somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বলিউড বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের একা থাকার দিন শেষ হচ্ছে খুব শীঘ্রই

১৫ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শোয়েব-সানিয়ার ঘটনাবহুল প্রেম এবং বিয়ে। মোহাম্মদ আসিফের বিরুদ্ধে তার সাবেক প্রেমিকা বিনা মালিকের পাওনা অর্থ দাবি করে মামলার হুমকি। আর সর্বশেষ সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম এবং সাবেক বিশ্বসুন্দরী, বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের মধ্যে প্রেমের জোর গুঞ্জন। গত কিছুদিন সানিয়া-শোয়েব কেস নিয়ে মিডিয়া ব্যস্ত থাকায় আকরাম-সুস্মিতা সেনের খবর নেয়ার অবকাশ হয়নি। কিন্তু সানিয়া-শোয়েবের বিয়ে হয়ে যেতেই মিডিয়া এখন আকরাম-সুস্মিতাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আর দু’জনই বলেছেন একই কথা, ‘আমরা পরস্পরের খুব ভালো বন্ধু, কিন্তু প্রেমিক-প্রেমিকা নই।’ কিন্তু সেই বন্ধুত্বের সীমারেখা কোথায়, সেটি অবশ্য দু’জনের কেউই খোলাসা করে বলেননি।
ইএসপিএন-স্টার চ্যানেলের সঙ্গে আলাপকালে আকরামকে তার নতুন ‘প্রেম’ নিয়ে কথা বলতেই হয়েছে। সেখানেই এই সাবেক পাকিস্তানি পেসার জানিয়ে দেন, সুস্মিতার সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক নেই। দু’জনে বিশেষভাবে একত্রে সময়ও কাটাচ্ছেন না। ভারতে এসে কাজের ফাঁকে বলিউড অভিনেত্রীর সঙ্গে গল্পগুজব করেন মাত্র। আর সেটাও পেশাদারিত্বের আবরণেই মোড়া। তবে আকরামের স্বীকারোক্তি, ‘সুস্মিতাকে আমি অনেকদিন থেকেই চিনি। হ্যাঁ, ওর সঙ্গে বেশ কয়েকবারই বেড়িয়েছি, ঘুরেছি। তবে সেটা শুধুুই কাজের ফাঁকে, অবকাশ মাত্র। এ সম্পর্কটাকে প্রেম বললে ভুলই হবে। ও আমার বন্ধুর মতো।’ পাশাপাশি সুস্মিতাও বলেছেন তারা বন্ধু। পাকিস্তানের সাবেক অধিনায়ককে নিয়ে সাবেক বিশ্বসুন্দরীর মন্তব্য, ‘আকরাম মানুষ হিসেবে অসাধারণ। ওর সঙ্গে সময় কাটাতে ভালো লাগে। তবে সেটা নিছকই আড্ডা। তার বেশি কিছু নয়। এমনকি ওই আড্ডাতে আমার বান্ধবীরাও মাঝেমধ্যে যোগ দেয়।’ বলা দরকার সুস্মিতা সেন এখনও বিয়ে করেননি। একাই থাকেন। ওদিকে গত বছর আকরামের স্ত্রী হুমা অসুস্থ অবস্থায় মারা যান। দু’ছেলেকে নিয়ে আকরামের জীবনও এখন নিস্তরঙ্গ।
একটি টিভি শো ‘এক খিলাড়ি এক হাসিনা’-তে আকরাম ও সুস্মিতা বিচারক হিসেবে কাজ করতে এসে পরস্পরের বন্ধু হয়ে ওঠেন। তারপর থেকেই দু’জনের অন্তরঙ্গতা। যেটিকে প্রেম হিসেবে বলতে নারাজ উভয়েই। তবে এবারের আইপিএলে ইডেনে কলকাতা নাইট রাইডার্সের খেলা হলেই উপস্থিত থাকছেন সুস্মিতা। দারুণভাবে সমর্থন করছেন সৌরভদের। আর সবাই জানেন, নাইট রাইডার্সদের বোলিং কোচ আকরাম। একটি মুম্বাইয়ের পত্রিকা সর্বপ্রথম আকরাম এবং সুস্মিতার ‘প্রেম কাহিনী’ প্রকাশ করে। সেখানে জানানো হয়, মুম্বাইয়ের একটি হোটেলে সমুদ্রের পাশে ব্যালকনিতে বসে দীর্ঘসময় কাটিয়েছেন তারা দু’জন। মাঝেমধ্যে দু’জনকে হাত ধরাধরি করে হাঁটতেও দেখা গেছে। পরে তাদের সঙ্গে সুস্মিতার দুই বান্ধবীও যোগ দেন। গোটা সময়টা দারুণ উচ্ছল ছিলেন সাবেক বিশ্বসুন্দরী। রাত ১টা ৪৫ মিনিটে দু’জনে হোটেল ছাড়েন। কারণ তখন হোটেল বন্ধের সময় হয়ে গিয়েছিল।
এখন আমরা দেখার অপেক্ষায় কবে-সুস্মিতা সেন ও ওয়াসিম আকরাম একে অন্যের হচ্ছেন।

৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×