somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গতিতেই কাত ভারত আজ প্রতিপক্ষ শ্রীলঙ্কা সেমিফাইনালে যাওয়ার জন্য ভাগ্যের সহায়তা দরকার

১১ ই মে, ২০১০ দুপুর ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এশিয়ার অন্যতম আকর্ষনীয় দল পাকিস্থান ভাগ্যের সহায়তায় সেমিফাইনালে থেকে গেল। এবার ভারতের পালা-----------------
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ টি-টুয়েন্টি ম্যাচে হারার পর ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি মেনেই নিয়েছেন সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা তার দলের একেবারেই ক্ষীণ। তবে পরের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে শ্রীলংকা ৮১ রানের বড় ব্যবধানে হারাতে ভারতের জন্য একটা লাইফলাইন রেখে গেল কুমার সাঙ্গাকারার দল। আজ ‘এফ’ গ্রুপের শ্রীলংকা এবং ভারত নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে। তাতে শ্রীলংকা জিতলে তো ধোনিদের বাড়ি ফেরার বিমান ধরতে হবে। আর যদি ভারত জিতে যায়, তাহলে গ্রুপের অন্য ম্যাচেও চোখ দিতে হবে ধোনিদের। যে ম্যাচে আজ লড়বে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ। ভারতের জয় এবং ওয়েস্ট ইন্ডিজের হারই কেবল ভারতকে সেমিফাইনালে ওঠার পথ তৈরি করে দিতে পারে। তবে সেটি হবে পরিসংখ্যানের নানান জটিল অংক কষে। কারণ তাহলে তিন ম্যাচ জিতে ছয় পয়েন্ট নিয়ে অজিরা সেমিতে চলে গেলেও, বাকি তিন দলের প্রত্যেকের পয়েন্ট হবে দুই। অতএব নেট রানরেটের হিসাব করা হবে তখন। তাতে যার ভাগ্যে শিকে ছেড়ে। এবার জেনে নিন অস্ট্রেলিয়া বাদে বাকি তিন দলের রানরেট। শ্রীলংকার -০.৬০০, ওয়েস্ট ইন্ডিজ -১.০৭৫ এবং ভারত -১.৫৭৫।
উইন্ডিজের বিপক্ষে ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে ধোনি বললেন, গেইলের ক্যাচ নিতে গিয়ে তার এবং ইউসুফ পাঠানের ধাক্কাধাক্কি করে তা মিস করা। বলেছেন ‘হ্যাঁ ভুল হয়ে গিয়েছিল। ইউসুফ যে আমার সঙ্গে ক্যাচ নিতে ছুটবে তা বুঝতে পারিনি।’ ওই সময় গেইল ৪৬ রানে ব্যাট করছিল।
ওই ক্যাচটা নিতে পারলে হয়ত আমরা জিততাম। অবশ্যই আমার ধরা উচিত ছিল।’
একই সঙ্গে ভারত অধিনায়ক ফের হারের জন্য দায়ী করেছেন ব্যাটিং ব্যর্থতাকে। স্বীকার করলেন পেস এবং বাউন্স থাকা উইকেটে গতির বোলারদের সামলাতে তাদের এখনও সমস্যা হয়। তবে বলেছেন ভারতীয় ব্যাটসম্যানদের এ সমস্যাটা নতুন নয়, অনেক পুরনো। ‘পেস বোলারদের বিপক্ষে সফল হতে না পারার ঘটনা তো এই প্রথম নয়। বল লাফাচ্ছে মুখের কাছে, এই সময় কাট ও পুল করা দুরূহ। আর টি-টুয়েন্টিতে বল ছাড়া যায় না বললেই চলে। এমন পরিস্থিতিতেই ব্যাটসম্যানরা ভুল করে আউট হয়ে গিয়েছে’—ধোনির সাফাই। তবে ব্যর্থতার জন্য ফের আইপিএলে খেলার ক্লান্তিকে উড়িয়ে দিয়েছেন ভারত অধিনায়ক।
তবে আমার মনে হয় ভাগ্যবিধাতা আজ হতাশ করবে না ভারতকে- কেননা ক্রিকেট বিশ্বের কোন প্রতিযোগিতায় ভারত না থাকলে সেটার আকর্ষন অনেকাংশে কমে যায়।
ভারতের জন্য শুভকামনা রইল।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১০ দুপুর ২:৩৮
২টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×