আমার প্রিয় পোস্ট
- আধুনিক শকুন্তলা উপাখ্যান ( পূর্ণবয়স্কদের জন্য ) - ইশতিয়াক আহমেদ চয়ন
- ফিরে দেখা ২০১১ : ব্লগ নিয়ে ব্লগারদের বাছাই ৩০ + নির্বাচিত ২০ ব্লগরম্য - ফিউশন ফাইভ
- ফিরে দেখা ২০১১ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- আমার Android মুহূর্ত - ইমন জুবায়ের
- মেসির জন্ম যদি বাংলাদেশে হতো... - কাক নং ৭৯৯
- আট বছর ধরে পৃথিবী ঘুরে বেড়িয়ে যে উনত্রিশটি শিক্ষা আমি পেয়েছি - বিলাশ বিডি
- টিউটোরিয়াল :: কিভাবে লিখবেন একটি পুরুষবাদী পোস্ট!

- সবাক
- BBA-এর (FINANCE & ECONOMICS) কিছু প্রয়োজনীয় বইয়ের Solution......... - নিশান ইব্রাহিম
- HINDI HD SONG DOWNLOADING LINK(A-Z) + ENGLISH - ইভা লুসি সেন
- সর্বকালের সেরা ফানপোস্ট বাঁচিয়ে তুলল আসিফ মুভি পাগলা চোখ বন্ধ করে প্রিয়তে রাখার মত পোস্ট - আসিফ মুভি পাগলা
- ব্যোমকেশ সমগ্র- (৩০টি রহস্যগল্পের ডাউনলোড লিঙ্ক / রহস্য প্রেমিদের অবশ্য পাঠ্য) - জাহাজী পোলা
- ওডেস্কে ফ্রিল্যান্সিং কিভাবে করবেন? - বাবুকস
- ফিরে দেখা ২০১০ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- গুগল নিয়ে ঘাঁটাঘাটি - ফিউশন ফাইভ
- বাংলাব্লগের লিংক খুঁজছেন?? এই নিন বাংলা ব্লগের লিংক; আর মজা করে ব্লগিং করুন। - আজাদ আল্-আমীন
- ভূমিকম্পের প্রস্তুতি - জ্বিনের বাদশা
- সামহোয়্যারইন ব্লগ : সপ্তাহের নির্বাচিত পোস্ট (১৬ আগস্ট - ২২ আগস্ট) - ফিউশন ফাইভ
- ধন্যবাদ কাজী আনোয়ার হোসেনকে,আপনার কল্যানে এত বিখ্যাত সব বই আমার পড়া হয়ে গেল

- অপার্থিব ক্রিয়েশন
- এরম কৈরা লেখা চুরি করন ঠিক্না ঠিক্না
- শয়তান
- জামায়াতের আন্দোলন : সম্পদই বড় বাধা -গোলাম মোর্তোজা - আদি কাকতাড়ুয়া
- ভাবলাম পিসির বুকমার্কগুলো ব্লগে শেয়ার করি (২য় ও শেষ পর্ব)
- নাফিস ইফতেখার
- যে বইগুলো পড়া দরকার ......সংশোধিত ও পরিবর্ধিত - সপ্নীল
- ফিরে দেখা বিশ্ব ব্লগমণ্ডল : কী কোথায় কেন কিভাবে - ফিউশন ফাইভ
- হৈমন্তি ২০১০ - জিকসেস
- বিড ছাড়াই ফ্রীল্যান্সিং জব পাওয়ার একটি চমৎকার সাইট - বো কা মা ন ব
- ভালবাসা দিবসে অন্যরকম ভালবাসা। - নরাধম
- সব সময়ের সেরা ১৩টি অ্যাকশন মুভি (ডাউনলোড লিংকসহ) - ফিউশন ফাইভ
- লাক্স এর চামড়া ব্যবসা , দর্শকের দেহ কামনা আর ব্লগে ধর্ষকামী ভূতের আছর- শেষ পর্ব - রাগ ইমন
- অপরবাস্তব- ৪ এর প্রকাশনার সঙ্গে নিজেকে যুক্ত করুন, ২০০৯ এ লেখা আপনার সেরা পোস্টটির মনোনয়ন দিন - আবদুর রাজ্জাক শিপন
- গান ডাউনলোডের সাইট


- মাহিন আহমেদ
- ই-বুক বিষয়ক কিছু পোষ্ট - নতুন রাজা
- [প্রথম স্থান বিজয়ী - আদনান] আমি কেন সফল ব্লগার হতে চাই? - হাসান
