আমার প্রিয় পোস্ট

বুকের ভেতর বহুদূরের পথ.........

চরম মেজাজ গরম হয় যে লেখাগুলো পড়লে X( (সংযোজন সহ রিপোস্ট)

২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৮

শেয়ারঃ
0 1 0

সামুতে এখন মিনিটে মিনিটে নতুন লেখা আসে। কিছু ভাল, কিছু খারাপ আবার কিছু মোটামুটি। ভাল লেখা পড়ি, খারাপ লেখা 'ইগনোর' করি আর সময় পেলে 'মোটামুটি' লেখাও পড়ি। কিন্তু মাঝে মাঝে এমন লেখাও দেখি যেগুলো দেখার পর অফলাইনে থাকলেও লগইন করে একটা মাইনাস দিয়ে যাই। আর মেজাজ চরম গরম হলে দু'চারটা 'কথা'ও শুনিয়ে দেই। আসুন এরকম কিছু লেখার নমুনা দেখি-

"আমার নিজের 'কচি হাতে' একটা ওয়েবসাইট বানাইলাম। এতে দুনিয়ার তামাম জিনিস পাইবেন- মুভি, গান, ওয়ালপেপার, বই....... সব পাইবেন, স-ব। দেইখা কেমন লাগলো আমারে জানাইয়েন, কোন পরামর্শ থাকলে দিয়েন। (আর আমার গুগলের এডসেন্সে একটা ক্লিক মাইরা যাইয়েন)" ;)

"বিদায় সামহোয়ারইন, আর আসবোনা এই ব্লগে। গত ৩টি মাস ভালই কেটেছে ব্লগার বন্ধুদের সাথে। কিন্তু কিছু পাষাণ হ্রদয় মানুষের কাছ থেকে কষ্ট পেয়ে চলে যেতে হচ্ছে। এই জগতে আর না। দেখা হবে হয়ত অন্য কোথাও। বিদায় বন্ধুরা, বিদায়!" :((

নাস্তিক ব্লগারদের প্রতি ওপেন চ্যালেন্জ, পারলে এই প্রশ্নগুলোর জবাব দিন B:-/

দেশ- জাতি কোন দিকে চলছে? দিন দিন আমরা কোথায় তলিয়ে যাচ্ছি? আমাদের কি হবে? /:)

অনলাইনে আছেন................আমার আগের ২০ ব্লগার মইরা গেলেই আমার নামডা লিস্টির ১ নম্বরে আইতো। ভাইজানেরা, মরতে না পারলেও দয়া কইরা লগ আউট করেন, আমি ১ নাম্বার হইতাম চাই। 8-|

বহুদিন পর ব্লগে আইলাম। মাঝখানে ব্যস্ততার কারণে ব্লগে সময় দিতে পারি নাই। (হের লাইগা যেন আমাগো কত্ত বড় ক্ষতি হইয়া গেছে!) B:-/

আমি নীলা, ব্লগে নতুন এসেছি। আপনাদের সবার দোয়া আর সহযোগিতা চাই..........:-B
Click This Link

..............................................................

ব্লগার অলস ছেলের সংযোজন-

"জানজাবিদের সাথে গতকাল আকাশে উড়ে বেড়ালেন ওবামার স্ত্রী"
সূত্রঃ ডয়সে ভেলে সংবাদ

"দেখুন ব্লগের প্রথম পোষ্ট"

"দেখুন চুয়াত্তুর সালের বাহাত্তুর ঘন্টার এই পোষ্টটি"

"কেনু আমার নাম ডানপাশের বগালিষ্টের মাঝখানে"

"একটা জিনিস খেয়াল কর্লাম, মফিজ হাই আর হিট পাঁচ লক্ষ ছাড়ালো কেম্নে?"

"আসুন আমাদের গাড়ির নিচে, দেখুন এই চুল্কানী টা (রিপোষ্ট)"

"সামনের বত্রিশ তারিখের আড্ডায় দলে দলে যুগ্দিন"

"আড্ডা থেকে মুড়ি খেয়ে বাড্ডায় ফিরে আসলাম"
......................................................................

ব্লগার ফিউশন ফাইভের সংযোজন-

আহা-উঁহু পার্টি :
অমুকে ভালো লিখতো, তমুকে এই করতো, সমুকে ওই করতো - এইগুলা বৈলা বৈলা এই শ্রেণীর লোকজন খালি আহা-উঁহু করে আর কূম্ভীরাশ্রু ফেলে।

আপুনি আপুনি পার্টি :
এই শ্রেণীর লোকগুলা সবাইরে "দাদা দাদা" বা "আপুনি আপুনি" কৈরা পুরা পাগল বানায়া ফেলে। ন্যাকামি কাহাকে বলে‍- তার এক্টা প্রদর্শনী মোটামুটি এইগুলার থিকা দেখা যায়। তার ওপর কার ননদের বিয়ে, কার সম্বন্ধীর আক্বিকা, বিদেশ থিকা কে কার বউয়ের জন্য কী উপহার নিতে ভুলে গেছিল - এরা কিভাবে কিভাবে যেন খুব খিয়াল কৈরা এইগুলার খোঁজখবর রাখে।

