প্রথম আলোর ২১ নম্বর পাতায় বিজ্ঞাপনটি এসেছে।
"আবেদন করুন আজ
কাজে যোগদান করুন কাল"
বেতনঃ ১৫,০০০ টাকা থেকে ৩৫,০০০ টাকা (এত বেতনের চাকরী এত সহজে?)
পোস্টঃ ৭৫ টি (এত চাকরী নিয়া কারা বইসা রইছে?)
কোয়ালিফিকেশনঃ উল্লেখ করা হয়নি (এটাই সবচেয়ে সন্দেহজনক!!)
একটা মোবাইল নম্বরে এস এম এস করে ইন্টারভিউয়ের টাইম ঠিক করতে হবে (সম্ভবত: তখনই টাকার কথা বলবে, ইন্টারভিউয়ের সময়ও বলতে পারে)। নাম্বারটা হচ্ছে ০১৭৪১৩৯৪৮০৫। এটাও বেশ ইন্টারেস্টিং, এত বড় একটা কোম্পানী যারা ৬টি বিভাগে ৭৫ জন 'স্টাফ' নেবে তাদের নাম্বার একটা প্রিপেইড নাম্বার? তাও আবার খুব নতুন একটা নাম্বার সিরিজ!
যদি সত্যি সত্যি ভুয়া না হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। কিন্তু ভুয়া হলে বদলে যাওয়া স্লোগানের ধ্বজা ধারী প্রথম আলো কতৃপক্ষের দায়িত্বহীনতা নিয়ে কিছু প্রশ্ন থাকবে।
চাকরী খোঁজার দিনগুলো ৬ বছর আগে পার করে আসলেও লক্ষণ দেখে মোটামুটি নিশ্চিত ভাবেই বলতে পারি এটা একটা প্রতারণা।
বিঃদ্রঃ আমি এর মধ্যেই দুটো পৃথক নাম্বার থেকে দুটো এসএমএস পাঠিয়েছি। কোন রিপ্লাই নাই। মনে হয় যথেষ্ট পরিমাণ আবেদন এর মাঝেই পেয়ে গেছে।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০০৯ সকাল ১০:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





