তোমাদের জানালা বেয়ে নামে না মায়াবী চাঁদ,
কার্নিশ জুড়ে খেলা করে বাহারী মানি প্ল্যান্ট।
শীতাতপের ঘেরাটোপ থেকে বের হয়ে
কখনো নেয়া হয়নি মাটির সুবাস, দেখা হয়নি
প্রজাপতির ডানায় রোদের ঝিলিক।
তোমাদের গ্রীণ হাউজ জীবনে খেলা করে
মাল্টিকালার বায়বীয় স্বপন, উচ্চতা ভাঙ্গার সাধ,
বুদ হয়ে থাকা স্বেদাক্ত শরীর, নির্জীব রুপোলি ফানুস।
তোমরা বোঝ না নদী আর নারীর ফারাক, দেখো না
ছুঁয়ে কখনো নিথর জলের বুক।
প্রশ্ন রাখি- কতোটা অন্ধ হলে বলো তোমরা অবলীলায়
ভুলে যাও কিশোরী ফুল্লরার কান্না ভেজা মুখ,করুন আর্তনাদ?
আমি শুধু প্রার্থনা করি- তোমরা বেরিয়ে এসো সম্মোহনের
রঙিন পৃথিবী থেকে, ঘুমঘোর ছেড়ে, তোমাদের হৃদয় যেন
হয়ে ওঠে এক চিলতে সুনীল আকাশ।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০০৭ বিকাল ৩:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


