somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রশ্নপত্রে ভুলরে পরও তনিি পএিসসি চয়োরম্যান থাকনে কভিাবে :আদালতরে প্রশ্ন

১০ ই আগস্ট, ২০১০ রাত ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৩০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্রে যে ভুল ধরা পড়েছে সে ব্যাপারে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে বলে হাইকোর্টকে অবহিত করেছে। ঐ পরীক্ষা বাতিলের দাবিতে দায়ের করা রিট আবেদনের শুনানি চলাকালে পিএসসি একটি নোটিফি-কেশন দাখিল করে। এর পরিপ্রেক্ষিতে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো: জাকির হোসেনকে নিয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আগামী ৩ অক্টোবর পর্যন্ত শুনানি মুলতবি করেন। গতকাল সোমবার আদালত আবেদনের ওপর আংশিক শুনানি গ্রহণ করে এই আদেশ প্রদান করেন। এ সময় আদালত বলেন, আমরা কোন স্থগিতাদেশ বা রুল দিব না।

শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে সরকারের অতিরিক্ত এটর্নি জেনারেল এডভোকেট মুরাদ রেজা সাংবাদিকদের বলেন, আদালতের এই আদেশের ফলে ৩০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশে আর কোন বাধা থাকল না।

শুনানি চলাকালে পিএসসির কৌঁসুলি এডভোকেট মোহাম্মদ আসাদউল্লাহকে উদ্দেশ করে আদালত বলেন, আপনারা তো লেজে গোবরে গুলিয়ে ফেলেছেন। লেজ থেকে গোবর সরাবেন কিভাবে? পিএসসির কাজ হলো পরীক্ষা নেয়া ও নিয়োগের সুপারিশ করা। তাদের অন্য কোন কাজ নেই। আদালত বলেন, এটা (পিএসসি) কোন ফালতু প্রতিষ্ঠান নয়, সাংবিধানিক প্রতিষ্ঠান। পিএসসির চেয়ারম্যান ও সদস্যদের সরকার অপসারণ করতে পারে না। কিন্তু পরীক্ষার প্রশ্নপত্রে যে ভুল রয়েছে, সেই ভুলের কি কোন ক্ষমা আছে? এরপর আদালত বিস্ময় প্রকাশ করে বলেন, এর পরেও পিএসসির চেয়ারম্যান কিভাবে দায়িত্ব পালন করেন? এই ভুলের দায়-দায়িত্ব কে নেবে? অন্য দেশ হলে তো পদত্যাগ করে ফেলত। [গতকাল রিট আবেদনকারীদের পক্ষে এডভোকেট মনজিল মোরসেদ, সরকার পক্ষে অতিরিক্ত এটর্নি জেনারেল এডভোকেট মুরাদ রেজা ও পিএসসির পক্ষে এডভোকেট আসাদউল্লাহ শুনানিতে অংশ নেন।

শুনানিতে অংশ নিয়ে মনজিল মোরসেদ আদালতে বলেন, প্রিলিমিনারি পরীক্ষার দুই নাম্বার সেটের প্রশ্নপত্রে ১৪/১৫ টি প্রশ্ন ভুল রয়েছে। এ ভুলের খেসারত দিতে হবে পরীক্ষার্থীদের। ন্যায় বিচারের স্বার্থেই এ পরীক্ষা বাতিল ঘোষণা করা প্রয়োজন।

অন্যদিকে সরকার পক্ষে অতিরিক্ত এটর্নি জেনারেল মুরাদ রেজা ও পিএসসির পক্ষে মোহাম্মদ আসাদউল্লাহ আদালতে জানান, বিষয়টির সমাধানে এরই মধ্যে পিএসসি যথাযথ উদ্যোগ নিয়েছে। এ ব্যাপারে পিএসসি সঠিক সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, গত ৩০ জুলাই ৩০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্রের ২নং সেটে ১০ থেকে ১৫ টি প্রশ্ন ভুল থাকায় প্রায় ৫০ হাজার পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয় বলে দায়ের করা রিট আবেদনে উল্লেখ করা হয়।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×