে সেবার বইয়ের নাম মনে নাই, পাঠকদের কাছে অনুরোধ থাকবে শূন্যস্থান পূরণ করে দেয়ার জন্য। চাইলে লিস্টে নতুন নাম যোগ করতে পারেন।

1. Foxbat- Peter Cave- চারিদিকে শত্রু (মাসুদ রানা)
2. Guns of Navaron- Alistair Maclean- দুর্গম দূর্গ (মাসুদ রানা)
3. The Golden Gate- Alistair Maclean- স্পর্ধা (মাসুদ রানা)
4. Treasure Mountain- Louis Lamour- রত্নগিরি (ওয়েষ্টার্ন)
5. The Mountain Valley War- Louis Lamour-...........(ওয়েষ্টার্ন)
6. Son of a wanted man- Louis Lamour- ফেরা (ওয়েষ্টার্ন)
7. Night without end- Alistair Maclean- ..............(মাসুদ রানা)
8. Why pick on me?- James Hadley Chase-.........(মাসুদ রানা)
9. Have this one on me- James Hadley Chase-...........(মাসুদ রানা)
10. You're lonely when you're dead- James Hadley Chase-...........(মাসুদ রানা)
11. Wild Geese- Daniel Carney- সবাই চলে গেছে (মাসুদ রানা) হুমায়ুন আহমেদও একই কাহিনী অবলম্বনে একটা উপন্যাস লিখেছিলেন, নামটা বোধহয় 'সম্রাট'।
12. The Screaming Clock- Robert Arthur- ঘড়ির গোলমাল (তিন গোয়েন্দা)
13. Windmills of the gods- Sidney Sheldon- সব মানুষের পৃথিবী (সেবা রোমান্টিক)
14. The Mystery of the Green Ghost- Robert Arthur- সবুজ ভুত (তিন গোয়েন্দা)
15. Man on Fire- A.J. Quinnel- অগ্নিপুরুষ (মাসুদ রানা)
16. Amazon Adventure-.....................-ভীষণ অরণ্য(তিন গোয়েন্দা)
17. The Da Vinchi Code - Dan Brown- গুপ্ত সংকেত (মাসুদ রানা)
18. Gold Finger- Ian Flemming- স্মাগলার (মাসুদ রানা)
19. Safari Adventure- Willard Price- পোচার (তিন গোয়েন্দা)
20. Famous Five in deadly danger- Enid Blyton- মহাবিপদ (তিন গোয়েন্দা)

এর চেয়ে বেশী এই মুহুর্তে দিতে পারলাম না। পাঠকদের কাছে সহযোগিতা আশা করছি। আর হ্যাঁ, আমি কিন্তু বই কেনা বা সংগ্রহ বন্ধ করিনি। আপনাদের কাছ থেকে নতুন কোন নাম পেলে অবশ্যই কেনা বা সংগ্রহের চেস্টা করব।

পূনশ্চ: পাঠকদের কাছ থেকে রেসপন্স পেয়ে কিছু আপডেট করা হলো এবং হবে। এ পর্যন্ত যারা সাহায্য করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 

সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ২:৫৯
শাহারিয়ার আহমেদ বলেছেন: The Green Ghost-সবুজ ভূত (তিন গোয়েন্দা)
৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৩:০২

লেখক বলেছেন: লেখকের নাম দিলে আরো ভাল হত, তারপরও ধন্যবাদ।
আরো কিছু রেসপন্স আসুক, তারপর মূল লেখায় যোগ করে দেব।

২. ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৩:০১
শাহারিয়ার আহমেদ বলেছেন: Wild Geese- Daniel Carney-............মাসুদ রানার বইটার নাম কি?
৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৩:০৩

লেখক বলেছেন: মনে নাই বলেই তো ডট ডট....।

৩. ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৩:০৭
শাহারিয়ার আহমেদ বলেছেন: The mystery of the Green Ghost-Robert Arthur
সবুজ ভূত-রকিব হাসান (তিন গোয়েন্দা)

এইটা ঠিক আছে?
৩১ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৪:৩২

লেখক বলেছেন: ঠিক আছে, এক গুচ্ছ ধইন্যাপাতার শুভেচ্ছা। লেখায় এড করে দিয়েছি।

৪. ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৩:১৭
ভাঙ্গা পেন্সিল বলেছেন: আহা...পুরান পল্টনের কথা মনে করাইলেন...ওইখান থেকে আমিও কত্তো বই কিনছি!
৫. ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৩:১৯
মোসতাকিম রাহী বলেছেন: অমর বইঘর , নূপুর মার্কেট এবং স্টেশনরোডের ফুটপাতের বইদোকানগুলো দারুণ মিস করি!

বদ্দা, এসএসসি কতো সালে?

The Golden Gate- Alistair Maclean - স্পর্ধা - মাসুদ রানা

আরও বেশকিছু পরে যোগ করবো সময় পেলে।
৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৩:৩০

লেখক বলেছেন: এস এস সি ১৯৯১।

৭. ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৩:২২
শাহারিয়ার আহমেদ বলেছেন: দেশী পোলা বলেছেন: অগ্নিপুরুষ - man in fire

এইটার হুমায়ুন ভার্সন হলো "অমানুষ"
৮. ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৩:২৩
মোসতাকিম রাহী বলেছেন: অগ্নিপুরুষ - Man on fire - A. J. Quinnell
৯. ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৩:২৪
ড্রাকুলা বলেছেন: Dracula-Bram Stokar- ড্রাকুলা (রকিব হাসান)
৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৩:৪৮

লেখক বলেছেন: বস, এই বইটা সেবা থেকে কিন্তু সেম নামেই প্রকাশিত। আমার কালেকশনটা মূলত: যেখানে নাম দেয়া নাই সেইগুলা।

১০. ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৩:২৬
শাহারিয়ার আহমেদ বলেছেন: একটা এক্সট্রা জিনিষ যোগ করলাম।

