আমার প্রিয় পোস্ট

বুকের ভেতর বহুদূরের পথ.........

বস্তাপঁচা পুরান জুকস (পড়লে পস্তাইবেন, না পড়লে আরো পস্তাইবেন) :P:P

২৫ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৪৯

শেয়ারঃ
0 1 0

মতিন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর কর্ণধার মতিন সাহেব বেড়াতে গিয়েছেন ক্যারিবিয়ান। কী একটা বিজনেস মিটিং আছে সেখানে, সাথে কিছু মৌজ মাস্তি করারও প্ল্যান আছে। এদিকে বাসা-বাড়ি দেখাশুনার ভার কেয়ারটেকার সুলেমানের উপর। প্রায় দু'দিন ধরে চেষ্টার পর মতিন সাহেবকে মোবাইলে পাওয়া গেল।

- স্যার একটা সমস্যা হইছে।
- কী সমস্যা খুইলা ক।
- না মানে, আমাগো তোতাপাখীডা মইরা গেছে।
- মইরা গেছে মানে? :| কী কইতাছস তুই এই সব? X( আমার পুরষ্কার পাওয়া তোতা, যে কিনা তড়তড় কইরা কথা কইতো- হ্যায় মইরা গেছে? আইচ্ছা যাউগ্গা, ক্যামনে মরলো হেইডা ক?
- মরা গোশত খাইয়া মরছে স্যার।
- অ্যাঁ! মরা গোশত খাইয়া মানে? মরা গোশত খাইবো ক্যান? /:) তোতার খাওনের লাইগা কত কিছু আছে বাড়িতে। আইজকা তরা এইগুলা কী শুনাইতছস আমারে? হাছা কইরা ক, তরা তোতারে মরা গোশত খাওয়াইছস?
- কী যে কন স্যার, আমরা কিল্লেইগা খাওয়ামু। তোতায় নিজেই মরা গোশত খাইছে। মরা ঘোড়ার গোশত।
- আরে এইহানে মরা ঘোড়ার কথা আহে কেমনে? মরা ঘোড়া পাইলি কই? B:-)
- ক্যান স্যার আমাগো 'পঙ্খীরাজ'? ওর গোশতই তো খাইছে।
- হায় হায়, কী কছ এগুলা!! আমার 'পঙ্খীরাজ' মইরা গেছে? কত কুটি টাকা দিয়া রেসের লেইগা কিনছিলাম। আর হেই ঘোড়া মইরা গেলগা? ঐ, ঐ, ফকিন্নির পোলা, ঠিক ঠাক মত ক 'পঙ্খীরাজ'রে মারলো কুন হালায়? X((
- কেউ মারে নাই স্যার, নিজেই মরছে। সারাদিন পানির বড় বড় ড্রাম টাইনা ঘোড়ার জানে কিছু আছিলোনা স্যার।
- মানে? কী কইতাছস! তর মাথার ঠিক আছে? আমার রেসের ঘোড়ারে দিয়া তরা পানি টানাইছস!! :|| খাড়া, আইয়া লই দেশে....
- এত চেইতেননা স্যার। ঘরে আগুন লাগলে কি করুম কন? হাতের কাছে যা পাওয়া গেছে সবই কাজে লাগাইতে হইছে।
- ঐ হারামজাদা, তরা তো দেহি আমারে পাগল বানাইয়া ছাড়বি। ঘরে আগুন লাগছে মানে? আমার ঘরে আগুন লাগছে?
- তাইলে আর কইতাছি কি। সব পুইড়া ছাই হইয়া গ্যাছে গা।
- হায় হায়! ঘর পুইড়া ছাই হইয়া গেছে গা? ক্যামনে লাগলো আগুন?? নিশ্চয়ই তরাই ষড়যন্ত্র কইরা লাগাইছস।
- কী যে কন স্যার, আপনের নুন খাইয়া এত বড় বেঈমানী করুম? ঐ তো, মোমবাতির আগুন পইড়া গেল জানলার পর্দার উপরে। তারপর এই পর্দা থেইকা সেই পর্দা, পুরা ঘরে আগুন ছড়াইয়া গেল।
- মোমবাত্তি! ঘরে মোমবাত্তি আইবো কই থেইকা? ইলেকট্রিসিটি গেলে আইপিএস আছে, জেনারেটর আছে। মোমবাতি জ্বালাইতে গেছে কোন শুয়োরের বাচ্চা?
- মোমবাতি কি আর এমনে এমনে জ্বালাইছে স্যার। ঘরে শোকসভা চলতাছিলো। এহন তো এই নতুন ফ্যাশন চালু হইছে। মোমবাতি জ্বালাইয়া মড়ারে স্মরণ করে।
- শোকসভা মানে? কীসের শোকসভা?? আমি তো অর্ধেক পাগল হইয়াই গেছি এহন তরা আমারে পুরা পাগল বানাবি। কীসের শোকসভা, কার শোকসভা খুইলা ক আমারে।
- না মানে আমাগো মেমসাবের।
- কী কইতাছস তরা এইসব!!! আমার বউ মইরা গেছে? :| :|
- হ, এইতো গতকাল রাইতের ঘটনা।
- কেমনে মরলো ভালা মতে ক।
- হইছে কি, মেমসাব বিকালে কখন জানি ঘর থেইকা বাইর হইছে, আমরা কিচ্ছু জানিনা। গভীর রাইতে চুপে চুপে ঘরে হান্দাইবার লাগছিলো। আমি তো চিনি নাই, মনে করলাম কে না কে। আপনের একটা কিরিকেট ব্যাট আছেনা, ঐ যে টেন্ডুলকার, ওয়া, লারা এগো সাইন করা- ঐডা দিয়া দিছি ঠাইসা এক বাড়ি। এক বাড়িতেই মেমসাব.........
|
|
নীরবতা.......................
|
|
............আরো নীরবতা................
|
|
..............................হিমশীতল নীরবতা............

