আমার প্রিয় পোস্ট
- আধুনিক শকুন্তলা উপাখ্যান ( পূর্ণবয়স্কদের জন্য ) - ইশতিয়াক আহমেদ চয়ন
- ফিরে দেখা ২০১১ : ব্লগ নিয়ে ব্লগারদের বাছাই ৩০ + নির্বাচিত ২০ ব্লগরম্য - ফিউশন ফাইভ
- ফিরে দেখা ২০১১ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- আমার Android মুহূর্ত - ইমন জুবায়ের
- মেসির জন্ম যদি বাংলাদেশে হতো... - কাক নং ৭৯৯
- আট বছর ধরে পৃথিবী ঘুরে বেড়িয়ে যে উনত্রিশটি শিক্ষা আমি পেয়েছি - বিলাশ বিডি
- টিউটোরিয়াল :: কিভাবে লিখবেন একটি পুরুষবাদী পোস্ট!

- সবাক
- BBA-এর (FINANCE & ECONOMICS) কিছু প্রয়োজনীয় বইয়ের Solution......... - নিশান ইব্রাহিম
- HINDI HD SONG DOWNLOADING LINK(A-Z) + ENGLISH - ইভা লুসি সেন
- সর্বকালের সেরা ফানপোস্ট বাঁচিয়ে তুলল আসিফ মুভি পাগলা চোখ বন্ধ করে প্রিয়তে রাখার মত পোস্ট - আসিফ মুভি পাগলা
- ব্যোমকেশ সমগ্র- (৩০টি রহস্যগল্পের ডাউনলোড লিঙ্ক / রহস্য প্রেমিদের অবশ্য পাঠ্য) - জাহাজী পোলা
- ওডেস্কে ফ্রিল্যান্সিং কিভাবে করবেন? - বাবুকস
- ফিরে দেখা ২০১০ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- গুগল নিয়ে ঘাঁটাঘাটি - ফিউশন ফাইভ
- বাংলাব্লগের লিংক খুঁজছেন?? এই নিন বাংলা ব্লগের লিংক; আর মজা করে ব্লগিং করুন। - আজাদ আল্-আমীন
- ভূমিকম্পের প্রস্তুতি - জ্বিনের বাদশা
- সামহোয়্যারইন ব্লগ : সপ্তাহের নির্বাচিত পোস্ট (১৬ আগস্ট - ২২ আগস্ট) - ফিউশন ফাইভ
- ধন্যবাদ কাজী আনোয়ার হোসেনকে,আপনার কল্যানে এত বিখ্যাত সব বই আমার পড়া হয়ে গেল

- অপার্থিব ক্রিয়েশন
- এরম কৈরা লেখা চুরি করন ঠিক্না ঠিক্না
- শয়তান
- জামায়াতের আন্দোলন : সম্পদই বড় বাধা -গোলাম মোর্তোজা - আদি কাকতাড়ুয়া
- ভাবলাম পিসির বুকমার্কগুলো ব্লগে শেয়ার করি (২য় ও শেষ পর্ব)
- নাফিস ইফতেখার
- যে বইগুলো পড়া দরকার ......সংশোধিত ও পরিবর্ধিত - সপ্নীল
- ফিরে দেখা বিশ্ব ব্লগমণ্ডল : কী কোথায় কেন কিভাবে - ফিউশন ফাইভ
- হৈমন্তি ২০১০ - জিকসেস
- বিড ছাড়াই ফ্রীল্যান্সিং জব পাওয়ার একটি চমৎকার সাইট - বো কা মা ন ব
- ভালবাসা দিবসে অন্যরকম ভালবাসা। - নরাধম
- সব সময়ের সেরা ১৩টি অ্যাকশন মুভি (ডাউনলোড লিংকসহ) - ফিউশন ফাইভ
