আমার প্রিয় পোস্ট
- আধুনিক শকুন্তলা উপাখ্যান ( পূর্ণবয়স্কদের জন্য ) - ইশতিয়াক আহমেদ চয়ন
- ফিরে দেখা ২০১১ : ব্লগ নিয়ে ব্লগারদের বাছাই ৩০ + নির্বাচিত ২০ ব্লগরম্য - ফিউশন ফাইভ
- ফিরে দেখা ২০১১ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- আমার Android মুহূর্ত - ইমন জুবায়ের
- মেসির জন্ম যদি বাংলাদেশে হতো... - কাক নং ৭৯৯
- আট বছর ধরে পৃথিবী ঘুরে বেড়িয়ে যে উনত্রিশটি শিক্ষা আমি পেয়েছি - বিলাশ বিডি
- টিউটোরিয়াল :: কিভাবে লিখবেন একটি পুরুষবাদী পোস্ট!

- সবাক
- BBA-এর (FINANCE & ECONOMICS) কিছু প্রয়োজনীয় বইয়ের Solution......... - নিশান ইব্রাহিম
- HINDI HD SONG DOWNLOADING LINK(A-Z) + ENGLISH - ইভা লুসি সেন
- সর্বকালের সেরা ফানপোস্ট বাঁচিয়ে তুলল আসিফ মুভি পাগলা চোখ বন্ধ করে প্রিয়তে রাখার মত পোস্ট - আসিফ মুভি পাগলা
- ব্যোমকেশ সমগ্র- (৩০টি রহস্যগল্পের ডাউনলোড লিঙ্ক / রহস্য প্রেমিদের অবশ্য পাঠ্য) - জাহাজী পোলা
- ওডেস্কে ফ্রিল্যান্সিং কিভাবে করবেন? - বাবুকস
- ফিরে দেখা ২০১০ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- গুগল নিয়ে ঘাঁটাঘাটি - ফিউশন ফাইভ
- বাংলাব্লগের লিংক খুঁজছেন?? এই নিন বাংলা ব্লগের লিংক; আর মজা করে ব্লগিং করুন। - আজাদ আল্-আমীন
- ভূমিকম্পের প্রস্তুতি - জ্বিনের বাদশা
- সামহোয়্যারইন ব্লগ : সপ্তাহের নির্বাচিত পোস্ট (১৬ আগস্ট - ২২ আগস্ট) - ফিউশন ফাইভ
- ধন্যবাদ কাজী আনোয়ার হোসেনকে,আপনার কল্যানে এত বিখ্যাত সব বই আমার পড়া হয়ে গেল

- অপার্থিব ক্রিয়েশন
- এরম কৈরা লেখা চুরি করন ঠিক্না ঠিক্না
- শয়তান
- জামায়াতের আন্দোলন : সম্পদই বড় বাধা -গোলাম মোর্তোজা - আদি কাকতাড়ুয়া
- ভাবলাম পিসির বুকমার্কগুলো ব্লগে শেয়ার করি (২য় ও শেষ পর্ব)
- নাফিস ইফতেখার
- যে বইগুলো পড়া দরকার ......সংশোধিত ও পরিবর্ধিত - সপ্নীল
- ফিরে দেখা বিশ্ব ব্লগমণ্ডল : কী কোথায় কেন কিভাবে - ফিউশন ফাইভ
- হৈমন্তি ২০১০ - জিকসেস
- বিড ছাড়াই ফ্রীল্যান্সিং জব পাওয়ার একটি চমৎকার সাইট - বো কা মা ন ব
- ভালবাসা দিবসে অন্যরকম ভালবাসা। - নরাধম
- সব সময়ের সেরা ১৩টি অ্যাকশন মুভি (ডাউনলোড লিংকসহ) - ফিউশন ফাইভ
- লাক্স এর চামড়া ব্যবসা , দর্শকের দেহ কামনা আর ব্লগে ধর্ষকামী ভূতের আছর- শেষ পর্ব - রাগ ইমন