- নিজের একটা ব্লগ সাইট করুন ডমেইন হোস্টিং সহ সবই ফ্রী। - নিঃসঙ্গ
- ইন্টারনেটের বিশাল তথ্যভান্ডার থেকে আপনার কাঙ্খিত তথ্যটি খুঁজে পাওয়ার কয়েকটি সহজ এবং ইউসফুল ট্রিক্স। - হোরাস্
- জানা অজানা যত গুগল সার্ভিস: গুগল সার্ভিস গাইড পর্ব ২ - ইন্ঞ্জিনিয়ার
- যুক্তরাষ্ট্রে উচ্চতর শিক্ষা - কীভাবে লিখবেন স্টেটমেন্ট অফ পারপাস - রাগিব
- কাহিনীর শিরোনাম 'মা' হবার কথা ছিল - শেরজা তপন
- ব্লক করা যে কোন সাইটঃ ফেসবুক, ইউটিউব ইত্যাদি ব্রাউজ করুন সহজে - বিডি আইডল
- বাজার অথবা পাত্র পাত্রী বিষয়ক কথোপকথন [*গল্প*] - বোহেমিয়ান কথকতা
- কাঙাল মামার শোকেসে যেসব পোস্ট ছিলো - কাঙাল মামা
- শতবর্ষ আগের ঢাকা - মামুনুর রহমান খাঁন
- ইন্টারনেটের যে সাইটগুলোতে সারাদিন কাটাই

- অরণ্যচারী
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- মোবাইলে ইন্টারনেটের চাহিদা পূরণ (সফটওয়্যারের ফিচার ও লিংকসহ)
- নাফিস ইফতেখার
- আমি কেন ব্লগিংয়ের জন্য ওর্য়াডপ্রেস ব্যবহার করি - হাসান
- আমার প্রিয় লেখাগুলি নিয়ে ই-বুক - নাজিল আযামী
- ফায়ারফক্সের কিছু জসিলা এডন
- কাঙাল মামা
- ওয়েষ্টার্ন মুভির পোষ্ট | চর্বিত চর্বন নয় আশাকরি - শূন্য আরণ্যক
- মুভি রিভিউ :: অশ্রুর বাঁধ ভেঙে দেয়া ১৩ টি সিনেমা - মেহরাব শাহরিয়ার
- “ভালোবাসার কাজটি খুঁজে নিতে হবে” – স্টিভ জবস এর বিখ্যাত সমাবর্তন বক্তৃতা - বিলাশ বিডি
- ইয়োগা: সুদেহী মনের খোঁজে |১৬| আসন: ধনুরাসন। - রণদীপম বসু
- মেধাহীন 'করপোরেট' মেরুকরণ, গড্ডালিকার নর্দমা, ডিজুস তারুণ্য - সাঈফ শেরিফ
- বর্ষপূর্তিঃ সা.ইনে আমার এক বছর - রাশেদ
- আমার প্রিয় পোস্টগুলো - বিবর্তনবাদী
- flv ভিডিও দেখুন মোবাইলে - ধ্রুবনীল
- ব্লগীয় রেসিপি- সহজে তৈরী করুন 'কপি-পেস্ট' পোস্ট
- জানজাবিদ
- কিভাবে ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসার্ভারে ইনস্টল করবেন? - হাসান
- কিভাবে Free Ebook/Thesis/Article/Journal Download - স্স্পরসের বাহিরে
- সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-১৯৮১) একটি প্রামাণ্য দলিল - শওকত হোসেন মাসুম
- বিএনপি - একটি সার্বজনীন মামুর ডেকচি! - পাললিক মন
- ভ্রমন পর্ব-১(কুয়ালালামপুর থেকে ঢাকা) - শেরজা তপন
- চন্দ্রাভিলাষী নারী ----- মাকিদ হায়দারের কবিতা - বিষাক্ত মানুষ
- ২০০৮ : আপনার চোখে ব্লগের বর্ষসেরা লেখা কোনটি? (আপডেট-১২ : একটি বিশেষ ঘোষণা) - ব্রিগেড সিক্সটিন
- কলেজের দিনগুলো - নুশেরা
- চাচামিঞার জাবর কাটা!! - চাচামিঞা
- সামহোয়ারইনের যত্তসব অপশনের ব্যাবচ্ছেদ - কাঙাল মামা
- ব্লগে আপনার পড়া সেরা ফান পোষ্ট কোনটা ?? - চিলে কোঠার সেপাই