- লাক্স এর চামড়া ব্যবসা , দর্শকের দেহ কামনা আর ব্লগে ধর্ষকামী ভূতের আছর- শেষ পর্ব - রাগ ইমন
- অপরবাস্তব- ৪ এর প্রকাশনার সঙ্গে নিজেকে যুক্ত করুন, ২০০৯ এ লেখা আপনার সেরা পোস্টটির মনোনয়ন দিন - আবদুর রাজ্জাক শিপন
- গান ডাউনলোডের সাইট


- মাহিন আহমেদ
- ই-বুক বিষয়ক কিছু পোষ্ট - নতুন রাজা
- [প্রথম স্থান বিজয়ী - আদনান] আমি কেন সফল ব্লগার হতে চাই? - হাসান
- নিজের একটা ব্লগ সাইট করুন ডমেইন হোস্টিং সহ সবই ফ্রী। - নিঃসঙ্গ
- ইন্টারনেটের বিশাল তথ্যভান্ডার থেকে আপনার কাঙ্খিত তথ্যটি খুঁজে পাওয়ার কয়েকটি সহজ এবং ইউসফুল ট্রিক্স। - হোরাস্
- জানা অজানা যত গুগল সার্ভিস: গুগল সার্ভিস গাইড পর্ব ২ - ইন্ঞ্জিনিয়ার
- যুক্তরাষ্ট্রে উচ্চতর শিক্ষা - কীভাবে লিখবেন স্টেটমেন্ট অফ পারপাস - রাগিব
- কাহিনীর শিরোনাম 'মা' হবার কথা ছিল - শেরজা তপন
- ব্লক করা যে কোন সাইটঃ ফেসবুক, ইউটিউব ইত্যাদি ব্রাউজ করুন সহজে - বিডি আইডল
- বাজার অথবা পাত্র পাত্রী বিষয়ক কথোপকথন [*গল্প*] - বোহেমিয়ান কথকতা
- কাঙাল মামার শোকেসে যেসব পোস্ট ছিলো - কাঙাল মামা
- শতবর্ষ আগের ঢাকা - মামুনুর রহমান খাঁন
- ইন্টারনেটের যে সাইটগুলোতে সারাদিন কাটাই

- অরণ্যচারী
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- মোবাইলে ইন্টারনেটের চাহিদা পূরণ (সফটওয়্যারের ফিচার ও লিংকসহ)
- নাফিস ইফতেখার
- আমি কেন ব্লগিংয়ের জন্য ওর্য়াডপ্রেস ব্যবহার করি - হাসান
- আমার প্রিয় লেখাগুলি নিয়ে ই-বুক - নাজিল আযামী
- ফায়ারফক্সের কিছু জসিলা এডন
- কাঙাল মামা
- ওয়েষ্টার্ন মুভির পোষ্ট | চর্বিত চর্বন নয় আশাকরি - শূন্য আরণ্যক
- মুভি রিভিউ :: অশ্রুর বাঁধ ভেঙে দেয়া ১৩ টি সিনেমা - মেহরাব শাহরিয়ার
- “ভালোবাসার কাজটি খুঁজে নিতে হবে” – স্টিভ জবস এর বিখ্যাত সমাবর্তন বক্তৃতা - বিলাশ বিডি
- ইয়োগা: সুদেহী মনের খোঁজে |১৬| আসন: ধনুরাসন। - রণদীপম বসু
- মেধাহীন 'করপোরেট' মেরুকরণ, গড্ডালিকার নর্দমা, ডিজুস তারুণ্য - সাঈফ শেরিফ
- বর্ষপূর্তিঃ সা.ইনে আমার এক বছর - রাশেদ
- আমার প্রিয় পোস্টগুলো - বিবর্তনবাদী
- flv ভিডিও দেখুন মোবাইলে - ধ্রুবনীল