- অপরবাস্তব- ৪ এর প্রকাশনার সঙ্গে নিজেকে যুক্ত করুন, ২০০৯ এ লেখা আপনার সেরা পোস্টটির মনোনয়ন দিন - আবদুর রাজ্জাক শিপন
- গান ডাউনলোডের সাইট


- মাহিন আহমেদ
- ই-বুক বিষয়ক কিছু পোষ্ট - নতুন রাজা
- [প্রথম স্থান বিজয়ী - আদনান] আমি কেন সফল ব্লগার হতে চাই? - হাসান
- নিজের একটা ব্লগ সাইট করুন ডমেইন হোস্টিং সহ সবই ফ্রী। - নিঃসঙ্গ
- ইন্টারনেটের বিশাল তথ্যভান্ডার থেকে আপনার কাঙ্খিত তথ্যটি খুঁজে পাওয়ার কয়েকটি সহজ এবং ইউসফুল ট্রিক্স। - হোরাস্
- জানা অজানা যত গুগল সার্ভিস: গুগল সার্ভিস গাইড পর্ব ২ - ইন্ঞ্জিনিয়ার
- যুক্তরাষ্ট্রে উচ্চতর শিক্ষা - কীভাবে লিখবেন স্টেটমেন্ট অফ পারপাস - রাগিব
- কাহিনীর শিরোনাম 'মা' হবার কথা ছিল - শেরজা তপন
- ব্লক করা যে কোন সাইটঃ ফেসবুক, ইউটিউব ইত্যাদি ব্রাউজ করুন সহজে - বিডি আইডল
- বাজার অথবা পাত্র পাত্রী বিষয়ক কথোপকথন [*গল্প*] - বোহেমিয়ান কথকতা
- কাঙাল মামার শোকেসে যেসব পোস্ট ছিলো - কাঙাল মামা
- শতবর্ষ আগের ঢাকা - মামুনুর রহমান খাঁন
- ইন্টারনেটের যে সাইটগুলোতে সারাদিন কাটাই

- অরণ্যচারী
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- মোবাইলে ইন্টারনেটের চাহিদা পূরণ (সফটওয়্যারের ফিচার ও লিংকসহ)
- নাফিস ইফতেখার
- আমি কেন ব্লগিংয়ের জন্য ওর্য়াডপ্রেস ব্যবহার করি - হাসান
- আমার প্রিয় লেখাগুলি নিয়ে ই-বুক - নাজিল আযামী
- ফায়ারফক্সের কিছু জসিলা এডন
- কাঙাল মামা
- ওয়েষ্টার্ন মুভির পোষ্ট | চর্বিত চর্বন নয় আশাকরি - শূন্য আরণ্যক
- মুভি রিভিউ :: অশ্রুর বাঁধ ভেঙে দেয়া ১৩ টি সিনেমা - মেহরাব শাহরিয়ার
- “ভালোবাসার কাজটি খুঁজে নিতে হবে” – স্টিভ জবস এর বিখ্যাত সমাবর্তন বক্তৃতা - বিলাশ বিডি
- ইয়োগা: সুদেহী মনের খোঁজে |১৬| আসন: ধনুরাসন। - রণদীপম বসু
- মেধাহীন 'করপোরেট' মেরুকরণ, গড্ডালিকার নর্দমা, ডিজুস তারুণ্য - সাঈফ শেরিফ
- বর্ষপূর্তিঃ সা.ইনে আমার এক বছর - রাশেদ
- আমার প্রিয় পোস্টগুলো - বিবর্তনবাদী
- flv ভিডিও দেখুন মোবাইলে - ধ্রুবনীল
- ব্লগীয় রেসিপি- সহজে তৈরী করুন 'কপি-পেস্ট' পোস্ট
- জানজাবিদ
- কিভাবে ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসার্ভারে ইনস্টল করবেন? - হাসান
- কিভাবে Free Ebook/Thesis/Article/Journal Download - স্স্পরসের বাহিরে
- সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-১৯৮১) একটি প্রামাণ্য দলিল - শওকত হোসেন মাসুম
