*********কলকাতার সৌরভময় জয়ে সৌরভ ছড়াল ইডেনের মাঠে********
অতঃপর দিল্লি ডেয়ারডেভিলস ১৮২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে । অতঃপর তারা হেরেই যায় কলকাতা নাইট রাইডার্স এর কাছে ১৪ রানে।
আরও একটি জয় দেখলাম কলকাতা নাইট রাইডার্স -এর।
এই জয়ে কলকাতা নাইট রাইডার্স আশা জিইয়ে রাখল শেষ চারে থাকার। অধিনায়ক সৌরভ গাঙ্গুলী কলকাতার মূল্যবান জয়ে ভূমিকা রেখেছেন হাফ সেঞ্চুরির (৫৬) পাশাপাশি একটি দুর্দান্ত রানআউট করে। তার সরাসরি থ্রোয়ে গৌতম গম্ভীর রানআউট হন। সেহওয়াগের সঙ্গে ৯৯ রানের জুটি ভেঙে যায়। দিল্লি সেখান থেকেই হারিয়ে ফেলে জয়ের পথ। বিফলে যায় দিল্লি অধিনায়ক সেহওয়াগের ৬৪ রানের ইনিংস। এ জন্যই ম্যাচসেরা সৌরভ। হেরে যাওয়া সত্ত্বেও দিল্লি ১০ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইল। কলকাতা ষষ্ঠ স্থানেই রয়েছে। ১০ ম্যাচ শেষে তাদের পয়েন্টও ১০। কলকাতার ১৮১/৩ তাড়া করতে নেমে দিল্লি ১৬৭/৮-এর বেশি এগুতে পারেনি।
কলকাতা নাইটরাইডার্স ১৮১/৩, ২০ ওভারে (সৌরভ ৫৬, গেইল ৪০, তিওয়ারি ২৬*, ম্যাথিউস ৪৬*। ভেট্টোরি ১/৩০)। দিল্লি ডেয়ারডেভিলস ১৬৭/৮, ২০ ওভারে (সেহওয়াগ ৬৪, গম্ভীর ৪৭, দিনেশ কার্তিক ২০। দিন্দা ২/২১)।
ফল : কলকাতা ১৪ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ : সৌরভ গাঙ্গুলী (কলকাতা)।
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।