- ব্লগীয় রেসিপি- সহজে তৈরী করুন 'কপি-পেস্ট' পোস্ট
- জানজাবিদ
- কিভাবে ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসার্ভারে ইনস্টল করবেন? - হাসান
- কিভাবে Free Ebook/Thesis/Article/Journal Download - স্স্পরসের বাহিরে
- সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-১৯৮১) একটি প্রামাণ্য দলিল - শওকত হোসেন মাসুম
- বিএনপি - একটি সার্বজনীন মামুর ডেকচি! - পাললিক মন
- ভ্রমন পর্ব-১(কুয়ালালামপুর থেকে ঢাকা) - শেরজা তপন
- চন্দ্রাভিলাষী নারী ----- মাকিদ হায়দারের কবিতা - বিষাক্ত মানুষ
- ২০০৮ : আপনার চোখে ব্লগের বর্ষসেরা লেখা কোনটি? (আপডেট-১২ : একটি বিশেষ ঘোষণা) - ব্রিগেড সিক্সটিন
- কলেজের দিনগুলো - নুশেরা
- চাচামিঞার জাবর কাটা!! - চাচামিঞা
- সামহোয়ারইনের যত্তসব অপশনের ব্যাবচ্ছেদ - কাঙাল মামা
- ব্লগে আপনার পড়া সেরা ফান পোষ্ট কোনটা ?? - চিলে কোঠার সেপাই
- টুকে লেখা, পড়ে লেখা, জেনে লেখা... (আলী, হাবিব মহাজন। ফাডাররাও পড়তে পারেন) - অঃরঃপিঃ
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -১(GMAT)। - কুম্ভকর্ণ
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
হুমায়ুন আজাদের কিছু নির্বাচিত প্রবচন
০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৪৪
প্রথা বিরোধী লেখক হিসেবে সুপরিচিত হুমায়ুন আজাদ। যে কোন বিষয়ে তাঁর তীব্র প্রকাশভঙ্গী আকর্ষণ করে পাঠক মন। উনার 'প্রবচন গুচ্ছ'পড়েন নাই বা নাম শুনেন নাই এরকম পাঠক বিরল। আমার পছন্দের কিছু প্রবচন এখানে তুলে দিলাম।
"ক্ষমতায় যাওয়ার একটিই উপায়ঃ সমস্যা সৃষ্টি করা। সমস্যা সমাধান করে কেউ ক্ষমতায় যায়না, যায় সৃষ্টি করে"
"ইতিহাস হচ্ছে বিজয়ীর হাতে লেখা বিজিতের নামে একরাশ কুৎসা"
"বিপ্লবীদের বেশি দিন বাঁচা ঠিক নয়। বেশি দিন বাঁচলেই তারা প্রতিক্রিয়াশীল হয়ে ওঠে"
সৎ মানুষ মাত্রই নিঃসঙ্গ, আর সকলের আক্রমণের লক্ষ্যবস্তু"
"ফুলের জীবন বড়ই করুণ। অধিকাংশ ফুল অগোচরেই ঝরে যায়, আর বাকিগুলো ঝোলে শয়তানদের গলায়"
"বাঙালীর জাতিগত আলস্য ধরা পড়ে ভাষায়। বাঙালী 'দেরি করে', 'চুরি করে', 'আশা করে' এমনি 'বিশ্রাম করে'। বিশ্রামও বাঙালীর কাছে কাজ!"