- বিএনপি - একটি সার্বজনীন মামুর ডেকচি! - পাললিক মন
- ভ্রমন পর্ব-১(কুয়ালালামপুর থেকে ঢাকা) - শেরজা তপন
- চন্দ্রাভিলাষী নারী ----- মাকিদ হায়দারের কবিতা - বিষাক্ত মানুষ
- ২০০৮ : আপনার চোখে ব্লগের বর্ষসেরা লেখা কোনটি? (আপডেট-১২ : একটি বিশেষ ঘোষণা) - ব্রিগেড সিক্সটিন
- কলেজের দিনগুলো - নুশেরা
- চাচামিঞার জাবর কাটা!! - চাচামিঞা
- সামহোয়ারইনের যত্তসব অপশনের ব্যাবচ্ছেদ - কাঙাল মামা
- ব্লগে আপনার পড়া সেরা ফান পোষ্ট কোনটা ?? - চিলে কোঠার সেপাই
- টুকে লেখা, পড়ে লেখা, জেনে লেখা... (আলী, হাবিব মহাজন। ফাডাররাও পড়তে পারেন) - অঃরঃপিঃ
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -১(GMAT)। - কুম্ভকর্ণ
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
পাত্রী দেখার হিসাব নিকাশ- পর্ব ১

২৭ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৫১
আমার দুই বন্ধু প্রায় দুই বছর ধরে পাত্রী দেখছে- প্রথম বছর হালকার উপর, দ্বিতীয় বছর মরিয়া হয়ে এবং রীতিমত জানপ্রাণ দিয়ে। দেখছে তো দেখছেই কিন্তু ফলাফল শূন্য। এরকম আরো খবরাখবর পাই পরিচিত জনদের কাছ থেকে। পাত্রী দেখা হচ্ছে জোরেসোরে কিন্তু পছন্দসই পাত্রীর সন্ধান পাওয়া যাচ্ছেনা, 'আছে নাকি তোমার খোঁজে কিছু'? বলাই বাহুল্য আমার খোঁজে 'কিছু' থাকেনা কিন্তু নিজেও যেহেতু ভুক্তভোগী (১ বছরের অভিজ্ঞতা) তাই পাত্রী দেখার কিছু হিসাব নিকাশ তাদের জানাতে ইচ্ছে করে যেগুলো অভিজ্ঞতা থেকে বুঝেছি।
প্রথমে জেনে নেয়া যাক বাঙালী ভাল পাত্রী বলতে আসলে কি বোঝে? সাধারণতঃ একজন ভাল পাত্রীর মাঝে নীচের গুণগুলো আশা করা হয়-
১. সুন্দরী
২. ফর্সা
৩. লম্বা
৫. উচ্চ শিক্ষিত (সদ্য অনার্স শেষ করা অথবা ফাইনাল ইয়ারে অধ্যয়নরত, নামকরা শিক্ষা প্রতিষ্ঠান হলে ভাল)
৬. বয়স খুব বেশী নয় (২০-২৫ হলে ভাল, মাস্টার্স পাশ করে ফেললে বয়ষ্কা হিসেবে গণ্য হয়)
৭. ভাল ফ্যামিলি (মেয়ের পরিবারের সামাজিক মর্যাদা পাত্রের চেয়ে একটু উপরে হলে ভাল)
৮. ধনী ও প্রভাবশালী আত্নীয় স্বজন (মেয়ের বাবা, ভাই, চাচা, মামাদের মাঝে কেউ সচিব, ডিসি, পুলিশের আইজি ইত্যাদি হলে ভাল)
৯. নামাজী হতে হবে (যে আল্লাহকে মানে সে জামাই-শ্বাশুরীকেও মানবে বলে আশা করা হয়)
১০. পুরনো কোন প্রেম কাহিনী থাকতে পারবেনা আর থাকলেও তা বহুল প্রচারিত হওয়া যাবেনা
এবার আসুন হিসাব নিকাশের কথা বলি....