ওয়ের্স্টান মুভি - The good the bad and the ugly

সেবার বই- স্বর্ণ ঈগল।
১১. ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৩:৩১
মুহাম্মদ মইনুল হুদা বলেছেন: ইস্। কতোদিন মাসুদ রানা পড়ি না। পড়তে ইচ্ছা হচ্ছে খুব।খুবই মিস্ করতেছি।ধন্যবাদ সেবা প্রকাশনী এবং আনোয়ার হোসেন সাহেব কে এসব আন্তর্জাতিক মানের বই আমাদের পড়ার সুযোগ করে দেবার জন্য।
৩১ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৪:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৩. ৩১ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৪:১২
মুকুট বলেছেন: আহা!! মাসুদ রানা সিরিজ!!!!!!!!!
১৪. ৩১ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৪:১৪
বিডি আইডল বলেছেন: সেবার কল্যাণে বিশ্ব সাহিত্যের অনেক ভালো সাহিত্য আমাদের পড়া হয়েছে...অনুবাদ গল্পগুলোর নাম না বললেই নয়...(সাম্প্রতিক গুলা বাদ দিলে) এমন চমৎকার অনুবাদ বাংলা সাহিত্যে বিরল
১৫. ৩১ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৪:১৬
ফারহান দাউদ বলেছেন: হ,সেবার বই পড়তে ইচ্ছা করতেসে এই পোস্ট পইড়া।:(
১৬. ৩১ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৪:১৭
হাঁটু পানির জলদস্যু বলেছেন: ষেবার বই চটি বই একই মানের
৩১ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৪:৩১

লেখক বলেছেন: উদাহরণ দিয়ে বুঝালে ভাল হয়। একটা সেবা বই নিন তারপর একটা চটি বই, এরপর বলেন কিভাবে দুটো একই মানের।

১৭. ৩১ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৪:৪৩
কঁাকন বলেছেন: সেবা রোমান্টিকের কিছু বই হয়তো চটি মানের হতে পারে কিন্তু সেবার বই চটির বই একইমানের এটা খুব ভুল কথা
বিশ্ব সাহিত্যের প্রতি আমার আগ্রহের সুচনা হয় সেবার বই পড়ে
আর শুধু আমার না আমার ধারনা মফস্বলের বেশিরভাগ কিশোর-কিশোরীরই তাই
১৮. ৩১ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৬:৫৯
জাতেমাতাল বলেছেন: আমি সেবা প্রকাশনীর প্রতি নানা ভাবে কৃতজ্ঞ, বাংলা অনুবাদ সাহিত্যে তাদের বিশাল ধরনের অবদানের জন্য । তাদের অনুবাদের মান সব সময়ই অসাধারন এবং অবশ্যই ভীষন উচুমানের।

শুধু গডফাদার বইটার নাম উল্লেখ করতে চাই, এত চমৎকার অনুবাদ আমি কোথাও পড়ি নাই। আর মাসুদ রানার এডাপ্টেশন গুলো তো সব সময়ই দারুন ক্রিয়েটিভ।
১৯. ৩১ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৭:৩০
লীনা দিলরূবা বলেছেন: 'সেবা' কৈশোরের এক সফল প্রেমের অপর নাম। এই প্রকাশনী না থাকলে শৈশব আর কৈশোরটায় কি যে হতো ভাবলে ভয় জাগে মনে। আপনার ইংরেজী অরিজিনাল ক্লাসিকগুলো পড়ার আইডিয়াটা ভালোই লাগলো।

অফটপীক: আমার এসএসসিও ১৯৯১।।
৩১ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ। শুরু করে দিন তাহলে পড়া। প্রথমে আলিস্টার ম্যাকলিনের বইগুলো পড়তে পারেন। উনার সবগুলো বইই খুব সম্ভবত: মাসুদ রানা'য় রূপান্তরিত হয়েছে।

২০. ৩১ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৭:৫১
মে ঘ দূ ত বলেছেন: সেবা প্রকাশনীর কাছে আমিও অনেকাংশে কৃতজ্ঞ। বিশ্বের ভালো ভালো সব ক্লাসিক আমাদের কাছে অনুবাদের মাধ্যমে সহজে পৌছেঁ দেয়ার জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে তাদের ধন্যবাদ জানায়।

...

তিন গোয়েন্দার অধিকাংশ বই-ই আলফ্রেড হিচহক এর Three Investigators এর ছায়া অবলম্বনে রচিত।

Click This Link
৩১ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ, তবে শুধু থ্রি ইনভেস্টিগেটরই নয় আরো আছে....। একটার নাম এই মুহুর্তে বলতে পারি, 'হার্ডি বয়েজ' সিরিজ।

২১. ৩১ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৩০
এস মাহবুব বলেছেন: চমৎকার পোস্ট।
সেবার তিন গোয়েন্দা থেকে শুরু করে মাসুদ রানা পর্যন্ত আমার বেশ বড় একটা সংগ্রহ রয়েছে।
৩১ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ।

২২. ৩১ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৯:২০
নাঈম বলেছেন: দারুন পোষ্ট....
৩১ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৩. ৩১ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৪২
বৃত্তবন্দী বলেছেন:
Amazon Adventure-.....................-ভীষণ অরণ্য(তিন গোয়েন্দা)
৩১ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১০:০২

লেখক বলেছেন: লেখায় আপডেট করলাম, ধন্যবাদ।

২৪. ৩১ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১০:০১
লীনা দিলরূবা বলেছেন: আপনার পোস্টটি প্রিয়তে নিলাম। সময় নিয়ে কিনবো পড়বো।
৩১ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১:০০