"বাঙালী জীবিত প্রতিভাকে লাশে পরিণত করে, আর মৃত প্রতিভার কবরে আগরবাতি জ্বালে"
"বিশ্বের নারী নেত্রীরা নারীদের প্রতিনিধি নয়; তারা সবাই রুগ্ন পিতৃতন্ত্রের প্রিয় সেবাদাসী"
"বান্ঞ্ছিতদের সাথে সময় কাটাতে চাইলে বই খুলুন, আর অবান্ঞ্ছিতদের সাথে সময় কাটাতে চাইলে টেলিভিশন খুলুন"
"ক্ষুধা ও সৌন্দর্য্যবোধের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। যে সব দেশে অধিকাংশ মানুষ অনাহারী, সেখানে মাংসল হওয়া রূপসীর লক্ষণ। এজন্যেই বাংলা ফিল্মের নায়িকাদের দেহ থেকে মাংস ও চর্বি উপচে পড়ে। ক্ষুধার্ত দর্শকেরা সিনেমা দেখে না, মাংস ও চর্বি খেয়ে ক্ষুধা নিবৃত্ত করে"
"অধিকাংশ রূপসীর হাসির শোভা মাংসপেশির কৃতিত্ব, হৃদয়ের কৃতিত্ব নয়"
"যারা ধর্মের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয় তারা ধার্মিকও নয়, বিজ্ঞানীও নয়। শুরুতেই স্বর্গ থেকে যাকে বিতাড়িত করা হয়েছিলো, তারা তাদের বংশধর"
"বাঙালী আন্দোলন করে, সাধারণত: ব্যর্থ হয়। কখনো কখনো সফল হয়; সফল হওয়ার পর বাঙালীর মনে থাকেনা কেন তারা আন্দোলন করেছিলো"
"বাঙলাদেশের প্রধাণ মূর্খদের চেনার সহজ উপায় টেলিভিশনে কোন আলোচনা অনুষ্ঠান দেখা। ওই মূর্খগুলির মধ্যে উপস্থাপকটি হচ্ছেন মূর্খশিরোমণি"
হুমায়ুন আজাদের আরো অনেক প্রবচন আছে, আপনাদের পছন্দেরগুলো শেয়ার করতে পারেন।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): হুমায়ুন আজাদ, কালেকশন ;
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১০ রাত ১০:১৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ধন্যবাদ।
আপনার পছন্দের গুলো শেয়ার করলে খুশী হতাম।
-লীনা দিলরুবা।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
"দরদামের মাধ্যমে বিক্রি করে দেওয়া হয়েছে"----------এটাই হচ্ছে আসল কথা।
ময়ুখ বলেছেন:
১)আগে কাঁকনবালারা আসত পতিতালয় থেকে,এখন আসে বিশ্ববিদ্যালয় থেকে২)একবার রাজাকার মানে সারাজীবন রাজাকার কিন্তু একবার মুক্তিযোদ্ধা মানে সারাজীবন মুক্তিযোদ্ধা নয়।
লেখক বলেছেন: সম্ভবত: কাননবালা হবে.........।
শেয়ার করার জন্য ধন্যবাদ।
ভিজামন বলেছেন:
১)মহাত্না গান্ধী বলেছিলেন"আমি হিন্দু ,আমি মুসলমান, আমি বৌদ্ধ,আমি খ্রিষ্টান, আমি জৈন,আমি শিখ" বোধকরি মহাত্না গান্ধীর এই কথাটির জন্যই ভারতীয় উপমহাদেশে এত সাম্প্রদায়িকতা।তিনি যদি বলতেন আমি হিন্দু নই,আমি মুসলমান নই, আমি বৌদ্ধ নই,আমি খ্রিষ্টান নই, আমিজৈন নই,আমি শিখ নই, আমি মানুষ।তাহলে কোন গন্ডগোলই থাকতো না।২)আর ৫০ বছর পর ওরা আমাকেও দেবতা বানাবে তারপর আমার বিরুদ্ধে কোন নতুন প্রতিভা কথা বললে তার টুঁটি চেপে ধরবে।
৩)ইদানিং বিজ্ঞাপনের পন্যটির চেয়ে পন্যাটি্ই বেশি আকর্ষনীয়।তাই মানুষ পন্যটির চেয়ে পন্যাটিই পেতে বেশী আগ্রহী হয়।
...............................................হুমায়ুন আজাদ
লেখক বলেছেন: "ইদানিং বিজ্ঞাপনের পন্যটির চেয়ে পন্যাটি্ই বেশি আকর্ষনীয়।তাই মানুষ পন্যটির চেয়ে পন্যাটিই পেতে বেশী আগ্রহী হয়"-------এটা আমারো পছন্দের।