পাত্রী দেখার হিসাব নং ১: কেবল পাত্রের যোগ্যতাই যথেষ্ট নয়
উপরের যে গুণগুলোর কথা বলা হলো এই ধরণের সর্বগুণে গুণান্বিত পাত্রী চাহিবামাত্র পাওয়া যায়না। আপনি একজন গুডি গুডি বয়, সারাজীবন মায়ের আদর্শ ছেলে হয়ে থেকে কঠিন পড়াশুনা করে ব্রিলিয়ান্ট রেজাল্ট করে একটা মোটা বেতনের চাকরী বাগালেন। তারপর ২/৪ বছর পর একটু এস্টাবলিশ হয়ে বিয়ের বাজারে নামলেন এবং আশা করলেন আপনার মত যোগ্য পাত্রের জন্য পছন্দসই পাত্রীরা চারপাশে গড়াগড়ি খাবে তাহলে সত্যিই বলছি আপনার জন্য আমার দুঃখ হয়। সুন্দরী গুণবতী পাত্রী হচ্ছে চ্যাম্পিয়নশিপ ট্রফির মত, এরা 'বাজারে' এভাইলেবল হওয়া মাত্র তুমুল কম্পিটিশন শুরু হয়ে যায় এবং অল্পদিনের মধ্যেই বিজয়ী পাত্রের পরিবার ঢাকঢোল বাজিয়ে বউ সাজিয়ে তাকে শ্বশুরবাড়ী নিয়ে যায়। কারণ চারপাশে অসংখ্য পটেনশিয়াল পাত্র, পাত্রের মা, খালা এবং অন্যান্য আত্নীয় স্বজন শকুনের চোখ নিয়ে ঘুরছে। 'শিকার' চোখে পড়লেই সাথে সাথে 'অ্যাটাক'। তাই পছন্দের পাত্রী বিয়ে করতে চাইলে আপনাকে মাঠে নামতে হবে সবকিছু গুছিয়ে নেবার আগেই এবং অবশ্যই একা নয় সদলবলে।
চলবে...
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০০৯ সকাল ৮:৫২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
শুধুমন্তব্য বলেছেন:
এই মেয়ে চল্ব না শাড়ি বেশী পাতলা।
লেখক বলেছেন: বেশরীয়তি কথাবার্তায় নো কমেন্ট।
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
এই মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী
লংকার রাজা বলেছেন:
শাড়ী নিয়া আমার আপত্তি নাই,আমি রাজি।
লেখক বলেছেন: ওকে, মুছে দিলাম।
জানা বলেছেন:
ধন্যবাদ।
জানজাবিদ বলেছেন:
আলোচনা লেখার চেয়ে অন্যদিকে চলে যাচ্ছিলো। তাই ছবি এবং সংশ্লিষ্ট মন্তব্য মুছে দিলাম। দরকার হলে 'প্রভা'কে নিয়ে আরেকটা পোস্ট দেয়া যেতে পারে। সেখানে মন খুলে আলোচনা হবে..লেখক বলেছেন: যা দেখেছি তাই লিখলাম। শুধু আমার জীবনে না, আমার ছোট বোনের (যে খুব একটা সুন্দরী ছিলোনা) জীবনে যা ঘটতে দেখেছি তা নিয়েই লিখছি।
একমাত্র টিন এজার ছাড়া (তখন আবেগ একটু বেশী থাকে) সবাই হিসাব নিকাশ করেই জীবনের পথ চলে।
রেজওয়ান শুভ বলেছেন:
কথা মধ্যযুগীয় হইলে ও ঘটনা সত্য , কঠিন সত্য , মানতে কষ্ট হয়। ++
লেখক বলেছেন: আমি একটু মজা করে হলেও জীবনের কিছু কঠিন সত্য সবার সামনে তুলে ধরার চেষ্টা করি। আমার 'সুন্দরী' পোস্টে আশা করি সেটা বুঝতে পেরেছেন।