- টুকে লেখা, পড়ে লেখা, জেনে লেখা... (আলী, হাবিব মহাজন। ফাডাররাও পড়তে পারেন) - অঃরঃপিঃ
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -১(GMAT)। - কুম্ভকর্ণ
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
সুন্দরীদের জীবনচক্র- পর্ব ১ (সম্পূর্ণ আজাইড়া পোস্ট)

০৬ ই মার্চ, ২০০৯ সকাল ৯:১৪
সুন্দরীদের আমরা সবাই খুব ভালবাসি। সুন্দরী বউ/গার্লফ্রেন্ড/বান্ধবী যদি পাই তাহলে যেমন ভালবাসি, না পেলে আরো বেশী করে ভালবাসি। সুন্দরী দেখলেই আমরা শীষ বাজিয়ে, বিচিত্র অংগভংগী করে, চিঠি, কবিতা লিখে এমনকি কখনো কখনো ব্লগে লিখেও আমরা আমাদের দিলের মুহাব্বতের কথা জানান দিতে চাই। কিন্তু ওই দিক থেকে যখন প্রত্যাশিত সাড়া পাইনা তখনি আমরা গোস্যা হই, সুন্দরীদের উপর নানা অপবাদ দেই- তারা দেমাগী, ধরাকে সরা মনে করে.....হেন তেন ইত্যাদি। কিন্তু বন্ধুগণ, একবারও কি আমরা ভেবে দেখেছি যে, সুন্দরীরাও মানুষ!!!!![]()
![]()
![]()
পৃথিবীর ইতিহাসে সম্ভবতঃ এই প্রথমবারের মত
সুন্দরীদের জীবনকে সম্পূর্ণ নিরপেক্ষ ও সহানুভূতির দৃষ্টিতে বিশ্লেষণ করার একটা প্রচেষ্টা চালাতে চালাতে যাচ্ছি, আশাকরি সংগে থাকবেন। ...............সুন্দরীদের জয় হোক।
সুন্দরীদের শৈশব- সচেতনতা
সুন্দরীদের শৈশব কাটে মিশ্র এক অভিজ্ঞতার মধ্য দিয়ে যার মধ্যে ভাল-খারাপ দুইই আছে। ভাল হচ্ছে তারা সবার কাছ থেকে প্রচুর পরিমাণে মনোযোগ, আদর, আহ্লাদ, গিফট ইত্যাদি পেতে শুরু করে। খারাপ দিক হচ্ছে এই সময় তারা খুব কাছের কিছু আত্নীয় স্বজন বা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে অপ্রত্যাশিত আচরণের সম্মুখিন হয়। এই আচরণগুলোর মধ্যে রয়েছে মন্দ আদর, হালকা চুমুর পরিবর্তে গভীর চুমু, শরীরের সংবেদনশীল জায়গা গুলোতে হাত দেয়া ইত্যাদি। গার্ডিয়ানদের পক্ষ থেকে সচেতনতার অভাব থাকলে এই সমস্ত অনাকাংখিত ঘটনা অনেক বেশী করে ঘটতে পারে এবং এতে করে সুন্দরীদের মনোজগতে এক ধরণের পরিবর্তণ আসতে থাকে। মানুষের প্রতি বিশ্বাস তাদের কমে যায় এবং তারা অনেক বেশী প্রোটেকটিভ হয়ে পড়ে। আমার অভিজ্ঞতায় দেখেছি সুন্দর একটা বাচ্চা মেয়েকে কোলে নিলে কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত হিংস্র ভাবে আঁচড়ে বা চিমটি দিয়ে নিজেকে ছুটিয়ে নেয়ার চেষ্টা করেছে। তবে সবমিলিয়ে সুন্দরীদের মনে এখন থেকেই তারা যে সুন্দরী এই ব্যাপরটা গেঁথে যেতে থাকে এবং তারাও তৈরী হতে থাকে বাকী দুনিয়ার মুখোমুখি হওয়ার জন্য।
সুন্দরীদের কৈশোর- বাস্তবতার মুখোমুখি