লেখক বলেছেন: আমি আজকেও গিয়ে ৩টি বই কিনে আনলাম......।

৩১ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১:০১

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৬. ৩১ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১০:২৯
পারভেজ বলেছেন: মোটামুটি ৯২/৯৩ পর্যন্ত সেবার যত বই বের হয়েছিল সবই পড়েছিলাম। এরপর আর নিয়মিত পড়া হয়নি। মাসুদরানার নতুন বইগুলিও আর সবসময় পড়া হয়না। তবে সেবার কাছ থেকে অনেক ভালো লাগা পেয়েছি, হয়তো অনেক কিছু শিখেছিও।
ধন্যবাদ।
২৭. ৩১ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১০:২৯
সৌম্য বলেছেন: তিন গোয়েন্দার যেই বইগুলাতে জিনা আর রাফিয়ান আছে। মোটামুটি এরা সব ফেমাস ফাই সিরিজের অনুবাদ।

যেমন ফেমাস ফাইভ ইন ডেডলি ডেঞ্জার- মহাবিপদ।

অনেক আগে পড়েছি সিরিজের কয়েকটা বই। লেখকের নাম মনে নাই।
৩১ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১:০৬

লেখক বলেছেন: Three Investigator, Hardy boys, Famous Five....anything else?

২৮. ৩১ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:০৫
বৃত্তবন্দী বলেছেন: Safari Adventure-Willard Price- পোচার(তিন গোয়েন্দা)
২৯. ৩১ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:১৫
অিনেকত বলেছেন: গুপ্ত সংকেত ( মাসুদ রানা ) - The Da Vinchi Code -- Dan Brown

স্মাগলার ( মাসুদ রানা ) - Gold Fingure --- Ian Fleming
৩০. ৩১ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৯
আসিফুজ্জমান তমাল বলেছেন: হাঁটু পানির জলদস্যু ' -এর মন্তব্যের চরম প্রতিবাদ করছি। এ ব্যপারে উনার অর্থপূর্ন যুক্তি র অপেক্ষায় থাকলাম।

প্রায় ষোল বছর যাবৎ 'সেবা' -এর পাঠক।
তিন গোয়েন্দার 1 থেকে 100 পর্যন্ত প্রায় সব বই গুলোই আমার সংগ্রহে আছে।

এই প্রকাশনী না থাকলে শৈশব আর কৈশোরটায় কি যে হতো ভাবলে ভয় জাগে মনে। এই প্রকাশনী আমাকে শিখিয়েছে অনেক কিছু।লেখার অভ্যাসটাও গড়ে উঠেছে এই প্রকাশনীর-ই জন্য।

বই গুলো ঘিরে অনেক সুখকর সৃতি আছে আমার।
ভাল থাকুন সবাই।
৩১. ৩১ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:১২
পারভেজ রবিন বলেছেন: সংক্ষিপ্ত করার প্রবণতা বাদ দিলে বাংলায় সেবাই সেরা অনুবাদক। ছায়া অবলম্বন গুলোর কথা বলছি না। সরাসরি অনুবাদ যেগুলো। কৈশরের দিনগুলি ছিল সেবাময়।
৩২. ৩১ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৬
পারভেজ বলেছেন: সবাই চলে গেছে -১ মাসুদ রানা

Shobai Chole Geche Part 1 [Everyone Has Left] (Based on The Wild Geese by Daniel Carney.)

http://en.wikipedia.org/wiki/Masud_Rana
৩১ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১:১০

লেখক বলেছেন: ওয়াও!!! এটাতো মোটামুটি একটা এনসাইক্লোপিডিয়া.....। অনেক ধন্যবাদ।

৩৩. ৩১ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩০
কাঠগোলাপ বলেছেন: তিন গোয়েন্দা আমার সব সময়ের প্রিয়...এই বুড়ো বয়সেও আমি তিন গোয়েন্দা পেলে হামলে পড়ি :D...
৩৪. ৩১ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩২
পারভেজ বলেছেন: উইকি এর লিংকে আরো অনেক তথ্য পাবেন।
৩৫. ৩১ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩৫
রাজামশাই বলেছেন: এখন অখন্ড সময় কিন্তু বই পাই না।
৩৬. ৩১ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩৯
পারভেজ বলেছেন: @ কাঠগোলাপ মাসুদ রানা, তিন গোয়েন্দা এগুলোর কোনো বয়স নাই....;)
৩১ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১:১১

লেখক বলেছেন: পুরোপুরি ভাবে একমত।

৩৭. ৩১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:১১
...অসমাপ্ত বলেছেন: মাসুদ রানার প্রায় সব বই এর মূল লেখার লিস্ট দেখেছিলাম উইকিপিডিয়াতে।


....আগে ক্রম টা ছিল এমন ... তিন গোয়েন্দা < অনুবাদ < রহস্য পত্রিকা
৩৯. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:১৯
পারভেজ বলেছেন: লিংকটা রাজামশাই এর জন্য.........
৪০. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:২১
পারভেজ বলেছেন: @হাঁটু পানির জলদস্যু : তোমার বুদ্ধি ও হাটুতে....
৪১. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:০৬
নামহীনা বলেছেন: হাঁটু পানির জলদস্যু বলেছেন: ষেবার বই চটি বই একই মানের

আপনার মন্তব্যে খুশি হতে পারলাম না, বরং মনে হচ্ছে আপনার নিকটা আপনার জন্য সার্থক হয়েছে।

Midnight plus one : লেখকের নাম মনে নাই, থেকে মাসুদ রানা হয়েছিল সময়সীমা মধ্যরাত।
৪২. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৪৫
অন্তু বলেছেন: খুব ভালো লাগলো। এখনো সময় পেলে মাসুদ রানা নিয়ে বসে যাই।

১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:১২

লেখক বলেছেন: ধন্যবাদ।

৪৩. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩৭
ভবঘুরে ছেলেটি বলেছেন: হাঁটু পানির জলদস্যু বলেছেন: ষেবার বই চটি বই একই মানের


উনার বানানরীতি দেখলেই বুঝা যায়, উনি চটি ছাড়া জীবনে আর কোন বইই পড়েননি।
সেবার বই পড়ার যোগ্যতা থাকলে তো......
আমি জীবনে কয়েকবার চটি পড়েছিলাম, সেখানে এরকম বানান দেখেছি।
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৫৬