সবশেষে একখান কথা, যখনি মেজাজ খারাপ হওয়ার মত কোন লেখা ব্লগে চোখে পড়বো (যা উপরের যে কোন ক্যাটাগরীতে পড়ে) তখন কিছু না কইয়া খালি এই লেখাটার একটা লিংক ঐখানে দিয়া আসতে পারেন।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ফানকঠিন বাস্তব ;
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:১৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৪২
কাঙাল বলেছেন: এই লেখাটাতে চরম মেজাজ খারাপ হইছে,


আরে না, ভাল হইছে

শরীরডা ভালা?
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৪৬

লেখক বলেছেন: হ, ভালাই। এইরকম একটা মন্তব্য আগের লেখাতেও আইছিলো।

........শরীর- মন দুইডাই ভালা।

২. ২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৪৬
ফারহান দাউদ বলেছেন: হাসতেই আছি।
সংযোজন: অমুকের বাড়ির মামাশ্বশুরের বিয়ার ছবি দেইখা আফসুসিত পুস্ট।
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৫১

লেখক বলেছেন: :P

২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:২১

লেখক বলেছেন: এর লেইগাই তো রিপোস্ট করলাম। ;)

৪. ২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৩
জনৈক আরাফাত বলেছেন: আমিও হাসতেই আছি। এই পোস্ট-টারে স্টিকি করলে হইতো। সামু এর সম্পূরক নীতিমালা হিসাবে স্থান পাইতো! হা হা হা!
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:২২

লেখক বলেছেন: আহারে, স্টিকি পোস্ট! এই জীবনে আর হইবো বইলা মনে হয়না।

৫. ২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৪
নিরব হাসি বলেছেন: আমার মনে হয় সামু ব্লগের ইতিহাসে আপনার এই পোষ্টটা একটা মাইলফলক হয়ে রইবে।++++++++++++অসাধারন এর চেয়ে বেশি কিছু।ও অনন্যসা.....
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:২৫

লেখক বলেছেন: খাইছে!!!! :| একটু বেশী হইয়া গেলনা? B-)

৬. ২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৭
জয় সরকার বলেছেন: বিয়াফক পুস্ট............অত্যন্ত সত্য কতা কইছেন............আমারো মেজাজ খারাপ হয় এইসব দেখলে............


২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:২৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ...........জানতাম আরো অনেকেরই মনের কথা এগুলো।

৭. ২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:০২
আহমেদ রাকিব বলেছেন: চরম পোষ্ট হইছে। হাসতেই আছি।
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:২৭

লেখক বলেছেন: :)

৮. ২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:০৬
হাসান মাহবুব বলেছেন: আমিও কিছু সংযোজাই,

*অনলাইনে টেকা উপার্জন কর্তাম চাই। কেউ কুনো শহজ উপায় জানাবেন কি? কেম্নে লাখপতি হমু?
*হিন্দি গান ডাউন ুদানোর কোন উয়েবচাইটের সন্ধান জানাবেন কি?
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:২৮

লেখক বলেছেন: হে হে হে.............টাকা উইড়া বেড়ায় ব্লগে!

৯. ২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:০৮
ভাঙ্গা পেন্সিল বলেছেন: ব্লগার ফিউশন ফাইভের সংযোজন- আহা-উঁহু পার্টি : অমুকে ভালো লিখতো, তমুকে এই করতো, সমুকে ওই করতো - এইগুলা বৈলা বৈলা এই শ্রেণীর লোকজন খালি আহা-উঁহু করে আর কূম্ভীরাশ্রু ফেলে।


এই সংযোজনের পিছনে পলিটিক্স বেশি;) আলু পোড়ান আর কি!

২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৩০

লেখক বলেছেন: এই লাইন গুলা বিশেষ কাউরে শুনাইতে চাইছে মনে হয় ;)

২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৩১

লেখক বলেছেন: ধইন্যা, ধইন্যা।

১১. ২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৪৮
লেখাজোকা শামীম বলেছেন: "জানজাবিদের সাথে গতকাল আকাশে উড়ে বেড়ালেন ওবামার স্ত্রী"
সূত্রঃ ডয়সে ভেলে সংবাদ

এইটাই সবচেয়ে বিরক্তিকর।
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৫৭

লেখক বলেছেন: ;) :)

১২. ২২ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:২৯
এরশাদ বাদশা বলেছেন: দুইদিন আগে এক ছাগলে পুস্ট দিছিলো। ''টুনির মা গানের ডাউনলোড লিংক'' ইমানে কইতাছি মিজাজ ইমুন বিলা হইছিলো, পাইলে নির্ঘাত থাবড়াইয়া দিতাম!! X(