এই সময় সৌন্দর্য্যের ফুলগুলো পাঁপড়ি মেলে আস্তে আস্তে গ্রাস করতে থাকে সুন্দরীদের। স্বাভাবিক ভাবেই দেখা দেয় নানা পার্শ্বপ্রতিক্রিয়া যার মধ্যে রয়েছে স্কুলে যাওয়ার পথে বখাটেদের অত্যাচার, চলার পথে সম বা অসম নির্বিশেষে সকলের লোলুপ দৃষ্টি, পাশের বাড়ির খালাম্মাদের অগ্রিম বুকিং (নিজের ছেলে বা বিবাহযোগ্য আত্নীয়ের জন্য) ইত্যাদি। অনেক সময় স্কুল ছাড়া বাইরে বেরুনোই দায় হয়ে যায়। ছোট ছোট ছেলেমেয়েরা ডাক পিয়ন সেজে হাতে গুঁজে দিয়ে যায় অচেনা কারো চিঠি। বিকেলে একটু ছাদে গিয়ে দাড়ালে আশেপাশে অগণিত ভক্তের উপস্থিতি টের পাওয়া যায়। আমার নিজের অভিজ্ঞতায় দেখেছি এই সময় অনেক সুন্দরীকে পড়ালেখা বন্ধ করে দিতে হয়, অনেকের বাবা বা অন্য কোন গার্ডয়ান পার্টটাইম দেহরক্ষী হয়ে স্কুলে দিয়ে যান বা নিয়ে যান, একদম চরম কিছু ক্ষেত্রে পুরো পরিবারকে এলাকা ছাড়তে হয়। অনেকের বিয়েও হয়ে যায় অকালে। তবে সবার ভাগ্য এত খারাপ হয়না। কিছু কিছু সুন্দরী এই সময় ভাল খেলোযাড় হয়ে ওঠে। নাকে দড়ি দিয়ে ঘোরাতে থাকে অনেক ভক্তকুলকে। ফ্রি ফাস্টফুড আর আইসক্রিম খাওয়ার সু অভ্যাস গুলো
গড়ে উঠতে থাকে। বার্থডে, নববর্ষ, ভ্যালেন্টাইন ইত্যাদি দিবসে উপহারের পাহাড় জমতে থাকে।
চলবে..........
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ফানপোস্ট ;
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০০৯ সকাল ৯:২৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
তর্পন বলেছেন:
ভাল লিখেছেন । +
লেখক বলেছেন: ধন্যবাদ।
শরীফ উদ্দীন বলেছেন:
আপনার এই গবেষণাধর্মী পোষ্টখানা পড়িয়া আমি আনন্দিত হইয়াছি। আমার চেহারাখানি সৌন্দর্যে সৌন্দর্যিত হইয়া উঠিয়াছে। তবে ইহাকি আপনার প্রত্যক্ষ অভিজ্ঞতা না পরোক্ষ অভিক্ষতা।
লেখক বলেছেন: আরে ভাই, অভিজ্ঞতার আর দেখছেন কি? আরো পর্ব আইতাছে......
লেখক বলেছেন: সত্যিইতো কই থাকে?
সন্ধান পাইলে এট্টু জানাইয়েন ভাইডি, বড়ই চিন্তার মইদ্যে আছি।![]()
জেমসবন্ড বলেছেন:
...খালি সুন্দরীগোরে-ই নিয়া লেখবেন আমাগো মতন সুদর্শন গো..
...আমরা কি দোষ কর্লাম ?...
লেখক বলেছেন: তেলা মাথায় তেল- এইডাই দুনিয়ার নিয়ম ভাই। দুঃখ করার কিছু নাই। জেন্ডার চেন্জ কইরা আসেন
দেহি কি করতে পারি......
পথিক!!!!!!! বলেছেন:
সুন্দরীদের ডেফিনিশনটা আগে দিলে ভালো হতো
লেখক বলেছেন: হ....ডেফিনিশন দেই আর পাবলিকের মাইর খাই আর কি! একবার এক সুন্দরীরে দেইখা পাগল হইছিলাম ফ্যান্টাসীতে। কিন্তু সংগে থাকা আমার দোস্তের চোখে হে নাকি কোন সুন্দরীই না। ................মাইয়াডা একটু শ্যামলা আছিলো।
মোজাম্মেল প্রধান বলেছেন:
লেখক বলেছেন: তেলা মাথায় তেল- এইডাই দুনিয়ার নিয়ম ভাই। দুঃখ করার কিছু নাই। জেন্ডার চেন্জ কইরা আসেন দেহি কি করতে পারি......