লেখক বলেছেন: ভাই, উনি মনে হয় কোন পুরানো ব্লগার- নতুন নিকে আসছেন। ইদানিং উনারে কমেন্ট করতে দেখিনা।

৪৪. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪৫
রানা বলেছেন: For Few Dollars More মুভির সেবার ওয়েষ্টার্ন বই শিকারী। For Few Dollars More এর লেখকের নাম জানিনা।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:০১

লেখক বলেছেন: আমি বইটাও পড়েছি, মুভিটাও দেখেছি। বইই বেশী ভাল লাগছে।

৪৫. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫২
ভবঘুরে ছেলেটি বলেছেন: আমি যতদূর জানি, মাসুদ রানার প্রথম বই "ধ্বংস পাহাড়" একটি মৌলিক বই। এছাড়া মাসুদ রানার আর কোন মৌলিক বই আছে কিনা, থাকলে কোনগুলো, কেউ জানাবেন দয়া করে?
৪৬. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০৩
হাসান মাহবুব বলেছেন: ভরত নট্যম মৌলিক বই।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:০৪

লেখক বলেছেন: একটা ভলিউম পাওয়া যায় যার টাইটেল 'মাসুদ রানা'। মোট ৩টি বই আছে- ধ্বংস পাহাড়, ভরত নাট্যম আর স্বর্নমৃগ। আমার মনে হয় এই ৩ টাই মৌলিক।

৪৭. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৪৩
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ah..khub valo laglo...ami ekhon unite tai banglae comment korte parchina...ar ami shebar mohavokto...bashae gie aro kichu boi er nam dibo inshallah...


abaro onek dhonno bad....[bashae gie biraaaaaaaaaaaaaat comment korbo...doraen na...:P]
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ। সংগে থাকুন, শুনতে থাকুন (থুক্কু পড়তে থাকুন)।

৪৮. ০২ রা এপ্রিল, ২০০৯ রাত ৮:০৪
তায়েফ আহমাদ বলেছেন: সেবা- আমায় সারাজীবনই কৈশোরের স্বর্নালী দিনের কথা স্মরণ করিয়ে দেয়।
কী দিন ছিলো তখন!
স্কুল থেকে ফিরে ভাতটা খেয়েই সেবার বই হাতে নিয়ে শুয়ে পড়া; বিকেলে খেলতে যাবার আগ পর্যন্ত পড়া।
রাতে শুতে যাবার সময় আবার!
আম্মুকে লুকিয়ে কতদিন আমি মাঝরাতে উঠে দুপুরে শুরু করা বই পড়া ধরেছি! শেষ না করে ঘুমাতে পারছিলাম না যে!
আমার যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে আব্বু তাঁর সেবা কালেকশনটা কাকে যেন দিয়ে দিয়েছিলেন!
আজো মিস করি, সে সব দিন-সে সব বই!
০৪ ঠা এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৫৪

লেখক বলেছেন: আমি পুরনো বইগুলো এখন নতুন করে কিনছি....।

৪৯. ২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ২:২৫
স্স্পরসের বাহিরে বলেছেন: http://www.gigapedia.com

প্রিথিবির সেরা ফ্রী বই এর সাইট।Registered হয়ে সব বই নামান আর পরে ফেলেন।
২৪ শে এপ্রিল, ২০০৯ সকাল ৭:০০

লেখক বলেছেন: হু........অলরেডি নামানো শুরু করেছি।

২৪ শে এপ্রিল, ২০০৯ সকাল ৭:৫৪

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২৪ শে এপ্রিল, ২০০৯ সকাল ৭:৫৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। এটা আমার অনেক রাতজেগে লেখা পোস্ট।

৫২. ১১ ই জুলাই, ২০০৯ সকাল ১১:৫৫
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++



সেবা মানে সেবা।
অনেকের বহু বকুনী খেয়েছি সেবা পড়তে গিয়ে। ভাবছি তাদের জবাব দিয়ে একটা জ্বালাময়ী পোস্ট পোস্টাবো একবার.....

এক্কেবারে "অগ্নিপুরুষ" টাইপের।
১১ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:১৩

লেখক বলেছেন: হা: হা: হা:..........দিয়ে দিন তাহলে।

সেবার বইগুলো মূলত: পশ্চিমা বিশ্বে জনপ্রিয় হওয়া পেপারব্যাকগুলের বাংলা সংষ্করণ। লক্ষ কোটি মানুষের কাছে এগুলো ইতিমধ্যেই জনপ্রিয়। আপনি আমি তো পড়বোই। :)

৫৪. ১১ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৩৭
সাইলেন্সার বলেছেন:

মন্তব্য করার লোভ সামলাতে পারছি না।
একসময় আমার প্রায় ৭৫০ সেবা-র বই ছিল।
সেবা-র সেগুন বাগিচার অফিসে আগে পাইকারী রেটে বই বিক্রি হত।
আমি আমার এক পরিচিত বড় ভাইয়ের লাইব্রেরীর নাম দিয়ে পাইকারী রেটে বই কিনতাম।
বাংলা বাজারে সেবা প্রকাশনী ও প্রজাপতি প্রকাশনের আলাদা দোকান আছে। আমি সেগুলো থেকেও বই কিনতাম।
এত কষ্ট করে বই সংগ্রহ করার একটাই কারণ- সেবার বই খুব প্রিয় ছিল।
সেবার অনুবাদ ও কিশোর ক্লাসিকগুলো ছিল সবচেয়ে প্রিয়।
স্কুল বয়সেই অধিকাংশ মাসুদ রানা পড়ে ফেলেছিলাম।
আমার মত অসংখ্য ঘরকুনো ছেলে/মেয়ে সেবার বই দিয়ে পুরো বিশ্বটাকে দেখতে শিখেছে।
কিন্তু মৌলিক সাহিত্য নয়-এই অজুহাতে দেশের তথাকথিত সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা সেবা-র নাম শুনলে নাক সিটকায়।
আমার মনে হয় বাংলাদেশের শিশু-কিশোরদের বইমুখী করার পিছনে কাজী আনোয়ার হোসেন-এর যে অবদান তার কোন তুলনা হতে পারে না।
কিন্তু কাজীদাকে কি সেভাবে মূল্যায়ন করা হয়েছে?
১১ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৪৮

