somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাওয়া ভবনের সেই কর্মকর্তারা ফের সক্রিয় হচ্ছে! অনেকে দেশে ফিরেছেন

২২ শে অক্টোবর, ২০১১ সকাল ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবার সক্রিয় হচ্ছে হাওয়া ভবনের দোর্দ- প্রতাপশালী ও ক্ষমতাধর বিতর্কিত কর্মকর্তারা। সূত্র মতে, ওয়ান-ইলেভেনের পর গ্রেফতার হওয়ার ভয়ে বিদেশে পালিয়ে গেলেও এখন তাদের মধ্যে অনেকে দেশে ফিরে এসেছেন। আর বাকিরা বিভিন্ন কৌশলে দেশে আসার চেষ্টা করছেন। কেউ কেউ বিদেশে অবস্থান করেও বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা চালাচ্ছেন।
উল্লেখ্য, বিগত বিএনপি-জামায়াত জোট সরকার আমলে তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের নাম ভাঙ্গিয়ে হাওয়া ভবনের যেসব প্রভাবশালী কর্মকর্তা দুর্নীতি করে টাকার পাহাড় গড়ে তোলেন তাদের কথা দেশের মানুষ এখনও ভুলতে পারেনি। তাইতো ঘুরে ফিরে বার বার মানুষের মনে প্রশ্ন জাগে হাওয়া ভবনের সেই দুর্নীতিবাজ কর্মকর্তারা এখন কে কোথায়? তবে তারা আবার সক্রিয় হচ্ছেন জানতে পেরে খোদ বিএনপি নেতাকর্মীদের মধ্যেই আতঙ্ক বিরাজ করছে। সেই সঙ্গে তাদের মনে একটি প্রশ্ন বড় করে দেখা দিয়েছে যাদের কারণে গত নির্বাচনে বিএনপির ভারাডুবি হয়েছে তারা কি আবারও বিএনপির ছায়াতলে আসার সুযোগ পাবে? সম্প্রতি ঢাকার বাইরে রোডমার্চ কর্মসূচীতে অংশ নেয়া ক'জন তৃণমূল নেতাকর্মী একটি রেস্টুরেন্টে খেতে বসে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করছিলেন। এমন সময় তাদের একজন হাওয়া ভবনের সেই বিতর্কিত কর্মকর্তাদের প্রসঙ্গ ওঠালেন। এ সময় আরেকজন বলেন, শুনেছি তারা আবার বিএনপিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। আর যদি তাই হয় তাহলে কপালে খারাপই আছে। আরেকজন বলেন, হাওয়া ভবনের এই কর্মকর্তারাই তারেক রহমান ও বিএনপিকে ডুবিয়েছে। তাই বিএনপির উচিত তাদের সম্পর্কে সতর্ক থাকা।
খোঁজ নিয়ে জানা যায়, হাওয়া ভবনের বিতর্কিত কর্মকর্তাদের মধ্যে অধিকাংশই এখনও বিদেশে পালিয়ে বেড়াচ্ছেন। এ ছাড়া একজন জেলে এবং কেউ কেউ দেশে থাকলেও তারা এখনও লোকচক্ষুর অনত্মরালে। বিএনপি কার্যালয় কিংবা দলীয় কোন কর্মসূচীতে তাদের আর দেখা যায় না। তবে বিএনপির কোন কোন প্রভাবশালী নেতার সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে বলে জানা গেছে।
রাজধানীর বনানীতে অবস্থিত ১৩ নম্বর সড়কের ৫৩ নম্বর বাড়িটির নাম ছিল হাওয়া ভবন। এটি ছিল মূলত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়। তবে এখানে খালেদা জিয়া নিয়মিত না বসলেও তাঁর ছেলে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান তার ঘনিষ্ঠ জনদের নিয়ে নিয়মিতই বসতেন। আর আলোচিত-সমালোচিত এই হাওয়া ভবন থেকেই বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে নিয়ন্ত্রিত হতো সবকিছু। তবে ২০০৯ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি বনানীর হাওয়া ভবনটি ছেড়ে দিয়ে চেয়ারপারসন খালেদা জিয়ার বসার জন্য গুলশানের ৮৬ নম্বর রোডের ৬ নম্বর বাড়িটি ভাড়া করা হয়। বর্তমানে এখানে নিয়মিত বসে খালেদা জিয়া তাঁর রাজনৈতিক কর্মকা- পরিচালনা করেন।
