পোস্ট আর্কাইভ
- এপ্রিল,২০১৩(১)
- মার্চ,২০১৩(২)
- ফেব্রুয়ারী,২০১৩(১)
- অক্টোবর,২০১১(১)
- ডিসেম্বর,২০১০(৮)
- নভেম্বর,২০১০(১)
- জুন,২০১০(৩)
- ফেব্রুয়ারী,২০১০(১)
- জানুয়ারী,২০১০(২)
- নভেম্বর,২০০৯(১)
- অক্টোবর,২০০৯(৩)
- সেপ্টেম্বর,২০০৯(৪)
- আগস্ট,২০০৯(১)
- জুলাই,২০০৯(১)
- জুন,২০০৯(২)
- মে,২০০৯(৩)
- ফেব্রুয়ারী,২০০৯(১)
- জানুয়ারী,২০০৯(৪)
- ডিসেম্বর,২০০৮(৩)
- নভেম্বর,২০০৮(২)
- অক্টোবর,২০০৮(২)
- সেপ্টেম্বর,২০০৮(১)
- আগস্ট,২০০৮(১)
- জুলাই,২০০৮(৩)
- জুন,২০০৮(১)
- মে,২০০৮(১)
আমার লিঙ্কস
আমার বিভাগ
কোন বিভাগ নেই
আমার প্রিয় পোস্ট
- বিপ্লবী মহানায়ক হুগো শ্যাভেজ ! লাল সালাম তোমায় । - মিজানুর রহমান মিলন
- মেশিন রিডেবল পাসপোর্ট তৈরির জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ (শুধুমাত্র আগার-গাও শাখার জন্য) - sajidboss
- ESET ইন্টারনেট সিকিউরিটি 5 - স্বপ্নীল আমি
- দেখলেই পারবেন, না দেখলে 100% পস্তাইবেন। কল দিয়ে কইলজা কালা করা পাবলিকগণরে শাস্তি দেবার অব্যর্থ্য আমল।(পরীক্ষিত) - ইমরান খান সবুজ
- কোন ক্রাক/প্যাচ/ইউসারনেম/পাসওয়ার্ড ছাড়াই ইসেট স্মার্ট সিকিউরিটি/অ্যান্টিভাইরাস ব্যবহার করুন ফ্রীতে!! এবার সবাই নিবে জেনুইন অ্যান্টিভাইরাসের মজা !!! - দা ডার্ক নাইট
- ওয়েব ডিজাইন শিখতে চান ? যারা ওয়েব ডিজাইন শিখতে আগ্রহী তাদের জন্য দরকারি কিছু টিউটরিয়াল - রবিন মিলফোর্ড
- ওয়েব ডিজাইনারদের জন্য চমৎকার কিছু সাইট - ইশতিয়াক মাহমুদ
- ইন্টারনেট থাকা সত্বেও আপনি কি মহল্লার সিডির দোকান থেকে ডিভিডি ভাড়া করে ছবি দেখেন না কি কিনে? - বলতে দিন
- উইকিলিকস সেনাপতি জুলিয়ান অ্যাস্যাঞ্জ - বাদশািমন্টু
- ভাবলাম পিসির বুকমার্কগুলো ব্লগে শেয়ার করি (২য় ও শেষ পর্ব)
- নাফিস ইফতেখার
- ✓ বাংলা নাটক, গান ডাওনলোডের ভাল সাইটগুলো ♪♠☺ - হাশেম
- আমার ভালোলাগা কিছু এক্সুসিভ গান. . . দ্বিতীয় কিস্তি
- না বি ল
- ·٠•●♥ •●♥ •♫♫♫♫♫ কালেকশনে রাখুন উপমহাদেশের সেরা কিছু ইনস্ট্রুমেন্টাল এ্যালবাম - আমার আপলোড করা ♫♫♫·٠ -•●♥ ♫♫♫·٠ - কবির চৌধুরী
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট ( সিজন -২)
- নাফিস ইফতেখার
- ১৫টি ফ্রী মোবাইল ওয়েব সাইট (সব কিছু ফ্রী তে ডাউনলোড করুন) - মুস্তাফিজুর রহমান (মুন্না)
- ঈসমাইল আঃ কেই কুরবানির উদ্দেশ্যে মাটিতে শোয়ানো হয়েছিল - অগ্রজ
- মাত্র দশ মিনিটেই বিনামূল্যে তৈরী করুন নিজের ওয়েব সাইট সাথে জাভা, পি.এই.পি. সহ বিভিন্ন এনিমেশন এবং নানা ধরনের এফেক্ট - কে.এম. মাহ্বুব শরীফ (রাতুল)
- সংখ্যা রঙ্গ সমগ্র ১ - পগলা জগাই
- গ্রামীন মডেম দিয়ে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য একটি দারুন প্লাগইনস - হা...হা...হা...