পুস্ট ভালা হইছে।
২২ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১০

লেখক বলেছেন: ;) Thank you

১৩. ২২ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৪০
সায়েম মুন বলেছেন: আইজকা সকালে উইঠা দাড়ি-গোঁফ সাফ করলাম/ এরপর বাথরুম সেরে দুইটা আস্তা পরটা চাইরটা আন্ডা দিয়া খেলাম/ দুপুরে বৃষ্টি ছিল তাই গরু খিচুরি দিয়া লাঞ্চ/ বিকাল বেলা নাস্তা না সাইরা বলগ নিয়া বসলাম-কারণ আইজা আমার জন্মদিন/ হুররে ১০০ তম পোষ্ট পদার্পন।
২২ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৫৪

লেখক বলেছেন: "হুররে ১০০ তম পোষ্ট পদার্পন"...................

১০০তম পোস্ট উপলক্ষ্যে আমিও একটা লেখা দিছিলাম। :(

২২ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৫৫

লেখক বলেছেন: :) :P

১৫. ২২ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:৪৩
নয়ন বলেছেন: এরশাদ বাদশা বলেছেন: দুইদিন আগে এক ছাগলে পুস্ট দিছিলো। ''টুনির মা গানের ডাউনলোড লিংক'' ইমানে কইতাছি মিজাজ ইমুন বিলা হইছিলো, পাইলে নির্ঘাত থাবড়াইয়া দিতাম!!

পুস্ট ভালা হইছে।
২২ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৫৬

লেখক বলেছেন: অনেক ধইন্যা আপনারে।

১৬. ২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:০৬
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: অফলাইনে আছিলাম, লগইন করে একটা প্লাস দিয়া গ্যালাম :)
২২ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৫৭

লেখক বলেছেন: আহারে! এক কষ্ট!!

............আপনার প্লাস মাথা পাইতা নিলাম।

১৭. ২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৩
নির্বাসন বলেছেন: আমি নীলা;), সকলের দোয়া প্রার্থী...হা হা প গে
২২ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৫৮

লেখক বলেছেন: আমি নীলা, ব্লগে নতুন এসেছি। সবার কাছে দোয়া চাই, সবার সাথে বন্ধুত্ব করতে চাই............(ওয়ে লুল, লুল ওয়ে) ;)

১৮. ২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫৫
জেরী বলেছেন: আমার ন্যাকা-প্যাকা পোস্ট দেখলেই মাথার রাগ পায়ের তালুতে চলে যায়......বাধ্য হয়ে পা ঠান্ডা করার জন্য পায়ে পানি দিতে হয় X(
২২ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:০০

লেখক বলেছেন: ধন্যবাদ জেরীপু আবার মন্তব্য করার জন্য।

এতখানি কষ্ট যারা দেয়, একটা মাইনাস আর হাল্কার উপ্রে কিছু 'গরম' কথাবার্তা তাদের প্রাপ‌্য।

১৯. ২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫৮
জেরী বলেছেন: আজ ওমুক দিবস/ কাল তমুক দিবস.....ব্লগার দুষ্টু ছেলের এইসব পোস্টে মাইনাস দেবার জন্য লগ-ইন না হয়ে পারি না.....
২০. ২২ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩০
তায়েফ আহমাদ বলেছেন: হা হা হা.............
মজা পাইলাম।
:)
২২ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:০২

লেখক বলেছেন: মজা দিতে পারছি বইলা ভাল লাগতাছে। :)

২২ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:০৪

লেখক বলেছেন: :P

২২. ২২ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:০০
চতুষ্কোণ বলেছেন: ব্যপক মজা পাইলাম :) :D
২২ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:০৪

লেখক বলেছেন: আমিও লেইখা মজা পাইছি। :)

২৩. ২২ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৩৭
অলস ছেলে বলেছেন: আরে। গরীব কে দেখি অনেক সম্মান দিলেন। থ্যাঙ্কু থ্যাঙ্কু।
২২ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:০৫

লেখক বলেছেন: কী কয় না কয়! (লজ্জার ইমো হবে)

....ওয়েলকু, ওয়েলকু

২২ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:০৬

লেখক বলেছেন: প্রিয়তে স্থান পাওয়া সম্মানের...........ধন্যবাদ মুন্না ভাই।

২৫. ২২ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩৯
কাঙাল মামা বলেছেন: ডয়সে ভেলে সংবাদ আজকাল খুব পেইন দিতাছে....
২২ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:০৭

লেখক বলেছেন: পেইন বলে পেইন..............প্রতিদিন অন্তত: ৫/৬টা পোস্ট থাকে মনে হয়।

২৬. ২২ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৭
হেমায়েতপুরী বলেছেন:

দেখুন ব্লগের প্রথম পোষ্ট

এরাম ১টা পুস্ট আমি দিছিলাম........ :( :(( :((
২২ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:০৯