শেয়ার করার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: বাঙালীর মনস্তত্ত্ব নিয়ে উনার একটা প্রবন্ধ পড়েছিলাম বহু আগে 'আনন্দপত্র' নামের একটি পত্রিকায়। মনের মধ্যে তখনি দাগ কেটেছিলো। হুমায়ুন আজাদের শিশুতোষ গ্রন্থ 'ফুলের গন্ধে ঘুম আসেনা' আমার পড়া অন্যতম সেরা একটি বই।
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন:
গতকাল শ্রীনগর গিয়েছিলাম শামুক-ঝিনুক নিধনের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহনের জন্য। পাশেই রাড়িখাল জগদীশ চন্দ্রবসুর বাড়ী ভাবলাম একবার দেখে যাই। পথে দেখা পেলাম অনেক কিছুর।
ভাবছিলাম পোস্ট দিব শামুক-ঝিনুক নিয়ে কিন্তু ঘুম থেকে ওঠে। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে। আমার ক্যামেরায় তোলা কিছু ছবি।
এপিটাফ
আমি জানি, ভালো ক'রেই জানি, কিছু অপেক্ষ ক'রে নেই আমার জন্যে;
কোনো বিস্মৃতির বিষন্ন জলধারা, কোনো প্রেতলোক, কোন পুনরুত্থান,
কোন বিচারক, কোন স্বর্গ, কোন নরক; আমি আছি, একদিন থাকবো না,
মিশে যাবো, অপরিচিত হয়ে যাবো, জানবো না আমি ছিলাম। নিরর্থক সব
পুণ্যশ্লোক, তাৎপর্যহীন সমস্ত প্রার্থনা, হাস্যকর উদ্ধত সমাধি; মৃত্যুর পর যে-
কোনো জায়গায়ই আমি প'ড়ে থাকতে পারি,-জলাভূমিতে, পথের পাশে,
পাহাড়ের চূড়োয়, নদীতে মরুভূমিতে, তুষারস্তূপে! কিছুই অপবিত্র নয়...
লেখক বলেছেন: আহ! চমৎকার!!
দারুণ একটা কাজ করলেন।
ময়ুখ বলেছেন:
ধন্যবাদ শোভন, সংগ্রহে রাখার মত কিছু ছবি দেবার জন্য......
অমি রহমান পিয়াল বলেছেন:
প্রিয়তে নিলাম
লেখক বলেছেন: ধন্যবাদ বস! ![]()
অমি রহমান পিয়াল বলেছেন:
…Their long hair and flowing beard looked like a flag to us, the rifle in their hand was freedom’s signal. Just as Che and Castro had appeared as romantic heroes in the ’60s, after December 1971, thousands of Ches and Castros appeared in our midst.. But later, that same admiration is transformed to hate: .The fakes now appeared as revolutionaries; dressed in masks of Mao Zedong, Charu Majumdar, Guevara, they ran riot in our cities. Many of those revolutionaries were only killers, the core of their socialism was murder. They thought that random killings were class struggle… (Humayun Azad, Amra ki Ey Bangladesh Cheyechilam) বইটা আমার নাই, থাকলে হুবহু বাংলাটা দিতে পারেন, একটা লেখায় ব্যবহার করতাম
লেখক বলেছেন: না, বইটা কালেকশনে নাই।
বেশীর ভাগ বইই এদিক ওদিক থেকে নিয়ে পড়েছি।
মধ্যবিত্ত পতিতাদের নিয়ে সমস্যা হচ্ছে তারা পতিতার সুখ আর সতীর পুন্য দুটিই দাবি করে।। (ফেবারিট)
লেখক বলেছেন: "মধ্যবিত্ত পতিতাদের নিয়ে সমস্যা হচ্ছে তারা পতিতার সুখ আর সতীর পুন্য দুটিই দাবি করে"...........আমারও পছন্দ এইটা! ![]()
লেখক বলেছেন: থ্যাংকু... ![]()
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন বলেছেন:
অসাধারণ সংগ্রহ। ধন্যবাদ সংগ্রহকারীকে।
প্রবচনগুলো পড়লেই অস্তিত্ব নড়ে ওঠে...