লেখক বলেছেন: "আমার মনে হয় বাংলাদেশের শিশু-কিশোরদের বইমুখী করার পিছনে কাজী আনোয়ার হোসেন-এর যে অবদান তার কোন তুলনা হতে পারে না".......................কঠিন ভাবে সহমত।

৫৫. ১১ ই জুলাই, ২০০৯ দুপুর ২:২০
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: কাজীদার মূল্যায়ণ চাই। কাজীদার মূল্যায়ণ চাই। কাজীদার মূল্যায়ণ চাই।
১৩ ই জুলাই, ২০০৯ সকাল ১০:১০

লেখক বলেছেন: মূল্যায়ন চাই।

০৫ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৩৬

লেখক বলেছেন: ঘুম বাদ দিয়ে কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।

৫৭. ২০ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪৮
মহসিন০৮ বলেছেন: আপনার প্রচেষ্টার জন্য ধন্যবাদ।
২০ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

৫৮. ০১ লা অক্টোবর, ২০০৯ বিকাল ৪:২১
সুবিদ্ বলেছেন: ভালো লাগলো জেনে......
০১ লা অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে পড়ার জন্য।

০১ লা অক্টোবর, ২০০৯ রাত ১০:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

........এতদিনে পড়লেন?

৬০. ০৩ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৪
সপ্নচারী_ বলেছেন: সেবার একটা অনুবাদ "স্যাবোটাজ" এর মূল english বইয়ের নাম কি কেউ জানেন?
৬১. ০৯ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:০৬
কায়কোবাদ বলেছেন: কাজী আনোয়ার হোসেন-এর জয় হোক....................আর আপনার জন্য +
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:২২

লেখক বলেছেন: কাজীদার হোক জয়।...............ধন্যবাদ।

৬২. ০৯ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:১৮
ভাবের অভাব বলেছেন: সেবার অনুবাদ মাসুদ রানা এগুলো সব এখনও রক্তের সাথে মিশে আছে।

খুব ভালো লাগলো দেখে। অনেক ধন্যবাদ।
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:২৩

লেখক বলেছেন: হ্যাঁ, আমি এখনো সেবার বই কিনি এবং পড়ি।

আপনাকেও ধন্যবাদ, ভাল থাকবেন।

৬৩. ১০ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:১৯
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
The Black Shrike - Alistair Maclean সম্ভবত হ্যালো সোহানা

In A Vain Shadow - James Hadley Chase -হলোনা রত্না

Golden Rendezvous'র সাথে আরও কি যেন মিলিয়ে মাসুদ রানার একটা বই ছিলো, নাম মনে আসছেনা।

The Day of the Jackal - Frederick Forsyth - সেই উ সেন
Mcnna's Gold - সম্ভবত লাল পাহাড়

দস্যু মোহন সিরিজ - শশধর দত্ত - কুয়াসা সিরিজ

প্ল্যানেট মিস্ট্রী - চিরঞ্জীব সেন - ভিন গ্রহের মানুষ - রকিব হাসান

স্টার ওয়ার্স - ভারতীয় অনুবাদকের নাম মনে নেই - রকিব হাসান নিজের নামে চালিয়ে দিয়েছেন।

ছোট বেলায় পড়া একটা কিশোর অ্যাডভেঞ্চার গল্পকে পরে তিন গোয়েন্দার একটা গল্পে মুসা আমানের সাথে এক অক্টোপাসের ফাইটের অনুবাদে পেয়েছি।

এ ছাড়া তিন গোয়েন্দার অনেক গল্পই অ্যালফ্রেড হিচককের কিশোর গল্প অবলম্বনে।

কাজী আনোয়ার হোসেন অন্তত লিখতেন - একটি বিদেশি গল্পের ছায়া অবলম্বনে, যদিও সেগুলো অনেক ক্ষেত্রেই হতো অনুবাদ। রকিব হাসান সেটাও করতেন না।
১০ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:০৯

লেখক বলেছেন: আসলে এটা মোটামুটি ওপেন সিক্রেট, কেউ স্বীকার করুক বা না করুক। কিন্তু আমাদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার পেছনে সেবার অনেক বড় অবদান রয়েছে।

গত কয়েক বছরে সেবার বই যেসব মূল ইংরেজী বইয়ের অনুবাদ সেগুলো কালেকশন করার চেষ্টা করেছি। আগে পড়া বই ইংরেজীতে নতুন করে পড়ে অন্যরকম মজা পেয়েছি।

৬৪. ১০ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৩৩
বিডি আইডল বলেছেন: হাটু পানি আইজুর নিক ছিল....ব্যান খাইছে
১০ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:১০

লেখক বলেছেন: তাই নাকি? কত কাহিনীই যে চলে ব্লগে!

৬৫. ০১ লা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫০
সমুদ্র কন্যা বলেছেন: সেবার বই দিয়েই গল্পের বই পড়া শুরু। প্রথমে তিন গোয়েন্দা, তারপর মাসুদ রানা, তারপর অনুবাদ। বই মেলায় গেলে সবার আগে সেবার স্টল খুঁজে বের করি, বই কিনি তারপর অন্য বই।
ভাল লাগলো।
০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০৭

লেখক বলেছেন: আমি এখনো পড়ি সেবার বই।

তবে মূল ইংরেজী বই গুলোও সংগ্রহ করার চেষ্টা করি।

৬৬. ০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ৯:১২
রাজিয়েল বলেছেন: ভাই, চারিদিকে শত্রু Foxbat না, Firefox
০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৩

লেখক বলেছেন: আপনি সিওর? আমার সংগ্রহে বইটা আছে (Foxbat)। বাংলায় পড়েছি বলে ইংরেজীটা পুরোটা পড়া হয় নাই। তবে যতটুকু পড়েছি 'চারিদিকে শত্রু' বলেই তো মনে হলো।

৬৭. ০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ৯:২৬
হোদল রাজা বলেছেন: কিছু যোগ না কর্তে পার্লেও যোগ দিতে পারি!!