- ~ উবুন্টু ১০.০৪ লুসিড Lynx রিভিউ- সবকিছুকে ছাড়িয়ে ~ - পাপী
দেশের বিভিন্ন ব্যাটেলিয়ানে বিডিআর বিদ্রোহ, সুত্র: বিডিনিউজ ২৪ ডটকম @@ বিডিআর বিদ্রোহের ঘটনায় ১০৭ সেনা কর্মকর্তা নিহত, সুত্র: দ্য-এডিটর
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:১০ |
রাজশাহী, দিনাজপুর, ফেনী, নওগাঁ ও সাতক্ষীরায় বাংলাদেশ রাইফেলস ব্যাটেলিয়ানে বৃহস্পতিবার সকাল থেকেই বিডিআর জোয়ানরা বিদ্রোহ করেছে। এছাড়া, চট্টগ্রাম, ঠাকুরগাঁও এবং বান্দরবানেও গোলযোগের খবর পাওয়া গেছে।
বুধবার রাজধানীর পিলখানায় বিডিআর সদরদপ্তরে রক্তাক্ত ঘটনার পরদিন ঢাকার বাইরে বিডিআরের বিভিন্ন ব্যাটেলিয়ানে এসব ঘটনা ঘটছে।
রাজশাহী: সকাল সাড়ে নয়টার দিকে ৩৭ রাইফেল ব্যাটেলিয়ানে বিদ্রোহ শুরু হয়। ফাঁকা গুলি করে পুরো এলাকা নিয়ন্ত্রণে নিয়ে নেয় বিদ্রোহীরা।
দিনাজপুর: ২ রাইফেল ব্যাটেলিয়ানে সকালে বিদ্রোহ করেছে বিডিআর জোয়ানরা। পুরো এলাকা নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে বিদ্রোহীরা। ব্যাটেলিয়ানে সেনা কর্মকর্তাদের কেউই ব্যাটেলিয়ানে নেই।
নওগাঁ: ৪৩ ও ৪৬ ব্যাটেলিয়ানে সকাল ৯টা থেকে বিদ্রোহ শুরু হয়। এ দুই ব্যাটেলিয়ানে বিডিআর জোয়ানরা ফাঁকা গুলি করে পুরো ব্যাটেলিয়ান এলাকা নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে।
নওগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হক বিডিনিউজ ২৪ ডটকমকে এ বিদ্রোহের কথা নিশ্চিত করেছেন।
সাতক্ষীরা: সাতক্ষীরা ব্যাটেলিয়ানে বিডিআর জোয়ানরা সকালে ফাঁকা গুলি ছোঁড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিদ্রোহীদের গুলিতে জুনিয়ার কমিশন্ড অফিসার আবুল কাশেম (৫০) নিহত হয়েছেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
ফেনী: ১৯ ব্যাটেলিয়ানে সকালে বিডিআর সদস্যরা বিদ্রোহ করেছে। তারা ফেনী-মাইজদি সড়ক বন্ধ করে দেয়। বিদ্রোহী জোয়ানদের তাড়া খেয়ে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর কবির ও উপ-অধিনায়ক মেজর মাসুদ পরিবার পরিজন নিয়ে পালিয়েছেন।
মেজর মাসুদ বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "পরিস্থিতি খুবই খারাপ। আমি কোনোমতে পরিবার নিয়ে পালিয়েছি।"
বান্দরবান: নাইক্ষ্যংছড়ি বিডিআর জোনের ১৫ রাইফেল ব্যাটেলিয়ানে গোলযোগের খবর পাওয়া গেছে। স্থানীয় টিএনও কয়েকজন সংবাদকর্মীকে এ খবর নিশ্চিত করেছে।
সুত্র: বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি
বিডিআর বিদ্রোহের ঘটনায় ১০৭ সেনা কর্মকর্তা নিহত
বুধবারের বিডিআর বিদ্রোহের ঘটনায় রাজধানীর সদরদপ্তরে ১০৭ জন সেনা কর্মকর্তা নিহত হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে অনেকের লাশ উদ্ধার করা হয়েছে। বিদোহী বিডিআর সদস্যদের সঙ্গে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বৈঠক করছে। দুপুরে প্রধানমন্ত্রী জাতীর উদ্দেশ্যে ভাষণ দেবে।
সুত্র: দ্য-এডিটর
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অন্যআনন বলেছেন:
মোহাম্মদ জাফর সাদেক , দুশ্চিন্তা করবেন না। আল্লাহ আপনার, আপনার পরিবারের সহায় হোন।
মনজুরুল হক বলেছেন:
বোগাস। জিম্মি করা আর মেরে ফেলা এক কথা নয়। বিডিআর কি এখন নিজেদের দেশের বাপ মনে করতাছে?
জিম্মিদের মেরে ফেলার পর আর কোন সমঝোতার পথ খোলা থাকে না।
গিফার বলেছেন:
ডিটেইল এইটুকুই ভাই, সত্যি কথা আমি এখানে এখনো কোন গুলাগুলির শব্দ পাচ্ছি না তবে আমাদের এলাকার মানুষ জন বলছে যেহয়তো বা এইদিকে শুরু হইতে পারে কারন গিলাতলা বিডিআর এইচকিউ তে নাকি উত্তেজনা শুরু হয়েছে। তাছারা এখানকার স্কুল
মাদ্রাসা সব বন্ধ করে দিয়েছে আজকে।
আর আমারে একজন লোক সাথক্ষিরা থেকে ফোনে জানালো ওখানে
নাকি বিডিআর ফাকা গুলি ছুরে এলাকা দখলে নিয়েছে। যশোরেও
একই অবস্হা সবাই ধারনা করতেসে খুলনায় ও লেগে যেতে পারে।
মুগ্ধ বলেছেন:
পরিস্থিতি যা, তাহলে মনে হয় action থামানো গেলো না!
সারিয়া তাসনিম বলেছেন:
কিন্তু পদক্ষেপ টা কঠোর হওয়া মানেই তো খুব খারাপ কিছু , তাই না ?
আর সরকার তো সেনাবাহিনী ছাড়া কোন পদক্ষেপই বাস্তবায়ন করতে পারে না ।
সেক্ষেত্রে পদক্ষেপটা কি হবে ভাবতেই ভয় বাড়ছে !
নির্বাসন বলেছেন:
প্রধানমন্ত্রী যথার্থ বলেছেন...এই অবস্থায় এর থেকে ভালো আর কিছু বলা যেত বলে মনে হয় না।
রাগিব বলেছেন:
এই ব্যাপারে আমরা উইকিতে নিবন্ধ যোগ করে ফেলেছি ইতিমধ্যেই Click This Linkআর অচিরেই উইকিপিডিয়ার প্রথম পাতায় তাজা খবর হিসাবে এটা যুক্ত হতে যাচ্ছে। আপনারা নির্ভরযোগ্য সর্বশেষ খবর পেতে উইকির পাতাটিতে নজর রাখুন। বাংলাদেশের ভিতরে ও বাইরে থেকে এটা নিয়মিত আপডেট করা হতে থাকবে।
উইকির লিন্ক দেওয়ার জন্য ধন্যবাদ রাগিব ভাই।
যে কোন সুত্র থেকে আমাদের আসল ঘটনা জানা দরকার।
সুদীপ্ত বলেছেন:
অসংখ্য ধন্যবাদ@ রাগিব ভাই।
রাগিব বলেছেন:
শত শত গুজবের মধ্যে মাথা খারাপ না করে উইকির লিংক দেন সবাইকে। ঐখানে দেশ থেকে উইকির কর্মী তারিফ এজাজ ক্রমাগত আপডেট দিচ্ছে, আমি এই মুহুর্তে কনফারেন্সে থাকলেও যথাসম্ভব আপডেট দিতে থাকবো। বিদেশী কয়েকজনকেও কাজে লাগানো হচ্ছে তথ্য যোগের জন্য।
গিফার বলেছেন:
ধন্যবাদ রাগিব ভাই....