সত্যতার দিকে রুদ্রপ্রতাপে অগ্রগামী হয় মন...
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
বইটা কালেকশন করতে পারেন, মোট ২০০ প্রবচনের ছোট্ট একটা বই। দাম ৫০ টাকার বেশী হবেনা।
হাসান বায়েজীদ বলেছেন:
ক্ষুধা ও সৌন্দর্য্যবোধের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। যে সব দেশে অধিকাংশ মানুষ অনাহারী, সেখানে মাংসল হওয়া রূপসীর লক্ষণ। এজন্যেই বাংলা ফিল্মের নায়িকাদের দেহ থেকে মাংস ও চর্বি উপচে পড়ে। ক্ষুধার্ত দর্শকেরা সিনেমা দেখে না, মাংস ও চর্বি খেয়ে ক্ষুধা নিবৃত্ত করে"চ্রম জাঝা
লেখক বলেছেন:
![]()
বাঙালীর মনস্তত্ত্ব একেবারে ন্যাংটো করে হুমায়ুন আজাদের মত আর কেউ দেখাতে পেরেছেন বলে আমার জানা নাই।
অমি রহমান পিয়াল বলেছেন:
সামী, রেফারেন্সে বইয়ের নামটা দিয়া এই লাইনগুলার উল্লেখ। ইংরেজীতে। আমি বাংলাটা খুজতেছিলাম। স্বাধীনতাউত্তর চরমপন্থী বামদের প্রসঙ্গে হুমায়ুন আজাদ এই কথাগুলি বলছিলেন
ভদ্রলোক কিছু খাঁটি কথা বইলা গেছেন।
একটা মনে আছে খুব--
"মানুষ সিংহের সাহসের প্রশংসা করে, কিন্তু শেষমেশ গাধাকেই বরণ করে।"
লেখক বলেছেন: "ভদ্রলোক কিছু খাঁটি কথা বইলা গেছেন".................কঠিন ভাবে সহমত।
দ্বিতীয়নাম বলেছেন:
+
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ, ভাল থাকবেন।
লেখক বলেছেন: ধন্যবাদ জানাইলাম।
সুবিদ্ বলেছেন:
খুব মিস করি একজন হুমায়ুন আজাদকে......
লেখক বলেছেন: তাঁর ক্ষুরধার লেখনী মিস করি।
ডিজিটালভূত বলেছেন:
প্রিয়তে রাখলাম আর দিলাম +++++
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
জাতি জানতে চায় বলেছেন:
তার রচনা গুলো প্রশ্নবোধক হলেও এই বচন গুলা জটিল রকমের খাঁটি!!
লেখক বলেছেন: একদম মনের কথা বলেছেন। তার অনেক লেখা বা অভিমতের সাথেই দ্বিমত পোষণ করি কিন্তু এই প্রবচন গুলো ধারালো তলোয়ারের মত, একদম জায়গা মত আঘাত করে।
অলস ছেলে বলেছেন:
পড়লাম। ভালোই লেগেছে। কিছু আগের্ও পড়া ছিলো।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। ইদানিং ব্লগে কম দেখছি, ব্যস্ত নাকি?
অলস ছেলে বলেছেন:
হ্যা ভাই। কোন উপায় নাই। আগামী ছয় মাসে অনেক কাজ। মাত্রই ইফতারের পর মনে মনে হিসেব করছিলাম। দোয়া করেন, পিএইচডি আর ফান্ড ইত্যাদি ইত্যাদি নিশ্চিত হলে পরে আবার পূর্ণ উদ্যমে লেখক বলেছেন: USA হইলে আমারে একটা মেইল দিয়েন। আমার খুব ক্লোজ এক বন্ধু থাকে ওখানে। পিএইচডি শেষ কইরা এখন চাকরী করতেছে।
ধ্রুব২১১ বলেছেন:
অসাধারণ পোস্ট.........