জোট সরকারের আমলে হাওয়া ভবনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তারেক রহমান তাঁর আসত্মাভাজন কিছু লোককে কর্মকর্তা হিসেবে নিয়োগ করেন। এই কর্মকর্তাদের মধ্যে কেউ কেউ এখানে বসে তারেক রহমানের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাণিজ্য, নিয়োগবাণিজ্য ও মনোনয়নবাণিজ্য থেকে শুরম্ন করে আর্থিক সুবিধা আদায়ের জন্য এমন কোন কাজ নেই যা করতেন না। আর এই বিতর্কিত কর্মকা-ের কারণে হাওয়া ভবনের এই কর্মকর্তারাই একদিন এই ভবনকে দুর্নীতি ও অনিয়মের ভবন হিসেবে পরিচিত করেন। এর ফলে এই ভবনের প্রতি মানুষের মনে ঘৃণা ও ক্ষোভের সঞ্চার হয়।
আশিক ইসলাম ॥ হাওয়া ভবনের মুখপত্র ছিলেন আশিক ইসলাম। তাঁর ক্ষমতার দাপটের কথা বলে শেষ করা যাবে না। তিনি বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সেক্রেটারি ও ফিল্ম সেন্সর বোর্ডের সদস্য ছিলেন। তখন চিত্রজগত ও বিটিভি চলতো তাঁর ইশারায়। এ ছাড়া তাঁর অনুমতি ছাড়া তারেক রহমানের সঙ্গে কেউ দেখা করতে পারতো না। হাওয়া ভবনে বিএনপির কোন অনুষ্ঠান হলে কোন সাংবাদিক প্রবেশ করবে আর কোন সাংবাদিক প্রবেশ করতে পারবে না তা আশিকই ঠিক করে দিতেন। তারেক রহমানের নাম ভাঙ্গিয়ে টেন্ডারবাজি, দখলবাজি, চাঁদাবাজি, নিয়োগবাণিজ্য ও মনোনয়নবাণিজ্য থেকে শুরম্ন করে অর্থ লোভে এমন কোন কাজ নেই যা তিনি করেননি। পরবর্তীতে বিএনপি ক্ষমতায় এলে আশিক ইসলাম তথ্য প্রতিমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলেন। বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার আগে ফকিরাপুলের মেসে থাকতেন। কিন্তু জোট সরকার ক্ষমতায় আসার পর মাত্র ৫ বছরে প্রায় শতকোটি টাকার মালিক বনে যান তিনি। সে সময়ই তিনি আমেরিকায় একটি পেট্রোল পাম্প ও একটি বাড়ি নির্মাণ করেন। ওয়ান-ইলেভেনের পর দেশ ছেড়ে আমেরিকায় চলে যান। বর্তমানে সেখানেই সপরিবারে অবস্থান করছেন তিনি। এ বছর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যুক্তরাষ্ট্র সফরে গেলে আশিক ইসলাম তাঁর সফরসঙ্গীদের সঙ্গে দেখা করেন। তবে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারেননি তিনি। দেখা করতে না পারলেও যুক্তরাষ্ট্রের বাংলা পত্রিকা ও বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় বিভিন্ন অনুষ্ঠানে দেয়া খালেদা জিয়ার বক্তব্য প্রচারের ব্যবস্থা করেন তিনি। সেখানে অবস্থান করেই তিনি এখন তারেক রহমানের সঙ্গে যোগাযোগ রৰার পাশাপাশি আবার বাংলাদেশে এসে বিএনপির প্রেস উইংয়ে কাজ করার চেষ্টা চালাচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নুরম্নদ্দিন অপু ॥ হাওয়া ভবনের আরেক দাপটশালী কর্মকর্তা মিয়া নুরম্নদ্দিন অপু। তিনি ছিলেন তারেক রহমানের ব্যক্তিগত সচিব। তাঁর অনুমতি ছাড়া মন্ত্রী-এমপিরাও তারেক রহমানের সাক্ষাত পেতেন না। কিন্তু বড় রকমের আর্থিক লেনদেন হলে যে কাউকে তারেকের সঙ্গে সাক্ষাত ও কাজ বাগিয়ে দিতেন অপু। বর্তমানে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থান করছেন তিনি। এখানে অবস্থান করেই তারেক রহমানের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন বলে জানা গেছে। আর তারেক রহমানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে বলে প্রচার চালিয়ে বিএনপি নেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। এর ফলে বিএনপির যেসব নেতারা দলে তাদের অবস্থান সুদৃঢ় করতে চাচ্ছেন তারা এখন মালয়েশিয়া গিয়ে অপুর সঙ্গে সাৰাত করছেন। আর এ সুযোগে অপু মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছেন বলে সম্প্রতি মালয়েশিয়া গিয়ে অপুর সঙ্গে দেখা করেছেন এমন এক সূত্রে জানা গেছে।