সোজা প্রিয়তে যোগ! ;)
০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৫

লেখক বলেছেন: আপনার জন্য অনেক শুভেচ্ছা। :)

৬৮. ০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ৯:২৮
অরণ্যচারী বলেছেন: স্নাইপার (মাসুদ রানা) - শুটার (হলিউড ফিল্ম)

কিন্তু স্নাইপার বইটা শুটারের চেয়ে অনেক ভালো, অবশ্য ফিল্মে বইয়ের মত ডিটেইলস আনা সম্ভব না। মাসুদ রানা অন্যতম সেরা বই।

টার্গেট বাংলাদেশ (মাসুদ রানা) - টুমরো নেভার ডাইজ (জেমস বন্ড ফিল্ম)
০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৪

লেখক বলেছেন: স্নাইপার পড়েছি, খুবই চমৎকার কাহিনী।

৬৯. ০২ রা ডিসেম্বর, ২০০৯ ভোর ৫:১৫
রিয়াজ উল বলেছেন: জাতেমাতাল বলেছেন: আমি সেবা প্রকাশনীর প্রতি নানা ভাবে কৃতজ্ঞ, বাংলা অনুবাদ সাহিত্যে তাদের বিশাল ধরনের অবদানের জন্য । তাদের অনুবাদের মান সব সময়ই অসাধারন এবং অবশ্যই ভীষন উচুমানের।

শুধু গডফাদার বইটার নাম উল্লেখ করতে চাই, এত চমৎকার অনুবাদ আমি কোথাও পড়ি নাই।
সহমত.....আর পোস্টে প্লাস।
৭০. ১০ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:১৮
মহাকালর্ষি বলেছেন: প্রথমেই নিজেরে থাবড়াইয়া মাইনাস, এই পোস্ট এত্ত দেরিতে পড়ায়!

এইবার কই, যে বই দিয়া আমার সেবা প্রেম শুরু হইছিল, তার নাম কোত্থাও দেখলাম না! এমন কি, সেই বইটা আর খুঁজেও পাইনি কোথাও, যদিও প্রজাপতি থেকে খুবই ক্ষুদ্র সংস্করণে বেরিয়েছিল একটা! এখনও বোঝেন নি! রবিন হুড! সেই বিশাল সাইজের রবিন হুড, প্রাইমারি থেইকা হাইস্কুল অব্দি যতবার পড়ছি, বুদ হইয়া থাকছি!
মূলতঃ আমার বড় ভাইয়ের হাত ধরেই সেবার সাথে পরিণয়! দারুণ নস্টালজিক হইলাম!
পোস্টটি তুলে রাখতে হচ্ছে, কৃতজ্ঞতা!
১১ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৮

লেখক বলেছেন: রবিনহুড আমি দুইবার কিনছি। এখনো মনেহয় সংগ্রহে আছে। ..............প্রথম পড়ছিলাম স্কুলে থাকতে।

পোস্টটা আসলে সবার অংশগ্রহণে এত সুন্দর হয়েছে।

৭১. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:০৫
প্রার্থনা_৮৭ বলেছেন: মহাকালর্ষি বলেছেন: প্রথমেই নিজেরে থাবড়াইয়া মাইনাস, এই পোস্ট এত্ত দেরিতে পড়ায়!
...................................................... :P :P :P :P :P
ভাল লাগসে... :D
১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে প্রার্থনা।

আমার ব্লগে আপনার পদচারণা আনন্দময় হোক।

৭২. ১৯ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫০
তায়েফ আহমাদ বলেছেন: Click This Link
এই পোষ্ট লিখতে গিয়ে আপনার পোষ্টটি কাজে লেগেছে, সে জন্য ধন্যবাদ।
১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:০৬

লেখক বলেছেন: তাই নাকি? আপনার সিরিজটা কিন্তু খুব ভাল হচ্ছে। প্রায় সবগুলো পর্বই আমার পড়া।

৭৩. ২৫ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩৭
হিমু ব্রাউন বলেছেন: কাজী আনোয়ার হোসেন-এর জয় হোক....................আর আপনার জন্য +
০৪ ঠা জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৩

লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ হিমু।

৭৪. ০৪ ঠা জানুয়ারি, ২০১০ সকাল ৭:২৬
সুপ্ত শিপন বলেছেন: আপনার পোস্টটি প্রিয়তে নিলাম।+
০৪ ঠা জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৪

লেখক বলেছেন: আমার লেখা কারো প্রিয়তে গেলে সম্মানিত বোধ করি।............অসংখ্য ধন্যবাদ।

৭৫. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৩৩
ইব্রাহীম আহমেদ বলেছেন: আপনার পোস্টটি প্রিয়তে নিলাম।+
১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:১৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।

৭৬. ২২ শে মার্চ, ২০১০ ভোর ৫:৫৬
প্রাকৃত বলেছেন: প্রিয়তে......