লেখক বলেছেন: প্রশংসা হুমায়ুন আজাদের প্রাপ্য। ...............ধন্যবাদ।
নুরুল বলেছেন:
++++++++++++++++++++++++++
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
জনৈক আরাফাত বলেছেন:
পড়লাম, ভালঐ!
আরিফুর রেজা বলেছেন:
আপনারা কি কেউ তার নারী বইটি পরেছেন, পরে থাকলে তার আসল পরিচয় জানতে পারতেন।
লেখক বলেছেন: ভাইরে, উনার 'আসল' পরিচয় আমি জানি। ব্লগের অন্য সবাইও জানে। কিন্তু উনি এইসব প্রবচনের মধ্য দিয়া কিছু সত্য কথা বলে গেছেন। আমি ধর্মে বিশ্বাস করি আর উনি করতেন না। কিন্তু তাতে উনার এই কথাগুলা তো আর অসত্য হয়না।
লেখক বলেছেন: ধন্যবাদ। .........আমারও হয় মাঝে মাঝে।
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
হুমায়ুন আজাদকে শ্রদ্ধা।
নিরীহ মানুষ বলেছেন:
++++++++++কামে দিবো
মুভি পাগল বলেছেন:
হুমায়ূন আজাদের পড়া আমার প্রথম বই পাক সার জমিন সাদ বাদ। ঐটা পইড়া "নারী" কিনা আনছিলাম। বাপস, পড়তে গিয়া দাঁত ভাইঙ্গা গেছে। ভাবছিলাম কোন গল্প টাইপ। পড়ে দেখি দর্শন, মনতস্ত্ব সব আছে।
লেখক বলেছেন: আমার পছন্দ 'ফুলের গন্ধে ঘুম আসেনা'।
কাঙাল বলেছেন:
পাক সার জমিন সবচে বাজে লেখা তার। ফুলের গন্ধে নাম্বার ওয়ান
লেখক বলেছেন: পুরোপুরি ভাবে সহমত। 'পাক সার জমিন' ইত্তেফাকের ঈদ সংখ্যায় প্রথম প্রকাশিত হয়। বের হবার সাথে সাথেই পড়েছিলাম। ............বমি আসার মত লেখা। যুদ্ধাপরাধী বা পাকিদের পক্ষে আমরা কেউই না কিন্তু তাই বলে ট্র্যাশ লেখা সহ্য করা মুশকিল।
ব্লগই শেষ ঠিকানা বলেছেন:
ভালো লাগলো পড়ে
লেখক বলেছেন: মূল বইটাও পড়ে দেখতে পারেন।
রুমানবিডি বলেছেন:
ভালো
লেখক বলেছেন: প্রশংসা হুমায়ূন আজাদের প্রাপ্য।
লিবিব বলেছেন:
লেখক বলেছেন: ভাইরে, উনার 'আসল' পরিচয় আমি জানি। ব্লগের অন্য সবাইও জানে। কিন্তু উনি এইসব প্রবচনের মধ্য দিয়া কিছু সত্য কথা বলে গেছেন। আমি ধর্মে বিশ্বাস করি আর উনি করতেন না। কিন্তু তাতে উনার এই কথাগুলা তো আর অসত্য হয়না।Ekmot prokash korchi ei lekha gulor sathey. Unar fuler gondhey ghum ashena boita to oshadharon! Bhai Ami Bikrampuira pola, Bari jete Dhaka Ashtey unar barita chokhey porey, bodh kori shottota jei boluk, True is always true!!!
লেখক বলেছেন: 'আমি ডাক পারি, তুমি হুমাইর দ্যাও না ক্যান?'.................মনে পড়ে?