লেখক বলেছেন: আরে রে রে........মাইন্ডাইয়েন না। অলস ছেলে আইলসামি কইরা কি লেখতে কি লেখছে। (একটা সত্যি কথা কই, এরকম পোস্ট আমার কিন্তু ভাল লাগে। রনি পোলাডারে তো বহু উৎসাহ দিছি এই রকম ঐতিহাসিক পোস্ট বেশী বেশী দেওয়ার জন্য)

২৭. ২২ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:০৭
রণদীপম বসু বলেছেন: ইশ্ ! ক্যান যে কোনো বিখ্যাত পোস্ট দিতে পারি না !
২২ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:১৩

লেখক বলেছেন: আমার এই খিচুড়ি মার্কা পোস্টটারে কি বিখ্যাত কইলেন নাকি? :|

নারে ভাই বরং আপনার পোস্ট এবং মন্তব্য দুটো থেকেই শেখার অনেক কিছু আছে। সচলে 'সিরাতে'র ব্লগ নিয়মিত পড়ি, ঐখানে আপনার মন্তব্য গুলাও খুব খেয়াল করে পড়ি।

২৮. ২২ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:০০
আমড়া কাঠের ঢেকি বলেছেন: "আমার নিজের 'কচি হাতে' একটা ওয়েবসাইট বানাইলাম। এতে দুনিয়ার তামাম জিনিস পাইবেন- মুভি, গান, ওয়ালপেপার, বই....... সব পাইবেন, স-ব। দেইখা কেমন লাগলো আমারে জানাইয়েন, কোন পরামর্শ থাকলে দিয়েন। (আর আমার গুগলের এডসেন্সে একটা ক্লিক মাইরা যাইয়েন)"
--------------

ইয়ে এইটা দেইখা গতকল্য বেনামে পোস্টানো পুস্টের কথা মনে পড়লো

:|
২২ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:১৪

লেখক বলেছেন: হে হে হে..............আমিও খুব শিগগিরই এরকমই একটা পোস্ট দেয়ার চিন্তা করতাছি। ;) নিজের একটা ব্লগ বানানির প্রস্তুতি চলতাছে।

২৯. ২২ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:০৪
'লেনিন' বলেছেন: অমুক আমাকে উত্তর দেন ব্লক করলেন কেন?
২২ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:১৬

লেখক বলেছেন: "ঐ রুস্তইম্মা, তুই আমারে ব্লক করছোস! সাহস থাকে তো সামনে আয়, দেখ তরে আমি কী করি!"..................ইচ্ছা করে খাইটা দিয়া একটা বাড়ি দেই মাথার মধ্যে। X(

২৪ শে অক্টোবর, ২০০৯ সকাল ৮:১৩

লেখক বলেছেন: :)

৩১. ২৭ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:২৬
অদ্ভুতুড়ে বলেছেন: জটিল হইছে।

আমিও কিছু সংযোজন করতাম চাইঃ

"আজ অমুক ভাই এর জন্মদিন, সবাই শুভেচ্ছা জানান"

"আমার বাথরুমে পানি নাই, সাহায্য পোস্ট"

"ঢাকা চিড়িয়াখানার বান্দরের খাঁচাডা কই, সাহায্য করুন"
"ইন্টারনেট কোনটার ভাল, গ্রামীন না একটেল(এ বিষয়ে কোটি কোটি পোস্ট আছে তাও জানতে চাইবে"

ইত্যাদি
২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৭

লেখক বলেছেন: চমৎকার! ভাল লিখেছেন।

জন্মদিনের শুভেচ্ছা জানায় সাধারণত: তিন ধরণের ব্লগার (নিক)

১. ঐ ব্লগারেরই আরেক নিক
২. ঐ ব্লগারেরই কোন বন্ধু-বান্ধব
৩. মেয়ে ব্লগার হইলে কোন লুল

তবে সেলেব্রিটিগো কথা আলাদা..........

৩২. ২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৮
বোহেমিয়ান কথকতা বলেছেন: হাহা!!! জট্টিলস!!

বিরক্তি কর সাহায্য পুষ্ট গুলার কথা কইলেন না? /:)
২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৪৯

লেখক বলেছেন: আমি একা আর কতগুলা কমু? ;)

তবে ব্লগাররাও অনেকগুলা অ্যাডাইছে।

৩৩. ২৮ শে অক্টোবর, ২০০৯ ভোর ৬:১৫
নুশেরা বলেছেন: জানজাভাই দারুণ লিখছেন।
@ তানিম- কার যে কখন কোনটায় আপত্তি আর কোনটায় আসক্তি ঘটে বোঝা দায়। নীচের কমেন্টটা দেখো। অন্যত্র শাড়িচুড়ি থেকে পায়ের জুতা পর্যন্ত দেখানো পোস্টও আসে তখন উনার কোন সমস্যা হয় না ... ;) :D



২৮ শে অক্টোবর, ২০০৯ সকাল ৮:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ নুশেরা।

