৬ মাসের বেশী সময় ধরে ব্লগে আছি। যদিও খুব বেশী সময় নয় এটা কিন্তু এরি মধ্যে ব্লগিং এর নেশা মোটামুটি পেয়ে বসেছে। কি অফিস কি বাসা, সবখানেই সামুর পৃষ্ঠা খুলে বসে থাকি। নিজে লেখার সাথে সাথে অন্যদের লেখাও পড়ার চেষ্টা করি (ব্লগজুড়ে হাজারের উপরে কমেন্ট হয়ত তাই প্রমাণ করে)। আজ সাহস করে দুটো প্রস্তাব পেশ করতে চাই যা সার্বিক ভাবে ব্লগের জন্য ভাল হবে বলেই আমার বিশ্বাস।
১. ডেইলি মডারেশন রিপোর্ট:
মাঝে মাঝেই প্রথম পাতায় এরকম পোস্ট দেখা যায়, "আইজ আমি সেফ হইছি", "............আমারে জিনাড়েল বানায়া দিছেরে, আমার কি হইবো রে"। আমার কথা হচ্ছে এই ব্যাপার গুলো ব্লগারদের চিৎকার চ্যাঁচামেচি করে জানাতে হবে কেন? মডারেটরদের পক্ষ থেকেই যদি প্রতিদিন একটা লেখা দেয়া হয় যে, আজ সারাদিন তারা কি কি মডারেশন করলেন এবং তার চেয়েও বড় কথা কেন করলেন তাহলে ব্লগারদের আর কষ্ট করে এগুলো লিখতে হয়না আর পাঠকরাও বেঁচে যান ততোধিক কষ্ট করে এগুলো পড়া থেকে।
রিপোর্টে যা যা থাকতে পারে
-কারা প্রথম পাতায় এক্সেস পেলেন
-কারা সেফ থেকে জেনারেল হলেন
-কারা জেনারেল থেকে সেফ হলেন
-কাদের পোস্ট প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হলো
-কাদের পোস্ট মুছে ফেলা হলো...........ইত্যাদি
২. ব্লগার'স প্রোফাইল
যেসব ব্লগার নিয়মিত ব্লগিং করেন বা করতেন তাদের সবার একটা প্রোফাইল নতুন একটা ট্যাব করে মেইনটইন করা যেতে পারে। অনেকে প্রথম পাতা থেকে ব্লগ পড়তে চান না, অনেকে পুরনো ব্লগারদের ভাল লেখা পড়তে চান। কিন্তু পছন্দের ব্লগারের নাম বা বানান জানা না থাকায় তারা সমস্যায় পড়েন। তারপর একেবারে যারা নতুন এসেছেন তাদের জন্য এটা দারুণ কাজে আসতে পারে। ব্লগের ভাল লেখকদের চিনতে চিনতেই অনেকের ২/৩ মাস লেগে যায়। অনেকে আবার এরই মাঝে লুল বা গালিবাজদের পাল্লায় পড়ে ব্লগ সম্পর্কে খারাপ একটা ধারণা নিয়ে বিদায় নেন।
প্রোফাইলে যা যা থাকতে পারে
'নাম'- 'ব্লগিং শুরু'- 'মোট লেখা'- 'মোট মন্তব্য' (প্রাপ্ত এবং করা)- 'গড় ভাল লাগা' (+)- 'গড় মন্দ লাগা' (-)- 'সবশেষ পোস্ট'
সেই সাথে আরেকটি জিনিস হলে মন্দ হয়না সেটি হচ্ছে 'অভিযোগ-পাল্টা অভিযোগ' নামে আরেকটি পাতা। প্রায়ই দেখা যায় "অমুক আমারে ব্যান করছেরে, আমি এখন কই যামুরে" এজাতীয় পোস্ট। 'গাছভুদাইয়ে'র (TM) ঘটনার সময় মনে হয় এধরণের ২০ টার মত পোস্ট দেখেছিলাম। এ জাতীয় পোস্ট প্রথম পাতায় আসা মাত্র সেখান থেকে সরিয়ে 'অভিযোগ-পাল্টা অভিযোগ' পাতায় দেয়া যেতে পারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