লিবিব বলেছেন:
লেখক বলেছেন: পুরোপুরি ভাবে সহমত। 'পাক সার জমিন' ইত্তেফাকের ঈদ সংখ্যায় প্রথম প্রকাশিত হয়। বের হবার সাথে সাথেই পড়েছিলাম। ............বমি আসার মত লেখা। যুদ্ধাপরাধী বা পাকিদের পক্ষে আমরা কেউই না কিন্তু তাই বলে ট্র্যাশ লেখা সহ্য করা মুশকEkmot hoitey parilamna
লেখক বলেছেন: 'পাক সার জমিন' এর ব্যাপারে আমার মত কখনো বদলাবে না। চরম ফালতু একটা লেখা।
সাগর ঢাকা বলেছেন:
অসাধারণ ....এই মানুষ টার যোগ্য সম্মান দিতে পারিনি ... আপনার লেখা জন্য ধন্যবাদ , আর শোভন কে ধন্যবাদ জানিয়ে আসলাম তার ছবি এর জন্য,,, প্রিয়তে .
লেখক বলেছেন: উনি যে একেবারে সম্মান না পেয়ে দুনিয়া থেকে চলে গেছেন তা মনে হয় ঠিক না। তবে উনি যেহেতু কাউকে তেল মেরে চলতেন না আর স্বভাবসুলভ একটা দূর্বিনীত ভাব ছিলো, তাই হয়ত পুরষ্কার-মেডেল এগুলো কম পেয়েছেন।
আপনাকেও ধন্যবাদ।
লেখক বলেছেন: হ্যাঁ, শুধু টাইপ করার জন্যই ধন্যবাদ পেতে পারি। বাকী সবটুকু হুমায়ুন আজাদেরই প্রাপ্য।
পাক সার জমিন সাদ বাদ নিতান্তই আবর্জনা। ইত্তেফাকের ঈদ সংখ্যায় পড়ে থু ফেলেছি।
লেখক বলেছেন: একমত। অন্ধ ব্যক্তিপূজা বা দলপূজার মধ্যে আমি নাই।
লেখক বলেছেন: আপনার জন্যও শুভেচ্ছা থাকলো।
লেখক বলেছেন: একদম খাঁটি কথা। ধন্যবাদ।
ইলা বলেছেন:
চমৎকার একটি পোষ্ট, শুধু প্রি য়তে রাখার জন্য লগ ইন করলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
সুফি ফারুক বলেছেন:
"যারা ধর্মের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয় তারা ধার্মিকও নয়, বিজ্ঞানীও নয়। শুরুতেই স্বর্গ থেকে যাকে বিতাড়িত করা হয়েছিলো, তারা তাদের বংশধর"। সত্য সত্য ++ধন্যবাদ লেখক ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ। হুমায়ূন আজাদের কাছে ধন্যবাদ পৌছে দেয়ার কোন উপায় থাকলে চেষ্টা করতাম।
আধাঁরি অপ্সরা বলেছেন:
জোসস!!!! ভালো লাগলো!
লেখক বলেছেন: Thanks!
লেখক বলেছেন: হুমায়ূন আজাদকে জানতে হলে উনার বেশ কয়েকটি লেখা আপনাকে পড়তে হবে। পরের মুখে ঝাল না খেয়ে নিজের বিবেক বুদ্ধি খাটান।
মুর্খমানব বলেছেন:
উনি যে একেবারে সম্মান না পেয়ে দুনিয়া থেকে চলে গেছেন তা মনে হয় ঠিক না। তবে উনি যেহেতু কাউকে তেল মেরে চলতেন না আর স্বভাবসুলভ একটা দূর্বিনীত ভাব ছিলো, তাই হয়ত পুরষ্কার-মেডেল এগুলো কম পেয়েছেন। ভদ্রলোকের এক কথা। তারে দেখলেই মনে হইত কথাটা।
লেখক বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ আপনাকে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...





















প্রিয় পোস্টে তুইল্যা রাখলাম