somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বের ১৫ কোটি কুমারী খতনা প্রথার শিকার

০১ লা সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বে কমপক্ষে ১৫ কোটি নারী খতনা প্রথার মতো বর্বরতার শিকার। সুপার মডেল ওয়ারিস দিরির মতে, আফ্রিকায় এখনো কুমারী মেয়েদের খতনা দেয়া হয়। এর মাধ্যমে কুমারীদের প্রজননতন্ত্রের বিশেষ একটি অঙ্গকে কেটে ফেলা হয়। নারীর জৈবিক চাহিদা কমাতে এ প্রথা চালু হয়েছিল। এ ধারাটি শুধু আফ্রিকাতে নয়, ইউরোপ ও আমেরিকার মতো সভ্য সমাজেও প্রচলিত।
এ প্রসঙ্গে তিনি বলেন, সভ্য সমাজে এমন অমানবিক প্রথা চালু থাকায় সেখানে আন্তর্জাতিক নারী দিবস পালন করা অযৌক্তিক। সভ্য সমাজের এই অমানবিক প্রথার শিকার আমি নিজেও। মাত্র তিন বছর বয়সে দুই বোনের সঙ্গে আমাকেও খতনা দেয়া হয়। খতনার কারণে দুই বোন জটিল রোগে আক্রান্ত হয়ে মারা যায়। বেঁচে আছি শুধু আমি। মাত্র ১৩ বছর বয়সে আমার চেয়ে অনেক বেশি বয়সী এক পুরুষের সঙ্গে বিয়ে ঠিক করে আমার পরিবার। কিন্তু আম ওই বিয়ে থেকে নিজেকে রক্ষা করতে পালিয়ে চলে যাই লন্ডনে। সেখানে এক ধনী আত্মীয়ের সঙ্গে বসবাস করতে শুরু করি। পরে ম্যাকডোনাল্ডে কাজ করি। হঠাৎ করে আমাকে একদিন আবিষ্কার করেন ফটোগ্রাফার টেরেন্স ডোনোভান। তিনিই আমাকে ১৯৮৭ সালের ‘পিরেলি’ ক্যালেন্ডারের পাতায় তুলে আনেন। শুরু হয় আমার নতুন জীবনের পথচলা। মডেল হিসেবে আবির্ভূত হলাম। এরপর আমাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। চ্যানেল, লেভিস, এলওরেল এবং র‌্যাভলনের মতো টপ ডিজাইনারদের মডেলে পরিণত হলাম আমি। ১৯৯৮ সালে লিখলাম আমার জীবনীভিত্তিক বই ‘ডেজার্ট ফ্লাওয়ার’। এটা তখন বেস্টসেলার হয়।
বর্তমানে ওয়ারিস দিরি জাতিসংঘের অধীনে কুমারীদের খতনা বিলোপবিষয়ক কর্মসূচির স্পেশাল অ্যাম্বাসেডর। তার লেখা ডেজার্ট ফ্লাওয়ারের ওপর ভিত্তি করে ওই নামেই তৈরি হয়েছে একটি চলচ্চিত্র।
ওই ছবির প্রিমিয়ার শো’র আগে তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, প্রতিদিনই নারীরা পাহাড় সমান বাধা অতিক্রম করছেন। এ অবস্থায় প্রতিবছর আন্তর্জাতিক নারী দিবস পালন করা তাদের প্রতি অসম্মান দেখানো। তিনি আরো বলেন, কুমারীদের খতনা দেয়ার বিষয়ে আফ্রিকা মোটেও পাত্তা দেয় না। সেখানকার সরকার এ বিষয়ে কাউকে সহায়তাও করে না। এজন্যই বেসরকারি সংগঠনগুলোকে (এনজিও) এগিয়ে আসতে হবে। এরইমধ্যে এ বিষয়ে কাজ করতে গঠন করা হয়েছে ওয়ারিস দিরি ফাউন্ডেশন। এর ওয়েবসাইটে বলা হয়েছে- কমপক্ষে ১৫ কোটি কুমারীকে ওই বর্বর খতনা প্রথার শিকার হতে হয়েছে। এ প্রথা এখন আফ্রিকাসহ বিশ্বের অনেক দেশেই চালু আছে। ইউরোপ বা আমেরিকায় বসবাসকারী হাজার হাজার মা তাদের ছোট্ট কুমারী মেয়েদের খতনা করাচ্ছেন প্রথাগত বিশ্বাস থেকে। এর মাধ্যমে তাদের অনেকেই হারিয়ে যাচ্ছেন।
ওয়ারিস দিরির জীবনীভিত্তিক ওই ছবিতে দেখানো হয়েছে- প্রতিদিন বিশ্বে ৬ হাজার কুমারীকে খতনার শিকার হতে হয়। কিছু মানুষের মধ্যে এমন বিশ্বাসও চালু আছে, যেসব নারীকে খতনা দেয়া হয় না তারা খাঁটি নন। তবে যাদের খতনা দেয়া হয়, তারা দীর্ঘস্থায়ী দৈহিক ও মানসিক বিশৃঙ্খলতা নিয়ে বেঁচে থাকেন। এ ছবিটি প্রদর্শনে সহায়তা করছে ফ্রান্সের দ্য ফাউন্ডেশন ইন সাপোর্ট অফ দ্য ডিগনিটি অ্যান্ড রাইটস অফ ওমেন নামের সংস্থা। এ সংস্থাটিও নারীদের খতনা প্রথা বন্ধের জন্য কাজ করছে।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২৭
১০টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×