আপনাকে অনেক ধন্যবাদ, ভাল থাকবেন।
ফ্রুডো বলেছেন:
আমার মনে হয় ইডাই বাস্তবতা। জানজাবিদ বহুত গিয়ানি লুক। + +
লেখক বলেছেন: হে হে হে........ধন্যবাদ ভাই। খালি আমার বউই বুঝলোনা। ![]()
আট আনা বলেছেন:
মধ্যযুগ হোক আর আদিযুগ হোক, এইটাই বাস্তব কথা। "রাস্তাঘাটে অনেক মাইয়া দেখা যায়, মাগার ফিল্ডে নাম্লে আর মাইয়া পছন্দ হয়না"--- এক বন্ধুর উক্তি লেখক বলেছেন: জীবনে যা দেখেছি তার ভিত্তিতেই লেখা। তবে অন্যকারো ভিন্ন অভিজ্ঞতা থাকতে পারে। আপনার বন্ধুর মত উক্তি বেশ কয়েকজনের মুখেই শুনেছি, ঠাট্টা করে বলা নয় রীতিমত হতাশা থেকে বলা।
নুশেরা বলেছেন:
বড় নির্মম একটা বিষয়ে হাত দিলেন। স্যাটায়ারের ধরণটা ভাল লেগেছে।
লেখক বলেছেন: সত্যিই নির্মম। দুই অ্যাঙ্গেল থেকেই দেখিছি- নিজের দিক থেকে আর আমার ছোটবোনের দিক থেকে।
স্যাটায়ার আমি খুব একটা পারিনা, চেষ্টা করি আরকি...।
সাঈফ শেরিফ বলেছেন:
ব্যাপারটি হল, বখে যাওয়া ছেলে অথবা বহু গামী অথবা বিশ্ব প্রেমিকদের কাছে "সতী-চরিত্রবতী নারীর" আলাদা কোন কদর নেই। সামাজিক প্রথা হিসেবে বিয়ের সময় "চরিত্র-গুণাবলী" নিয়ে এতটা দাবি দাওয়াও তাদের থাকেনা। তাই বলে যে নারী সৎ-সতী সে সৎ-সতী পুরুষ দাবি করতেই পারে, এতে অন্যায়ের কিছু দেখিনা। সব্যসাচী ছেলে সব্যসাচী কনের সন্ধান করতেই পারে। তবে মধ্যপন্থীদের প্রবল ভালবাসার টানে সাত খুন মাফ করে দিতে দেখা যায়। সব কিছুর উপরে "বিশ্বাস ও সততা"।
লেখক বলেছেন: অনেক গভীর বিশ্লেষণ! ধন্যবাদ আপনাকে।
মুকুট বলেছেন:
হুমম, চলুক!
লেখক বলেছেন: চলবে।
সাঁঝের মায়া বলেছেন:
ফ্রুডো বলেছেন, জানজাবিদ বহুত গিয়ানি লুক।জানজাবিদ বলেছে তার বউ নাকি বুঝে না। তাহলে তিনি কি বউকে বুঝাতে পারে নাই.......লেখক বলেছেন: বউকে বোঝানো এত সহজ না।
নুসরাত জাহান যুথি বলেছেন:
যাদের কাছে পাত্রী ট্রফির মত তাদের বিয়ে না করাই কি ভালো নয়?
লেখক বলেছেন: কে কার কথা শোনে বলুন। একটা ঘটনা বলি, আমার এক বন্ধুর কাছে এক পাত্রীর খোঁজ এলো। মেয়ে চট্টগ্রাম কলেজে অনার্স ফাস্র্ট ইয়ারে পড়ে। বন্ধুটি বললো তার বাবার সাথে কথা বলতে। পরে সে জানতে পারলো মেয়েটা বেশ সুন্দরী ছিলো। বাবাকে গিয়ে জিজ্ঞেস করলো ঐ মেয়ের খবর কি? বাবা জানালেন তিনি প্রস্তাব নাকচ করে দিয়েছেন। বন্ধুর তো মাথায় হাত! এর মাঝে মেয়েটির বিয়েও হয়ে গেছে। ![]()
মুক্ত বয়ান বলেছেন:
লেখক বলেছেন: হে হে হে........ধন্যবাদ ভাই। খালি আমার বউই বুঝলোনা। আপনে কি গুডি বয় নি??