লেডি স্টারলাইট বলেছেন:
ভালো লিখেছেন।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: সরি ব্রো.....মাথার উপ্রে দিয়া গেল।
যুগান্তকারী বলেছেন:
সুন্দরীরা বেশীর ভাগই বান্দরী(আচার ব্যাবহারে)।অফটপিকঃমনে হয় আপনি কোন সুন্দরীর(থুক্কু বান্দরীর)পিরিতে পড়ছেন।এত সুন্দরীর গুনগান দেইখেন আবার ছেকা খাইয়া মদের বতল লইয়া কইয়েন না এ সারা জাহান গাদ্দার হ্যায়,ও ইশক পেয়ার সব ঝুটা হ্যায় লেখক বলেছেন: যাহ!! কী যা তা বলছেন, আমি খুউউউব ভাল.....![]()
টানিম বলেছেন:
পড়লাম।
লেখক বলেছেন: পড়েছেন সেজন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: আরে কি কয়, সবই নিজের............। (চুপে চুপেঃ আমার মেইল এড্রেস প্রোফাইলে আছে। কিছু অভিজ্ঞতা পাঠাইয়া দিয়েন)।
যুগান্তকারী বলেছেন:
মনে হয় না কারন গন্ধ পাওয়া যায় আপনি পিরিত নামক ভাইরাসে আক্রান্ত।কি মিছা কইলাম?লেখক বলেছেন: বিরাট ব্যবধানে মিস করছেন ভাইজান। আমি বিবাহিত এবং এক কন্যা সন্তানের গর্বিত জনক। বউ এই মুহুর্তে পাশে বইয়া নানা রকম হুমকি ধামকি দিতাছে।![]()
লেখক বলেছেন: আহ!! দিলে বড় শান্তি পাইলাম। ধন্যবাদ।
লেখক বলেছেন: এক্কেবারে ঠিক কথা।
হুতুমে পঁচা বলেছেন:
আমার মনে হয় , এটা ভাইরাস জনিত সমস্যা ।
লেখক বলেছেন: হুমমমমম।
বলুন তো কে আমি? বলেছেন:
ভালো সাবজেক্ট, ভালো উপস্থাপনা। চলুক।
লেখক বলেছেন: ধন্যবাদ।
মুহাম্মদ েগালাম েমাস্তাফা রুেমল বলেছেন:
আমার ও ভাল লেগেছে। লেখককে অসংখ্য ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ। অপেক্ষা করুন আজ রাতেই হয়ত পরের পর্ব পাবেন।
কাবিল কৈতর বলেছেন:
সুন্দুরীরা কখনই বেইল দিল না আমারে..। দুষ্কে আচি আইজুদ্দিন...তাই।
লেখক বলেছেন: এই প্রশ্নেরও জবাব পাবেন ২য় পর্বে।
মুহাম্মদ েগালাম েমাস্তাফা রুেমল বলেছেন:
পরের পর্বের জন্য অপেক্ষা করছি.......................
লেখক বলেছেন: ![]()
আমিই রূপক বলেছেন:
সুন্দরীদের নিয়ে যখন লিখলেনই, আশা করব অসুন্দরীদের নিয়েও লিখবেন। আসলেই মানুষ সুন্দরের পূজারী।
লেখক বলেছেন: ভাল সাজেশন। লিখবো আশাকরি।
অমাবশ্যার চাঁদ বলেছেন:
ভালো লিখেছেন।
লেখক বলেছেন: ধন্যবাদ।
শৈশব কালের যেই জায়গাটায় নিজের অভিজ্ঞতার কথা লেখছেন সেইটা পইড়া আপনের চরিত্রটা জানি কেমুন কেমুন লাগসে, মনের ভুলও হৈতেপারে...........
লেখক বলেছেন: কী, চরিত্রহননের অপচেস্টা!!!