আসলে লোকাল ভাইয়ের সব সময়ই কোন না কোন এজেন্ডা থাকে, এজেন্ডা ছাড়া উনি লেখেন খুব কম।

৩৪. ২৮ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:২৮
নুশেরা বলেছেন: ধান্দার প্রতিশব্দ হিসেবে এজেন্ডা মন্দ না :)
২৮ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:২৯

লেখক বলেছেন: এহেম এহেম.............;)

৩৫. ২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:১৩
নির্ঝরের স্বপ্নভঙ্গ বলেছেন: অদ্ভুতুড়ে বলেছেন: জটিল হইছে।

"আমার বাথরুমে পানি নাই, সাহায্য পোস্ট"

"ঢাকা চিড়িয়াখানার বান্দরের খাঁচাডা কই, সাহায্য করুন"

হা হা প গে........।

প্লাস
২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:২৯

লেখক বলেছেন: ব্লগারদের অনেকেই দারুণ কন্ট্রিবিউট করেছেন। সবার সহযোগিতায় সমৃদ্ধ হয়েছে এই পোস্ট।

৩০ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:০২

লেখক বলেছেন: :) :P :D

৩৭. ০৪ ঠা নভেম্বর, ২০০৯ সকাল ৯:৫৭
মেঘ_কম বলেছেন: জ.......টি.............ল
হাসতেই আছি।
০৪ ঠা নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৫

লেখক বলেছেন: :) :D :P

৩৮. ০৪ ঠা নভেম্বর, ২০০৯ সকাল ১০:০৭
সুস্ময় সুমন বলেছেন: জটিল হইসে.............হাসতে হাসতে শেষ...... =p~ =p~ =p~ =p~
০৪ ঠা নভেম্বর, ২০০৯ রাত ৯:৩৭

লেখক বলেছেন: তাই নাকি? গুড, গুড! :)

তবে সব কৃতিত্ব আমি একলা নিলে চলবোনা, অনেকে মন্তব্য কইরা ভাল কিছু আইডিয়া দিছে। আর সর্বোপরি যারা এসব 'মেজাজ গরম হওয়া' লেখা লেইখা আমারে এই পোস্ট দিতে উৎসাহ দিছেন তাগো প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। ;)

৩৯. ০৪ ঠা নভেম্বর, ২০০৯ রাত ৯:৩৯
গডফাদার০২ বলেছেন: প্রিয়তে চলে গেলো.. মাঝে মাঝেই এটার ব্যাবহার হবে ইনসাল্লাহ।

০৪ ঠা নভেম্বর, ২০০৯ রাত ৯:৪২

লেখক বলেছেন: হে হে হে :) ;)

৪০. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১:৪২
অবয়ব বলেছেন: জটিল মজা পাইলাম। প্রিয়তে নিয়া ঝুলাইলাম। সেই সাথে একে স্টিকি করার জন্য আহবান জানাচ্ছি। :D
০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৩৪

লেখক বলেছেন: আহ! প্রাণটা জুড়াইয়া গেল। :)

বহুত ধইন্যা।

৪১. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৪৯
লীনা দিলরূবা বলেছেন: হাজার হাজার নিক, কেউ কেউতো বিরক্তিকর হবেই, কারো কারো পোস্ট পড়ে মেজাজতো খারাপ হতেই পারে:), ইগনোর করলেই হয়।
০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:০৩

লেখক বলেছেন: হে হে হে..............তারপরও এমন কিছু আছে যে একেবারেই সহ্য হয়না। বিশেষ করে 'আমি নীলা' মার্কা লেখা গুলা।

অফিসে গুগল রিডার থিকা পড়ি। মেজাজ খারাপ হইলে লিংকে ক্লিক কইরা ব্লগে ঢুকি। তারপর কইষা মাইনাস দেই। আশেপাশে কেউ না থাকলে দু'একটা মন্তব্যও করি।

৪২. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:২৪
জনৈক আরাফাত বলেছেন: বস, প্রতিমাসে একবার এই পোস্ট রিপোস্ট দিয়েন তো!

দেশ ও জাতির উপকার হয়! :D
০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৫৭

লেখক বলেছেন: হা হা হা..................:D

ভাল আইডিয়া। তবে প্র্যাকটিস এর মধ্যেই শুরু হয়ে গেছে। ব্লগার বিডি আইডল দেখলাম এই পোস্টের লিংক একটা 'মেজাজ গরম' হওয়া লেখায় ছেড়ে দিয়ে এসেছেন। ...............আমিও তাই করবো বলে ভাবছি। ;)

৪৩. ০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:০৯
মেঘ বলেছেন: কি যে ভালো লাগলো:) ..........
০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ, মেঘ আপু।

৪৪. ০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:১৫
শয়তান বলেছেন: পোষ্ট বডিতে লেখা ডবল হয়ে গেছে
০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:২৩

লেখক বলেছেন: ঠিক করেছি। ...........ধন্যবাদ আপনাকে।

সামুর এই বাগ গুলা যে কবে যাইবো?

