
যদি নির্বাসন দাও.................................................................. আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাবো! বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ- এ আমারই সাড়ে তিন হাত তুমি।

কালকে খুব চেয়েছিলাম, আজকে আর চাইছি না
৩১ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:২১
কালকে যেটা চেয়েছিলাম আজকে যে তা’ চাইব না,
নিজের ভেতর ঘামবো তবু, দেহের আঁচে নাইব না।
কালকে যে খুব চেয়েছিলাম খুলতে খোপার চুল,
দু’হাত দিয়ে ঠেললে দূরে, করলে বিরাট ভুল।
আজকে শুধু দেখব চেয়ে চোখের ভেতর চাঁদ,
যতই তুমি হওনা ব্যাকুল ভাঙ্গবে না’তো বাঁধ।
চেয়েছিলাম কালকে ঠিকই গোলাপ রাঙা অধর,
জঠর ভরা সোহাগ দিতে, দিতে রঙিন আদর।...
- ৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৭৮বার পঠিত
এক চিলতে সুনীল আকাশ
২৮ শে মে, ২০০৭ দুপুর ২:৫৯
তোমাদের জানালা বেয়ে নামে না মায়াবী চাঁদ,
কার্নিশ জুড়ে খেলা করে বাহারী মানি প্ল্যান্ট।
শীতাতপের ঘেরাটোপ থেকে বের হয়ে
কখনো নেয়া হয়নি মাটির সুবাস, দেখা হয়নি
প্রজাপতির ডানায় রোদের ঝিলিক।
তোমাদের গ্রীণ হাউজ জীবনে খেলা করে
মাল্টিকালার বায়বীয় স্বপন, উচ্চতা ভাঙ্গার সাধ,...
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৩১বার পঠিত
ভালোবাসা অভিমানী হলে
১৩ ই এপ্রিল, ২০০৭ ভোর ৬:২৪
ভালোবাসা অভিমানী হলে
আমি বিবাগী হবো-
ঝরা পালকের ক্ষত বুকে নিয়ে
পাড়ি দেবো অন্ধকার উপত্যকা,
রোদ্দুরে উড়াবো বাষ্পময় কষ্টের নোনা দাগ।
ভালোবাসা অবুঝ হলে
আমি ফেরার হবো-...
- ৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৯১বার পঠিত
কাপালিক
২৯ শে মার্চ, ২০০৭ সকাল ৭:৫১
জানি- সিন্ধুর জলে যায় না
দেহের সন্তাপ,
বাল্মিক তপস্যায় শুদ্ধ হবে না
আজন্মের পাপ।
প্রোথিত স্বপ্নের বীজ এখন
হতাশার অনল,
অমৃতের পুত্র নই তো আমি -
দাও হে গরল।...
- ১১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৫৭বার পঠিত
পরমাণু কাব্য - 9
১৪ ই মার্চ, ২০০৭ দুপুর ২:১৭
এলোমেলো রাতে
মনে পড়ে তোমায়,
আঁধার কালো নির্জনতায়
খুঁজি শুধু তোমায়।
তুমিই আমার মনের প্রার্থনা।
- ৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৪৩বার পঠিত
পার্বতী সমাচার
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৩:০৪
পুষ্পিত কানন, সুবাসে সুঘন চারিদিক
গগনে পঞ্চমীর চাঁদ, দিকভ্রান্ত পথিক।
ব্যথিত হিয়া, জমাট ব্যাথা যেন শিশিরদাম
মায়াবী কষ্টের জার্নালে পার্বতী শিরোনাম।
একাকী ধ্যানমগ্ন পর্বত শিখরে যোগীন্দ্র শিব,
প্রতীক্ষায় পার্বতী, নিভে একে একে সহস্র দীপ।
শ্মশানে শয্যা পাতে যত শাক চুন্নীর দল,
উদ্্বাহু নৃত্যে মাতে জোয়ান ভূতেরা সকল।...
- ১৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৯৯বার পঠিত
পরমাণু কাব্য -8
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৭:৫২
একটি বিন্দু - তার বেশি নয়
তবু সে কালের ছায়া,
একটি পলক, মুহুর্ত সময়-
ভুলিতে পারিনা সে মায়া।
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৩৬বার পঠিত
পরমাণু কাব্য -7
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৯:১৮
আমি যখন তোমার কাছে যাই
আমি আর আমাতে থাকি না,
মনে হয়- প্রকান্ড চুম্বকের পাশে
এক অতি ক্ষুদ্র লৌহকণা।...
- ১৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৮১বার পঠিত
পরমাণু কাব্য - 6
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৩:২২
ধূপছায়া গোধুলী বেলায়
তুমি কাছে এসো।
সুখ ছোঁয়া রূপসী রাতে
আমায় ভালোবেসো।
- ৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৪৪বার পঠিত
পরমাণু কাব্য -5
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৯:২৮
শুনি আপন বুকের দুরুদুরু
সেখানে এক মত্ত আগন্তুক-
রক্তকণায় তুলছে তোলপাড়,
সেখানেতেই বাধঁনহারা সুখ।
(কৃতজ্ঞতা : মুঠোফোন)...
- ৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৩৫বার পঠিত