লেখক বলেছেন: আবার জিগায়.....।
অ্যামাটার বলেছেন:
ভাই, ১ থেকে ৯ পর্যন্ততো দেইখা শুইনা নাহয় সিলেক্ট কর্লাম, মাগার 'দশ' নম্বর-টা ঠিক আছে কি-না, সেইটা তো নিশ্চিৎ হওন ব্যাপক মুসগকিল, গুয়েন্দা লাগবো!!
লেখক বলেছেন: তার চেয়ে এক কাজ করেন আল্লাহর উপর ছাইড়া দেন, আমরা নিজেরা কি ধোয়া তুলসী পাতা নাকি?
হাল্ক বলেছেন:
+
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
ভন্ডপির বলেছেন:
মারাত্নক!
লেখক বলেছেন: হে হে হে ![]()
লেখক বলেছেন: ঠিকই বলেছেন।
আমি একজনকে দেখেছি উচ্চশিক্ষিত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বাবার ঢাকায় দুটো বাড়ি আছে, কলিগের সাথে বোঝাপড়া ছিল, তারপরও এনগেজমেন্টের আগে সে মেয়েকে ল্যাসিক বা অন্যকিছু (গায়ের রং ফর্সা করার জন্য) করতে হয়েছে, কারণ, তা না হলে ছেলের মা পছন্দ করবে না। বিয়েটাও না হতে পারতো শুধু সুন্দরী নয় বলে। মেয়েটা এগুলো বাস্তবতা বলে মেনে নিয়েছে, মনে কষ্ট কতটুকু ছিল কে জানে?
কালো আর যদি হয় দেখতে খারাপ, এসব মেয়েদের অনেক যোগ্যতা থাকলেও সহজে বিয়ে হয় না। বড়ই দুর্ভাগ্য।
লেখক বলেছেন: সবাই খালি হিসাব নিকাশ করে...।
অলস ছেলে বলেছেন:
কি কঠিন বর্ণনা। একেকটা বাক্য যেন সোজা আঘাত করছে। ছবি বা মন্তব্য নিয়ে কি হয়েছিল বুঝলাম না, বুঝার দরকারও নাই। এখন যা পড়লাম, সবই সত্য। আমার পরিচিতের মধ্যে ছেলে এবং মেয়ে দুই কূলেরই দুর্ভোগ দেখেছি এবং দেখছি।
সময় বদলাচ্ছে খুব দ্রুত। এসব সামাজিক বাস্তবতাও বড় শহর গুলোতে কিভাবে জানি অনেক বদলে যাচ্ছে।
লেখক বলেছেন: মডেল প্রভার একটা ছবি দিয়েছিলাম। সবাই লেখা বাদ দিয়ে ওটার ব্যবচ্ছেদ করতেই বেশী উৎসাহ পাচ্ছিলো।
আপনাকে অনেক ধন্যবাদ। নিজের আর কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর অভিজ্ঞতা থেকেই লিখেছি।
ঘুমন্ত পথিক বলেছেন:
১ ও ২ কে আলাদা রেখেছেন, ভালো লাগলো। অনেককেই দেখি সুন্দর/সুন্দরী বলতে ফর্সাকেই বুঝেন!! আমি আবার উল্টা - খুব সহজেই কেন জানি শ্যামা মেয়েদের প্রেমে পড়ি। আমার কাছে ফর্সা মানেই অসুন্দরী
১০ নং ... পুরান পিরিত নিয়ে অনেকেই খুব মাথা ঘামায়। বুঝি না কেন!? আগের কোন পেরেম থাকা এমনকি আগে বিয়ে হয়ে থাকলেও তো সেটা দোষের কিছু না। মানুষ হিসেবে সে ভাল কিনা সেটা যাচাই করে দেখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় আমার কাছে।
লেখক বলেছেন: আপনার সাথে সম্পূর্ণ একমত। ফর্সা একটা মেয়ে আমার চোখে মোটেও সুন্দরী নাও হতে পারে।