৪৫. ০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ২:৩২
এস.কে.ফয়সাল আলম বলেছেন: জানজাবিদ @ লিখেছেন :


চরম মেজাজ গরম হয় যে লেখাগুলো পড়লে (সংযোজন সহ রিপোস্ট)
:D :D ;) ;) ;) =p~



এইটাও + করেন ........
৪৬. ০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ২:৫৫
ডিজিটাল কলম বলেছেন: ভাইজান রেসিপিওয়ালাদের কথা কি ভুলে গেলেন??????? সামনে ঈদ আসতেছে........... দেখবেন রেসিপি কারে কয় ...........


লবণের সাথে হাল্কা চিনি আর পরিমাণ মত ওরস্যালাইন দিয়ে তৈরী করুন ঈদ পরবর্তী দিনের নাস্তার জন্য সুস্বাদু জুস.......... পেটের গুডগুডির জন্য চরম এক জিনিস


আর ছোট্ট নিক , ব্লগার১ এরা দুইজন মনে হয় ডয়েচভেলের বাংলাদেশ করেসপন্ডেন্ট

++++++++++
০৬ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:২১

লেখক বলেছেন: নাহ, রেসিপি বাদ। রেসিপি লিস্টিতে ঢুকাইলে কিছু প্রিয় ব্লগারও এর মইধ্যে পইড়া যায়। ....................'লাইফ ইজ নট ফেয়ার, উই আর নট ফেয়ার অ্যাজ ওয়েল'

০৬ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:২১

লেখক বলেছেন: আবার জিগায় ;)

আপনার লেখাটা পড়ছি, ভাল লেখছেন।

৪৮. ০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:৪১
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: B-)) "আমার ক্ষিধা লাগছে" এইটা নিয়া একটা পোষ্টু দিমু ভাবতেছি।

(ক্ষিদা কিন্তুক আসলেই লাগছে :( )

আমারে কেন সবাই মাইনাচের বন্যায় ভাসাইয়া দিলো, আমি সাঁতার জানি না-এইডি দেখলে মেজাজ খারাপ হয়।

(আমিও ঈদ নিয়া বিরাট আফসুসিত, চ্রম মেজাজ খারাপ করা একটা পোষ্ট দিছিলাম, কারণ আমার ঈদ খারাপ কাটছিলো। তয় মাঝে মাঝে চ্রম বাজে পোষ্ট দিলেও মন ভালো হয়ে যায়)
০৬ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:২৩

লেখক বলেছেন: 'ক্ষিধা লাগছে' বা এই জাতীয় বিষয় নিয়া একসময় অনেক পোস্ট দেয়া হইছে সামুতে। আরিফ জেবতিক ভাই ছিলো ফোরফ্রন্টে, কিন্তু ঐটা এক ধরণের প্রতিবাদ ছিলো।

৪৯. ০৬ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪২
অবয়ব বলেছেন: Click This Link

এই লেখাটারেও এড করেন। :D
০৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২৯

লেখক বলেছেন: লেখাটা সরাইয়া ফেলছে। কি নিয়া লেখছিলো?

৫০. ০৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:০৩
ম্যাক্স পেইন বলেছেন: জনৈক আরাফাত বলেছেন: বস, প্রতিমাসে একবার এই পোস্ট রিপোস্ট দিয়েন তো!

দেশ ও ঝাতির উপকার হয়! :D

হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা
মেলাদিন এমনে হাসি নাই বস
জট্টিল জট্টিল

প্রিয় এবং প্লাস
০৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৩২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ..............আসলে সবটুকু কৃতিত্ব আমি একা নিলে ব্লগার 'অলস ছেলে'র প্রতি অবিচার করা হবে। এছাড়া আরো অনেকেই কন্ট্রিবিউট করেছেন। মোটকথা, এটা এমন এক সাবজেক্ট যে সবারই কিছু না কিছু বলার আছে।

তবে আমার ক্ষেত্রে একটা ব্যাপার ১০০% সত্যি। কিছু পোস্টের শুধুমাত্র টাইটেল দেখেই মাইনাস দেয়ার জন্য লগইন করি। ;)

৫১. ০৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৯
সোমা. বলেছেন: আজ আমার মন খারাপ
আমার হাঁটুতে ব্যথা,উপায় কী?
প্লিজ আমারে একটু হেল্পান,আমার কম্পু শাটডাউন হইতেছে না
কেমনে ডিম সিদ্ধ করে ? হেল্পান প্লিজ
ওই ছেড়ি আমারে ছ্যাঁকা দিছে,অর চরিত্র খারাপ,আপনেরা সাবধান
০৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৬

লেখক বলেছেন: গুড! গুড!! ভালা হইছে............ :)

"প্লিজ আমারে একটু হেল্পান,আমার কম্পু শাটডাউন হইতেছে না
কেমনে ডিম সিদ্ধ করে ? হেল্পান প্লিজ
ওই ছেড়ি আমারে ছ্যাঁকা দিছে,অর চরিত্র খারাপ,আপনেরা সাবধান!"

:D

৫২. ০৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:১০
অবয়ব বলেছেন: Site দেখে মন্তব্য করুন এবং ইনকাম করুন

টাকা আয় করুন
০৬ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৯

লেখক বলেছেন: হ, দেখছি। সবাই গণহারে মাইনাস দিতাছে।

৫৩. ০৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:১৩
অবয়ব বলেছেন: বুঝলাম না। লিঙ্ক হিসেবে দিলে আসে না। কিন্তু লিঙ্ক কপি করে পেস্ট করলে ঠিকই ওই পেজ আসে। কাহিনী কি? :D

৫৪. ০৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৩২
রেজোওয়ানা বলেছেন: দারুন তো!!!

আরেক টা আছে "আজ থেইকা আমি সেফ হইলাম।"

০৬ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২০

লেখক বলেছেন: হ, ঠিকই। ...................তুই সেফ হইছস না কি হইছস তাতে আমাগো কি?

৫৫. ০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ২:৩১
নিরীহ মানুষ বলেছেন: পু - পু আর দ্যা দ্যা গুস্টিরে মাইনাচ
৫৬. ০৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৫
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
আহ...। আমি কত প্ল্যান করছিলাম ৫০তম পোষ্টে কি লিখবো। দিলেন সব মাটি করে...:)
০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:২৪

লেখক বলেছেন: ক্যান আমি আবার কি করলাম? আমি নিজেই তো ১০০ তম পোস্ট দিছিলাম ঘটা কইরা। (অবশ্য তেমন কেউ পড়ে নাই) :(

৫৭. ০৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:০৬
সামছা আকিদা জাহান বলেছেন: িখেছেন বেশ মজা করে। কোন পোস্ট পড়ে মেজাজ খারাপ হলে আপনার এই পোস্টকে স্মরন করে হাসবো । ধন্যবাদ।
০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:২২

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:২৯

লেখক বলেছেন: দিলেন তো? দিলেন তো?? দিলেন তো???

..............মাইনাস বাটনটা কোন দিকে?

৫৯. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চরম মেজাজ গরম করা লেখা। আজকাল প্রায়ই এ জাতীয় পর্যালোচনামূলক লেখা দেখতে পাই। স্টক ফুরিয়ে গেলেই মেজাজ খারাপ হয়, আর তখন এসব বেরোয়। মাইনাস দেবার জন্য লগিন করলাম, কিন্তু মাথা ঠাণ্ডা রেখে বিদায় নিলাম।


:):):):):)

ভালো লিখেছেন। এটা দেখুন তাইলে Click This Link
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৪০

লেখক বলেছেন: হায় হায়! আপনার এত সুন্দর লেখা ক্যামনে মিস করলাম?

৬০. ২৪ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:১১
রাজিব খান০০৭ বলেছেন: নাস্তিক ব্লগারদের প্রতি ওপেন চ্যালেন্জ, পারলে এই প্রশ্নগুলোর জবাব দিন B
আর নাস্তিকরা যখন আউলফাউল ক্যাচাল পারে তখন ভালো লাগে?
-- দিয়েছি।
২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩০

লেখক বলেছেন: লেখক বলেছেন: না ভাল লাগেনা, তবে আমি এগুলো ইগনোর করতে পছন্দ করি। এদের উদ্দেশ্যই হলো 'অ্যাটেনশন সিক' করা। কেউ পাত্তা না দিলে এমনেই চুপ হয়ে যায়।

তাসলিমারা লেখার গুণে কখনো বিখ্যাত হয়না।

৬১. ২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪৬
তায়েফ আহমাদ বলেছেন: আবার পইড়া আবার মজা নিলাম!
:#)
২৫ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৪৩

লেখক বলেছেন: কমেন্ট গুলাতেও মজা পাই :)

৬২. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫৫
রিজভী বলেছেন: ওরেএএএ........এক্কেবারে মনের কথা বলেছে ;)

+
৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:১৪

লেখক বলেছেন: হ, সেইটাই তো দেখলাম।

৬৩. ০৮ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০১
এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: যারা সাহায্যে পোষ্ট দেয় এই গুলা বেশীর ভাগই অলস।
০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৫১

লেখক বলেছেন: হ............. ইন্টারনেট যখন আছে গুগলে সার্চ দিয়া দেখলেই পারে।

১০ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৬৫. ১০ ই জানুয়ারি, ২০১০ ভোর ৬:২৬
অচন্দ্রচেতন বলেছেন: বাহ বাহ প্রায় সবকিছুই কাভার হইসে মনে হয়।
১০ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৩৭

লেখক বলেছেন: হ্যাঁ। যেগুলা আমি মিস করছিলাম, সবাই মিলা ঠিকঠাক কইরা দিছে।

৬৬. ১০ ই জানুয়ারি, ২০১০ ভোর ৬:৫৩
মেঘ রোদ্দুর বলেছেন: হা হা হা ......মজা পাইলাম ++++++
১০ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৩৭

লেখক বলেছেন: মজা দিতে পেরে আমিও খুশী। :)

৬৭. ১৩ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:২১
রাজিব খান০০৭ বলেছেন: আরও কিছু ন্যাকামি দেখুন।
Click This Link
১৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:১৫

লেখক বলেছেন: আপনার লেখাটা পড়ছি, আমাদের চিন্তাধারা একই দিকে আগাইছে।

৬৮. ১৩ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:০২
রাজসোহান বলেছেন: এই পোস্ট ও একটা ন্যাকামী

হাহাহাহাহাহাহাহাহাহা
১৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:১৬

লেখক বলেছেন: ন্যাকামী সংকলন বলতে পারেন।

৬৯. ২৭ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০১
বিশ্বমিত্র বলেছেন: ''আপুনি আপুনি পার্টি :
এই শ্রেণীর লোকগুলা সবাইরে "দাদা দাদা" বা "আপুনি আপুনি" কৈরা পুরা পাগল বানায়া ফেলে। ন্যাকামি কাহাকে বলে‍- তার এক্টা প্রদর্শনী মোটামুটি এইগুলার থিকা দেখা যায়। তার ওপর কার ননদের বিয়ে, কার সম্বন্ধীর আক্বিকা, বিদেশ থিকা কে কার বউয়ের জন্য কী উপহার নিতে ভুলে গেছিল - এরা কিভাবে কিভাবে যেন খুব খিয়াল কৈরা এইগুলার খোঁজখবর রাখে।''

হ্যা হা হ্যা হা... ব্যাপক মজা পাইলাম ! খিকজ্ ! ;)
:) :) :) :) :)
২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:১৮

লেখক বলেছেন: মজা পাইলে তো ভালই!

৭০. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০৯
সেই সাম্য বলেছেন: সোমা. বলেছেন: আজ আমার মন খারাপ
আমার হাঁটুতে ব্যথা,উপায় কী?
প্লিজ আমারে একটু হেল্পান,আমার কম্পু শাটডাউন হইতেছে না
কেমনে ডিম সিদ্ধ করে ? হেল্পান প্লিজ
ওই ছেড়ি আমারে ছ্যাঁকা দিছে,অর চরিত্র খারাপ,আপনেরা সাবধান।

এক্কেরে সিরাম।+
১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:০১

লেখক বলেছেন: হা হা হা........ধন্যবাদ।

ভাল থাকুন।

০৬ ই মার্চ, ২০১০ রাত ৯:৪৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

১৭ ই আগস্ট, ২০১০ রাত ৯:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৭ ই আগস্ট, ২০১০ রাত ৯:৪৭

লেখক বলেছেন: ;) ;)

৭৪. ২১ শে আগস্ট, ২০১০ রাত ৩:০০
জেবাল বলেছেন: হেভি পোস্ট। পারলে আবার প্লাসাইতাম। কমেন্টাইতে ভুল লাম না
২৭ শে আগস্ট, ২০১০ দুপুর ১:৪৮

লেখক বলেছেন: আবারো ধন্যবাদ। :)

৭৫. ২১ শে আগস্ট, ২০১০ রাত ৩:০৭
অস্থির পোলাপাইন বলেছেন: আপনি একবার রেটিং দিয়েছেন
তাই আরা দিতে পারলাম না :( :(
আফসুস
আবার
++++
২৭ শে আগস্ট, ২০১০ দুপুর ১:৪৯

লেখক বলেছেন: ইদানিং মেজাজ গরম হওয়ার মত লেখা মনে হয় অনেক বেড়ে গেছে, তাই লেখাটার প্রাসঙ্গিকতাও বেড়ে গেছে।

৭৬. ২১ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:০০
নাঈম৭৫৩৭ বলেছেন: ++++
জায়গা মত ঢুকাইলাম।
লিঙ্ক দেওন লাগে তো তাই।
ভালা হইসে।
৭৭. ০৯ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:২৩
কাক নং ৭৯৯ বলেছেন: প্রান খুলে হাসলাম :)
৭৮. ২২ শে জানুয়ারি, ২০১২ ভোর ৫:০৩
জীবন্মৃত০১ বলেছেন: খিক খিক খিকজজজজজজ....পুষ্ট বালা পাইচি...

 

মোট সময় লেগেছে ১.০৩১৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
janjabid@yahoo.com
http://twitter.com/janjabid
জ্ঞানবুদ্ধি হওয়ার পর থেকেই জীবনকে গভীরভাবে দেখার করার চেষ্টা করছি। ৩০ বছর পার হওয়ার পর ইদানিং মনে হচ্ছে কিছু লিখি.....।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই