somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভোটারদের মতি গতি সত্যিই বিস্ময়কর!!

২৯ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশে ভোটের বাজারে সবচেয়ে বড় বিস্ময় ভোটারদের মতি গতি। কি যে তারা বোঝে আর কি যে তারা সিদ্ধান্ত নেয়। বোঝা মুশকিল।

সকাল থেকে ঘুরছি কেন্দ্র থেকে কেন্দ্রে, বোঝার চেষ্টা করছি ভোটের হাওয়া কোনদিকে। এতদিন মিডিয়া আমাদের যা বোঝানোর চেষ্টা করেছে, আর এখন ভোটের বাজারে যেভাবে প্রচারনা চালাচ্ছে... ব্লগেও যে সব পোষ্ট দেখছি বাস্তব পরিস্থি্তি কিন্ত আমার কাছে একদমই ভিন্ন কিছু মনে হয়েছে। অল্প কিছু পরেই ভোটের ফলাফল আসা শুরু হবে-
একটা ভবিষ্যতবানী এখনই করে ফেলা যায়......

গত নির্বাচনে আওয়ামীলীগের শোচনীয় পরাজয়কে যদি মাথায় রাখি, বি এন পি’র জন্য ভোটের ফলাফল সে মাত্রার মহাবিপর্যয়কর জাতীয় কিছু হবে বলে মনে হচ্ছে না। জামাতের সঙ্গে সংশ্লিষ্টতা, গত জমানার মহা মহা সব দুর্নীতি ১/১১কে যেভাবে আওয়ামীলীগ তার অর্জন বলে দাবী করে, বর্তমান অস্থায়ী সরকারের দুর্নীতিবিরোধী মহাঅভিযান- সব মিলিয়ে তো এবারের নির্বাচনে বি এন পি’র নাম নিশানা মুছে যাওয়ার কথা।

বিভিন্ন কেন্দ্রে ৪দলের প্রার্থীদের টাকা সহ ধরা পড়ার ঘটনা মিডিয়ায় জোরে সোরে প্রচার চলছে। খুবই হাস্যকর এবং অপটু হাতের প্রশাসনিক তৎপরতা। এ ঘটনা বি এন পি’র পক্ষে যাবে নাকি বিপক্ষে তা বুঝতে হয়তো আমাদের একটু সময় লাগবে। কিন্ত সাধারন কথা হলো- টাকা বহন করা কি ফৌজদারী অপরাধ নাকি? আর যে সব এমাউন্টের কথা বলা হচ্ছে তা যে কোন মানুষের কাছে তো থাকতেই পারে যদি সে ব্যাবসায়ী হয়। ফলে অনেকের কাছে এটা হয়রানীমুলক ঘটনা মনে হতেই পারে। এটা কি বরং বি এন পি’র হাতে অস্ত্র তুলে দেওয়া নয়, যাতে হেরে গেলে সে প্রমান করতে পারে প্রশাসন তার বিরুদ্ধে কি পরিমান বৈরী ছিল?

ভোটের বাজারে কিন্ত বি এন পি ঠেকাও এমন কোন হাওয়া দেখা যায় নাই। অন্ততঃ আমার চোখে পড়ে নাই। বি এন পি যে মহা এক খল চরিত্র ভোটারদের হাবে এবং ভাবে তেমনটিও মনে হয় নাই। আমার মনে হয়েছে বাংলাদেশের বিগত কয়েকটি নির্বাচনের মতো এটাও একটা নির্বাচন, যেখানে মানুষ আওয়ামীলীগকে যেমন ভোট দিচ্ছে, বি এন পি’র ভোটারও তেমনি প্রচুর। তারেক জিয়ার দুর্নীতি নিয়ে তাদের যেমন সমস্যা নাই, তেমনই নির্বাচনী ভাষনে খালেদা 'সন্ত্রাসবিরোধী অনন্ত যুদ্ধে-সামিল না হতে চেয়ে কি অবস্থান নিলেন-তাও তাদের কাছে বড় কোন ফ্যাকটর নয়। একই সঙ্গে মনে হয়েছে ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষনা আওয়ামী ভোট বাক্স যেমন ভরে দিবে না, তেমনি জি এম ফূডের পক্ষে তার সরাসরি ওকালতিও আওয়ামী ভোটে তেমন বিপর্যয় ডেকে আনবে না।

সাধারন ভোটারদের মতি গতি সত্যিই বিস্ময়কর। ফলে বি এন পি’র আশাবাদী হওয়ার অনেক কারনই আছে।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×