somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিতাসে রাস্তা কাটা শুরু

১২ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর বুকে মাটি ও বালির বস্তা দিয়ে রাস্তাটি কাটা শুরু হয়েছে। গত সোমবার রাস্তাটি কাটা শুরু হয়। উত্তর-পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরার পালাটানা বিদ্যুৎকেন্দ্রের ভারী যন্ত্রাংশবাহী ট্রেইলার চলাচলের জন্য ২০১০ সালের ডিসেম্বরে এ রাস্তা তৈরি হয়। রাস্তাটি কাটা শেষ হলে প্রায় এক বছর পর তিতাস নদী ফিরে পাবে তার প্রাকৃতিক গতি। তবে নদীর নাব্যতা ফিরিয়ে আনতে খননের দাবি তিতাসের ওপর নির্ভর লোকজনের।
২০১০ সালের ৩০ নভেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে ত্রিপুরার পালাটানা বিদ্যুৎকেন্দ্রের ভারী যন্ত্রাংশ বা ওভার ডাইমেনশনাল কার্গোজ পরিবহন বিষয়ক এক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার পালাটানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৯৬টি কন্টেইনার পশ্চিমবঙ্গ থেকে নৌপথে বাংলাদেশের আশুগঞ্জ নৌ-বন্দরে আনা হয়। সেখান থেকে সড়কপথে আখাউড়া স্থলবন্দর হয়ে ত্রিপুরায় পেঁৗছে। ভারতীয় কন্টেইনারগুলোর সর্বোচ্চ ওজন ৩২৫ টন। এ কারণে ব্রিজ ও কালভার্টের পরিবর্তে নদী এবং খালের ওপর বাঁধ দিয়ে বিকল্প সড়ক নির্মাণ করা হয়। গত বছরের ২৯ মার্চ বিকল্প এ রাস্তা ব্যবহার করে পালাটানা বিদ্যুৎকেন্দ্রের ভারী যন্ত্রাংশবাহী ট্রেইলার চলাচল শুরু হয়।
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস রেলব্রিজ ও সড়কপথের মাঝে বাঁধ দিয়ে বিকল্প রাস্তা তৈরি করা হয় ভারতের ত্রিপুরার পালাটানা বিদ্যুৎকেন্দ্রের ভারী যান চলাচলের জন্য। এতে বোরো মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে অনেক ফসল নষ্ট হয়। জেলেসহ মাঝি-মাল্লাদের অনেক ক্ষতিও হয়। এসব কারণে এ বাঁধটি আলোচনায় চলে আসে।
বাঁধ কাটা দেখতে আসেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ আবদুল মান্নান। তিনি সাংবাদিকদের বলেন, নির্দিষ্ট সময়ের আগেই ত্রিপুরার পালাটানা বিদ্যুৎকেন্দ্রের সব মাল ত্রিপুরায় পেঁৗছে গেছে। তাই চুক্তিমতে তারা রাস্তাটি কেটে নদীর স্বাভাবিক গতি ফিরিয়ে দিচ্ছেন। তিনি বলেন, এ বাঁধ তিতাসের কোনো ক্ষতি করেনি।
ভারতীয় পরিবহন সংস্থা এবিসির বাংলাদেশি এজেন্ট গালফ ওরিয়েন্ট সিওয়েজের প্রকৌশলী মোঃ ফারুক আহম্মেদ জানান, ত্রিপুরার পালাটানা বিদ্যুৎকেন্দ্রের সব পণ্যই পেঁৗছে গেছে। আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত যে ১৭টি খাল ও নদীতে বিকল্প রাস্তা রয়েছে তা কেটে দেওয়ার কাজ চলছে। ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম বলেন, মেয়াদের আগেই ওডিসির মালপত্র চলে যাওয়ায় বাঁধগুলো কাটা শুরু হয়েছে। চলতি বছরের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ ছিল। আগামী সাত দিনের মধ্যেই নদী স্বাভাবিক গতিতে ফিরে আসবে।

Click This Link
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×