( খেলুম না।
যুগান্তকারী বলেছেন:
হে হে হে হে হে তয় সত্যি কথা না কইলেই না সেইটা হইল আপনি পিরিতে পড়ছেন(বিবাহিত হইলে পরোকিয়া)কারন আপনার লেখা দিয়া তীব্র পিরিত পিরিত গন্ধ বাইর হচ্ছে
লেখক বলেছেন: কেমনে কি? ওই মিয়া, আমার পিছে লাগন ছাড়া আপ্নের আর কোন কাম নাই। আমার বউও কিন্তু ব্লগার......আপনারে চিনা ফালাইলে খবর আছে।
শিট সুজি বলেছেন:
পরের পর্ব জলদি ছাড়েন
লেখক বলেছেন: ছাইড়া দিছি....ছাইড়া দিছি....ছাইড়া দিছি।
লেখক বলেছেন: জ্ঞান দিয়া ধইন্য হইলাম।
প্রশান্ত শিমুল বলেছেন:
পৃথিবীতে সুন্দরী বলতে কিছু নাই......সব অইলো আল্লার মাল ..হেয় যারে যেমন ইচ্ছা বানাইছে...আপনার এই রিসার্চ আসলে কোন মেথোডোলজি দিয়া শুরু হইলো ..বুঝতে পারতাছিনা ..
লেখক বলেছেন: আগেই কইয়া নিছি আজাইড়া পুস্ট তারপরও মেথোডোলজি খুঁজে। ধুর মিয়া খেলুম না।
লেখক বলেছেন: বয়স ৩০ পার হইয়া গেছে, এখন অভিজ্ঞতাটাও যদি না থাকে........./![]()
পাপী বলেছেন:
প্রিয় পুস্টে গ্যাল!!
লেখক বলেছেন: আহ্লাদিত হইলাম।
নাফিস ইফতেখার বলেছেন:
কনগ্র্যাচুলেশনস! আপনি পেরেছেন.....
লেখক বলেছেন: কনগ্র্যাচুলেশনস! আপনি পেরেছেন.......
স্বীকার করতে দ্বিধা নাই মনে মনে আপনার কাছ থেকে এরকম কিছু একটা আশা করছিলাম। ওস্তাদের দোয়া থাকলে কীই না হতে পারে!
ঘনাদা বলেছেন:
না পৈড়াই পেলাস দিলাম।
লেখক বলেছেন: না বুইঝাই ধন্যবাদ দিলাম।....................এট্টু পড়েননা ভাই, কষ্ট কইরা লিখছি।
লেখক বলেছেন: "'জানজাবিদ' ভাই/ভইন রে উত্তম জা ঝা"..........ভাই হবে। সুন্দরী বিশেষজ্ঞ............ভাবতে ভালই লাগে।![]()
নীরজন বলেছেন:
ভাইজান.......কিসু মনে নিয়েন না.....পোষ্টের প্রথম অংশে আপনি যেই আদর কিংবা শরীরের বিশেষ অংশে ছুঁয়ে দেয়ার কথা লিখসেন..... সেইটা পাবার জন্য সুন্দরী হইতে হয় না.......মেয়েমানুষ(!) হইলেই হয়........
আমি নিজে দেখতে শুনতে মোটামুটি জঘন্য টাইপ এর......কিন্তু তাতে কি হইসে?........এই অভিজ্ঞতা আমারও আছে.....
আমার ধারনা......সব মেয়েদেরই থাকে.....
লেখক বলেছেন: ম্যাম, আমার নিজের একটা মেয়ে আছে.....। সবার সচেতনতা কামনা করছি এ ব্যাপারে।
লেখক বলেছেন: ফান করে হলেও কিছুটা সচেতনতা তৈরী করতে চেয়েছি। খুব সিরিয়াস ভাবে কথাগুলো লিখলে ৫০ জনেও পড়তো কিনা সন্দেহ আছে।
লেখক বলেছেন: এ আমি কোথায় এলাম? চারিদিকে এত অন্ধকার কেন?? থেকে থেকে ও কীসের আওয়াজ শোনা যায়???...........নাফিস ভাইয়া, আমাকে একা ফেলে কোথাও যাবেননা প্লীজ।![]()
লেখক বলেছেন: হেইডাই যদি ঝানতাম, তাইলে কি আর বইয়া বইয়া এইসব আজাইড়া পুস্ট লেখতাম?
লেখক বলেছেন: হা হা হা..................