অনেক দেরীতে পড়লাম,আলোচনায় যোগ দেয়া হল না। :(
৭৭. ০১ লা এপ্রিল, ২০১০ বিকাল ৫:১২
মাসুদ আনিস রহমান বলেছেন: আততায়ী: শেখ আবদুল হাকিম (উপন্যাস) - The Man From St. Petersburg: Ken Follett
৭৮. ০২ রা এপ্রিল, ২০১০ রাত ৯:২০
মাসুদ আনিস রহমান বলেছেন: রুপালী মাকড়সা: রকিব হাসান (তিন গোয়েন্দা) - The Mystery of the Silver Spider: Robert Arthur, Jr.
৭৯. ০২ রা এপ্রিল, ২০১০ রাত ৯:৩৪
মাসুদ আনিস রহমান বলেছেন: সেবা হরর সিরিজে খসরু চৌধুরি রুপান্তরিত তিনটি বই লেখা হয়েছে ডেনিস হুইটলির বই অবলম্বনে: ১। প্লেন ক্রাশ ২। পৈশাচিক ৩। প্রেত সাধক
০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১১:০৭

লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। কেন ফলেট পরবর্তীতে থ্রিলার বাদ দিয়ে কিছু ঐতিহাসিক উপন্যাস লিখেছেন যা কালজয়ী উপন্যাসের পর্যায়ে পড়ে। ......'পিলার অব দ্যা ওয়ার্ল্ড' আর 'ওয়ার্ল্ড উইদাউট এন্ড'।

৮০. ১৬ ই এপ্রিল, ২০১০ ভোর ৪:০১
কাজল আব্দুল্লাহ বলেছেন: The day of the jackal by Frederick Forsyth

সেই উ সেন- মাসুদ রানা
২৩ শে এপ্রিল, ২০১০ ভোর ৪:২৭

লেখক বলেছেন: ফ্রেডেরিক ফরসাইথের একটা গল্পের বই আছে আমার কালেকশনে। চমৎকার সব গল্প!

৮১. ২২ শে এপ্রিল, ২০১০ রাত ১২:১০
কায়কোবাদ বলেছেন: Dragon- Clive Cussler ( জাপানী ফ্যানাটিক- মাসুদ রানা)

Wild Justice- Wilbur Smith( শ্বেত সন্ত্রাস- মাসুদ রানা)
২৩ শে এপ্রিল, ২০১০ ভোর ৪:৩৩

লেখক বলেছেন: ক্লাইভ কাসলারের কয়েকটা বইই পড়ে ফেলেছি। তবে স্মিথের বই এখনো পড়া হলোনা। :(

৮২. ২২ শে এপ্রিল, ২০১০ রাত ১২:১৯
গুরুভাই বলেছেন: হাঁটু পানির জলদস্যু বলেছেন: ষেবার বই চটি বই একই মানের
উক্ত মন্তব্যকারী মনেহয় নিউজপিন্ট পেপারের বিষয়টি বুঝাতে চাইছেন /:)
৮৩. ১৫ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৪৫
মাসুদ আনিস রহমান বলেছেন: আরো কিছু তথ্য পেলাম খোঁজাখুজি করে-

মধুচন্দ্রমা : ঊর্মি রহমান (উপন্যাস) - Death on the Nile : Agatha Christie,
অর্ন্তঘাত : শওকত হোসেন (উপন্যাস) - The Towering Inferno : Richard Martin Stern


১৫ ই মে, ২০১০ রাত ১১:৪৩

লেখক বলেছেন: মধুচন্দ্রমা মনে হয় পড়েছিলাম........অনেক ধন্যবাদ আপনাকে।

৮৪. ০৩ রা আগস্ট, ২০১০ দুপুর ১২:৫০
মাসুদ আনিস রহমান বলেছেন: অন্ধচক্র: বিশু চৌধুরী - Shout at the Devil: Wilbur Smith
০৬ ই আগস্ট, ২০১০ সকাল ১১:৩৬

লেখক বলেছেন: উইলবার স্মিথের কিছু বই ডাউনলোড করেছি, কিন্তু পড়ার সময় পাইনা। :(

৮৫. ০৬ ই আগস্ট, ২০১০ রাত ১০:০৭
মাসুদ আনিস রহমান বলেছেন: আর আমি উইলবার স্মিথের ১২ টা বই নীলক্ষেতের সেকেন্ড-হ্যান্ড দোকান থেকে কিনে মাত্র ১ টা পরেছি। আগের চেয়ে বই পড়ার স্পৃহা কমে গেছে।
০৭ ই আগস্ট, ২০১০ সকাল ৭:১৩

লেখক বলেছেন: আমারও কমে গিয়েছিলো কিন্তু এখন আবার একটু একটু ফিরে আসছে। তবে এখন আমার কাজ রিলেটেড বই বেশী পড়া হয়।

৮৬. ০৭ ই আগস্ট, ২০১০ সকাল ৭:২১
ত্রিভুজ বলেছেন: সেবা-ই আমাদের পড়তে শিখিয়েছে.. বিশেষ করে পড়ার নেশা তৈরি করেছে যা এখনো আছো.. সেবার কাছে কৃতজ্ঞতার শেষ নাই।
০৭ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৫৯

লেখক বলেছেন: আসলেই.....

৮৭. ০৭ ই আগস্ট, ২০১০ সকাল ৮:১৪
নিস্সঙ্গ যোদ্ধা বলেছেন: +++++++

ক্লাসের মাঝে সেবা প্রকাশনীর বই পড়ে কতবার যে টিচারের বকা খাইছি .......।

ইংলিশ মূল বই কখনো পড়ি নাই ..... যা পড়ছি তা ছায়া অবলম্বনে লেখা সেবা এর বই।
০৭ ই আগস্ট, ২০১০ রাত ৮:০২

লেখক বলেছেন: আমি বিশ্ববিদ্যালয় জীবনের শেষের দিকে মূল বইগুলো পড়া শুরু করি। টার্গেট ছিলো দুটো- নিজের ইংরেজী স্কিল বাড়ানো আর সেই সাথে পড়ার আনন্দ পাওয়া।