সুলেমাইন্না!!!! আমার টেন্ডুলকারের সাইন অলা কিরিকেট ব্যাটের যদি কিছু হইছে, তরে কিন্তু খাইছি। X( X( X( (ব্লগারদের মতামতের প্রেক্ষিতে এই অংশটুকু এডিট করা হৈলো)

পুরা জিনিসটা যদি মোশারফ করিম (মতিন সাহেব) আর ফজলুর রহমান বাবুরে (সুলেমান) দিয়া অভিনয় করানো যাইতো, চিন্তা করেন তো কেমন হইতো... ;)

 

সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০০৯ রাত ১২:৫২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৫ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৫০
কেল্টূ দা বলেছেন: ব্যাটের কিছু হইলে সুলেমাইন্নারে খাইছি X( X( X(
২৫ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৫৮

লেখক বলেছেন: খাইছি মানে খাইছি......অর রেহাই নাই!

২৫ শে জুলাই, ২০০৯ রাত ৮:১২

লেখক বলেছেন: থ্যাংকু....:)

৩. ২৫ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৫৪
জিকো বলেছেন: মুছিবত মানে চরম মুছিবত....!!!!!!!
২৫ শে জুলাই, ২০০৯ রাত ৮:১৯

লেখক বলেছেন: আলবত, আলবত। ;)

২৫ শে জুলাই, ২০০৯ রাত ৮:২৩

লেখক বলেছেন: HSC তে ভাল ফলাফলের জন্য অভিনন্দন!

৫. ২৫ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৫৯
কিরিটি রায় বলেছেন: সুলেমাইন্না!!!! আমার টেন্ডুলকারের সাইন অলা কিরিকেট ব্যাটের যদি কিছু হইছে,.....

হ য়, কেডা জানি কইছেল হতভাগার গরু মরে আর ভাইগ্যমানের বউ মরে (হাত দিয়ে মুখ চেপে ধরারা ইমো) ;)

২৫ শে জুলাই, ২০০৯ রাত ৮:৩৯

লেখক বলেছেন: ছি: এগুলো বলেনা, বউ-বাচ্চা সবারই আছে।

(এহ্ হেরে.............। আসল জায়গায় হাত দিছেন) ;)

৬. ২৫ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:০৪
ডট কম ০০৯ বলেছেন: আর একটু টানিয়া লম্বা করা গেল না।
২৫ শে জুলাই, ২০০৯ রাত ৮:৫০

লেখক বলেছেন: অরিজিনালের উপর হাত দেই নাই.........

