somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইউটিউব বন্ধ হয়ে যাবে? ফেসবুক বন্ধ হয়ে যাবে??:|

২৯ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

না..........., জনপ্রিয় এবং ফ্রী এই ওয়েব সার্ভিস দুটি সত্যি সত্যি বন্ধ হচ্ছেনা। তবে বাংলাদেশের জন্য এদের বন্ধ হবার একটা আশংকা তৈরী হয়েছে। উড়া-ধুরা খবর নয়, খোদ নিউইয়র্ক টাইমসের খবর। পুরো ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং তাই NYT এর রিপোর্ট টা পড়ে যা বুঝেছি তা সবার জন্য তুলে ধরলাম।

আমরা ইন্টারনেটে সবকিছু ফ্রী পেয়েই অভ্যস্ত। মাসে আইএসপি দের ৬০০/৮০০/১০০০ টাকা দেই এটাই তো অনেক বেশী। কিন্তু এই যে ইউ টিউব, বা ফেসবুক থেকে আমরা চমৎকার চমৎকার সেবাগুলো পাচ্ছি তারা কিন্তু ফ্রী তে চলেনা। তাদেরও খরচ আছে এবং সেটা টাকার অংকে খুব একটা কমও নয়। ছবি, ভিডিও, গেম.....আরো কত আমরা আপলোড বা ডাউনলোড করি এই দুটো এপ্লিকেশনে।প্রতিমাসে ফেসবুকে আপলোড হচ্ছে প্রায় ৮৫ কোটি ফটো আর ৮০ লাখ ভিডিও। এর জন্য দরকার হচ্ছে দৈত্যাকার স্টোরেজ, অসংখ্য সার্ভার আর সাথে কর্মকর্তা-কর্মচারীদের বেতন তো আছেই। হ্যাঁ, এই বিশাল খরচের একটা অংশ পাওয়া যাচ্ছে বিজ্ঞাপন থেকে। কিন্তু ব্যবহারকারীর সংখ্যা এবং নিত্য নতুন চাহিদা দিন দিন বেড়ে যাওয়ায় বিজ্ঞাপনদাতাদের টাকাতেও আর চলছেনা ইউটিউব আর ফেসবুক। ২০০৯ সালে ইউ টিউবের মোট লোকসানের পরিমাণ এস্টিমেট করা হয়েছে প্রায় ৪৭০ মিলিয়ন ডলার। ফেসবুকও এখনো লাভের মুখ দেখেনি। তাই কথা উঠছে বিজ্ঞাপনদাতাদের কাছে কম আকর্ষণীয় তৃতীয় বিশ্বের দেশগুলোতে এই সেবা বন্ধ করার।

আরেকটু বুঝিয়ে বলি, যেসব ওয়েব সাইট ফাইল হোস্টিং সেবা প্রদাণ করে তাদের অন্যতম প্রধাণ খরচ হচ্ছে ব্যান্ডউইডথ এর ভাড়া। এই যে লক্ষ লক্ষ ব্যবহারকারী কত সহজে ভিডিও বা অন্যান্য ফাইল উঠাচ্ছে বা নামাচ্ছে, সেটা সম্ভব হতো না যদি না প্রয়োজনমত ব্যান্ডউইডথ কিনে রাখা হতো। তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য আরো বেশী ব্যান্ডউইডথ প্রয়োজন হয় কারণ তাদের নেট কানেকশন তুলনামূলক ভাবে স্লো। অন্যদিকে যেসব বিজ্ঞাপনদাতা ইউটিউব আর ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছে তাদের পণ্যের বাজার তৃতীয় বিশ্বের দেশগুলোতে নেই বললেই চলে। সুতরাং খরচ কমানোর জন্য যদি বাংলাদেশের মত কিছু দেশে সেবা বন্ধ করে দেয়া হয় তাহলে স্পন্সর কোম্পানীগুলো একটুও মাইন্ড করবেনা।

তবে আশার কথা এই যে, এত বড় লোকসান দেয়ার পরও ইউটিউবের মালিক গুগল এখনি হাল ছেড়ে দিতে রাজি হয়নি- তারা আরো কিছু দিন দেখবে। তারা আপাতত: চিন্তা করছে অলাভজনক মার্কেটগুলোতে (যেমন বাংলাদেশ) সেবা প্রদাণ একেবারে বন্ধ করে না দিয়ে ভিডিওর কোয়ালিটি কমিয়ে ব্যান্ডউইডথের উপর চাপ কমাতে। ফেসবুকও মোটামুটি একই লাইনে চিন্তা করছে।:D

আরো বিস্তারিত জানতে-
Click This Link
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:১৩
২৭টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×