৮৮. ০৮ ই আগস্ট, ২০১০ রাত ২:১৪
টেকিবাবা বলেছেন: সেবার কিশোর ক্লাসিক আর অনুবাদগুলো বাংলাতে করা শ্রেষ্ঠ অনুবাদ। একই বইয়ের সেবার অনুবাদ আর অন্য কোন প্রকাশনীর অনুবাদ পড়লে পার্থক্যটা বুঝা যায়। তিন গোয়েন্দা আর কিশোর থ্রিলার (অয়ন-জিমি, গোয়েন্দা রাজু) দিয়ে সেই ক্লাস ফাইভে থাকতে শুরু করেছিলাম। এইট-নাইনে থাকতে কুয়াশা সিরিজের ভলিউমগুলো পড়ে সেইরকম মজা পেতাম। আর তারপর ধরলাম মাসুদ রানা। এখনও প্রতিমাসে রহস্যপত্রিকা, মাসুদ রানা আর নতুন অনুবাদ বের হলে কিনি। রহস্যপত্রিকা আর মাসুদ রানা পড়ি দেখি অনেকে হাসাহাসি করে, আমার কাছে এইটা নেশার মত- আমরণ ছাড়ার কোনো ইচ্ছা নাই। বুদ্ধিজীবি আর সাহিত্যিকরা কাজীদাকে কি বলে জানিনা, তবে আমার মত সেবাপ্রেমীরা তাঁকে হৃদয়ে জায়গা দিয়েছি।
০৮ ই আগস্ট, ২০১০ রাত ১০:৫০

লেখক বলেছেন: আমিও.............নিউমার্কেটের দিকে গেলেই কিভাবে যেন সেবা'র দুএকটা বই কেনা হয়েই যায়।

৮৯. ২২ শে আগস্ট, ২০১০ রাত ৩:২২
লালু কসাই বলেছেন: আমি নীল ক্ষেত গিয়ে বই কিনতাম শুধু সেবার।ওয়েষ্টার্ণ ও আমার ভাল লাগত।বন্ধুরা যখন প্রয়োজনিয় বই কেনায় বিজি...আমি তখন অন্য কামে। ভাড়ায় পড়তাম আর চুরি করতাম। পিচ্চি কয়েকটা পোলা ছিল ফুটপাতে দোকানদারি করত। মালিক না থাকলে অই দোকানে ঢুক্তাম।৩ টা বদলাইতাম ২ টা মারিং করতাম। যেদিন কিছু করতে না পারতাম অইদিন বলাকা অথবা বিনাকা থেইকা ছবি দেইখা আসতাম। প্রায় ৭ বছর হয়ে গেছে নীলক্ষেত যাইনা। হাহ!
২৭ শে আগস্ট, ২০১০ দুপুর ১:৫১

লেখক বলেছেন: আহারে! পোলাপান গুলারে ঠকাইতেন!! কামডা একেবারেই ঠিক করেন নাই।

৯০. ২২ শে আগস্ট, ২০১০ ভোর ৫:০১
মাহমুদ ফয়সাল বলেছেন: বিডি আইডল বলেছেন: সেবার কল্যাণে বিশ্ব সাহিত্যের অনেক ভালো সাহিত্য আমাদের পড়া হয়েছে...অনুবাদ গল্পগুলোর নাম না বললেই নয়...(সাম্প্রতিক গুলা বাদ দিলে) এমন চমৎকার অনুবাদ বাংলা সাহিত্যে বিরল
২৭ শে আগস্ট, ২০১০ দুপুর ১:৫২

লেখক বলেছেন: খাঁটি কথা।

৯১. ০৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৫৬
কাদা মাটি জল বলেছেন: তিন গোয়েন্দা প্রথম দিকের সব জনপ্রিয় বই গুলো Robert Arthur এর থ্রি ইনভেস্টিগেটর সিরিজের অনুবাদ।
আর মাসুদ রানার অনেক গুলো বইয়ের আসল নাম পাবেন উইকিপিডিয়ায়।
Click This Link
এখানে।
আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে।
আর টরেন্টএ খুজলে এইসব বই-ই পাওয়া যায়, তাই আমি এখন আর কিনি না, ডাউনলোড করি...
০৯ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ৯:২৭

লেখক বলেছেন: এই তথ্যগুলা আগের কমেন্টগুলোর মধ্যেই আছে। আমি অলসতা করে আর এডাই নাই। আমিও ডাউনলোড করি, বিশেষ করে কাসলারের বইগুলা।

৯২. ০৯ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৫৭
কায়কোবাদ বলেছেন: Eye Of The Tiger _ Wilbur Smith........আই লাভ ইউ, ম্যান (মাসুদ রানা)
০৯ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ৯:২৯

লেখক বলেছেন: এই বইটা গিগাপিডিয়াতে খুঁজছিলাম, পাই নাই।

৯৩. ১২ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৩০
কাদা মাটি জল বলেছেন: আমি এত্তো এত্তো কমেন্ট পড়িনি, মাফ করবেন।
৯৫. ১৬ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:৪৬
আমি মিসির আলি বলেছেন:
The world is not enough-অন্ধপ্রেম(মাসুদ রানা)

Golden Eye-নীল বজ্র(মাসুদ রানা)

Force 10 from navarone-জাল(মাসুদ রানা)

The eye of the tiger-আই লাভ ইউ,ম্যান(মাসুদ রানা)


আরও যদি চান তাহলে এখানে ক্লিক করুন

ক্লিক
৯৬. ১৬ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:৫০
আমি মিসির আলি বলেছেন: যে যাই বলুক না কেন,বাংলাদেশে প্রায় ৫০ বছর ধরে প্রায় ৪৫০ টা বইয়ের সিরিজ চালিয়ে যাওয়া মুখের কথা নয়।

কাজীদা এই কাজটি করে দেখিয়েছেন।

 

মোট সময় লেগেছে ১.৩১৫৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
janjabid@yahoo.com
http://twitter.com/janjabid
জ্ঞানবুদ্ধি হওয়ার পর থেকেই জীবনকে গভীরভাবে দেখার করার চেষ্টা করছি। ৩০ বছর পার হওয়ার পর ইদানিং মনে হচ্ছে কিছু লিখি.....।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই