প্রথম পাতায় থাকে কোন 'সিনিয়ার সুশীলের' মহান বাণী। আগে ছিলো শামসুর রহমান এখন বাণী দেন বিচারপতি হাবিবুর রহমান। এই ব্যাক্তিত্ত্বদের প্রতি সম্মান রেখেই বলছি, কি থাকে এই বাণীতে? ভাল ভাল কিছু কথা। আরে কথায়ই যদি বাঙালীর চিড়ে ভিজতো তাহলে দূর্ণীতিতে ১ নাম্বার হওয়া লাগতোনা। সিনিয়ার সুশীলের পর আসে জুনিয়ার সুশীলরা। তারাও দেশ ও জাতি উদ্ধার করে কিছু মহান মহান কথা বলেন। ঐসব কথা জন্মের পর থেকেই কারো না কারো মুখ থেকে শুনে আসছি, কেউ দুই পয়সারও দাম দেয়না।
এরপরে থাকে বিশাল এক গোল টেবিল বৈঠকের আলোচনা। উহ! দেশের চিন্তায় সব শালাদের একেবারে চামড়া পুড়ে গেল! দেশ নিয়ে মানুষ এত ভাবে? ভাবতেই বুকটা জুড়িয়ে যায়। কিন্তু তাহলে পরে দেশের কোন অগ্রগতি হয়না কেন? নাকি শুধু ভাবনাই (আর বড় বড় কথাই) সার?
শিক্ষা, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি বিষয়ে আরো কিছু লম্বা লম্বা লেখা থাকে তবে সবকিছু ছাপিয়ে থাকে লেখার চেয়েও বহুগুণে বড় বিজ্ঞাপনের বাহার। 'প্রথম আলো'কে ক্ষেপাবে কার এত বড় সাহস? তাই বাৎসরিক বা ষান্মাসিক খাজনার মত 'নজরানা' দিয়ে যায় সবাই। 'প্রথম আলো' অবশ্য বেশ 'ইনসাফ' করে এক্ষেত্রে। যত বড় কোম্পানী তত বড় বিজ্ঞাপন। 'গ্রামীণ' আর 'বাংলালিংক' বেশী বড় হয়ে যাওয়ায় এখন আর এক পাতাতে পোষাচ্ছেনা। তাদের জন্য বরাদ্দ দুইখান পূর্ণপৃষ্ঠা বিজ্ঞাপন।
প্রশ্ন করতে পারেন তাহলে কি থাকা উচিত এই সব 'বিশেষ সংখ্যা'য়? প্রথম কথা এত বিশেষ সংখ্যার দরকারই বা কি? পাঠক কখনো চায় এগুলা? খবরের কাগজগুলার চাঁদাবাজির হাতিয়ার এইসব 'বিশেষ সংখ্যা'। আর যদি বাইর করতেই হয় তাহলে এর মধ্যে থাকতে হবে পাবলিক যা চায় তা। পাবলিকরে যা 'গিলানো' উচিত তা না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