সুদীপ্ত বলেছেন:
প্রধানমন্ত্রীর ভাষণে কঠোর পদক্ষেপ নেয়ার সুস্পষ্ট ঘোষণা। আরও অনেক মৃত্যু হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে।
ওমর হাসান আল জাহিদ বলেছেন:
সেনাবাহিনী ধানমন্ডি ১৫ তে পূর্ণ প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছে। আবাহনী মাঠের মধ্যে প্রায় ১৫/২০টি গাড়িতে সেনাবাহিনী অপেক্ষা করছে। খুব সম্ভবত কমান্ডের অপেক্ষায় আছে তারা। মাইকিং হচ্ছে সাধারণ মানুষকে ঘরে ফিরে যাবার জন্য।একজন সৈনিক আক্ষেপ করে বলল আমরা কাদের জন্যই বা লড়াই করব! আমরাও তো শোষণের শিকার।
সাধারণ মানুষ অধিকাংশ বিডিআরের পক্ষে। তবে তারা প্রধানমন্ত্রীর ভাষণেও সন্তুষ্ট। কারণ, এছাড়া সরকারের কিছুই করার নেই। তারা যথেষ্ঠ ধৈর্য্যের পরিচয় দিয়েছে। বিডিআর সীমা অতিক্রম করে ফেলেছে।
উল্লেখ্য, আমার বাসা ধানমন্ডি ১৯ এ।
প্রজন্ম বলেছেন:
প্রত্যেকটি মন্তব্যের পড়ে বুঝতে পারলাম কয়জন আর্মি অফিসার মারা গেছেন এটা নিয়ে সবাই বেশ চিন্তিত, অথচ শত শত বিডিআর যে মারা গেছে এটা নিয়ে সবাই তেমন উদ্বিগ্ন না। বিডিআর রা অল্প শিক্ষিত কিন্তু তারাও মানুষ। দেশের উপর কোন আঘাত এলে তারাই প্রথম এর প্রতিবাদ করে। সেনাবাহিনী ও বিডিআর উভয়েই আমাদের দেশের সন্তান। কিছু অসাধু সেনা কর্মকর্তার গাফিলতি আর দম্ভের স্বীকার এখন আমাদের দেশ। খবরের আপডেট থেকে যা বোঝা যায় সেনাবাহিনী বিডিআর কর্মীদের তেমন মূল্যায়ন করত না। তাছাড়া সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা দুর্নীতিতে জড়িত এটা নতুন কিছু নয়। রক্তক্ষয়ী কিছু নয়, শান্তিপূর্ন সমাধান চাই। বিডিআর জওয়ানদের দাবী দাওয়া শোনা উচিত এবং তাদের মধ্য থেকেই দলনেতা নির্বাচন করা উচিত। ঘরের ছেলেই জানবে ঘরের সমস্যা কি ? সেনাবাহিনী থেকে দু দিনের জন্য এসে সব কিছু জানা সম্ভব নয়।
মোহাম্মদ জাফর সাদেক বলেছেন:
অসংখ্য ধন্যবাদ।
সেনাবাহিনী কী সৈনিক সাথে নিয়ে পিলখানা যাবে না একা অফিসাররা যাবে?
প্রশ্নটা নিজেকে করুন, সব উত্তর জেনে যাবেন।
সাথে সৈনিক গেলে সে সৈনিক কার পক্ষে থাকবে? নাকি এতে সেনাবাহিনীর ভিতরেও অফিসার বনাম সিপাহি যুদ্ধ ডেকে আনা হবে?
আবার, শুধু অফিসারেরা মিলে যদি যায় তো টিকতে বা সফল হতে পারবে কী না? টিকে ফেরত আসলে এর ক্যাজুয়েলিটির একটা প্রভাব সেনা সৈনিকদের মধ্যে পড়বে। সাতই নভেম্বরে সেনা সৈনিকদের সাথে বিডিআর সিপাহি রাও যোগ দিয়েছিল - এটা ভুলে যাওয়া উচিত না।
কাজেই সেনা অফিসাররা বেকুব না হলে পিলখানায় যাওয়া উচিত না। অন্য পথ খুঁজতে হবে।
আজকে ঘটনায় একটাই বড় তফাৎ হলো, এবার নির্বাচিত জনপ্রতিনিধিরা ক্ষমতায় আছে। ফলে দলমত নির্বিশেষে জনগণকে সাথে নিয়ে সবদিক ভেবে হাসিনা সঠিক সিদ্ধান্ত নেবেন, এই আশা করি। কোনভাবেই কোন জেনারেলের বাজে সিদ্ধান্তে তার প্রভাবিত হওয়া যাবে না।
এখন পর্যন্ত সংসদ সদস্য, মন্ত্রী সংশ্লিষ্ট করে তার পরিস্হিতি সামলানোর চেষ্টা প্রশংসনীয়। সবকিছু করতে হবে আরও বেশি করে জনপ্রতিনিধি সম্পৃক্ত করে। সংসদে প্রতিনিধিত্ত্বকারী সবদলকে সংশ্লিষ্ট করতে পারলে তা আরও ভালো হবে।
বিদ্রোহী সিপাহীরাও নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে কথা বলতে আশ্বস্ত হবেন বলেই মনে করি। তাদেরকে নির্বাচিত জনপ্রতিনিধিরাই একমাত্র সহানুভুতির সাথে আস্হায় নিতে পারেন।
সিপাহি বনাম অফিসার - এরকম কোন বাজে "শ্রেণীসংগ্রামের" উদাহরণ
কাউকেই করতে দেয়া উচিত হবে না। সবকিছুই হতে হবে রাজনৈতিক সিদ্ধান্তে, অধীনে - কোন জেনারেলের নয়। ইতোমধ্যেই তারা সীমাহীন ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
চতুর কাউয়া বলেছেন:
প্রজন্ম কে বলছি "শত শত বিডিআর যে মারা গেছে" .এই খবর কোথায় পেলেন?