২৫ শে জুলাই, ২০০৯ রাত ৮:৫৫

লেখক বলেছেন: থ্যাংকু....।

২৫ শে জুলাই, ২০০৯ রাত ৯:০৮

লেখক বলেছেন: ওয়েলকাম.......।

২৫ শে জুলাই, ২০০৯ রাত ৯:১০

লেখক বলেছেন: ছি:! তাই বলে এভাবে হাসবেন? ;)

২৫ শে জুলাই, ২০০৯ রাত ৯:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ 'মিসকল' ভাই, আপনার কল পাইয়া খুশী হইছি। :)

২৬ শে জুলাই, ২০০৯ রাত ১২:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ সাগর ভাই.. :)

১২. ২৫ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:২৪
েপচাইললা বলেছেন: বহুত খুব!! তয় সুলেমাইন্নারে খাইসি...........
২৬ শে জুলাই, ২০০৯ রাত ১২:৫৯

লেখক বলেছেন: সুলেমাইন্নার খপর আছে :#)

২৬ শে জুলাই, ২০০৯ রাত ১:০০

লেখক বলেছেন: :D

২৬ শে জুলাই, ২০০৯ রাত ১:০৬

লেখক বলেছেন: উরে বাপরে! অনেক ধইন্না।

কিন্তু একখান কথা। যাগো নেট কানেকশন দূর্বল তাগো পেজ লোড হইতে কিন্তু অনেক সময় লাগবো এডির কারণে।

২৬ শে জুলাই, ২০০৯ রাত ১:০৮

লেখক বলেছেন: মজ্জাই মজা......:P

২৬ শে জুলাই, ২০০৯ রাত ১:১৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। আমার পোস্ট কারো শোকেইসে যাওয়া বিরাট সম্মানের ব্যাপার!

১৭. ২৫ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৩৬
জেনন বলেছেন: ঐ সুরুজমিয়া, মাথায় পানি ঢাল।
-কি দিয়ে ঢালুম?
কলছি দিয়ে ঢালেন।
-কোন কলসি দিয়ে?
কোন কলসি মানে?
-মাটির নাকি পিত্লের নাকি এলুমিনিয়ামের।
মাটিরটা দিয়ে ঢাল।
-ছোট নাকি বড় কলসি?
বড়টা দিয়ে ঢাল।
-ঢাকনাওয়ালা নাকি ঢাকনা ছাড়া?
ঢাকনাওয়ালা।
-ঘরের ভিতরেরটা নাকি বাইরেরটা?
ভিতরেরটা।
-ঠান্ডা পানিরটা নাকি স্বাভাবিকটা?
ঠান্ডা পানিটা।
-পুর্ন নাকি অর্ধ পূর্ণ?
পূর্ণটায় ঢাল।
-মামা, কিছু মনে করিয়েন না, পানি পূর্ন কোন কলস নাই!!!!
ঠিক আছে অর্ধপূর্নটায় ঢাল।
-অর্ধপুর্ণও নাই।
তাহলে পিতলেরটা ঢাল।
-আমাদেরতো পিতলের কলসটা ছিদ্র হয়ে গেছে।
তাহলে এলুমিনিয়ামেরটা ঢাল।
-এলুমিনিয়ামেও পানি নেই।
তাহলে পানি নিয়ে আয়।
-আমাদের কলসিওতো নেই।

যা তোকে আর দরকার নেই। আমি কি জন্য যেন পানি ঢালতে চাচ্ছিলাম?????
২৬ শে জুলাই, ২০০৯ রাত ১:১৬

লেখক বলেছেন: এই কৌতুক ভানুরে দিয়া করাইতে পার্লে হইতো! ফাঁসির দড়ি নিয়া ভানুর একটা কৌতুক আছে, আপনি বা আমি যেটা দিয়েছি সেটার মতই।

.............আমি তো আছিইইইইইইইই। মনে পড়ে?

২৬ শে জুলাই, ২০০৯ রাত ১:১৯

লেখক বলেছেন: :D :D

২৬ শে জুলাই, ২০০৯ রাত ১:২২

লেখক বলেছেন: মজা পাইছেন দেইখা ভাল লাগলো।

২০. ২৫ শে জুলাই, ২০০৯ রাত ৮:৪১
পাথুরে বলেছেন: ব্যাটের লাগি জান পোড়ে।
;)
২৬ শে জুলাই, ২০০৯ রাত ১:২৮

লেখক বলেছেন: পুড়বো না? ঐ একখানই তো আছিলো!

২১. ২৫ শে জুলাই, ২০০৯ রাত ৮:৫৩
পানকৌড়ি বলেছেন: ভাগ্যিস ব্যাটটার কিছু হয় নাই ........... :>:>:>
২৬ শে জুলাই, ২০০৯ রাত ১:৩০

লেখক বলেছেন: হইলে কি আর সুলেমানরে পাইতেন? ;)

২২. ২৫ শে জুলাই, ২০০৯ রাত ১০:২১
সাইফ ইমাম বলেছেন: মজা পাইলাম হেভভি!! +++++++++++++++++
২৬ শে জুলাই, ২০০৯ সকাল ৮:৩১

লেখক বলেছেন: মজা দিয়েও অনেক তৃপ্তি পেলাম।

২৩. ২৬ শে জুলাই, ২০০৯ রাত ১২:৩০
ধ্রুব০০৭ বলেছেন: হে.....হে.........হে..........হে

২৪. ২৬ শে জুলাই, ২০০৯ রাত ১২:৩৪
ধ্রুব০০৭ বলেছেন: @জেনন ফর কমেন্ট ১৭.........

একটু মাইজা ঘইসা একটা পোস্টই দিয়া দিতেন.........
২৬ শে জুলাই, ২০০৯ রাত ১২:৪২

লেখক বলেছেন: আসলেই...............। ভাইজান মনে হয় দুইন্যার আইলসা। ;)

২৬ শে জুলাই, ২০০৯ রাত ১:১৮

লেখক বলেছেন: আপনেরে ধইন্না।

বই রিভিউ এর খবর কি? আমি একটা পড়লাম 'পিটকেয়ার্নস আইল্যান্ড', মনের মধ্যে গভীর ছাপ রেখে গেছে।

২৬ শে জুলাই, ২০০৯ সকাল ৮:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ আপনারে....।

২৭. ২৬ শে জুলাই, ২০০৯ রাত ১:২২
জেনন বলেছেন: ওকে...........কালকেই পোস্ট করুম। সঙ্গে এই পোস্টের লিংকও থাকবে। কারন আমার মন্তব্যের সৃষ্টি এ পোস্টের লেখাকে দেখেই। কি বলেন ধ্রুব০০৭ ভাই ও জানজাবিদ ভাই???
২৬ শে জুলাই, ২০০৯ রাত ১:২৪

লেখক বলেছেন: আবার জিগস.............

২৮. ২৬ শে জুলাই, ২০০৯ রাত ১:২২
জেনন বলেছেন: দুইন্যার আইলসা এক হও এক হও..............
২৬ শে জুলাই, ২০০৯ সকাল ৮:৩৪

লেখক বলেছেন: 'অলস ছেলে'রে মিস কর্তাছি......... :P

২৬ শে জুলাই, ২০০৯ সকাল ৮:৩৫

লেখক বলেছেন: মজা দিয়াও বহুত সুখ................ :)

২৬ শে জুলাই, ২০০৯ সকাল ৮:৩৬

লেখক বলেছেন: থ্যাংকু....।

৩১. ২৬ শে জুলাই, ২০০৯ সকাল ৮:৩০
মেঘলা মানুষ বলেছেন: ভাল লাগল, (এই ভার্শনটা অণ্য গুলার তুলনায় বহুত পাংখা আছে :) )
২৬ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:১৭

লেখক বলেছেন: হুমমমম...........বহুত মাথা খাটান লাগছে! যাই হোক খুব ভাল লাগলো আপনার মন্তব্যে।

৩৩. ২৬ শে জুলাই, ২০০৯ দুপুর ১:২৯
যীশূ বলেছেন:

হাহাহাগে (হাসতে হাসতে হাপায়া গেছি)
২৮ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ। মজা পেয়েছেন জেনে খুশী হলাম।

৩৪. ২৮ শে জুলাই, ২০০৯ সকাল ১১:০৮
মনসুর আিজজ বলেছেন: পিরামিহডের মতো আনন্দ পেয়েছি। ভালো লিখছেন ইদানিং....
২৮ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৩৪

লেখক বলেছেন: পিরামিড! ভালই উপমা দিয়েছেন কবি!!

০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ১১:৫৯

লেখক বলেছেন: আমিও একটা থ্যাংকু দিলাম।

৩৬. ০৭ ই আগস্ট, ২০০৯ সকাল ৭:১৬
নুশেরা বলেছেন: উফফফফফফফ আপনি পারেনও! সাংঘাতিক কৌতুক!
০৭ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:৩১

লেখক বলেছেন: :) :P

লজ্জায় জড়োসড়ো হওয়ার ইমো হবে......।

৩৭. ০৯ ই আগস্ট, ২০০৯ রাত ৮:০৭
পাললিক মন বলেছেন: ভাই এসব কৈতক কৈ পাওন যায়, এড্ডু ক..ন....না.....।। চরম হৈছেক
১০ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৩৩

লেখক বলেছেন: সুলেখা ব্লগ থেকে পেয়েছিলাম।

....ধন্যবাদ।

১০ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:১৬

লেখক বলেছেন: আপনার জন্য থ্যাংকু। :)

১০ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৪৩

লেখক বলেছেন: কষ্ট কইরা লেখা স্বার্থক হইলো তাহলে।

৪০. ১০ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:২৬
রিমঝিম বৃষ্টি বলেছেন: মোশাররফ-বাবুরে লইয়া একখান নাটক বাইর কইরা ফালান।
১০ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৪৯

লেখক বলেছেন: লেখা তো যায়, কিন্তু নাটক বানানো তো আমার কাজ না।

৪১. ১০ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:২৪
নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা
১১ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:০৩

লেখক বলেছেন: খাইছে! এত্ত হাসি!! :)

১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৭

লেখক বলেছেন: ভাল লেগেছে জেনে খুশী হলাম। ........হাসি ও আনন্দে থাকুন।

৪৩. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২৫
নির্ঝরের স্বপ্নভঙ্গ বলেছেন: দারুণ হইসে!!!!!!! পিলাচ
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৪৪. ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৭
সংগ্রামী অলস বলেছেন: ইয়ু তারেনের পর সব মজা যেন শেষ হ ইয়া গেছিল।

তয় আইজ আবার হাল্কা লাগছে।+
২১ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৪১

লেখক বলেছেন: ভাল লেগেছে জেনে খুশী হলাম। আমারও অনেক ভাল লেগেছিলো প্রথমবার পড়ার পর।

৪৫. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫২
ধূসর মানচিত্র বলেছেন: অসাধারণ হইছে।++
২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৪৭

লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। :)

৪৭. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ বিকাল ৫:২৭
জেসন বলেছেন: জটিলাইছেন, অনেক ষুন্দর কইরা লিখছেন।

আসলেই অনেক ভাল লাগেছে লিখার ধরণটা। ধন্যবাদ।
০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৪

লেখক বলেছেন: :) :P প্রশংসায় লজ্জা পেলাম। আপনাকেও ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ১.৮১৩৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
janjabid@yahoo.com
http://twitter.com/janjabid
জ্ঞানবুদ্ধি হওয়ার পর থেকেই জীবনকে গভীরভাবে দেখার করার চেষ্টা করছি। ৩০ বছর পার হওয়ার পর ইদানিং মনে হচ্ছে কিছু লিখি.....।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই