বিপদে পড়লে সবাই ভেদাভেদ ভুলে যায়। সাপ বেজি, ব্যাঙ এক ঘরে আশ্রয় নেয়। পিপড়া কুণ্ডলী পাকিয়ে বেঁচে থাকার চেষ্টা করে। ব্যতিক্রম নয় মানুষও। দীর্ঘ শত্রুতা ভুলে তারা এক থালার খাবার খায়। রাজনীতিকরাও এর বাইরে নন। ওয়ান ইলিভেনের পর তারা যখন ভয়াবহ বিপদে তখন মিলেমিশে ছিলেন কারাগারে। কারাগারের একই সেলে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত নেতারা ছিলেন একত্রে। আর আজকের চলমান রাজনৈতিক অবস্থায় সেই মিল অনুপস্থিত। বরং দিন দিন বিভেদ বাড়ছে।
এর মধ্যেই সোমবার কালের কণ্ঠর অনলাইনে প্রকাশিত হয়েছে একটি ছবি। যে ছবিতে দেখা যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের কর্নফুলী সেলের সামনে দাঁড়িয়ে সাবেক ডিআইজি প্রিজন্স মেজর (অব.) শামসুল হায়দার ছিদ্দিকীর সঙ্গে ছবি তুলেছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। ওই ছবিতে দেখা যায় শামসুল হায়দার ছিদ্দিকীকে মাঝখানে রেখে এক সঙ্গে ছবি তুলেছেন আওয়ামীলীগ নেতা মোহাম্মদ নাসিম, সালমান এফ রহমান, মহীউদ্দিন খান আলমগীর, আনহ মোস্তফা কামাল, বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার নাজমুল হুদা, মীর নাসির, সালাউদ্দিন কাদের চৌধুরী, জামায়াত নেতা আবদুল্লা মো. তাহেরসহ আরও অনেকে।
এই ছবি গতকাল কালের কণ্ঠ অন লাইনে প্রকাশের পর হাজার হাজার পাঠক ছবি ও খবর শেয়ার দেন, নানা মন্তব্য করেন। ছবিটি ফেইসবুকেও ছড়িয়ে পড়ে। তিন দলের নেতাদের এক সঙ্গে দেখতে পেয়ে খুশি হয়েছেন অনেক মানুষ। কীভাবে এই ছবিটি তোলা হয়েছিল তা জানতে চাইলে আজ সন্ধ্যায় সাবেক ডিআইজি প্রিজন্স শামসুল হায়দার ছিদ্দিকী কালের কণ্ঠকে বলেন, ‘অনেক দিন আগের কথা। ছবিটি কে তুলেছিল মনে করতে পারছি না।' ছবি তোলার প্রেক্ষাপট সম্পর্কে তিনি বলেন, ‘শুধু তাদের সঙ্গেই নয়, আরো অনেক বন্দির সঙ্গেই ছবি তোলা হয়েছে। বন্দিদের আগ্রহেই ছবিগুলো তোলা হয় স্মৃতি হিসেবে রাখার জন্য।' আলোচিত ছবিটি প্রসঙ্গে তিনি বলেন, ‘ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে কর্ণফুলী সেলটি। এটি এক তলা একটি ভবন। মাটি থেকে ৬-৭ ফুট উঁচু। বেশ কয়েকটি সিঁড়ি ভেঙে সেখানে যেতে হয়। সেলটিতে একটিই ফ্লোর। কর্ণফুলী নামের এই সেলটি আনুমানিক ৫০ ফুট দীর্ঘ ও ২৫ ফুট প্রস্থ। এক কারা কর্মকর্তা জানান, এই সেলটিতে সাবেক প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ বন্দি ছিলেন। যে কারণে এক সময় সেটির নাম রাখা হয়েছিল এরশাদ নগর। পরে সাবেক ডিআইজি প্রিজন্স শামসুল হায়দার ছিদ্দিকী কারাগারে যোগদানের পর সেটির নামকরণ করা হয় কর্ণফুলী।
এক প্রশ্নের জবাবে শামসুল হায়দার ছিদ্দিকী কালের কণ্ঠকে বলেন, ‘খুব একটা মনে নেই। এরপরও যেটুকু মনে আছে এই সেলে যাদের ছবিতে দেখা যাচ্ছে তাদের সঙ্গে বিএনপি নেতা মির্জা আব্বাসও ছিলেন। ছবিটি সম্ভবত এক ঈদের আগে আগে তোলা হয়েছিল। সেখানে আওয়ামীলীগ, বিএনপি ও জামায়াত নেতারা এক সঙ্গেই ছিলেন। প্রতিদিন অন্তত একবার হলেও তাদের সেলে যাওয়া হতো। তাদের খোঁজ খবর নেওয়া হতো। তখনই একদিন কেউ একজন ছবি তোলার কথা বলেন। তখন সিঁড়িতে দাঁড়িয়ে ছবিটি তোলা হয়।' আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা হলেও তাদের মাঝে আমি আন্তরিকতা দেখতে পেয়েছি। কারাগারে কারো সঙ্গে কারো মনোমালিন্য হয়েছে, এমন কথা আমরা কখনো শুননি।
আলোচিত ব্লগ
FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলা নিয়ে আমার সামান্য কিছু কথা
গতকালের FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলায় মেসি অত্যন্ত নিষ্প্রভ ছিলেন। দর্শকদের তাকে মাঠে খুঁজতে হয়েছে, তিনি তার চিরাচরিত স্বভাব অনুযায়ী এ প্রান্ত থেকে ও প্রান্তে, মাঠের সর্বকোণে বল... ...বাকিটুকু পড়ুন
চেতনা, ৭১ , পাকিস্তান ঘৃনা ও বাংলাদেশের প্রেক্ষাপট।

যুদ্ধে ক্ষতবিক্ষত বাংলাদেশ ও যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনাম দুটো দেশের অর্থনৈতিক যাত্রা শুরু হয় প্রায় একই সময়ে কিন্তু তুলনামূলক ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের অবস্থান অনেক ক্ষেত্রে ভালো ছিল। বাংলাদেশে ছিল অনেক ভারী... ...বাকিটুকু পড়ুন
আজকে আমার মন ভালো নেই

দুঃখের সময়ে নানান মানুষের কথা মনে পড়ে। খুব কাছের মানুষের কথা মনে পড়ে আবার অনেক দূরের মানুষের কথাও মনে পড়ে। রক্তের আপন মানুষের কথা তো মনে পড়েই তবু একদিন কীভাবে... ...বাকিটুকু পড়ুন
=আজ খুশি ভাগ করতে এসেছি=

আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই?
আলহা গত বৃহস্পতিবার আমি প্রমোশন পেয়েছি। অতিরিক্ত পরিচালক (৪র্থ গ্রেড)। খুশির সংবাদ জানাতে দেরি করে ফেলেছি সরি।
আমার জন্য সবাই দোয়া করবেন, যেন... ...বাকিটুকু পড়ুন
আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।