ওমর হাসান আল জাহিদ বলেছেন:
@পি মুন্সীআমার জন্ম এই সেদিন। ১৯৮৭ সালে। আমি কেবল একজন সৈনিকের উদ্ধৃতি তুলে দিয়েছি। এতে বেকুব হবার মত হল আমি বুঝলাম না! আমি তো কোন বিশ্লেষণে যাই নি। শুধু আপডেট জানিয়েছি। আশা করি ভবিষ্যতে সংযত হয়ে কথা বলবেন। ভাল থাকুন।
ফ্রুলিংক্স বলেছেন:
ভাই আরজু, একটু মাফ কর। এতো বিদেশী খবরের লিংক দরকার নাই। দেশের ব্লগাররা ভালোই আপডেট দিচ্ছে।ধন্যবাদ।
সুদীপ্ত বলেছেন:
স্টিকি সরে গেছে।
অারমান বলেছেন:
খুব টেনশনে আছি, অনেক চেস্টা করেও বিডিনিউজ২৪ দেখতে পারছিনা,তাই যারা বাংলাদেশে আছেন আর বিডিনিউজ২৪ দেখতে পারছেন আমাদের জন্য নিউজ ব্লগে দেবেন,
রাগ ইমন বলেছেন:
শেখ হাসিনা কি নিয়ন্ত্রন হারিয়েছেন ? খবর যা শুনছি তাতে তো ফুল ফ্লেজেড ক্রাক ডাউন এর প্রস্তুতি মনে হচ্ছে ।
"সেনাবাহিনী সরকারের কথা শুনতে নারাজ"।
"একজন সৈনিক আক্ষেপ করে বলল আমরা কাদের জন্যই বা লড়াই করব! আমরাও তো শোষণের শিকার"।
আপনার নিজের লেখা থেকে তুলে আনলাম। আপনি লিখেছেন ঠিকই ভেবে দেখেন নাই কী লিখছেন । একজন সৈনিকের আক্ষেপ আর একজন অফিসারের প্রতিহিংসা - আপনি কখন অফিসারের প্রতিহিংসার প্রতি আনুগত্য প্রকাশ করে ফেলেছেন টের পাননি। এগুলোর দিকে একটু খেয়াল করেন সব ঠিক হয়ে যাবে।
আর "সেনাবাহিনী সরকারের কথা শুনতে নারাজ" এই কথার মানে কী? ক্ষমতা দখল করবে? এগুলাকেই বেকুবি বলে। রিপোর্টংয়ের সময় নিজেকে দূরে রেখে উপস্হাপন করেন। কোন সমস্যা নাই।
রাগিব বলেছেন:
@ক্যামেরাম্যান উইকি তো ভাই নিউজ মিডিয়া না, নির্ভরযোগ্য সূত্র ছাড়া ঐখানে কিছু দেয়া হবে না। কাজেই যেকোনো খবর একেবারে যাচাই বাছাই করে তার পরে দেয়া হচ্ছে। কাজ চলছে, সময় সময় ওটা দেখে নিবেন।
রবিনহুড বলেছেন:
হত্যা বাড়ানের মত কোনে পদক্ষেপ যেন নেয়া না হয়, সকলেই আমাদের ভাই। সকলেই এ দেশের সূর্য সন্তান।আর কোনো ভাইয়ের হত্যা দেখতে চাই না।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফমর্। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















আপনার মন্তব্য লিখতে লগইন করুন ।