পুরান পিরিত দেখে ভবিষ্যতের সম্ভাব্য আচরণ প্রেডিক্ট করার চেষ্টা করে বোধহয়।
রিফাত হোসেন বলেছেন:
হুম বুঝলাম । পাত্রী বললে ভুল হবে কিনা জানি না । তবে জীবন সঙ্গীনি খোজাঁ আর ভাগ্যে একজন ভাল সাথী পাওয়া চাট্টিখানি কথা নয় ।
কপাল ভাল থাকলে জীবন সুখী হবে । না হলে, সারা জীবন ক্যাচঁ ক্যাচঁ করতে কিংবা শুনতে হবে ।
কেউ ব্যবহারে আর না হয় অর্থে বিত্তের ব্যাপারে ক্যাচঁ ক্যাচঁ করে ।
তবে মেয়ে মানুষ যে ট্রফি বলব না, এর থেকে আরও অনেক বড় কিছু, যে মেয়ে মাতা পিতার আরেক পুরুষকে আপন মনে করে, কিংবা যে ছেলে মা বাবার পরে একটি মেয়েকে নিয়ে জীবন যাত্রা করে, অনেকটা কঠিনই বৈ কি ।
আর খোজাঁর কথা হলে, ছেলে তো একা খোজঁ নেয়না, মেয়ের পক্ষ থেকেও খোজঁ নেওয়া হয় । যেহেতু মেয়েকে ঘর সংসারে ব্যস্ত থাকতে হবে, কোন ক্ষেত্রে পার্ট টাইম চাকুরী করতে হবে, তবুও ছেলেকেই সংসারের হাল ধরতে হয় । তাই মেয়ের বাবা মা রা চান ছেলে যেরকমই হোক একটু বিত্তের দিকে কিংবা যোগ্যতার দিকে এগিয়ে থাকতে পারে বা মেয়েকে ছায়ার মত বিপদে আপদে আগলে রাখতে পারে । কারণ একসময় মেয়ের মা বাবা পৃথিবীতে থাকবে না । বাস্তব কথা বলছি । তাই বাবা মা বাধ্য হয়ে এই জোড় করেন বিত্তের সাথে কিংবা যোগ্যের সাথে বিয়ে দিতে ।
আর ছেলে দের শারীরিক সৌন্দর্য তেমন একটা মুখ্য ব্যাপার না । বর্তমান পৃথিবীতে মেয়েরাই বেশী সুন্দর ছেলেদের থেকে, তবে কিছু ছেলে দেখতে আসলেই অনেক সুন্দর । কিন্তু
পশুজগতে ব্যাপারা উল্টো ।
মানে ছেলে সুন্দর মেয়ে তেমন একটা না । উদাহরণ হিসেবে _ময়ূর । ময়ূর এর পেখম কত সুন্দর , সেটা তো পুরুষ ময়ূর যা দিয়ে সে স্ত্রী ময়ূরকে আকৃষ্ট করে । সিংহের.. আরও ইত্যাদি ।
যাই হোক । নারী পুরুষ উভয়ইকেই সমান চোখে দেখা উচিত, ক্ষেত্র বিশেষ ছাড়া ।
লেখক বলেছেন: হুম.......। তবে আমাদের পুরুষ প্রধাণ সমাজে পাত্র পক্ষের যে পাওয়ার থাকে পাত্রী পক্ষের তা থাকেনা। যে ধরণের অবমাননাকর পরিস্থিতিতে অনেক সময় পাত্রী দেখা হয়, ঠিক সেই রকম পরিস্থিতি পাত্র দেখার ক্ষেত্রে কল্পনাও করা যায়না।
রিফাত হোসেন বলেছেন:
আমি যেরকম মানে উড়ন্ত পক্ষী সেরকম পাত্রী নাহলে কি জমবে?সুতরাং সনাতন নিয়মের কাথাঁপুড়ি , আধুনিক নিয়মের রাস্তা ধরি
লেখক বলেছেন: গুড আইডিয়া![]()
যীশূ বলেছেন:
ধুরো, এতো দেখি বিরাট ঝামেলা!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