রফিকুল ইসলাম কবুল ॥ হাওয়া ভবনের প্রশাসনিক কর্মকর্তা ছিলেন সাবেক ছাত্রদল নেতা রকিবুল ইসলাম বকুল। তারেক রহমান ও হাওয়া ভবনের নাম ভাঙ্গিয়ে প্রশাসনে নিয়োগবাণিজ্য, বদলি ও পদায়নের কাজ করতেন তিনি। এক সময় বিদেশে পালিয়ে গেলেও বর্তমানে দেশেই আত্মগোপন করে আছেন বলে জানা গেছে। তবে তিনিও এখন বিএনপির কর্মকা-ে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন।
জয় ॥ হাওয়া ভবনের আরেক প্রতাপশালী কর্মকর্তা ছিলেন বগুড়া থেকে নির্বাচিত সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালুর ছেলে জয়। ওয়ান-ইলেভেনের পর বিদেশে পালিয়ে গেলেও বর্তমানে দেশেই অবস্থান করছেন বলে জানা গেছে। তাঁকে এখন কোথাও দেখা যায় না। তবে বিএনপির কিছু নেতার সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে বলে জানা গেছে।
ফিরোজ মাহমুদ ॥ হাওয়া ভবনের আরেক কর্মকর্তা ও তারেক রহমানের বন্ধু ডা. ফিরোজ মাহমুদ ইকবাল। তিনি সাবেক প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার ছিলেন। এর ফলে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে একদিকে হাওয়া ভবন ও অন্যদিকে প্রধানমন্ত্রী অফিসে দাপটের সঙ্গে অবস্থান করতেন। নিয়োগবাণিজ্য ও টেন্ডারবাণিজ্যসহ বিভিন্নভাবে দুর্নীতি করে টাকার পাহাড় গড়েছেন। ওয়ান-ইলেভেনের পর বিদেশে পালিয়ে যান। বর্তমানে মালয়েশিয়া অবস্থান করছেন। সেখানে অবস্থান করেই তারেক রহমান ও বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে বিএনপির কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কামরম্নল ইসলাম ॥ হাওয়া ভবনের আরেক প্রতাপশালী কর্মকর্তার নাম কামরুল ইসলাম। তিনি তারেক রহমানের এপিএস হিসেবে কাজ করতেন। তারেক রহমানের নাম ভাঙ্গিয়ে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সব ধরনের কাজই করতেন তিনি। বর্তমানে দেশে অবস্থান করলেও লোকচক্ষুর অনত্মরালে রয়েছেন। তবে বিভিন্ন কৌশলে আবার বিএনপির কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
অমিতাভ সিরাজ ॥ বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের দাপটশালী মন্ত্রী শাহজাহান সিরাজের ছেলে অমিতাভ সিরাজ অপু তারেক রহমানের ঘনিষ্ঠজন হিসেবে হাওয়া ভবনের প্রশাসনিক কর্মকর্তার পদ পান। এখানে বসেই অপু একদিকে হাওয়া ভবন ও অপর দিকে বাবার প্রভাব খাটিয়ে টেন্ডারবাজি ও নিয়োগবাণিজ্যসহ বিভিন্নভাবে দুর্নীতি করে টাকার পাহাড় গড়ে তুলেন। বর্তমানে তিনি কোথায় আছেন কেউ বলতে পারছে না। তাঁর বাবা এখন বিএনপির রাজনীতিতে নেই তবে মা রাবেয়া সিরাজ বিএনপির নির্বাহী কমিটির সদস্য। তাই এ সুযোগে তিনিও বিএনপির কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে।
গিয়াস উদ্দিন মামুন ॥ হাওয়া ভবনের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন তারেক রহমানের বাল্যবন্ধু ও ব্যবসায়িক পার্টনার গিয়াস উদ্দিন আল মামুন। এই মামুন ছিলেন তারেক রহমানের অত্যনত্ম বিশ্বসত্ম। তাই মামুন যা বলতেন তারেক রহমান তাই করতেন। জোট সরকারের আমলে তারেক রহমান যেখানে যেতেন মামুনও সেখানে থাকতেন। এই সুযোগে মামুন তার নাম ভাঙ্গিয়ে দাপটের সঙ্গে যেখানে যা করার করে ফেলতেন। তারেকের বন্ধু হওয়ায় কেউ অভিযোগ করারও সাহস পেতেন না। ওয়ান-ইলেভেনের পর যৌথবাহিনীর হাতে গ্রেফতার হওয়ার পর তাঁর বিরম্নদ্ধে বেশ ক'টি মামলা হয়। বর্তমানে কারাগারে রয়েছেন তিনি।
আলী আজগর লবি ॥ ভাড়া সূত্রে হাওয়া ভবনের মালিক ছিলেন সাবেক সাংসদ আলী আজগর লবি। তিনি লন্ডন প্রবাসী হাওয়া বেগমের কাছ থেকে বনানীর বাড়িটি ভাড়া নিয়ে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক সচিবালয় হিসেবে ব্যবহার করার সুযোগ করে দিয়েছিলেন। এ কারণে তিনি তারেক রহমানের অত্যনত্ম ঘনিষ্ঠজন ছিলেন। নিয়মিত হাওয়া ভবনে যাওয়া আসার কারণে তিনিও দোর্দ- প্রতাপশালী হয়ে উঠেন। এই সুযোগে ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্নভাবে তিনি টাকার কুমিরে পরিণত হন। বিএনপির বর্তমান নির্বাহী কমিটিতে সদস্যপদ পেলেও তিনি দলীয় কার্যক্রমে অংশ নেন না। এ ছাড়া বিএনপি কার্যালয়েও তাঁকে দেখা যায় না। তবে তিনিও দলে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
সিলভার সেলিম ॥ তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের সুবাদে আরেক বিএনপিদলীয় সাবেক সাংসদ এমএএইচ সেলিম (সিলভার সেলিম) হাওয়া ভবনে নিয়মিত বসতেন। এই সুবাধে বিএনপি-জামায়াত সরকারের আমলে আদম ব্যবসার একচেটিয়া নিয়ন্ত্রক ছিলেন তিনি। বর্তমানে বিএনপির কোন কর্মসূচীতে তাঁকে দেখা যায় না। তবে তিনি তারেক রহমানের দেশে ফিরে আসার অপেৰায় রয়েছেন বলে জানা গেছে।
হারিছ চৌধুরী ॥ বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে হাওয়া ভবন ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সঙ্গে 'কানেকটিং লিংক' হিসেবে কাজ করতেন তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর ১ নম্বর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী। হাওয়া ভবনের নাম ভাঙ্গিয়ে টেন্ডারবাজি, নিয়োগবাণিজ্য, পদায়ন ও বদলি থেকে শুরম্ন করে এহেন কাজ নেই যা তিনি করতেন না। ওয়ান-ইলেভেনের পর বিদেশে পালিয়ে যান। তাঁর বিরুদ্ধে বেশ ক'টি দুর্নীতির মামলা হয়। এ ছাড়া ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলারও আসামি তিনি। এক পর্যায়ে তাঁর নামে হুলিয়া জারি করা হয়। ওয়ান-ইলেভেনের পর থেকে সিলেট থেকে সীমানত্ম পাড়ি দিয়ে ভারতের আসামের করিমগঞ্জে মামার বাড়িতে অবস্থান করলেও বর্তমানে লন্ডনে পাড়ি জমিয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। বিএনপি ও জিয়া পারিবারের সঙ্গে এখন তাঁর কোন যোগাযোগ নেই বলে জানা গেছে। তবে বিভিন্ন মাধ্যমে বিএনপি হাইকমান্ডের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছেন।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে বিএনপির বেশ ক'জন সিনিয়র নেতা মনত্মব্য করার ব্যাপারে অপারগতা প্রকাশ করেন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক কেন্দ্রীয় নেতা জনকণ্ঠকে বলেন, হাওয়া ভবনের বিতর্কিত কর্মকর্তাদের কারণে বিএনপির অনেক ক্ষতি হয়েছে। তাই তারা যেন আর বিএনপির কাছে আসতে না পারে সে জন্য দলের নেতারা সতর্ক রয়েছেন। তবে বিএনপি একটি বড় দল, তাই কে কার সঙ্গে কখন যোগাযোগ রাখে তা ইচ্ছে করলেও খোঁজ রাখা যায় না।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×