somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ম্যান অন ফায়ারঃ থার্ড ক্লাস বলিউডি সংস্করন

০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি-

একবার রামুকে(রাম গোপাল ভার্মা) মাফ করে দিয়েছিলাম তার ‘সরকার’ মুভির জন্য। ফোর্ড কপোলা’র গডফাদার এর তৃতীয় শ্রেনীর অক্ষম অনুকরন ছিল সেটা। ভাবখানা এরকম যে রেসিপি জানা থাকলেই যে কেউ হাজির বিরানি পাক করতে পারে। এত জঘন্য ধরনের নিন্মমানের সে মুভি, শেষ না করেই বেরিয়ে এসেছিলাম পুর্ব লন্ডনের আপটন পার্কের এক সিনেকমপ্লেক্স থেকে।

গডফাদার মুভি এবং উপন্যাস দুইটাকেই আমি খুবই উচু মানের ক্লাসিক মনে করি।

কিন্ত আজ রোববার দুপুরে টিভিতে এটা কি দেখলাম? বলিউডি ম্যান অন ফায়ার!!!

বৃটিশ লেখক এ, জে, কুইন্যল এর লিখা ম্যান অন ফায়ার প্রথম পড়েছিলাম সেবা প্রকাশনীর মাসুদ রানা সিরিজের অগ্নিপুরূষ নামে রুপান্তরিত অবস্থায়। রানা সিরিজের অন্যতম প্রিয় একটা কাহিনী ছিল সেটা আমার। বস্ততঃ কাহিনীর মুল সুরটাকে ঠিক মত ধরতে পেরে সে অনুযায়ী কাহিনী বিন্যাসে খুবই সাবলীল আর স্বার্থক ছিল সে কাহিনী। এর পরে দেখেছি ড্যানজেল ওয়াসিংটন অভিনীত মুভি ম্যান অন ফায়ার।

আর আজ দেখলাম বলিউডের “এক আজনবী”- ড্যানজেল ওয়াসিংটন এর বদলে অমিতাভ বচ্চন !!!!

আমি আজ দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি-

ম্যান অন ফায়ার মুভিতে ড্যানজেল ওয়াসিংটন এর চরিত্রটা এক প্রাক্তন সি আই এ এজেন্টের, যে লড়ছে মেক্সিকো সিটির এক শক্তিশালী মাফিয়া দলের বিরুদ্ধে- আর ড্যানজেল লড়ছে ওয়ান ম্যান আর্মি হিসাবে। কাহিনী শুরুতে সে ছিল একজন মদ্যপ, ফিজিক্যাল ফিটনেস যার তলানিতে এসে থেকেছে। কিন্ত শেষ পর্বে মুল এ্যকশনে যাবার আগে সে কিন্ত প্রচুর ওয়ার্ক আউট করে, নিজকে ফিট করে তুলে… যা কাহিনীকে বিশ্বাস যোগ্য করেছে।

কিন্ত তার বদলে চামড়া ঝুলে যাওয়া অমিতাভকে দেখে মায়াই লাগে। “এক আজনবী” ছোটদের অগ্নিপুরুষও হয়নি।

শেষ বিচারে মাসুদ রানার অগ্নিপুরুষ কে আমার মুভির চেয়েও বিশ্বাস যোগ্য, আর অসাধারন আবেগে মথিত এক অসামান্য কাহিনী হিসাবে মনে হয়েছে।একদিকে ছোট্ট মেয়েটির প্রতি তীব্র ভালবাসা, আবার তার নির্মম মৃত্যুকে ব্যাক্তিগত পরাজয় হিসাবে দেখে, সে পরাজয়ের প্রতিশোধ নেবার তীব্র আকাঙ্খা- দুই আবেগই অগ্নিপুরুষে যতটা ফুটে উঠেছে-মুভিতে অতটা মনে হয়নি।

একদিকে নিউজ প্রিন্টের পেপারব্যাক আর অন্যটা ড্যানজেল ওয়াসিংটনের হলিউডি মুভি- তবুও মাসুদ রানার অগ্নিপুরুষ পড়ার মতো তৃপ্তি আমি মুভি দেখেও পাইনি।

আর অমিতাভের “এক আজনবী”- দেখে মনে হলো বলিউডের মুভি এখনও হলিউডের হাঁটুর সমান বয়সও অর্জন করতে পারেনি।
২৩টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×