বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকে টানা ৪৮ ঘণ্টার হরতাল শুরু হচ্ছে আজ বুধবার ভোর ৬টা থেকে। শেষ হবে শুক্রবার ভোর ৬টায়। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে এ হরতাল ডাকা হয়েছে।
সংসদ ভবন এলাকায় বুধবার সকালে পুলিশের বেধড়ক পিটুনিতে আহত হয়েছেন বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।
সকাল সাড়ে সাতটার দিকে বিএনপির সংসদীয় দলের সদস্যরা ফার্মগেট থেকে মিছিল নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউর দিকে গেলে পুলিশ লাঠিচার্জ শুরু করে।
এ সময় জয়নুল আবদিন পুলিশের অমানুষিক পিটুনির শিকান হন। তিনি ছাড়াও আরও আহত হন বিএনপির শাম্মী আখতার, শামসুন্নাহার চুমকিসহ অন্য সদস্যরা।
পুলিশ জানায়, তারা গাড়ি ভাঙার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দিয়েছে মাত্র।
পরে বিএনপির সাংসদরা এমপি হোস্টেলের ভবন ২ ও ৩ এর গেটে ঢুকলে পুলিশ সেখানে ঢুকেও লাঠিচার্জ করে।
এ ব্যাপারে এখন পর্যন্ত বিএনপির কোনও বক্তব্য পাওয়া যায় নি।
পুলিশ সংসদ ভবন ও মানিক মিয়া এভিনিউ’র পুরো এলাকা ঘিরে রেখেছে।
আজ সকাল সাড়ে সাতটায় মানকি ময়িা অ্যাভনেউির সামনে পুলশিরে বধেড়ক পটিুনরি শকিার হচ্ছনে বিরোধী দলীয় চফি হুইপ জয়নুল আবদনি ফারুক
(ছবি ও সংবাদ: বাংলানউিজটোয়ন্টেফিোর.কম)
এক জন্য সংসদকে এভাবে পেটানো কি গণতন্ত্রের বিকাশ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