লুথা বলেছেন:
লেখা সত্যি, শুন্দর লিখেছেন।কিন্তু অনেক শুন্দর মাইয়া দেখলাম, পোলাপান নাচাইতে উস্তাদ।
নিজের শুন্দর রুপ র গলত ফায়দা নেয়। আজকাল এমন মেয়ে দের সংখা এ বেশি।
সত্যতা যাচাই করতে চাইলে, যে কোন ভার্সিটি ঘুইরা আসেন।
Thanks again............................................
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
লেখক বলেছেন: ছিঃ ছিঃ ওরা এত খারাপ!!!![]()
লেখক বলেছেন: ধন্যবাদ।
সজিব আহমেদ বলেছেন:
খারাপ দিক হচ্ছে এই সময় তারা খুব কাছের কিছু আত্নীয় স্বজন বা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে অপ্রত্যাশিত আচরণের সম্মুখিন হয়। এই আচরণগুলোর মধ্যে রয়েছে মন্দ আদর, হালকা চুমুর পরিবর্তে গভীর চুমু, শরীরের সংবেদনশীল জায়গা গুলোতে হাত দেয়া ইত্যাদিসত্য কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ।
+ দিলাম
লেখক বলেছেন: ধন্যবাদ।
জইন বলেছেন:
অসাধারণ .... হৃদয়ের কথাটাই লিখেছেন ..... নীরজন আপুর সাথে একমত। ......... আসলে নারীদের আমরা পুরুষরা বুঝি না। .... আমরা যারা পুরুষ তাদের মানসিকতা পরিবর্তন করা দরকার।
অন্যরকম বলেছেন:
লেখক বলেছেন: বিরাট ব্যবধানে মিস করছেন ভাইজান। আমি বিবাহিত এবং এক কন্যা সন্তানের গর্বিত জনক। বউ এই মুহুর্তে পাশে বইয়া নানা রকম হুমকি ধামকি দিতাছে। কাবিল কৈতর বলেছেন: সুন্দুরীরা কখনই বেইল দিল না আমারে..। দুষ্কে আচি আইজুদ্দিন...তাই।
অনেকদিন ব্লগিং করি না। তা বছরখানেক ত হবেই! উপ্রের ২ টা কমেন্ট পড়ে মনে হল আপনি সাবেক ডা: আইজুদ্দিন!!!! আসলেই কি তাই???
লেখক বলেছেন: না, আপ্নেও বিরাট ব্যবধানে মিস করেছেন। আমার ব্লগের বয়স যেটা দেখাচ্ছে সেটাই সত্যি। তবে নেট ইউজ করি ২০০৪ থেকে। এরকম একটা মজার প্লাটফর্ম কেন যে মিস করেছি এতদিন....ভাবতেই মনটা খারাপ হয়ে যায়।
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
প্রিয়তে। কঠিন বাস্তবতা।।।
লেখক বলেছেন: সত্যিই কঠিন বাস্তবতা!!
হাবিব রাজু বলেছেন:
কঠিন একটা মন্তব্য করব,আগে ভাইবা নিই তারপর দেখেন কেমন ৬ক্কা মারি............
লেখক বলেছেন: ভাবতে ভাবতে তো ম্যালা দিন চইলা গেল?
লেখক বলেছেন: সবগুলো পর্ব 'ফরিয়া' তারপর প্রত্যেক পর্বে একটি করিয়া মন্তব্য করিবেন....
সিটিজি৪বিডি বলেছেন:
দারুন গভেষনা.............
লেখক বলেছেন: ধইন্যবাদ!
লেখক বলেছেন: জাইনা লাভ কি?
মুনিয়া বলেছেন:
আজাইরা পোস্ট ভাল লেগেছে।
লেখক বলেছেন: জেনে সুখী হলাম! ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ রইলো পড়ার জন্য।
এটা অমৃতা রাওয়ের ছবি, 'বিবাহ', 'ম্যায় হু না' প্রভৃতি মুভিতে অভিনয় করেছেন।
আমিও মানুষ বলেছেন:
ভাই কি লেডিস? নাকী ল্যাডিস? জানাবেন...
লেখক বলেছেন: মানে বুঝলাম না?
আমার আরো কিছু লেখা পড়ুন, হয়ত উত্তরটা নিজেই পেয়ে যাবেন।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
শায়েরী বলেছেন:
বাহ
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...























.jpg)


